কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ২নং বাগালী ইউনিয়নের উলা গ্রামে শুক্রবার (৩০ মে )দুপুরে আপন বড় ভাইয়ের বটির কোপে নিহত হয়েছেন ছোট ভাই। নিহত সাহেব আলী (৩৫) উলা গ্রামের মৃত দারা গাজীর ছেলে। হত্যাকারী বড় ভাই শহিদুল ইসলাম (৪২) কে থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহিদুল তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় সাহেব আলী তাকে থামাতে গেলে প্রথমে শহিদুল তার স্ত্রীকে মারধর করা বন্ধ করলেও পরবর্তীতে সাহেব আলীর ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। শহিদুল প্রথমে সাহেব আলীকে একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। সাহেব আলী পড়ে গেলে শহিদুল ঘরে ব্যবহৃত বঁটি দিয়ে তাকে জবাই করে হত্যা করেন। খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। শহিদুলকে বাড়িতে না পেয়ে ২ কিলোমিটার দুরে অভিযান চালিয়ে হত্যাকারী শহিদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম এম ইমদাদুল হক বলেন, কি কারনে তাকে হত্যা করা হয়েছে তার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তাকে জিজ্ঞাবাদ অব্যাহত রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।











































