Home আঞ্চলিক মণিরামপুরে কারেন্ট জাল ধ্বংস,জরিমানা

মণিরামপুরে কারেন্ট জাল ধ্বংস,জরিমানা

8

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আট কেজি কারেন্ট জাল ধ্বংস ও এক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে ইউএনও সৈয়দ জাকির হাসান রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান।


উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা(এনএটিপি-২) তন্ময় চক্রবর্তী, ক্ষেত্রসহকারী অসিত বরণ মিস্ত্রী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।


আদালতের বেঞ্জ সহকারী সাইফুল ইসলাম বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪ক (১) ও ৫ (২)(ক) ধারায় কারেন্ট জাল রাখা ও বিক্রির অপরাধে আদালত রাজগঞ্জ বাজারের দোকানি অর্জুন কুমারকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় অর্জুনের হেফাজতে থাকা অনুমান আট কেজি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।