Home আঞ্চলিক সাংবাদিক ফকির শহিদুল হৃদরোগে আক্রান্ত

সাংবাদিক ফকির শহিদুল হৃদরোগে আক্রান্ত

37


স্টাফ রিপোর্টার
দৈনিক দিনকাল খুলনা ব্যুরোর রিপোর্টার ও দ্যা এশিয়ান টাইমস্’র খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্বাভাবিক বুকের ব্যথা মনে করলেও পরে তা গুরুতর রূপ নেয়। ওই দিন রাতে তাকে প্রথমে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার হৃদরোগে আনন্ত নিশ্চিত হয়। তবে তাৎক্ষনিক ওই হাসপাতালে ব্যবস্থা না থাকায় রাত সাড়ে ১০টার দিকে তাকে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে হার্টে জরুরিভাবে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে ুটি রুম থেকে বের করে আনা হয় এবং চিকিৎসকরা জানান, তাকে এই মুহূর্তে রিং পরানো সম্ভব নয়। তাকে বাইপাস সার্জারি করতে হবে। বর্তমানে তিনি আদ-দ্বীন হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। তার সুস্থতা কামনা করেছে পরিবারের সদস্যবৃন্দ।