Home আঞ্চলিক যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন রক্ষায় বর্তমান সরকারের সাথে কাজ করে...

যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন রক্ষায় বর্তমান সরকারের সাথে কাজ করে যাচ্ছে:মার্কিন রাষ্ট্রদূত

14

  • মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আমি জীবনে প্রথম সুন্দরবনে এসে আড়াই দিন থাকলাম। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। এই সফরে আমি দেখলাম, সুন্দরবন এবং তার জীব বৈচিত্র্য বিশেষ করে রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ অন্যান্য অনেক সংস্থা কাজ করে চলেছে। উপকূলীয় এলাকার মানুষও সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার জন্যে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার জলবায়ু পরিবর্তন ও সুন্দরবন রক্ষায় বর্তমান সরকারের সাথে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রকল্পে ফান্ড দিচ্ছে। বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবন ও পরিবেশ রক্ষায় খুব আন্তরিক। সুন্দরবন শুধু বাংলাদেশের সম্পদ নয়। এটা বিশ্বের সম্পদ। সুন্দরবনে বাঘের সংখ্যা আবারো বৃদ্ধি পাচ্ছে। যেটা আপনাদের শিশুসহ বিশ্বের সব শিশুদের জন্যে বিশেষ করে পরবর্তী প্রজন্মের জন্যে আশাব্যাঞ্জক। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, ডলফিন, চিত্রা হরিণসহ যে সমস্ত দূর্লভ প্রাণী রয়েছে তাদের রক্ষা করার জন্যে সবারই কাজ করা উচিত।

মঙ্গলবার সকালে মোংলার জয়মনিরঘোল এলাকায় সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি সংগঠনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি জয়মনিরঘোলে টাইগার টিমের বাঘ তাড়ানো কার্যক্রম দেখেন। এছাড়া ওয়াইর্ল্ড টিম, টাইগার টিম, ইউএসআইডি ও সিএমসি সংগঠনের সাথে বৈঠক করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মিলারের সাথে ছিলেন আমেরিকান এ্যাম্বাসির পরিচালক ডার্ক ব্রাউন, ওয়াইর্ল্ড টিমের সিও প্রফেসর আসাবুল ইসলাম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।

গত ২৬ জানুয়ারী হেলিকপ্টারে মোংলায় আসেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আড়াইদিন ধরে বিলাস বহুল লঞ্চে সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখেন তিনি। মঙ্গলবার দুপুরে জয়মনিরঘোল থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।