অনলাইন ডেস্ক।।
বিশ্ববাজারে প্রতিযোগী ভোজ্যতেলের দাম বাড়া ও রিঙ্গিতের দরপতনের সুযোগে মালয়েশিয়ার পাম তেল বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও সামগ্রিকভাবে টানা দ্বিতীয় সপ্তাহে দরপতনের মুখে রয়েছে এই পণ্য। খবর বিজনেস রেকর্ডার
শুক্রবার (৯ মে) বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে জুলাই মাসের ডেলিভারির জন্য পাম তেলের বেঞ্চমার্ক চুক্তির মূল্য ৪৭ রিঙ্গিত বা ১.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি মেট্রিক টনে ৩ হাজার ৮৪৮ রিঙ্গিত (প্রায় ৮৯০.৭৪ মার্কিন ডলার)।
তবে পুরো সপ্তাহের হিসাবে এখন পর্যন্ত এই দরপতন ১.১৯ শতাংশ। ফলে টানা দ্বিতীয় সপ্তাহে লোকসান গুনতে হচ্ছে বিনিয়োগকারীদের।
বিশ্লেষকদের মতে, চীনের ডালিয়ান বাজারে সয়াবিন ও পাম তেলের দরবৃদ্ধি মালয়েশিয়ান পাম তেলকেও সাময়িকভাবে সহায়তা দিয়েছে। একইসঙ্গে দুর্বল রিঙ্গিত বিদেশি ক্রেতাদের জন্য পণ্যটি আরও সাশ্রয়ী করে তুলেছে।
তবে বৈশ্বিক অর্থনীতি ও আবহাওয়াজনিত উদ্বেগ বাজারে অস্থিরতা তৈরি করছে, যার প্রভাব পড়ছে চাহিদা ও সরবরাহ উভয়দিকেই।










































