Home আঞ্চলিক ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় : হেলাল

ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় : হেলাল

5


রূপসা প্রতিনিধি
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, এদেশে বারবার গণতন্ত্র হাইজ্যাক হয়েছিল। এই গণতন্ত্রের জন্য আমরা বহুবার রক্ত দিয়েছি। এবার ২৪ শে গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে। গণতন্ত্রের পূর্বশত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গেল ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি।’ অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একটি অনির্বাচিত আর কতদিন থাকবেন? আপনিই যদি অনির্বাচিত হন-তাহলে আপনি কিভাবে রাষ্ট্র সংস্কার বা মেরামত করবেন? আপনাকে সেই অনুমোদনটা কে দিল? জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। আপনি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। একই সাথে আপনার সরকারের মেয়াদকালটাও জাতির সামনে বলুন। আমাদের ভয় হয়, ফখরুদ্দীন-মঈনদ্দিন দুই বছর ক্ষমতায় থেকে ১৭ বছরের ফ্যাসিষ্ট মাফিয়া সরকারের জন্ম দিয়েছে। কিন্তু ড. ইউনুস সরকার আমাদের সরকার, জনগনের সরকার। আপনি জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগন নির্বাচন চায়। জনগনের ভোটে নির্বাচিত সরকারই ধারাবাহিকভাবে রাষ্ট্র সংষ্কার করবে; সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
শনিবার (০৫ এপ্রিল) সকালে খুলনার রূপসার সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল আরও বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে ছাত্রদলের নেতাকর্মী-সমার্থকরাই ছিল সর্বাধিক। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, ছাত্রদল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় কাজ করবে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনবাজী রেখে ছাত্রদল সেই প্রমাণই আবার দিয়েছে। এ গণঅভ্যুত্থানে ছাত্রদলেরই সর্বাধিক শহীদ হয়েছেন। প্রথম শহীদ হয়েছিলেন চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম। যেখানেই অন্যায়ের প্রতিবাদ সেখানেই ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি; ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতাকর্মী-সমার্থকদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রয়োজনীয় সময়োপযোগী সংস্কার করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সদস্য এসএম মনিরুল হাসান বাপ্পী, মো. আনিসুর রহমান, শেখ আব্দুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা শ্রমিকদলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপি নেতা সাইফুর রহমান ও জাবেদ মল্লিক, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কলেজের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, খুলনা জেলা বিএনপি ও রূপসা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের অগ্রদূত ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম আজমল হোসেন জনি স্মৃতি ১৬ দলীয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে দেন।
ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে দ্যা হান্টার আইচগাতী টিম মাহাতাব স্মৃতি আইচগাতী টিমকে ৯৭ রানের টার্গেট দেয়। পরবর্তীতে দ্যা হ্যান্টার আইচগাতী টিম ৩২ রানে বিশাল ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন নোমান,শাহরিয়া,আলতাফ হোসেন মোল্যা।খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়,সেরা ফিল্ডার নির্বাচিত হন বিজয়ী দলের সাগর এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বিজয়ী দলের ফয়সাল।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, কেডিএ সদস্য মোল্যা খায়রুল ইসলাম,যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
বিএনপি নেতা মোঃ আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ,মোল্যা এনামুল কবীর,শেখ আলী আজগর,এম এ সালাম,আনিসুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু,আঃ মালেক,মিকাইল বিশ্বাস, অধ্যাপক মনিরুল হক বাবুল,আলী আকবর,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম,রেজাউল ইসলাম,রয়েল আজম, নয়ন মোড়ল, বিএনপি নেতা বাদশা জমাদ্দার,শাহানুর রহমান আরজু,এইচএম কামরুল,সৈয়দ মাহমুদ আলী, মুন্না সরদার,রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন,হাবিবুর রহমান হাবিব,হাফিজুর রহমান সাগর, কামরুজ্জামান নান্টু,খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান,শাহিনুর রহমান,সাজ্জাত মল্লিক, ফাইম ভূইয়া,আবুল কাশেম,জিএম হিরোক,সুমন মাতব্বর, শাহরিয়ার ফাইম, আরমান,ফয়সাল প্রমূখ।