Home আঞ্চলিক বুধবার খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র্য শিক্ষার্থীদের মাঝে Mobile Phone বিতরণ

বুধবার খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র্য শিক্ষার্থীদের মাঝে Mobile Phone বিতরণ

11

খবর বিজ্ঞপ্তি

আগামি ১৬ সেপ্টেম্বর, ২০২০ বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক, খুলনা’র সম্মেলন কক্ষে করোনাকালীন পরিস্থিতিতে Online শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসন, খুলনা’র উদ্যোগে দরিদ্র্য শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী হিসেবে Mobile Phone বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে Zoom App এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে Zoom App এর মাধ্যমে আরো সংযুক্ত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সোহেল আহমেদ এবং বিভাগীয় কমিশনার, খুলনা ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।