Home বিনোদন ১৬ই মে মুক্তি ‘জয়া আর শারমিন’

১৬ই মে মুক্তি ‘জয়া আর শারমিন’

47

বিনোদন ডেস্ক।।
১৬ই মে দেশের মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমা ‘জয়া আর শারমিন’। এতে দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান ও মঞ্চাঙ্গনের আরেক পরিচিত মুখ মহসিনা আক্তারকে দেখা যাবে। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে একই ঘরে দুই নারীর জীবন। ১লা মে সিনেমাটির ট্রেলার অ্যাপেলবক্স মারফতে অন্তর্জাল মাধ্যমে মুক্তি পায়। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।