অনলাইন ডেস্ক।।
কানাডার এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে তারই এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনা ঘটেছে ব্যারি শহরে। সেখানে ম্যাপল রিজ সেকেন্ডারি স্কুলে সঙ্গীতের শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন জেনিফার এলিস লরেন্স (৩১)। কিন্তু পেশাগত এই দায়িত্বের পাশাপাশি তিনি কমবয়সী শিক্ষার্থীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন। অভিযোগে বলা হয়েছে তিনি যৌন শোষণ, শিশু প্রলোভন, যৌন নিপীড়ন এবং ১৮ বছরের কম বয়সীদের কাছ থেকে যৌন সুখ উপভোগ করার চেষ্টা করতেন। আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে এসব ঘটনা ঘটে। এপ্রিলের শেষ দিকে লরেন্সকে শিক্ষকতার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। লরেন্স চার বছর ধরে একজন অনুমোদিত শিক্ষক হিসেবে কাজ করছিলেন।











































