Home Lead খুলনায় দিনভর তীব্র রোদের পর স্বস্তির বৃষ্টি

খুলনায় দিনভর তীব্র রোদের পর স্বস্তির বৃষ্টি

10


স্টাফ রিপোর্টার।।

দিনভর তীব্র রোদের পর খুলনায় শনিবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ করে প্রায় আধাঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে। তীব্র গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি দেখা দেয় মানুষের মধ্যে।


শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ পরিষ্কার এবং তীব্র রোদ ছিল। দিনভর প্রচণ্ড গরমে হাঁপিয়ে ওঠেন লোকজন। সন্ধ্যার আগে আকাশে মেঘ জড়ো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হয় ভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল আকাশে মেঘের গর্জন ও বজ্রপাত। যা অব্যাহত ছিল সোয়া ৭টা পর্যন্ত।

এদিকে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় বিপাকেও পড়েন কেউ কেউ। ছাতা না থাকায় অনেকেই ভিজে যান। আবার কেউ কেউ রাস্তায় বা ছাদে দাড়িয়ে ইচ্ছা করে বৃষ্টিতে ভেজেন।

এ প্রসঙ্গে খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, গেল কয়েকদিন খুলনা অঞ্চলে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। শনিবারের বৃষ্টি মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা কালবৈশাখী ঘূর্ণি মেঘমালার প্রভাবে সৃষ্টি হয়েছে।