।। খবর বিজ্ঞপ্তি।।
ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার (১৪ জুন) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য জয়ন্ত কুমার কুন্ডু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে তাকে লক্ষ্য করে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম প্রমূখ।











































