Home আঞ্চলিক খুলনায় ‘আপ বাংলাদেশ’-এর মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

খুলনায় ‘আপ বাংলাদেশ’-এর মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

159

স্টাফ রিপোর্টার।।

গণতন্ত্র, স্বচ্ছতা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গঠিত নবীন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর খুলনা মহানগর শাখার ছয় মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩রা আগস্ট, ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানায়।

নবঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর সাকিব এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তানবীর আহমাদ।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক: শাকিল আহমেদ, রুহুল আমিন, সুমাইয়া বান্না, ফাইজুল্লাহ ইকবাল শাকিল, সুস্মিতা ঘোষ পিউ, আশরাফুল ইসলাম এবং শুভ সিফাত।

যুগ্ম সদস্য সচিব: রায়হান মুজিব, সাব্বির আহমেদ, হাসিবুল ইসলাম, লিয়াকত রাশেদ অনিক, রাকিব হাসান, আঁকিব হোসেন এবং মো. তাসনীম জামান সিবাত।

৬৫ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রধান সংগঠক নাঈম আহমদের সুপারিশক্রমে অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

কমিটি ঘোষণার মাধ্যমে খুলনা মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নতুন গতিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতারা। তারা জানান, আগামী এক মাসের মধ্যে খুলনা

জেলার প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সংগঠনকে বিস্তৃত করার লক্ষ্যে কাজ চলছে। ‘আপ বাংলাদেশ’ দেশের তরুণ প্রজন্মের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাজনীতির একটি নতুন ধারা হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটি স্বচ্ছতা, ন্যায় এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি গণমুখী রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।