Home আঞ্চলিক খালিশপুরে ছায়াবৃক্ষের ফলজ গাছের চারা রোপন কর্মসূচী পালন

খালিশপুরে ছায়াবৃক্ষের ফলজ গাছের চারা রোপন কর্মসূচী পালন

28

খবর বিজ্ঞপ্তি

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াবৃক্ষের চলমান বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) কাশিপুর বিএল কলেজ রোডের রিজাউল (মামা)ফকিরের বাড়িতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিবর্গের সমন্বয়ে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ছায়াবৃক্ষের প্রধান পরামর্শক অধ্যক্ষ তারিকুল ইসলাম, বেলঅর বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সংগঠনের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, লিটন খান,কামাল মুনির, মনির হোসেন, গৌতম হারু, আশরাফ হোসেন, শেখ মনিরুজ্জামান মনি, ফেরদাউস নবীন, নাদিম হোসেন, জেমস টমাস বিশ্বাস, গোলাম রহমান কচি,সুকর্ণা সরদার, রিফাত হাসান, ঐশি প্রমুখ।