Home আঞ্চলিক আজ ক্লাস বর্জনসহ সকল কর্মবিরতি পালন করবে কুয়েট শিক্ষকরা

আজ ক্লাস বর্জনসহ সকল কর্মবিরতি পালন করবে কুয়েট শিক্ষকরা

41

স্টাফ রিপোর্টার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)  শিক্ষক লাঞ্ছিত ও অশোভন আচরনের সঠিক বিচার  না হওয়ায় আজ  ৪ মে শিক্ষকরা তাদের ঘোষিত ক্লাস বর্জনসহ কর্মবিরতি পালন করবেন বলে জানাগেছে।

এ ছাড়াও শিক্ষক ও অব্যাহিত পাওয়া ভিসিকে জড়িয়ে যে সকল মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহের মাধ্যমে কিছু মিডিয়ায় অতিরঞ্জিত মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় উদবেগ প্রকাশ  করেছেন শিক্ষক সমিতি। ফলে কুয়েটের সদ্য দ্বায়িত্ব গ্রহনকারী ভারপ্রাপ্ত ভিসি  চলমান সংকট সমাধান সকলকে নিয়ে চলমান সংকটের সমাধান কল্পে এর বরফ গলতে অনেক সময় পার করতে হবে বলে অধিকাংশ মানুষের ধারনা।

কুয়েটের চলমান ছাত্র – শিক্ষক সংকটের কারণ হিসাবে কতিপয় কুচক্রী মহলের উস্কানি বলে দায়ী করছেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন কুয়েটের ইতিহাসে ছাত্রদেরকে এই প্রথম শিক্ষকের মুখোমুখি ও প্রতিপক্ষ হতে  ইন্ধন যুগিয়েছে একটি স্বার্থন্বেসী মহল। ওই মহলটি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই গত  প্রায়  দেড়মাস তৎপর ছিলো বলে শিক্ষকদের  দাবি।

শিক্ষকদের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি একটি অনাকাঙিক্ষত ঘটনায় কতিপয় সবারথনেষী মহল তাদেরকে ভুল বুঝিয়ে এবং মিথ্যা আশ্বাস দিয়ে কুয়েটের কিছু ছাত্রকে শিক্ষকদের প্রতিপক্ষ বানিয়েছে। তাদের দিয়ে কুয়েটের সদ্য অব্যাহতি পাওয়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও অশোভন আচরণে বাধ্য করেছে। এতে করে দেশজুড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট)  এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। আর তাতে একটি শ্রেণির মানুষেরা লাভবান হচ্ছেন। 

কুয়েট শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক ড ফারুক হোসেন বলেন, কিছু  মিডিয়ায় অতিরঞ্জিত ও ভুল তথ্যের মাধ্যমে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের নামে যে সকল সংবাদ প্রকাশিত হয়েছে  তা আদৌ সত্য নয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কুয়েটের সকল শিক্ষকদের নির্বাচনের মাধ্যমে বর্তমান কুয়েট শিক্ষক সমিতি গঠিত হয়েছে। এই কমিটির প্রতি কুয়েটের সকল শিক্ষকদের আস্থা রয়েছে। শিক্ষকদের সঙ্গে ঘটে যাওয়া অসৎ আচরণের বিচার না হওয়া কর্মসূচি অব্যাহত থাকবে।