Home আঞ্চলিক খুলনার অনলাইন নিউজ পোর্টালের অফিস পরিদর্শন করলেন পিআইডি প্রতিনিধিদল

খুলনার অনলাইন নিউজ পোর্টালের অফিস পরিদর্শন করলেন পিআইডি প্রতিনিধিদল

20


তথ্য বিবরণী
তথ্য অধিদফতর (পিআইডি), ঢাকার উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার খুলনার দৈনিক প্রবাহ, দৈনিক খুলনা টাইমস ও দৈনিক ভয়েজ অব টাইগার পত্রিকার অনলাইন পোর্টালের অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট পত্রিকাগুলোর পোর্টালের হালনাগাদ নিবন্ধন, অফিসের স্থায়ী ঠিকানা, জনবল, অফিস সরঞ্জামাদি-সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। এসময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক-সহ সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তাঁরা সংশ্লিষ্ট পত্রিকার নিউজ রুম, কম্পিউটার ল্যাবসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি, তথ্য অধিদফতরের প্রধান সহকারী শারমিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।