Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

45

ফকিরহাট কেন্দ্রীয় মন্দিরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল শুক্রবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস। সাধারন সম্পাদক প্রশান্ত মদকের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে মন্দির কমিটির সমির কুমার কুন্ডু, অশোক কুমার ঘোষ, জয়দেব কুন্ডু, সুকুমার ঘোষ, দয়াল মদক, বাপ্পি গুহ, বিধান চন্দ্র সাহা, গোলক চন্দ্র সাহা, বাপ্পা দত্ত, শিক্ষিকা কৃষ্ণা রানী পাল সহ থানা কেন্দ্রীয় মন্দিরের সাধারন সম্পাদক নির্মল কুমার দাশ, মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

চিত্র নায়িকা শাহনুর’র ফুলতলার লিটল এঞ্জেল স্কুলে পিঠা উৎসবের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
জনপ্রিয় চিত্র নায়িকা শাহনুর (সৈয়দ কামরুন্নাহার) শুক্রবার বিকালে ফুলতলার লিটল এঞ্জেল কিন্ডার গার্টেন স্কুল চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মতলেব হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক গৌতম কুমার কুন্ডু, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মোড়ল, লাভলী রহমান, এলিজাবেদ কেয়া, মুক্তা রহমান, পম্পা রানী কুন্ডু, শিক্ষক পরিমল কান্তি বিশ্বাস, রাশেদ মোল্যা, আঞ্জুমানারা আঙ্গুর, লাকি খাতুন, মোঃ কামরুজ্জামান প্রমুখ।

তালায় কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় বর্নাঢ্য আয়োজনে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালের কন্ঠের দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারী) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তালায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা প্রেসকাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু’র সভাপতিত্বে ও কালের কন্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দিন জোয়ার্দ্দার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব গোলজার সরদার, তালা প্রেসকাবের কোষাধ্যক্ষ এম এ ফয়সাল, তালা রিপোর্টাস কাবের সাধারন সম্পাদক বি এম জুলফিক্কার রায়হান, হাসান আলী বাচ্চু, এম কে শাহিনুর রহমান, সদর প্রেসকাবের মামুন রেজা, তালা প্রেসকাবের সদস্য শেখ আব্দুস সালাম, অর্জুন বিশ্বাস, কাজী লিয়াকত, আজমল হোসেন জুয়েল, তাজমুল ইসলাম, হোসেন, দীপ্ত নিউজের মফস্বল বার্তা সম্পাদক শেখ নাদীর শাহ্ রিপন হোসেন, কাজী জীবন প্রমুখ। আলোচনাসভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এরপর অনুষ্ঠানে আগত সবাইকে কেক, মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

কেসিসি ২নং ওয়ার্ড তাঁতীলীগের আহ্বায়ক রুবেলকে বহিস্কার
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড তাঁতীলীগের আহ্বায়ক ও খানজাহান আলী থানা তাঁতীলীগের সদস্য কাজী ইমামুল হোসেন রুবেলকে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় পদ সহ সকল কর্মকান্ড থেকে বহিস্কার করা হয়েছে। খুলনা মহানগর তাঁতীলীগের আহ্বায়ক সাব্বির আহম্মেদ শুভ খানজাহান আলী থানা তাঁতীলীগের আহ্বায়ক শেখ বিপ্লব হোসেন ও সদস্য সচিব সেলিম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীর দলীয় কাউন্সিলরদের সাথে মতবিনিময়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী আলহাজ্ব শাহাবুদ্দিন আহম্মেদ গতকাল শুক্রবার ২ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের দলীয় কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। সকাল ৯ টায় বাংলাদেশ কেবল শিল্প(বাকেশি), ১০ টায় সোনালি জুট মিল ও কেডিএ আবাসিক এলাকায় মতবিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেসিস ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুছ আলী ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম , ডাঃ শাহাজান সিকদার, মাষ্টার শাহাজান হাওলাদার, বখতিয়ার শিকদার, আব্দুল জলিল, আঃ ওয়াদুদ, মোস্তাফিজুর রহমান মানিক, নার্গিস খানম, জহির উদ্দিন পান্নু, লিয়াকত মুন্সি প্রমুখ ।

ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ওয়াপদা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা আহবায়ক মোঃ ফিরোজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও মহিলা আসন-১ ঢাকা এর সংসদ সদস্য শিরীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক সরদার মুজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক তমাল আহমেদ খান, নুর আলম খান পাপ্পু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম অপু, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মঈন উদ্দিন হাসান, জালাল উদ্দিন, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক এম আব্দুল্লাহ, ঝিনাইদহ বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা যুগ্ম-আহবায়ক মোঃ হামিদুল ইসলাম, যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা শাখার সদস্য রুবেল মল্লিক প্রমুখ।

রূপসায় রোটারী কাব অব ঢাকা ফোর্ট’র কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসায় রোটারী কাব অব ঢাকা ফোর্ট’র পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছ। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রাজাপুর ভ্রাতৃ মঞ্চ যুব সংঘ চত্বরে এর আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কাবের সভাপতি মো. ফজলুল করিম। বক্তৃতা করেন আইচগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আশরাফ উজ্জামান বাবুল, প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম বুলু, বিশিষ্ট সমাজসেবী মিয়া আরিফ হোসেন, ইমদাদুল ইসলাম, ফারহানা হক, সারমিন হোসেন, মিতালী রোশন, ব্যারিষ্টার মোতাসির বিল্লাহ ফারুকী, ব্রিগেডিয়ার মফিজ উদ্দিন আহমেদ, রোকেয়া ফারুকী বিথী, সফিউল আলম উজ্জল, ইব্রাহিম বাহারী, মিজানুর রহমান, কাজী নোমান পুলক, মো.নূরে আলম সিদ্দিকী, রাবেয়া লডী, মো. বাদশা মিয়া, শামীম হাসান তুহিন, শেখ আলী আজগর , আলহাজ্ব হুমায়ুন কবির রয়েল ও এস এম মোকসেদ আলী। উপস্থিত ছিলেন মো. আলতাফ হোসেন, মাহবুবুর রহমান তালুকদার মিন্টু, সাইদুর রহমার, প্রনব সাহা, কাজী মাখন, উৎপল দাশ, মো. আসাদুর রহমান আসাদ ও মো. সেলিমসহ ঢাকা থেকে আগত রোটারী কাব অব ঢাকা ফোর্ট’র নেতৃবৃন্দ। এ সময় এলাকার ২শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ঝিনাইদহে দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধন উপলক্ষে “সাত ফাঁকে বাধা’ নাটক মঞ্চায়িত
ঝিনাইদহ প্রতিনিধি
‘এসো মিলে ধরি হাত, এসো থাকি একসাথ’ এ শ্লোগানকে সামনে রেখে দুই বাংলার সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে নাটক “সাত ফাঁকে বাধা’। দুই বাংলার মেল বন্ধনের উদ্যোক্তা অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এই নাট্য অনুষ্ঠানের আয়োজন করেন।
বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাটক পরিবেশন করেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার ‘থিয়েটার শাহীন’।
জোতিষমান চট্টোপাধ্যায় রচিত ও শুভজিৎ বন্ধ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘অবিবাহিত দুই ভাইয়ের প্রেমপর্ব ও ভুল বুঝাবুঝি’ নিয়ে রচিত এই হাসির নাটকটি পরিবেশন করেন ‘থিয়েটার শাহীন’ ১৩ জন শিল্পী। নাটক পরিবশনের সময় মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন নানা শ্রেণী পেশার মানুষ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংস্কৃতি বিনিময় ও মেলবন্ধনে এ ধরনের আয়োজন আরও করার পরামর্শ দেন তারা।

শৈলকূপায় ঝুঁকিপূর্ণ সেতু পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকূপায় জিকে সেচ প্রকল্পের ওপর নির্মিত দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্র্নিমাণের দাবিতে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী। গতকাল উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন সারুটিয়া ইউনিয়নবাসী।
অবসরপ্রাপ্ত শিক্ষক ইবাদত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা তোবারক হোসেন মোল্যা বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কয়েক মাস আগে এ সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দু’পাশে লাল পতাকা ও সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সেতুটি দ্রুত পুনর্র্নিমাণ না হলে ভেঙে যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।
কাতলাগাড়ী কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন কয়েকশ’ শিক্ষার্থী স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। সেতুটি পুনর্র্নিমাণ না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে আরও বক্তব্য দেন মকবুল হোসেন, রুহুল আমিন, খসরু পারভেজ, আনসার আলী, গোলাম মোস্তফা প্রমুখ।

সোয়াট চিলড্রেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সোয়াট চিলড্রেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সকাল ৮টায় স্কুলের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী এ্যাড. কুদরত-ই-খুদা। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ সুমিয়া নাসরীন। প্রধান অতিথি হিসেবে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ জাফর ইমাম। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑমোঃ নজরুল ইসলাম, শারমিন সুলতানা, কাকলি নন্দী, তহমিনা আক্তার, শামীমা নাসরীন, হোসনে আরা, লায়লা হাসান, সন্ধ্যা রানী, প্রিয়াংকা, সাইদা বানু পুতুল, ফারহানা মিমি প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে কিন্ডারগার্টেন স্তরে শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে বলেন, একজন মানুষ তার সমগ্র জীবনে যা কিছু জ্ঞান অর্জন করে তার বেশির ভাগ অর্জন করে শিশুকালেই, জন্মের ৬ বছরের মধ্যে। এ সময়ের মধ্যেই শিশুর মেধা, ব্যক্তিত্ববোধ, আচরণ, দায়িত্বশীলতা, সহনশীলতা সবই গড়ে ওঠে। তাই শিশুর জীবনে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ সময়ে শিশু শিক্ষার শক্ত ভিত তৈরি করতে প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। আজকের শিশুদের প্রাথমিক স্তরে শিক্ষার ভিত যত শক্ত হবে আগামী দিনে বাংলাদেশ তত শক্তিশালী হবে।


মাস্টার্স পাস করে হোটেল বয়!
খুলনাঞ্চল রিপোর্ট
নাটোর, বনলতা সেনের শহর। এই শহরেরই তরুণ নজরুল ইসলাম। যার জীবনের উজ্জ্বল স্বপ্নগুলো ঘুমিয়ে পড়েছে পৃথিবীর কোনো এক অন্ধকার গহ্বরে। অথচ নজরুলের দু’চোখে ঘুম নেই। সেখানে শুধুই দুশ্চিন্তার ক্রমাগত কোলাহল। জীবিকার প্রয়োজন মুহূর্তের জন্যও তাকে স্বস্তি দেয় না। মাস্টার্স পাসের সনদ বাক্সবন্দী করে তুলে রাখেন। এরপর দু’মুঠো অন্নের জন্য নজরুল প্লেট ধোয়ার কাজ নেন কোনো এক হোটেলে।
সাহিত্য নয়, সত্যি ঘটনা। নজরুলের বাড়ি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বড়বড়িয়া গ্রামে। ২০১৬ সালে নাটোর এনএস সরকারি কলেজ থেকে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। এরপর সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন। কোথাও চাকরি পাননি। পরিবারের কথা চিন্তা করে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, ঘরে বৃদ্ধা মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে অবশেষে তিনি হোটেল বয়-এর কাজ করছেন।
নজরুলের বাবা জমির উদ্দীন ছিলেন কৃষক। আট ভাই, ছয় বোনের মধ্েয নজরুল সবার ছোট।ভাই-বোনের বিয়ে হয়ে গেছে। আলাদা সংসার। নজরুলের দায়িত্ব কেউ নেয়নি। নিজে অন্েযর জমিতে কাজ করে পড়াশোনা শেষ করেছেন। মাকে নিয়ে তখন ভালোই ছিলেন। ভেবেছিলেন, চাকরি করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবেন। গড়ে তুলবেন সুখের সংসার। মায়ের অসুস্থতার কারণে তাড়াতাড়ি বিয়ে করতে হয় তাকে। বড় হয় সংসার। বাড়ে অভাব। অন্েযর জমিতে দিনে কাজ করে সংসার আর চলছিল না। ফলে বাধ্য হয়ে রাতে হোটেলে থানাবাসন পরিষ্কারের কাজ নেন তিনি।

নাটোর শহরের চকরামপুর এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাইট শিফটে কাজ করছেন নজরুল। প্রায় ১২ ঘণ্টা এখানে কাজ করতে হয় তাকে। দৈনিক সম্মানী পান তিনশ টাকা। দিনে ক্ষেতমজুর, রাতে হোটেল বয়- এখন এই তার উপার্জন। এই উপার্জনেই চলে বৃদ্ধা মা আনোয়ারা বেওয়া, বাকপ্রতিবন্ধী স্ত্রী কুইন এবং চার বছরের ছেলে হাসিবুর রহমান হিমেলসহ চারজনের সংসার।
নজরুল বলেন, ‘সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আবেদন করেছি। ব্যাংক ড্রাফট আর পে অর্ডার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন পে অর্ডারের টাকাও অবশিষ্ট নেই। তাছাড়া বড় চাকরির স্বপ্নও এখন দেখি না। সংসারের সব দায়িত্ব আমার। আমি কোনো কাজ ছোট মনে করি না। তাই সংসার চালাতে হোটেলে কাজ নিয়েছি।’
গ্রামবাসী জানান, একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন নজরুল। ভাগ্যে চাকরি জোটেনি। নজরুলের স্কুলজীবনের শিক্ষক আশরাফ আলী বলেন, ‘বড়বড়িয়া হাইস্কুল থেকে এসএসসি ও আহম্মেদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেছে নজরুল। এরপর নাটোর এনএস সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সে মাস্টার্স পাস করেছে। ছোট থেকেই ছেলেটা মেধাবী। অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। এখন যেভাবে কষ্ট করে সংসার চালাচ্ছে- শুনে তার প্রতি শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেল।’
বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারীরা জানান, এই শীতের মধ্েয ঠা-া পানিতে কাজ করে নজরুল। শীতের রাতে থালাবাসন ধোয়া যে কত কষ্ট আমরা জানি! আমরা তাকে সামনে কাজ করতে বলি। সে পরিচিতদের ভয়ে সামনে আসতে চায় না। বাবুর্চি খানায় হোটেলের পেছনে লুকিয়ে কাজ করে। মাস্টার্স পাস করা একটা ছেলে এভাবে কাজ করছে দেখে খারাপ লাগে। কেউ যদি নজরুলকে সম্মানজনক চাকরি দিতেন, তাহলে বেচারা এই কষ্ট থেকে বেঁচে যেত। নজরুলের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

তালা থানা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি গঠন: আহবায়ক সাংবাদিক মামুন রেজা
তালা প্রতিনিধি
তালায় শুক্রবার (৩১জানুয়ারী) সাংবাদিক মামুন রেজাকে আহবায়ক করে তালা থানা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তালা সদর প্রেসকাব সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে সন্ধায় সাংবাদিক মামুন রেজাকে আহবায়ক, শেখ মামুনুর রশিদ ও মোঃ আল আমিন খাঁনকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হলো। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন, সাধারন সম্পাদক শেখ রাজিব হোসেন এর স্বাক্ষরিত গত আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা এবং ৩ মাসের জন্য আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটি অনুমোদন অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি গাজী মোঃ উজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় শ্রমীকলীগের সভাপতি ও তালা সদর প্রেসকাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাংবাদিক মোঃ ইমন ইসলাম প্রমুখ।

বিপিএইচসিডিওএ খুলনা শাখার ২য় খুলনা বিভাগীয় সম্মেলন ও মেডিকেল ট্রেড ফেয়ার-২০২০
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ) খুলনা শাখা কর্তৃক আয়োজিত “২য় খুলনা বিভাগীয় সম্মেলন ও মেডিকেল ট্রেড ফেয়ার-২০২০” অনুষ্ঠিত হয় স্থানীয় খুলনা কাব লিমিটেডে। বিপিএইচসিডিওএ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বর্তমান কিনিক ডায়াগনষ্টিকের লাইন্সেস রেজিষ্ট্রেশনের জটিলতা সংকট বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিস্তর আলোচনা করেন। বর্তমানে বেসরকারি এই প্রতিষ্ঠানগুলো ৬০% রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে এবং জনগণের একটি সাংবিধানিক মৌলিক অধিকার স্বাস্থ্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে এবং সরকারের অংশীদার হিসেবে কাজ করছে। বক্তাগন কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইন্সেস জটিলতায় সরকার বাস্তব অবস্থা বিবেচনা করে সমস্যার সমাধান করবে বলে আশা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ডা. মো. মাঈনুল আহসান, মহাসচিব, বিপিএইচসিডিওএ, কেন্দ্রীয় কমিটি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শেখ বাহারুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও সভাপতি, বিএমএ, খুলনা, ডা. মো: মেহেদী নেওয়াজ, সাধারণ সম্পাদক, বিএমএ, খুলনা জেলা শাখা, ডা. মো. সওকাত আলী লস্কর, সাধারণ সম্পাদক, বিপিএইচসিডিওএ, খুলনা বিভাগীয় কমিটি ও জেলা কমিটি। খুলনা বিভাগের ১০জেলা ও গোপালগঞ্জ জেলার ৪ শতাধিক কিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগন অংশগ্রহণ করেন ।

সাতক্ষীরা প্রেসকাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় 

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসকাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসকাবের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসকাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম। সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ টেলিভিশন-বিটিভি’র জেলা প্রতিনিধি মোজাফ্্ফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাবাস’র জেলা প্রতিনিধি এ্যাড. অরুণ ব্যানার্জী, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসকাবের সদস্য অসীম বরণ চক্রবর্তী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা’র চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, আরটিভি’র জেলা প্রতিনিধি ও প্রেসকাবের সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও প্রেসকাবের সদস্য ফারুক মাহবুবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, প্রেসকাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক এ কে এম আনিছুর রহমান, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক যুগের বার্তার সম্পাদক আ ন ম আবু সাইদ, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাশ কর্মকার, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, কামরুল হাসান, এস এম মহিদার রহমান জেলা প্রতিনিধি দৈনিক ভোরের পাাতা, খান নাজমুল হুসাইন জেলা প্রতিনিধি দৈনিক এই আমার দেশ, দৈনিক খুলনাঞ্চল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম।

সভায় নেতৃবৃন্দ বলেন, ‘সকল কাজে সম্পীতি-সৌহার্দ্য ও ভাল ব্যবহার শ্রেয়। সাতক্ষীরা প্রেসকাব জেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম মিলনস্থল। প্রেসকাব কারও পৈত্রিক সম্পত্তি নয় যে, পবিত্র এই নিরর্ভরতার স্থানটিকে কলুষিত করে কেউ কুক্ষিগত করে রাখবে। সাতক্ষীরা প্রেসকাব অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের ভরসাস্থল। সাতক্ষীরার মানুষের সাথে অন্যায়-অন্যায্য আচরণ করার জন্য প্রেসকাবকে অনেকে ব্যবহার করেছে। সভায় বক্তরা বলেন, অন্যায়-অনৈতিকতা কখনো টিকে থাকে না। প্রেসকাব হবে সাংবাদিকদের মিলনস্থল। তারা অবাধে যাতায়াত করবে। কোনো অসাংবাদিক যেনো প্রেসকাবকে কুক্ষিগত করতে না পারে সেদিকে জেলার সাংবাদিকদের সচেতন থাকতে হবে। প্রেসকাবের গঠনতন্ত্র অনুযায়ী কর্মরত সাংবাদিকদের প্রাপ্য সদস্যপদ প্রদান করা নৈতিক কাজ। অস্বচ্ছল সাংবাদিকদের সহযোগিতা করতে তাদের কল্যাণে আর্থিক সহযোগিতা, আবাসনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। সাংবাদিকরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেদিকে নেতৃবৃন্দকে অগ্রসর হতে হবে। সাতক্ষীরা প্রেসকাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের অন্যতম প্রতিষ্ঠান। প্রেসকাবের নেতৃত্ব পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত আদর্শের প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল নেতৃবৃন্দের।

সভায় বক্তারা আরও বলেন, ‘সাতক্ষীরা প্রেসকাবে সদস্য পদ বঞ্চিত নির্যাতিত সাংবাদিক সমাজের আন্দোলন সংগ্রামের আজ প্রতিফলন ঘটেছে। সেই প্রতিফলন হচ্ছে সাতক্ষীরা প্রেসকাবের নবনির্বাচিত কমিটি। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি হয়ে কাজ করছে কিছু জামাত-বিএনপি ও রাজাকার পরিবারের বংশধররা। অভিযুক্ত এসব ব্যক্তিরা নানাভাবে আজও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’ অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, জাতীয় চারনেতাসহ মহান মুক্তিযদ্ধে সকল শহীদসহ সাতক্ষীরা প্রেসকাবের প্রায়ত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে প্রেসকাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগনণার ঘড়ির স্লুইচ টিপে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরা প্রেসকাবের সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জেলার সাতটি উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা প্রেসকাব সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। মধ্যহ্নভোজের পরে বিকেলে প্রেসকাবের বঙ্গবন্ধু হল রুমে জেলার সাতটি উপজেলার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবারুণ সংসদের বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার সকাল ১০টায় নবারুণ সংসদ-এর বার্ষিক সাধারণ সভা নবারুণ সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্মানিত সদস্য গাজী ওহিদুর রহমান টুকুর সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। সভায় সাধারণ সম্পাদক ফরহাদ নেওয়াজ টিপু তাঁর সার্বিক প্রতিবেদন পেশ করেন। এরপর মুক্ত আলোচনা পর্ব শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য এ্যাড. কানিজ ফাতেমা আমিন, উপদেষ্টা শেখ জার্জিস উল্লাহ, আব্দুল করিম বাবু প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবারুণ সংসদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য নতুন ও পুরাতনের সমন্বয়ে কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, নবারুণ সংসদ খুলনা মহানগরীর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান অতীতে ক্রীড়া ও সমাজসেবায় বিরাট অবদান রেখেছে। আগামীতেও এ প্রতিষ্ঠান আরও ভালো ও গণমুখী ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। সভায় সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ২০২০-২০২১ সালের জন্য গাজী ওহিদুর রহমান টুকুকে সভাপতি ও খাইরুল এহসান মানিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির অপর সদস্যরা হলেনÑসহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য শমসের আলী মিন্টু, আব্দুল করিম বাবু, মোঃ ইদ্রিস আলী, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আব্দুস সামাদ কচি, ফরহাদ নেওয়াজ টিপু, এ্যাড. এমদাদুল হক হাসিব, বনানী সুলতানা ঝুমু।  

মোড়েলগঞ্জে বিশ টাকার জন্য মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা!

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর সদরের বারইখালী গ্রামে ২০ টাকার জন্য মানিক মিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছাত্রী রাবেয়া আকতার (১২) আত্মহত্যা করেছে। সে বারইখালী ফকিরবাড়ি এলাকার সেলিম ফকিরের কন্যা।

জানা গেছে, শুক্রবার দুপুরে ফেড়িওয়ালার কাছ থেকে প্রসাধনী সামগ্রী কেনার জন্য মায়ের কাছে ২০ টাকা চায়। মা টাকা না দেয়ায় দুই প্রতিবেশীর কাছেও ধর্ণা দিয়ে ২০ টাকা পায়নি। পরে আবারো মায়ে কাছে টাকার জন্য অনুনয় বিনয় করে না পেয়ে মনের দুঃখে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা ঘরের বাইরে ছিল বলে জানায়। তিনি ঘরে এসে মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুঁলতে দেখে চিৎকার দেয়। মায়ের আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে রাবেয়াকে নামিয়ে মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোপালগঞ্জের কাশিয়ানীতে উদ্ধারকৃত জমিতে পার্ক নির্মাণের উদ্যোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলার কাশিয়ানী উপজেলায় অবৈধ দখলদারদের নিকট থেকে উদ্ধারকৃত সরকারি জমিতে পার্ক নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। উপজেলার গোপালপুর বাসষ্ট্যান্ড থেকে রামদিয়া সড়কে যেতে বামপাশে এক দশমিক শূন্য এক একর জমিতে নির্মিতব্য এই পার্কের নাম দেয়া হয়েছে তিলছড়া পার্ক। সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানান, উপজেলার ৮৬নং তিলছড়া মৌজার ৩৩২৬ নং দাগের বিআরএস-১ খতিয়ানভুক্ত হালটের ১ দশমিক ০১ একর সম্পত্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলে ছিল। গত ১৯ ডিসেম্বর এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল উদ্ধারকৃত সরকারি জমিতে পার্ক নির্মানের উদ্যোগকে স্বাগত জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, কাশিয়ানী উপজেলায় মানুষের বিনোদনের জন্য সরকারিভাবে কোন পার্ক নেই।এ বিষয়টি বিবেচনা করে তিলছড়া এলাকায় উদ্ধারকৃত সরকারি জমিতে পার্কটি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন বরযাত্রী নিহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুরে- যাদবপুর সড়কের জাগুসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।

আত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তিন ব্যক্তি মোটরসাইকেলে করে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের যাচ্ছিলেন। এসময় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি মোর্শেদ হোসেন খান বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একটি মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।’

সীমান্তে দুই কেজি গাঁজাসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুষ্টিয়া ৪৭-বিজিবি’র অধিনায়ক মো. রফিকুল আলম। আটকরা হলো- নাটোর জেলার লক্ষীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নওকেলের ছেলে মো. রবিউল ইসলাম (২৫) ও রাজশাহী জেলার কাটাখালী উপজেলার সাজিপাড়া গ্রামের মো. জিব্রাইলের ছেলে  মো. আব্দুল মতিন (২৮)।

মো. রফিকুল আলম জানান- দৌলতপুর উপজেলাধীন আশ্রায়ণ মুন্সিগঞ্জ মাঠ (জিআর-৭১৭৬১৩ এমএস ৭৮ ডি/১২-১৬) নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় এক কেজি ৯শ’ গ্রাম গাঁজা, দুই হাজার তিনশ সাত টাকা এবং ১১০ রুপিসহ রবিউল ইসলাম ও আব্দুল মতিনকে আটক করা হয়। মো. মিলন (২৫) নামে আরও একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির

যশোর প্রতিনিধি

যশোরে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন  বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলায় এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।নিহতের ভাই মুস্তাফিজুর রহমান জানান, অভয়নগরে একটি সার কোম্পানিতে চাকরি করেন আলাউদ্দিন। সকালে তিনি কানাইতলায় এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত আলাউদ্দিন যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

গিলাতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

ফুলবাড়ীগেট (খুলনা)প্রতিনিধি

গিলাতলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় গিলাতলা ল্যাটেক্স প্ল্যান্ট এর সামনে গিলাতলা মীরপাড়ার সৈয়দ আজিমুলের পুত্র ও  বয়রা ম্যানগ্রোভ ইনষ্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মোঃ দীনইসলাম  (১৯) ও তার বন্ধু একই এলাকার আঃ সালামের পুত্র বিএল কলেজ শিক্ষার্থী মোঃ রিফাত মটরসাইকেল যোগে শিরোমনি বাজারে আসার পথে গিলাতলা ল্যাটেক্স প্ল্যান্টের সামনে ট্রাকে সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জানুয়ারি খুমেক হাসপাতাল থেকে ঢাকা গ্রীনহাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭ টায় তার মৃত্যু হয়। গতকাল বাদ আছর তার মরদেহ আটরা গিলাতলার মীরপাড়ায় এসে পৌছালে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। এসময় তার পরিবারকে শান্তনা দেয়ার জন্য আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সেখানে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত খানজাহান আলী থানার এসআই মোঃ রোকনুজ্জামান মরদেহের সুরতহাল রিপোর্ট করছিলেন। উল্লেখ্য স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল ইসলাম বলেন মহাসড়কের পাশে অবৈধ ভাবে ইট, বালু , খোয়া বোঝাই ট্রাক প্রতিনিয়ত লোড আনলোড করাতে এই এলাকায় দুর্ঘটনা ঘটেই চলেছে। অতি দ্রুত সংস্লিষ্ট কর্তৃপক্ষ এব্যাপারে  নজর না দিলে আরোও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ইশা ছাত্র আন্দোলন খুলনা সদর থানার ২৮নং ওয়ার্ড সম্মেলন

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি’২০২০) বিকাল ৩টায় ওয়ার্ড কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা সদর থানার আওতাধীন ২৮নং ওয়ার্ডের সম্মেলন শাখা সভাপতি মুহা.জুবায়ের হোসেন সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা.মাসুম বিলাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সাধারন সম্পাদক ছাত্রনেতা মুহা. মইনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার সভাপতি মুহা.আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার সাধারন সম্পাদক মুহা. মোস্তফা আল গালীব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম ও সেক্রেটারি সেলিম হাওলাদার। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার সহ-সভাপতি মুহা.তানভীর,সাংগঠনিক সম্পাদক রাজু, মুহা. রাকিবুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ,মোঃআব্দুর রহমান, তৌফিকুর ইসলাম রাজ, হৃদয়,সোহান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনে থানা সভাপতি বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০২০ সেশনের সভাপতি হিসেবে মুহা.জুবায়ের হোসেন, সহ-সভাপতি মুহা.তানভীর, সাধারন সম্পাদক মুহা. মাসুম বিল্লাহর নাম ঘোষনা করে শপথ বাক্য পাঠ করান।

ইশা ছাত্র আন্দোলন খুলনার বটিয়াঘাটা উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটির শপথ ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে শাখা সভাপতি মুহা আলিমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আল মামুন এর সঞ্চালনায় পূর্নাঙ্গ কমিটির শপথ ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। উক্ত শপথ ও দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার মুহতারাম সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ, এবং বিশেষ অতিথি ছিলেন আই এ বি উপজেলা সভাপতি মোঃ রওশন হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একদল প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী বাহিনী মাধ্যমেই একটি স্থায়ী সফল সমাজ বিপ্লব করা সম্ভব।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ মুরসালিন,সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আল মামুন শেখ, অর্থ সম্পাদক মোঃ আবু বকর শাকিল,দপ্তর সম্পাদক মোঃ খালিদ বিন মাসুদ, কাওমী মা.বি.সম্পাদক মোঃ আব্দুলাহ, আলিয়া মা.বি. সম্পাদক মোঃ নাইম সরদার, কলেজ বিষয়ক সম্পাদক মোঃ মিফতাহুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ খালিদ বিন হেলাল, ছাত্র কল্যাণ সম্পাদক মোঃ ইমন শেখ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মুবিন, সদস্য মোঃ বেলাল হুসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

শত্রুতার জেরে ৬১ বছরের বৃদ্ধের পা কেটে ফেলল প্রতিপক্ষ

 লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে মনি মিয়া ফকির (৬১) নামে এক কৃষককে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনি মিয়া কোটাকোল ইউপির করগাতি গ্রামের মৃত মতলেব ফকিরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে চরদিঘলিয়া সমিতির ঘরের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মনি মিয়ার পথরোধ করে। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখমসহ ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশংকাজনক হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনি মিয়া অভিযোগ করে বলেন, আমাকে কাইয়ুম খাঁ, আলীম, নয়ন, সাহেব খাঁ, হৃদয়, মশিয়ার, শিমুল, আজিবর, উজ্জ্বল, চুন্নু মোল্যা কুপিয়ে জখম করেছে এবং কাছে থাকা ৩২ হাজার টাকা কেড়ে নিয়েছে।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুমনা খানম জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের সাপের কামড়ে আক্কাস আলী শাহ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আক্কাস আলী শাহ ওই গ্রামের নুরুল উদ্দিন শাহের ছেলে।

মৃতের ভাতিজা সাদ্দাম হোসেন শাহ জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে মাটি কাটছিলেন আক্কাস আলী শাহ। এ সময় একটি বিষধর সাপ গর্ত থেকে বের হয়। আক্কাস আলী সাপটি ধরে হাড়িতে ঢুকাতে গেলে সাপ তাকে কামড়ে দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর স্বজনরা তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে গ্রামের ওঝার কাছে নিয়ে গেলে সেখানে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে আবারো হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবিনা পারভীন বলেন, সকালে ভর্তি করে কোনো চিকিত্সা না দিয়েই তারা রোগীকে নিয়ে যায়। বেলা ১১ টার দিকে আবার ফেরত আনলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

প্রকৃত কৃষকের ধান কিনতে ম্যাজিস্ট্রেট নিয়োগ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার খাদ্য গুদামে ধান (বিক্রেতা চক্র) ব্যবসায়ী সিন্ডিকেটের মাথায় হাত। কতিপয় প্রভাবশালী কর্মীরা সিন্ডিকেট করে প্রকৃত চাষিদের ধান বিক্রয় করতে বাধা দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে গুদামে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গুদাম চত্বরে র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়। গাংনীতে চলতি মৌসুমে আভ্যন্তরীণ আমন ধান ক্রয়ের ধান চাষিদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। পরে সুষ্ঠুভাবে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধান ক্রয় চলে। জানা যায়, এ পর্যন্ত ৮শ’ ৭৫ মে. টন ধান ক্রয় করা হয়েছে। অনেক ধান চাষি অভিযোগ করে বলেন, গুদামে প্রকৃত ধান চাষিদের সংখ্যা হাতে গোনা কয়েকজন। বেশীর ভাগ কার্ড সংগ্রহকারী রাজনৈতিক দলের নেতা ও অসাধু ব্যবসায়ী। উপজেলা ওসিএলএসডি মতিয়ার রহমান জানান, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী ধান ক্রয় করছি। তবে এখন থেকে প্রকৃত ধান চাষিদের সরেজমিনে না পেলে তাদের ধান ক্রয় করবো না।

দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক প্রকৃত চাষিদের নিকট থেকে ধান ক্রয় করা হবে। এতে কোন অনিয়ম হতে দেওয়া হবে না। আগামী দিনগুলোতে প্রতিদিন প্রশাসনিক নজর দারি থাকবে। র‌্যাব ও পুলিশ সদস্যরা টহল দেবেন। উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক ফেয়ার লটারির মাধ্যমে ধান ক্রয় করার চেষ্টা করছি। প্রকৃত চাষিরা ধান বিক্রয় করবে আমরা সেটাই চাই। অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হয়েছে।

চুরি ঠেকাতে রাতে গরু পরিবহনে নিষেধাজ্ঞা

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে চুরি ঠেকাতে রাতে গরু পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা আইন শৃঙ্খলা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ গত ছয় মাসে শ্রীকোল ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি চুরির ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে চোরদের অন্যতম লক্ষ্যবস্তু গরু।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির জানিয়েছেন, চুরি ঠেকাতে চেকপোস্টগুলোতে পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে। এর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত গরু পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লাবু’র স্মরণ সভায় আ’লীগ নেতৃবৃন্দ

হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির সেবায় কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, মঞ্জুর মোর্শেদ খান লাবু একজন সৎ সাহসী রাজনীতিক ছিলেন। তাঁর চৌকস ও তারুণ্য দীপ্ত রাজনীতির কারনে সোনাডাঙ্গা থানা অল্প সময়ে সুসংগঠিত হয়েছিলো। বিএনপি-জামায়াত ও সন্ত্রাসীদের আতংক ছিলো। যেকারনেই লাবুর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে তাকে বোমা মেরে হত্যা করা হয়। নেতৃবৃন্দ বলেন, মানুষ রাজনীতি করতে আসে দেশ ও মানুষের সেবা করার জন্য। সেজন্যে কারো ঈর্ষার কারন হতে পারে কিন্তু তাকে হত্যা করা রাজনীতি হতে পারে না। এই হত্যার রাজনীতি থেকে বেরিয়ে এসে দেশ ও জাতির সেবায় কাজ করতে হবে। গতকাল শুক্রবার বাদ মাগরিব সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, মল্লিক আবিদ হোসেন কবীর, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভা পরিচালনা করেন, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, বিএমএ সালাম, জামাল উদ্দিন বাচ্চু, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. খন্দকার মজিবর রহমান, হালিমা ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ নুর মোহাম্মদ, একেএম সানাউল্লাহ নান্নু, মালিক সরোয়ার উদ্দিন, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, শেখ ফারুক হাসান হিটলু, এস এম আসাদুজ্জামান রাসেল, ফয়েজুল হক রুবেল, এ্যাড. এনামুল হক, রফিকুল ইসলাম পিটু, টিএম আরিফ, মোক্তার হোসেন, আলী আকবর মাতুব্বর, রুহুল আমিন খান, শরীফ এনামুল কবীর, চ. ম. মুজিবর রহমান, মীর মো. লিটন, নুরজাহান রুমি, মাসুদুর রহমান, মঞ্জুর মোর্শেদ খান লাবুর স্ত্রী মেহজাবিন খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা এবং লাবু’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুলের পাশে লাবু’র বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান পারভেজ, মো. আমির হোসেন, রফিকুল ইসলাম পিটু, জাহিদুল হক, চ.ম মুজিবর রহমান, জাহিদুল ইসলাম, জাকির হোসেন, হাজী মোতালেব মিয়া, সরদার আব্দুল হালিম, মাহমুদুর রহমান রাজেস।

মহিলা নেত্রীর স্বামীর ইন্তেকালে আ’লীগের শোক

খবর বিজ্ঞপ্তি

১৯নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী ওসিরন বেগমের স্বামী আব্দুল হাই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……….. রাজেউন)। গতকাল শুক্রবার সকাল ১০টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা বাদ এশা ফুজি কালার মোড়ে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ওসিরনের স্বামীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, জাহিদুল হক ও হাজী মো. মোতালেব মিয়া।

খুলনা টাউন জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন জাপা’র চেয়ারম্যান

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি’র চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের গতকাল ৩১ জানুয়ারী শুক্রবার খুলনা টাউন জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময়ে চেয়ারম্যানের সাথে উপস্থিত থেকে নামাজ আদায় করেনÑজাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি এম এ রব, মোঃ এজাজ, মোঃ হানিফ সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ সিদ্দিকুর রহমান, গাজী খোকন, জি এম মিলন, জাহিদুল ইসলাম, নূরুল হক, মোঃ নাসির, মোঃ রিপন, গাজী মোশাররফ, মোঃ মাকসুদ প্রমুখ। নামাজ শেষে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।   

ফকিরহাটে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে হাতের মেহেদী রং শুকাতে না শুকাতেই গৃহবধু সোনিয়া বেগম (১৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে মানসা-বাহিরদিয়া ইউনিয়নের হোচলা গ্রামে শ্বশুর বাড়ীতে একটি সবেদা গাছের ডালের সাথে গলাই ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এইক ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের কন্যা সোনিয়ার সাথে গত তিন মাস পূর্বে প্রেমের সম্পর্কের সূত্র ধরে হোচলা গ্রামের জামাল ফরাজীর পুত্র রহিম ফরাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গৃহবধুর শ্বশুর বাড়ীর লোকজনের দাবী সে রাতের কোন এক সময় সকলের অজান্তে গাছের ডালের সাথে গলাই ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে কি কারনে আত্মহত্যা করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  

এসএসসি ২০০৭- এইচএসসি ২০০৯ বাংলাদেশ’ গ্রুপের খুলনা বিভাগের পুনর্মিলনী সম্পন্ন

 খবর বিজ্ঞপ্তি

জমকালো আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ বাংলাদেশ গ্রুপের খুলনা বিভাগের শিার্থীদের পুনর্মিঝলনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণের এই উৎসবে মিলিত হন এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ সালের ব্যাচের খুলনা বিভাগের শিার্থীরা। শুক্রবার সকাল ১০ টায় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রাক্তন শিার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মৃধাকমপ্লেক্স প্রাঙ্গন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সকালে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকেলে পরিচিতি সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এবছরই প্রথম ০৭-০৯ ব্যাচের খুলনা বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ‘এসএসসি ২০০৭-এইচএসসি ২০০৯ বাংলাদেশ’ গ্রুপের অ্যাডমিন সজিব ভুইয়া বলেন, দেশের এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের সকল বন্ধুদের একত্রিত করা, বন্ধুদের পাশে দাঁড়ানো এবং বন্ধুরা একত্রিত হয়ে সামাজিক দায়বদ্ধতার কিছু দায়িত্ব পূরণ করার স্বপ্ন নিয়ে এই ফেসবুক গ্রুপটির যাত্রা। ইতিমধ্যে এই গ্রুপের বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, যার মধ্যে চিকিৎসা সেবায় সহযোগিতা ও জরুরী ভিত্তিতে রক্তদান, চাকুরি দিয়ে বন্ধুকে সহযোগিতা, পুলিশি ও আইনি সহযোগিতা অন্যতম।

বাবা-মায়ের মতো কেশবপুরের মানুষের সেবা করতে চাই ঃ নওরীন সাদেক

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা নওরীন সাদেক বলেছেন, বাবা-মায়ের মতো আমি ও আমার ভাই তানভির সাদেক কেশবপুরের মানুষের সেবা করতে চাই। আজকেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে সেবা করতে চাই। আমার পিতার স্বপ্ন ও মায়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করে কেশবপুরকে একটি মডেল উপজেলায় রূপ দিতে পারবো। তিনি আরও বলেন আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আমরা সকলেই কেশবপুরের উন্নয়নের জন্য কাজ করে যাবো।

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার বিকালে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক এমপির রুহের মাগফেরাত কামনায় দেয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেক এমপির পুত্র তানভীর সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, সদস্য শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু,  মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক মফিজুর রহমান।