স্পোর্টস ডেস্ক।।
তলপেটে চোট পেয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন নাথান স্মিথ। এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার জ্যাকারি ফোকস।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে চোট পান স্মিথ। ওই টেস্টে ৯ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। ম্যাচে ৭৯ বলে ২২ রান করে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্মিথ। পরে আর মাঠে ফিরতে পারেননি। বল হাতেও মন্দ করেননি। প্রথম ইনিংসে ২০ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। চোট থেকে সেরে উঠতে আনুমানিক দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।
এদিকে, স্মিথের বদলি হিসেবে আসা ফোকস নিউজিল্যান্ডের হয়ে একটি ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন। আগামী বৃহস্পতিবার বুলাওয়েতে শুরু হবে দুই দলের দ্বিতীয় টেস্ট।











































