Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

285
কুয়াশায় মিলেমিশে একাকার সাদা বকের ঝাঁক।

রূপসায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা
রূপসা প্রতিনিধি
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী ৫দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
সোমবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীফলতলা ইউনিয়ন একাদশ নৈহাটি ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ান হন।
প্রতিযোগিতায় অংশ গ্ৰহণকারী ৫টি দলের নাম – টিএসবি ইউনিয়ন ফুটবল একাদশ, নৈহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, ঘাটভোঘগ ইউনিয়ন ফুটবল একাদশ, আইচগাতি ইউনিয়ন ফুটবল একাদশ, শ্রীফলতলা ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন সুমন রাজু,আলী আকবার, জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতীম কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকতা আইরিন পারভিন, অধ্যক্ষ অজিত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো:রাসেল, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী বিদ্যুৎ এর এজিএম এ হালিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,প্রকৌশলী আল আমিন, টিএসবি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আছাফুর রহমান, নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো: ইলিয়াস হোসেন, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, প্যনেল চেয়ারম্যান মাসুম শেখ, উপজেলা ক্রীড়ার সংস্থার সদস্য বাশির আহমেদ লালু, আ:কাদের, মেজবা উদ্দীন খান সেলিম, সাইফুল ইসলাম, ইউপি সদস্য আ:রজ্জাক শেখ, লিপিকা দাস, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দ মুখরিত। খেলা শেষে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

মাগুরার শালিখায় বিজ্ঞান প্রযুক্তি ও তারুণ্যের মেলার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখায় বিজ্ঞান, প্রযুক্তিমেলা ও তারণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন করা হয়।আজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া।
মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,,আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী হাসান, ফেরদৌস বেগম, রোকেয়া খাতুন, মোঃ হারুনুর রশিদ, মহাদেব দত্ত। আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সহঃ শিক্ষক রামপ্রসাদ, আবু সেলিম, শিপন সাহা। কাতলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকঃ সৌরভ হোসেন। তালখড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকঃ বিদেশ চন্দ্র বিশ্বাস। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিচুর রহমান মিল্টন মুন্সী,যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,উপজেলা জামায়াত ইসলামের সহ-সাধারণ সম্পাদক মোঃ নায়েব আলী বিশ্বাস, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, কবি ও সাংবাদিক স্বপন বিশ্বাস,শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া,সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাইফুল ইসলামসহ না উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ধরনের ৩০টি স্টল স্থাপন করা হয়। এতে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান সহ নানা বিষয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেন।

নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি বিভিন্ন শ্রেণী-পেশার অসহায় মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন, মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তারীসহ অনেকে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা বিভিন্ন এলাকার বিত্তবানও সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন।

রামপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের লিফলেট বিতরণ
রামপাল প্রতিনিধি
রামপালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা সদর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এ সব লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন। জুলাই বিপ্লব পরবর্তীতে করণীয় বিষয় সম্বলিত লিফলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষে শুরু থেকেই তারা একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবী করে আসছেন। এই ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগন বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যাপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। তারা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চান।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ ও রাষ্ট্র। ব্যক্তি ও সমাজের সহাবস্থানে বৈষম্য হীন ও গণতান্ত্রিক এক রাষ্ট্রকল্প যেখানে ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ হবে স্বাধীন ও নিরপেক্ষ। বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গঠন করার সংকল্প ব্যক্ত করবে ওই ঘোষণাপত্র। এ জন্যে ছাত্র আন্দোলন ৫ টি রূপরেখা বেঁধে দিয়েছেন তাদের লিফলেটে।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, সংগঠক শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া ও আলোচনা সভা
পাইকগাছা প্রতিনিধি
বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস এম এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ ইমাদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ডাক্তার সাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক, সরদার ফারুক আহমেদ, আমিনুর সরদার, সৃজিত কুমার মণ্ডল, রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, যোগেশ্বর কার্তিক, আব্দুস সাত্তার মোড়ল, আনারুল কাদির, সন্তোষ কুমার গাইন, হাকিম সানা, হাবিবুর রহমান, ইব্রাহীম গাজী, আবুল বাশার বাচ্চু, আব্দুল গফুর মেম্বার, জাহিদুর রহমান লিটন, ওবাইদুল্লাহ সরদার রুস্তুম গাজী, আসাদুল্লাহ আল গালিব, আনারুল ইসলাম, সোহেল গাজী, সাদ্দাম হোসেন, কাজী সিরাজ, হযরত গাজী, ইসরাফ্রিল মোড়ল, ইউনুস আলী মোল্লা, ফয়সাল রাশেদ সনি, মজিদ মিস্ত্রি, ইব্রাহীম শেখ, মিজানুর ইসলাম কিনা, আবু তালেব, আবু হানিফ, ইকবল হোসেন, শামিম জোয়াদ্দ, বিশ্বজিৎ সাধু, রাজিব নেওয়াজ, বেল্লাল হোসেন, রাজা, মিজানুর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হলো চরমোনাই’র নমুনায় খুলনা বিভাগীয় বার্ষিক ওয়াজ মাহফিল নগরীর মুজগুন্নিস্থ জামি’আ রশীদিয়া গোয়ালখালী (ক্যাডেট মাদ্রাসা) খুলনায় চরমোনাই’র নমুনায় ৩ দিনব্যাপী ৪০ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির সোমবার (১৩ জানুয়ারি) বাদ আসর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উল্লেখ্য যে, জামি’আ রশীদিয়া গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসার এই মাহফিলটিকে ঘিরে খুলনা সহ সারাদেশের জনসাধারনের মাঝে অনেক উৎসাহ ও উদ্দিপনা কাজ করে থাকে, পদ্মার এপারে দক্ষিনবঙ্গের সারা জাগানো বৃহৎ একটি মাহফিল হিসাবে এটি বিবেচিত হয়ে থাকে। উদ্বোধনী বয়ানে খুলনার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসল্লিগন ছুটে এসে জমায়েত হয়। আগত মুসল্লিদেরকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা পীর সাহেব চরমোনাই।
গতকাল বাদ এশা প্রথম দিন প্রধান অতিথির মূল্যবান নসিহত রাখবেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই)। আজ ২য় দিন প্রধান অতিথি হিসাবে বয়ান রাখবেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
এবং আগামীকাল ৩য় দিন প্রধান অতিথি হিসাবে বয়ান রাখবেন আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
প্রথম দিনের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের দেশ বরেন্য ওলামায়েকেরাম এবং সর্বস্থরের ধর্মপ্রান মুসল্লীগন।

বাগেরহাটে রুহুল ও বাবলুর নির্যাতন-নিপীড়নের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের রুহুল ও বাবলু বাহিনীর তাণ্ডবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো ঃ মোস্তাফিজুর রহমান এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মোঃ মোস্তাফিজুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১১ সালে বিষ্ণুপুর ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করলে সাবেক এমপি শেখ হেলালের একান্ত সহকারী সন্ত্রাসী ফিরোজ বাহিনীর প্রধান শেখ রেজাউল করিম মারপিট করে বিজয় ছিনিয়ে নেয়। সেসময় মোস্তাফিজুর রহমানের অপর দুই ভাই যুবদল নেতা মোল্লা মোতাহার হোসেন ও মোল্লা শহীদুল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
সেই থেকে রেজাউল করিম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আরাফাত হোসেন লাভলু এলাকায় চাঁদাবাজি ঘের দখল সরকারি গাছ কাটাসহ নানা রকম অত্যাচার নির্যাতন জুলুম চালিয়ে আসছিল। তারাই গত ৬ জানুয়ারি ঢাল সড়কি রামদা সহ বিভিন্ন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সরকারি পিসি কলেজের সাবেক জিএস পাইক শামসুল আলমকে কুলাদাইড় গ্রামের ভিআইপি মোড়ে হামলা চালিয়ে আহত করে। একই বাহিনী গত ৮ জানুয়ারি বিকেলে ইউনিয়ন যুবদলের সম্পাদক প্রার্থী মোল্লা মামুনকে পিটিয়ে আহত করে।
পরবর্তীতে জানা যায় ওই ঘটনায় মোস্তাফিজুর রহমানকে হুকুমের আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসরা নতুন করে বাবলু ও রুহুল বাহিনী নামে বিষ্ণুপুর এলাকায় তান্ডব চালিয়ে যাচ্ছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বিষ্ণুপুর ইউনিয়ানের বিএনপির সদস্য সংগ্রহের তদারকি কমিটির সদস্য শেখ হাফিজুল ইসলাম, পাইক নাসির উদ্দিন, সাবেক ইউনিয়ান যুবদল নেতা শেখ সিরাজুল ইসলাম, সাবেক ইউনিয়ান ছাত্র নেতা ফয়সাল হাওলাদার সহ শতাধিক বিএনপি ও তার অংগ সহযেগিী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নতুন রাজনৈতিক বন্ধবস্তুসহ ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময়, জাতীয় নাগরিক কমিটির সদস্য জাহিদ হাসান পলাশ, তামিম শেখ, আলী হোসেন, এডভোকেট সিকদার নিজামুদ্দিন, এডভোকেট আল-আমিন শেখ, মোল্লা মাসুদুল হক, এইচ এম মইনুল ইসলাম, এসএস শোহান, শেখ সোহেল নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে একই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে শহরের দশানীসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম, সদস্য সচিব আজরুবা আরাবি নওরিন, যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা ও মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল রুম্মানসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দাবিগুলো হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান, আওয়ামী ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসরদের বিচার করা, ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে, নির্বাচিত গণপরিষদের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব ঘোষণা, ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, এবং ২০২৪-এর জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ধারাবাহিকতা তুলে ধরা, নাগরিক পরিচয়কে কেন্দ্রে রেখে বৈষম্যমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার অঙ্গীকার, গন অভ্যুত্থানের লক্ষ্য শুধু সরকার পতন নয়; গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে একটি ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।

কয়রায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে নয় পিচ ইয়াবাসহ শাহিনুর রহমানকে আটক করেছে। আটক শাহিনুর রহমান পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের আজিজুর সরদারের ছেলে । তাকে গত ১২ জানুয়ারি রাতে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামের পিচের রাস্তার উপর থেকে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এস আই প্রণয়, এএসআই নাসির উদ্দিন ও আবু জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

জমকালো আয়োজনে ডুমুরিয়া প্রিমিয়ার লিগ’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় জমকালো আয়োজনে ডুমুরিয়ার ইতিহাসে সর্ব প্রথম ভিন্নভাবে নাম লিখলো ডুমুরিয়ার তরুণ ক্রিকেটপ্রেমী খেলোয়াররা তরুণদের অক্লান্ত পরিশ্রমে ডুমুরিয়া প্রিমিয়ার লিগ(ডিপিএল) ২০২৫ আসরের শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোল্যা মোশারফ হোসেন মফিজ এর শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মোঃ শাহজাহান জমাদ্দার,উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক শেখ ফরহাদ হোসেন,শেখ শাহিনুর রহমান,ঠিকাদার বদরুদ্দোজা বাবলু,ইউপি সদস্য খান হাবিবুর রহমান,খান শফিকুল ইসলাম,মোঃ মেহেদী হাসান রাসেল,জিএম শাওন প্রমুখ।
উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাইকৃত খেলোয়ারদের সমন্বয়ে ৪ টি দলের টিম ম্যানেজার শেখ মাসুমের ডুমুরিয়া ভাইকিংস,টিম ম্যানেজার ইমন শেখের ডুমুরিয়া নাইট রাইডার্স,টিম ম্যানেজার আবদুল্লাহ আল কবির তানজুর দুর্বার ডুমুরিয়া,টিম ম্যানেজার এস. ডি. বাচ্চুর ডুমুরিয়া রাইজিং স্টার এই নিলাম ডাকে অংশগ্রহণ করেন। ৪ টি দল ১১০ জন খেলোয়ারকে বিভিন্ন ক্যাটাগরিতে উন্মুক্ত নিলামে মোট ২ লাখ ৫১ হাজার ৪ শত টাকায় ক্রয় করেন। এদের মধ্যে ডুমুরিয়া ভাইকিংস দলের রানা মন্ডল সর্বোচ্চ ১৪ হাজার টাকা নিলামে বিক্রি হয়।
ডুমুরিয়া প্রিমিয়ার লিগ(ডিপিএল) এর স্পন্সর হিসেবে সার্বিক সহযোগিতায় থাকবেন, জিএফআর মৌলিক অধিকার ফাউন্ডেশন,এমএস কাজল এন্টার প্রাইজ,জিএমএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস,মেসার্স নূরজাহান ব্রিকস,খান বাণিজ্য ভান্ডার এন্ড অটো রাইচ মিল,ম্যাক্সটেল,আর ব্রাদার্স, বসতি রিয়েল এস্টেট লিমিটেড,এনআরবিসি ব্যাংক, বি.বি ট্রেডার্স,ডিডিএন কমিউনিকেশন,রাইসা এন্টারপ্রাইজ,মেসার্স লাবিব এন্টার প্রাইজ এর সৌজন্য।
উদ্বোধন ও নিলাম ডাক শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কয়রায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৬১ জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠী সদস্যদের মঝে এ হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাসান ফেরদৌস কমলে’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথী ছিলেন জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথী ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার সরকার,সিইও নিতিশ মন্ডল ডিএফএ মোঃ হেলাল উদ্দীন, এলএফএ মাহমুদুল হাসান, ডিএফএ রোজিনা আফরিন প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটি বলয় মুন্ডা, উপকারভোগী চস্পা মুন্ডা প্রমুখ
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম বলেন, কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ৬১ জন সুবিধাভোগীকে এর আগে জনপ্রতি ২০টি করে উন্নত জাতের হাঁস- মুরগি এবং সে সাথে জনপ্রতি ৯ কেজি করে দানাদার রেডি ফিড খাবার দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে ও নারীদের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠার লক্ষে সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

গোপাল চন্দ্র শীলের পরলোকগমন
বটিয়াঘাটা প্রতিনিধি
এপিপি মিলন শীল ও কমিউনিটি পরিবার পরিকল্পনা পরিদর্শক শচীন্দ্র নাথ শীলের পিতা গোপাল চন্দ্র শীল (৯৯) আর নেই।
সোমবার বেলা ৩টার দিকে বার্ধক্য জনিত কারনে বটিয়াঘাটা উপজেলার মাইলমারা গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, ২ পুত্র ও এককন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় তাকে মাইলমারা মহাশ্মশান ঘাটে দাহ করা হয়।
এদিকে তার মৃত্যুর খবর শুনে সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, ইউপি সদস্য কিংকর রায়, ইউপি সদস্য হিমাংশু রায়,সহকারী শিক্ষক মলয় বরণ রায়, সরকারি চাকুরীজীবী শংকর মন্ডল, ব্যবসায়ী লিয়াকত হোসেন, ব্যবসায়ী নাজমুল আহসান,ব্যবসায়ী শংকর বিশ্বাস,সাবেক মহিলা ইউপি সদস্যা শিউলি মিস্ত্রি প্রমুখ।

ভাদড়ায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া বাউকোলা স্পোটিং যুব সংঘের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্রীরামপুর তরুন ফুটবল একাদশ বনাম কলেজপাড়া স্পোটিং ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। এ উত্তেজনাপূর্ণ এই খেলায় শ্রীরামপুর যুব সংঘ ফুটবল একাদশ টাইব্রেকারে ৫:৪গোলে কলেজ পাড়া কেশবপুর যুব সংঘ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা ১:১ গোলে সমতার মধ্য দিয়ে শেষ হয়। খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাদ্দেস আব্দুল খালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোহায়েব হোসেন, জেলা নায়েবের আমীর নূরুল হুদা,জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, মাওলানা মোশারফ হোসেন, মাহফুজুর রহমান।এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিবুল আলম, আহ্বায়ক শিক্ষক ইমরান জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ,আব্দুল ওয়াদুদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় ধারাবিবরণী প্রদান করেন ধারাভাষ্যকার ইকবাল হোসেন,খায়রুজ্জামান সাতক্ষীরা। ভাদড়া বাউকোলা যুব সংঘের তরুণরা অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সাথে খেলার আয়োজন সম্পন্ন করে। খেলার প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল খালেক বলেন যে সমস্ত তরুণদের হাত ধরে আজকের এই খেলাটি শুরু থেকে সম্পন্ন হয়েছে তাদেরকে আমি অভিনন্দন ওকৃতজ্ঞতা জানাই। তোমাদের হাত ধরে আবার আমাদের এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসুক। উপস্থিত সকল দর্শক, খেলোয়াড় এবং অতিথিদের প্রতি ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি ও উৎসাহ এই আয়োজনকে সফল ও উপভোগ্য করে তুলেছে।

বিএনপি’র শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল এর অনুপ্রেরনায় বিএনপি নেতা মোঃ ফকরুল আলমের পক্ষ থেকে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল এর অনুপ্রেরনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফকরুল আলমের পক্ষ থেকে সোমবার ১৬নং ওয়ার্ডের বয়রা ফারুকীয়া মাদ্রাসায় দুঃস্থ এবং ইয়াতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতারণ করা হয়।
মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন এর সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোস্তফা কামালেরর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সাজ্জাদ আহসান পরাগ, ইকরামুল কবির মিল্টন, বিএনপি নেতা জাকির ইকবাল বাপ্পি, মাহামুদুল আলম বাবু মোড়ল, মোঃ মনিরুজ্জামান মনি, সওকত আলী লাবু বিশ্বাস, সোহরাব হোসেন, শামীম আহসান, মোঃ হাফিজুর রহমান, ইকরাম হোসেন, মোঃ মফিজুর রহমান, ওয়াহিদুর রহমান অর্থ, মোঃ হায়দার আলী, মিজানুর রশিদ, আব্দুস সাত্তার, মোঃ আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, ইমাম হানিফা, মোঃ জামাল হোসেন, আরশাদ আলী, জহিরুল রাশেদ, সরোয়ার হোসেন, আব্দুল কাইয়্যুম, রিয়ন হোসেন।
যুবদল নেতা- ফারুক খান, খান আনিসুর রহমান, মোঃ ইমামুল মোল্লা, মাসুম হাওলাদার, ইমদাদুল হাসান মনা, মীর আলামিন, মাসুম রাজু, আরমান হোসেন, শ্রমিকদল নেতা মোঃ মিকাইল শেখ, মাসুদ মোল্লা, আলামিন, মোঃ পলাশ, ছাত্রদল নেতা ইব্রাহীম খলিল।

ডুমুরিয়ায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
বে-সরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ হেলথ প্রোগ্রাম সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শোভনা ইউনিয়নের গাবতলা ফুটবল মাঠে প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা টিকু রহমান, শেখ হাফিজুর রহমান, মৃনাল কান্তি দাস,আব্দুর রশিদ মেম্বার, মিজানুর রহমান লিটন, আব্দুল গফ্ফার শেখ,আনসার আলী মোল্লা,আজিজুল হাকিম, এস এম হাবিবুর রহমান, আজিজুর রহমান শেখ, সঞ্জীব দেবনাথ, হারুন বাগাতি, রবিউল ইসলাম বিশ্বাস, আইয়ুব গাজী, আব্দুল লতিফ সরদার,হাদিউল মোল্লা সরদার হাফিজুর রহমান, মনিরুল ইসলাম সহ অনেকে।

আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটের মুখে পলি জমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া ও সংশ্লিষ্ট সমস্য সরেজমিন দেখতে ও জানতে এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সকালে নেতৃবৃন্দ গেটের কাছে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রকৃত অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। নেতৃবৃন্দ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সকলকে আশ্বস্থ করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা বিভাগীয় টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়কে কালকি গেটের কারনে সৃষ্ট সমস্যার কথা বলে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছি। আজকে সরেজমিন এসে বিস্তারিত সমস্যা সম্পর্কে অবহিত হলাম। মানুষের দুঃখ-দুর্দশা ও এলাকার পরিস্থিতির কথা শুনে খুবই বেদনা পেয়েছি ও হতাশ হয়েছি। ডিসি সাহেবকে বলবো এবং সমস্যা সমাধানে সার্বিক ভাবে চেষ্টা করবো। নেতৃবৃন্দ আরও বলেন, এটি একটি কঠিন সমস্যা, এর সমাধান ব্যতীত কোন বিকল্প নেই। যে কোন মূল্যে সমাধান করা হবে ইনশাল্লাহ। আমাদের কর্মীরা যে চাঁদা দেয় প্রয়োজনে সেই টাকা ব্যয় করে হলেও যদি জলাবদ্ধতা দূর করা যায়, মানুষের কল্যাণ হয় তাই করা হবে।
খাজরা ও বড়দল ইউনিয়নের ১৪ টি গ্রামের মানুষ কালকি গেটের কারনে ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারনে সাপার করছে। প্রায় ১০ হাজার বিঘা জমির ধান ও ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে এলাকা ফসলি জমি নষ্ট ও গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ে থাকে। বসত ঘরে পানি ঢোকে, পথঘাট ডুবে যায়। জীবন জীবিকার তাগিদে মানুষ ঘর ছেড়ে চলে যায়। পুরো বড়দল ইউনিয়ন লবণ পানি মুক্ত, এখানে কোনো লোনা পানির মাছ চাষ হয় না। বর্ষা মৌসুমে বিলের ও গ্রামের পানি কপোতাক্ষ নদে নিষ্কাশন করা হয়ে থাকে। অন্য মৌসুমে অধিকাংশ জমি পতিত থাকে এবং এলাকায় ব্যাপকভাবে গবাদি পশুর চাষ হয়ে থাকে। এই বিল বর্ষা মৌসুম বাদে গবাদি পশুর চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এখন গবাদি পশু পালন করাও কষ্টকর হয়ে পড়েছে।
মতবিনিময় কালে উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামাননতুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, কর্ম পরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম, খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, অবঃ পুলিশ সদস্য হাবিবুর রহমান, প্রধান শিক্ষক অরুন কুমার মন্ডল, মেম্বার তারক চন্দ্র মন্ডল, মেম্বর অসীত কুমার ঘোষ, শিক্ষক কালি কিংকর মন্ডল, মিজানুর রহমান গাইন, মাহবুবুর রহমান, মাস্টার আনারুল ইসলাম, হাবিবুর রহমান লিপু প্রমুখ।

সাতক্ষীরায় স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্ম বার্ষিকী উদযাপিত
সাতক্ষীরা প্রতিনিধি
“ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ নতুন জ্ঞান আহরণ করতে হবে। অভিজ্ঞতাই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব।
জগতে এমন কিছু নেই যে তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও। তুমি সফলতা পাবেই। লোকে তোমার নিন্দা করুক, বা প্রশংসা করুক, তোমার লক্ষ্যবস্তু তোমার কাছে থাকুক বা দূরে, আজই তোমার মৃত্যু হোক বা ভবিষ্যতে, সত্যের পথ থেকে কখনো সরে যেও না।”
রবিবার বিকেল চারটায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ির নাটমন্দিরে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী স্বামীজীর কর্মজীবনের উপলব্ধিমূলক ওইসব গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক তপন শীল স্বামীজীর রচনাবলীর অংশ বিশেষ তুলে ধরে বলেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান, তারই প্রকাশ।
যে সময়ে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছিলেন, সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন। না হলে মানুষের বিশ্বাস আপনার উপর থেকে সরে যাবে। সারা দিন চলার পথে যদি তুমি কোন সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো।
বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক তপন শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বিশেষ অতিথি বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা দীনবন্ধু মিত্র, প্রাণকৃষ্ণ রায়, কলেজ শিক্ষক পবিত্র মোহন দাস, হিন্দু বিবাহ রেজিষ্টার নির্মল দাস, স্নিগ্ধা নাথ, সারদা সংঘের সভাপতি কল্যাণী রায় প্রমুখ।
বক্তারা বলেন, ইংরেজি ১৮৬৩ সালের ১২ জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতা সিমলা অঞ্চলের ৩নং গৌর মোহন মুখোপাধ্যায় স্ট্রীটে নরেন্দ্রনাথ দত্ত ওরফে বীরেশ্বর ওরফে বিলে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত ও মাতার নাম ভূবনেশ্বরী দেবী। বাবা কলকাতা হাইকোর্টের একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন। নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্ত ছিলেন বিশিষ্ঠ লেখক। বিদেশ ভ্রমনে নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামীজির সফর সঙ্গী থাকতেন মহেন্দ্রনাথ দত্ত। ১৮৮৬ সালের বড়দিনে নরেন্দ্রনাথ দত্তসহ আটজন শিষ্য আটপুরে সন্ন্যাসধর্ম গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুতেই স্বামীজীর স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
অনুষ্ঠান শেষে স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শতাধিক নারী ও পুরুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বরুপ ঘোষ।

ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নানা আয়ােজনের মধ্যে দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সােমবার সকালে উপজেলা স্বাধীনতা চত্ত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মেলার আয়ােজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বােধন করেন। তারুণ্যের এই উৎসবে ছিল নানা আয়ােজন। সুসজ্জিত প্যান্ডেলের চার পাশ জুড়ে ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ষ্টল। যা উপভােগ করতে ছিল তারুণ্যের ভীড়। এছাড়া ছিল শিক্ষার্থীদর নিয়ে জুলাই-আগষ্ট বিপ্লবের স্মৃতি বিজড়িত চিত্রাংকন, কুইজ, রচনা লিখন ও বিতর্ক প্রতিযােগিতা। এসব প্রতিযাগিতায় অংশ গ্রহন করেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ, ডুমুরিয়া মহাবিদ্যালয়, চুকনগর কলেজ, মাওলানা ভাসানী মেমােরিয়াল কলেজ, বান্দা স্কুল এ্যান্ড কলেজ, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বানিয়াখালী মাধ্যমিক স্কুল, সাহস নােয়াকাঠি মাধ্যমিক স্কিল, গুটুদিয়া মাধ্যমিক স্কুল, ডুমুরিয়া এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক স্কুল, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক স্কুল, হাজিডাঙ্গা-খলশী একে মাধ্যমিক স্কুল ও মধুগ্রাম আলীম মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিযােগিতা শেষে বিজয়ীদর মাঝ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপ¯িহত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ আসাদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্র নাথ সানা, উপজেলা রিসাের্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ মনির হােসেন, প্রধান শিক্ষক সালমা খানম, মুফতি আব্দুল কাউয়ুম জমাদ্দার প্রমূখ। এরপর বিকেলে শুরু হয় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওই অনুষ্ঠানের অংশ হিসেবে তারুণ্য ও যুব সমাবেশসহ পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ময়লা-আবর্জনা পরিস্কার কর্মসুচীর আয়ােজন করা হয়।

পিরোজপুরে মহিলা কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে মহিলা কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) পিরোজপুর সরকারি মহিলা কলেজ মাঠে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম প্রমুখ।অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংর্বধনা দেওয়া হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চিতলমারীতে ইউপি চেয়ারম্যান আটক: এলাকায় মিষ্টি বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার কুখ্যাত ক্যাডার বাহিনীর প্রধান বাদশা শেখকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২জানুয়ারী) মধ্য রাতে উপজেলার বড়বাক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। এদিকে বাদশার গ্রেফতারের খবরশুনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বস্তির নি:শ্বাস ফেলেছে। তারা সোমবার সকাল ১১টায় চিংগড়ি বাজার সড়কে তার বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ সহ আনন্দ উল্লাশকরে মিষ্টি বিতরণ করেছেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম, শাহাদাৎ হেসেন জানান, বাদশার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজী, সহ ১৪টি মামলা রয়েছে। বাদশা চিতলমারী উপজেলার চর চিংগড়ি গ্রামের সালাম শেখের পুত্র। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিক্ষোভে অংশনেয়া স্থানীয় কাওছার শেখ জানান, সন্ত্রাসী বাদশাকে নির্বাচনে ভোট না দেয়ায় তাকে ধরে নিয়ে তার বাম পা’ কেটে ফেলে।
চিংগড়ি গ্রামের আকরাম শেখ জানান, বিগত ইউপি নির্বাচনে বাদশা তার নিকট ভোট চাইতে গেলে ভোট দিতে না বলায়, নির্বাচনের পর তার সন্ত্রাসী বাহিনীর তাকে ধরে ডান হাতের কব্জি কেটে নেয়। স্থানীয় অনেকে জানান আওয়ামী শাষণ আমলে দলীয় প্রভাব খাটিয়ে সে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে কোটিপতি বনে যায়।

বিএনপি নেতা বকুলের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল সকাল ১০ ফুলবাড়ীগেট আলিম মাদ্রাসায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও যোগিপোল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস। অনুষ্ঠানে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, ফুলবাড়ীগেট আলিম মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, থানা বিএনপি নেতা হেলাল শরীফ, ইমদাদ হোসেন, থানা মহিলা দলের আহ্বায়ক মলি চৌধুরী, সদস্য সচিব রেশমি আক্তার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন সদস্য সচিব ইমদাদ মোড়ল, থানা যুবদল নেতা শহিদুল ইসলাম সোহেল,শাহরিয়ার মাসুম খান, শ্রমিকদল নেতা আব্দুল বারেক হাওলাদার, আফজাল হোসেন, শাহাবুদ্দিন বুদ্ধি, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি, মনির হাওলাদার, মৃদুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবসহ থানা, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপি এ কম্বল বিতরণ অনুষ্ঠানে মীরেরডাঙ্গা আলীম মাদ্রাসা, পশ্চিম সেনপাড়া মোহাম্মাদিয়া নূরানী প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা , মিরেরডাঙ্গা আমেনা হালিমা (রাঃ) নূরানী ও হাফেজি কওমি মহিলা মাদ্রাসা, যোগীপোল পশ্চিম পাড়া দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, যোগীপোল আদর্শ নূরানী হাফেজী মাদ্রাসা, ফুলবাড়ীগেট দিবানৈশ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র কেন্দ্রী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্জ রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে উপহারের কম্বল তুলে দেওয়া হয়।

রামপালের রাজনগরে ওয়ার্ডের বিএনপি’র কর্মী সভা
রামপাল প্রতিনিধি
রামপালের রাজনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিএনপি’র এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হারুন মার্কেটে সাবেক ওয়ার্ড সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদ জুন্নুন ফারাজী, ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি জামারুল শেখ সাধারণ সম্পাদক মিজান গাজী, সদস্য হযরত ফকির, সাবেক সভাপতি দিন মোহাম্মদ, সদস্য মোহাম্মদ খবির শেখ, সদস্য অজয় রায়, অভিজিৎ রায়, বিজন মোড়ল অমিত জোয়ারদার প্রমুখ।

সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা
দিঘলিয়া প্রতিনিধি
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ। ১৩ জানুয়ারি সোমবার সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শেষ দিনে আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিঘলিয়া ইউনিয়ন একাদশ। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলাটি চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় । প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আড়ংঘাটা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারুণ্যের উৎসব উপলক্ষে ৬ দলীয় ফুটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হয়েছেন আড়ংঘাটা একাদশকে গোলকি সাহেদ। শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নাঈম খান। ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের জিদান। খেলার ধারাভাষ্যকার ছিলেন মাস্টার মেহেদী হাসান।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ওসি তদন্ত টোকন , উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, বারাকপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত কামরুল ইসলাম আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ ও ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

খুলনা বন্ধুসভার শীত উপহার বিতরণ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠী এবং শীতার্ত মানুষের মাঝে ‘শীত উপহার’ বিতরণ করেছে খুলনা বন্ধুসভা।
তিন দিন ব্যাপী কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন হয় গত ১০ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায়। এরপর খুলনা নগরের বিভিন্ন স্থানে রাতে শুয়ে থাকা ছিন্নমুল ও পথের ধারে দিনানিপাত করা মানুষের মাঝে ভালবাসার চাদর বিতরণ করে চলে বন্ধুসভার বন্ধুরা। খুলনা শহরের অদুরে রুপসা ও ডুমুরিয়া উপজেলার মানুষের মাঝেও কোম্বল বিতরণ করা হয়।
খুলনা বন্ধুসভার অর্থ সম্পাদক মো: ইমন মিয়া বলেন, “এই প্রকট শীতে মানুষের যদি সামান্য কষ্ট লাঘব করতে পারি, সেটাই আমাদের আনন্দ। কিন্তু আমাদের সাধ আছে, সাধ্য নাই। তবুও সামান্য কিছু করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি।”
প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা অধিকাংশই বিভিন্ন স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া অন্য পেশার মানুষের সংখ্যা খুবই কম। বন্ধুরা নিজেদের মধ্যে চাঁদা সংগ্রহের মাধ্যমে কম্বল কিনে তা বিতরণ করে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জুঁই আক্তার বলেন, “আমাদের বন্ধুসভার উপদেষ্টামণ্ডলী এবং বন্ধুদের কাছ থেকে চাঁদা তুলে এই কম্বলগুলো কেনা হয়েছে। আমরা শিক্ষার্থীরা আর কতটুকুই তা দেওয়ার সক্ষমতা রাখি। তবুও প্রত্যেকেউ কিছু কিছু দিয়েছি। তাছাড়া বন্ধুসভার সভাপতি ড. মাসুদ স্যারের ইচ্ছে ছিল একটি ভাল কাজের মধ্যে দিয়ে আমাদের কমিটির যাত্রা শুরু হোক। সেটাই সফল করতে পেরে আমরা খুশি।”
শীত উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. তুহিন রায়, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (খুলনা) শেখ আল এহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের জৈবপ্রযুক্তি ও জীব প্রকৌশল ডিসিপ্লিনের সহকারি অধ্যাপক অমিত সরদার, খুলনা বন্ধুসভার সহ সভাপতি এম এম মাসুম বিল্যাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক পাপন কংস বণিক, ফারজানা যুথি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনির্বাণ সরকার, সাংস্কৃতিক সম্পাদক গৌতম রায় দিপু, ম্যাগাজিন সম্পাদক তুহিন বাওয়ালী, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ইখতিয়ার তপু, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, বন্ধু শাম্মি আক্তার, সৈয়দ ফাহাদ আল শান্ত, জয়ন্ত প্রমুখ।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী কর্মসূচি
তথ্য বিবরণী
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম তিন দিনের সফরে সোমবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী তিনি আজ ১৪ জানুয়ারি সকাল ১১টায় খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা এবং বিকাল তিনটায় দৌলতপুর বিএল কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ১৫ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

মাহফিল শুনে বাড়িতে ফেরা হলো না খাদিজার
মহেশপুর প্রতিনিধি
ইসলামিক মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরা হলো না মানুষিক প্রতিবন্ধী খাদিজার। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সোমবার(১৩জানুয়ারী) সকালে ঝিনাইদহে মহেপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর তিন রাস্তার মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধা চাঁদরতনপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ভোররাতে রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা বৃদ্ধা খাদিজা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
প্রতিবেশি ভাইপো হাবিবুর বলেন,মানুষিক প্রতিবন্ধী খাদিজা খাতুন পাশ্ববর্তী কোলা গ্রামে ইসলামিক মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পারের তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছিলো। নিহত খাদিজা খাতুন মানুষিক প্রতিবন্ধী সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার দাবি করে লাশ ফেরত চাইলে ময়না তদন্ত ছাড়াই লাশ ফেরত দেওয়া হয়েছে।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তির ফল প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন খুলনা মহানগর কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল সোমবার নগরীর এক কনফারেন্স হলে দুপুর ১২টায় প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম খুলনা মহানগরের পরিচালক আরাফাত হোসেন মিলন। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক রাকিব হাসান, স্কুল প্রতিনিধি সুলাইমান আবিদ, আদনান মালিক যুবরাজ, আহমেদ সালেহীন,মুজাহিদুল হক পলাশ, আবু হানিফ জাকারিয়া, সাইয়েদ মেহেদী সহ প্রমুখ নেতৃবৃন্দ। এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৫০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ ডিসেম্বর খুলনা মহানগর অন্তর্গত শতাধিক স্কুল এবং মাদরাসার শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির/ ফোনের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।
মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল: ট্যালেন্টপুল বৃত্তিঃ ষষ্ঠ শ্রেণি: (৬ জন) ২৪০৪৭৩, ২৪০৩২৯, ২৪০৫৩৯, ২৪০৪৬৭, ২৪০২৮৩, ২৪০২৮১; সপ্তম শ্রেণি: (৫ জন), ২৪০৫১১,২৪০৪৮৭,,২৪০৫৪৪,,২৪০৪৬৪,,২৪০৬০৯; অষ্টম শ্রেণি: (৫ জন), ২৪০৪২৩, ২৪০৪৮০, ২৪০৬২৭, ২৪০২১৪, ২৪০০১৪; নবম শ্রেণি: (৫ জন) , ২৪০২৯৫, ২৪০৩৩৩, ২৪০৩৩৪, ২৪০৬০৮, ২৪০২৯২; দশম শ্রেণি: (৪ জন) ২৪০৩৯৪,,২৪০১২৯,,২৪০৫৫৯, ২৪০৩৪৮, সাধারণ বৃত্তিঃ ষষ্ঠ শ্রেণি: (৬ জন) ২৪০১৩১, ২৪০২৭৬, ২৪০৫০৮, ২৪০৩১৮, ২৪০১৭০, ২৪০৪২৬; সপ্তম শ্রেণি:(৫জন) ২৪০৫৯০, ২৪০৪৯০, ২৪০৩০৯,,২৪০৫৭৬,,২৪০৫৯৭; অষ্টম শ্রেণি: (৪জন), ২৪০৩৩৯,,২৪০৪৫০, ২৪০৪৭৪,,২৪০৪৭৭; নবম শ্রেণি (৬ জন), ২৪০৩৩৭, ২৪০১৬১, ২৪০৫২০, ২৪০২৭৫, ২৪০২৪৮, ২৪০০২০ দশম শ্রেণি: (৪ জন)।

সাতক্ষীরাগামী পরিবহনের মিললো ১০ ভরি স্বর্ণের বার, যুবক আটক
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর ছাচিবুনিয়া মোড়ে পুলিশের অভিযানে ১০ভরি ওজনের স্বর্ণের বার সহ আটক এক যুবক। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা মহানগরীর সিটি বাইপাস সড়কের ছাচিবুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরা গামী এনা পরিবহনে অভিযান করে ঐ যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের নাম গবিন্দ্র চন্দ দাস। সে শরিয়তপুর জেলার সদর উপজেলার চন্দকর গ্রামের যুগল চন্দ্র দাসের পুত্র।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরা গামী এনা পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দ চন্দ্র দাস নামে এক যুবকের শরীরে তল্লাশী করে আনুমানিক ১০ ভরি ওজনের দুটি বার উদ্ধার করা হয়। সে সময় এই স্বর্ণের কোন বৈধ কাগজ না দেখাতে পারায় ঐ যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্নের বারটি যাচাই বাছাই এর জন্য পরীক্ষা করতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। আটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুই পিচ তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক চোরাকারবাবির নাম মো. কামাল হোসেন (৩৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তা হতে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহজন বাংলাদেশী নাগরিক মো. কামাল হোসেনকে আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি (তেজাবি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১ টি বাইসাইকেল ও নগদ ১,৬১০ টাকা উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নেট অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের সম্পাদকের পদ থেকে শামীমুরের পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ২১৫১) সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন এস এম শামীমুর আলম মান্দার। শারিরীক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
এস এম শামীমুর আলম মান্দার এক বিবৃতিতে বলেন, গত শনিবার (১১ জানুয়ারী) খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং ২১৫১) সভাপতির নিকট তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। তিনি বলেন, শারিরীক অসুস্থতার কারণে সঠিকভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছিলেন না। একারণে তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্বান্ত নেন। সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আশাকরি নতুন নেতৃত্ব সংগঠনকে আরো গতিশীল করবে।

সাতক্ষীরা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি বিএসএফের
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে সাউন্ড গানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিজিবি জানায়, এটা ভারতীয় অংশের ভেতরে ঘটেছে। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোন সম্পর্ক নেই।
স্থানীয় বাসিন্দা লুৎফর রহমানসহ আরও অনেকে জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনেন তারা। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গুলি ছোঁড়ে বলেও দাবি করেন তারা।
সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গুলি ছুড়েছে। এটি মূলত সাউন্ডগানের গুলি।
এবিষয়ে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের এডি মাসুদ রানা বলেন, সোমবার ভোরে সাতক্ষীরার ভোমরার সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। তবে এটা ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় ঘটেছে। এর সাথে সাতক্ষীরা সীমান্তের কোন সম্পর্ক নেই।
প্রসঙ্গত: গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই চাষির জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, তার বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে ৫০ বছরেরও বেশি সময় ধরে চাষাবাদ করে আসছেন। শনিবার বিকেলে দু’জন শ্রমিক নিয়ে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাঁধা দেয়। ওই জমি ভারতের বলে তারা দাবি করে।
নজরুল ইসলাম নামে অপর চাষি জানান, পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়েছি। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে যাই। এসময় বিএসএফ ও স্থানীয়রা তাকে ধান রোপণ করতে বাঁধা দেন। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালনও করেন তারা। একপর্যায়ে তিনি ধানের চারা রোপণ বন্ধ রাখেন।
এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী ২০ জানুয়ারি যৌথ সার্ভের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতে যাবার সময় ছাত্রলীগ নেত্রী ও তার ভাই আটক
বেনাপোল প্রতিনিধি
পাসপোর্ট যোগে ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই সত্যজিৎ পান্ডে (২৩) আটক হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকার নিউমার্কেট থানায় মামলা রয়েছে ।
আজ সোমবার দুপুরে তারা বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যৌথভাবে আটক করে।
সুস্মিতা ও তার ভাই মাগুরা জেলার সাতদোহা পাড়া এলাকার স্বপন পান্ডের সন্তান।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইব্রাহীম হোসেন জানান সুস্মিতা পান্ডে ( পাসপোর্ট নং এ ০৮০৯৩৬১৬)ও তার ভাই সত্যজিৎ পান্ডে (পাসপোর্ট নং এ ০৮০৮৩৪৮৩) দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে আসে। ইমিগ্রেশন প্রবেশদ্বারে তাদের পাসপোর্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই কালে তাদের নামে ঢাকার নিউমার্কেট থানায় মামলা পাওয়া যায়। বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের সময় সুস্মিতার নেতৃত্বে সাধারন ছাত্র ছাত্রী নির্যাতন হওয়ায় ঢাকা নিউমার্কেট থানায় মামলা দায়ের হয়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া বলেন সুস্মিতা ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকাকালিন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তার ও তার ভাই এর নামে মামলা হয়। সেই মামলায় তাদের আটক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা যাচাই বাছাই চলছে। আগামিকাল মংগলবার তাদের যশোর আদালতে পাঠানো হবে।

তালায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিল পাড় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আটক জলিল পাড় তালা উপজেলার চরগ্রামের মোঃ জাহান বক্স পাড়ের ছেলে ও কুমিরা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক। সোমবার (১৩ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশের এসআই মোঃ আমির ও এএসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, আটককৃত মোঃ আব্দুল জলিল পাড় শিক্ষক সমিতি, কালব, বিভিন্ন বেসরকারী সংস্থাসহ একাধিক প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ লোন নিয়ে তা পরিশোধ করেন না। লোনের টাকা চাইলে সংশ্লিষ্টদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল। এনিয়ে আদালতে একাধিক মামলা হয় তার বিরুদ্ধে। ইতিমধ্যে তালা ও পাটকেলঘাটা থানায় তার নামে কয়েকটি ওয়ারেন্ট রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর করা মামলায় (যার নং সিআর ৩১৫/২৩) সোমবার সকালে তালা থানা পুলিশ তাকে আটক করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নগরীর ২৬ নং ওয়ার্ডে নজির হোসেন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে নজির হোসেন ফাউন্ডেশন। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মুজাহিদের তত্বাবধানে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কাদের খান রোডস্থ কুবা মসজিদের সামনে হাজেরা মেমোরিয়াল স্কুল ইউনিট এ কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শফিকুল ইসলাম খোকন। এসময় উপস্থিত ছিলেন, শেখ জামাল উদ্দিন, মাহাবুবুল আলম বাবু মোড়ল, জাকির ইকবাল বাপ্পি, আব্দুর রহমান, আরিফুল ইসলাম বিপ্লব, ফারুক হোসেন, ডা. শাহীন আহসান, ডা. হালিম মোড়ল, এ জে কুদ্দুস, শেখ সাকির হোসেন, মাহবুবুর রহমান, শেখ সাদী, হুমায়ুন কবির পলাশ, মোঃ মহিবুল্লাহ, ইয়াসির শেখ, বোরহান বিশ্বাস, হেলাল ফরাজী, কামরুল ইসলাম, মীর কাওসার মীজু, কাজী মামুন, রনি, শুভসহ আরও অনেকে।

বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভায় বক্তারা
শতাধিক পণ্যের ওপর হতে ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে

খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেষ্টাইন ইসরায়েল যুদ্ধের পরও বাংলাদেশ যখন অর্থনীতিতে ঘুরে দাড়াবার চেষ্টা করছে তখন আবার গত সরকারের দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করায় দেশের অর্থনীতির অবস্থা অস্তিতিশীল হয়। চাল, ডাল, চিনি, তেল, আটা, ময়দাসহ সকল ধরনের নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষ যখন চরম ভোগান্তিতে, তখন গত ৫ ই আগস্ট ছাত্র/জনতার গনঅভ্যুত্থানে সরকারের পরিবর্তনে মানুষ আসায় বুক বেধেছিল, কিন্তু সে গুড়ে বালি। সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) শর্ত পতিপালনে শতাধিক পণ্য,ও সেবায় ভ্যাট- সম্পূরক শুল্ক (২০২৪-২৫) অর্থ বছরের মাঝামাঝি অবস্থায় অধ্যাদেশ জারি করেছে। শতাধিক পণ্যের ওপর হতে ভ্যাট-সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি ডা. মো, নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তরা আরও বলেন, দুটি মুসক ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্যা এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন ) অধ্যাদেশ প্রকাশের পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করায় এক দিকে চলমান উচ্চ মূল্যস্ফীতি অন্য দিকে নুতন করে মোবাইল রিচার্জ, মোবাইল সিম, রেষ্টুরেন্টের খাবার, সকল পানীয় জাতীয় পন্য, এলপি গ্যাস, সকল ধরনের বিস্কুট, বিটুমিন, জিআই শিট, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সকল ধরনের সিগারেট, সকল ধরনের মিষ্টান্ন, লুব্রিকেন্ট তেল, কঠিন শিলা, বিআরটিএ থেকে নেয়া ড্রাইভিং লাইসেন্সসহ শতাধিক পন্যে আরোপিত ভ্যাট-সম্পূরক শুল্ক চাপানোয় নিম্মবৃত্ত, নিম্ম মধ্য বিত্ত, মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠায় এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে, সকল পন্যে আরোপিত ভ্যাট সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে হবে।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, সিরাজুল ইসলাম সেন্টু, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো, কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, মো, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মাহফুজুর রহমান বাচ্চু, মো. সব্ু্জুুল ইসলাম সবুজ, সৈয়দা আরিফা আশরাফী চুমকি, মো. খায়রুল আলম, মো. মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, ইসমত আরা কাকন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, আজমল হোসেন প্রমুখ।

খালিশপুরে কম্বল বিতরণকালে বকুল: শেখ হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে
খবর বিজ্ঞপ্তি
শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও দেশে রয়ে গেছে; তারা ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বার্হী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। ষড়যন্ত্রকারীরা থেমে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে বলেই মনে করবেন না যে সব স্বৈরাচাররা, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে; না, আছে তারা। দেশে নানা রকম গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, নানা রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। সকলকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। কোনো রকমের গুজব, কোনো রকমের বিভ্রান্তিতে পা দেয়া যাবে না। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার পেয়েছে এ জাতি। অন্তবর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় খালিশপুরের বিভিন্ন এলাকায় বাড়িবে বাড়িতে শীতের কম্বল বিতরণকালে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন বিগত ১৬-১৭ বছর খুলনায় যারা অপশাসন, লুটপাট করেছেন। তারা বর্ণচোরা রুপে এখনো রয়েছেন। আওয়ামী লীগের লুটেরাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না।
বকুল বলেন, বর্তমান সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার। এই সরকার মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দেশে একটি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যে নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। অপর এক প্রশ্নের জবাবে ছাত্র-জনতার রক্তের বিচার যতদিন না বাংলার মাটিতে হবে ততদিন বিএনপি রাজপথে থাকবে। ইদানিং বর্ণচোরা একটি রাজনৈতিক দল বিভিন্ন অফিস আদালত ও সামাজিক সংগঠনগুলো দখলে নেয়ার পায়তারা করছেন তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। যারা এসব দখলবাজি করবে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
কম্বল বিতরণকালে বিএনপি নেতা স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবিবুব রহমান বিশ^াস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, হায়দার তরফদার, গোলাম মোস্তফা ভুট্টো, গাজী সালাউদ্দিন, শেখ নুরুল ইসলাম নুরু, মাহফুর রহমান মাজু, কালাম হোসেন, আব্দুল আজিজ সুমন, রকিবুল ইসলাম মতি, নাছির উদ্দিন, আনজিরা খাতুনসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯নং ওয়ার্ড বিএনপি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্দেশে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা রকিবুল ইসলাম বকুল এর অনুপ্রেরণায় ১৯ নং ওয়ার্ড বিএনপি স্থানীয় পল্লীমঙ্গল স্কুল মাঠে এদুস্থ মানুষদের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকরুল আলম, মনিরুজ্জান মনির, জাকির ইকবাল বাপ্পী, কাজী মিজানুর রহমান, মিজানুর রশীদ, শেখ মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, লিটন, মেহেদী, বাবু, সাদ্দাম, সোহেল প্রমূখ।

ইঁদুরের জমানো ধানেই তাদের নবান্ন উৎসব
মোঃ শামীম হোসেন, দাকোপ
সন্তানকে নিয়ে ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করছেন এক বাবা। নাম তার হরোসিত। ছেলেকে সাথে নিয়ে মাঠে মাঠে ঘুরে ফিরে ইঁদুরের গর্ত খুঁজছেন বাবা। ইঁদুরের গর্ত খুঁজে পেলেই শুরু করছেন খোঁড়াখুঁড়ি। কী ভাবছেন? গর্ত খুঁড়ে বাবা ছেলে ইঁদুর ধরছে নিশ্চয়, কিন্তু না বিষয়টি অনেকটা ভিন্ন। আমন মৌসুমে ধান পাকে। এই মৌসুমে পাকা ধান কেটে গর্তে নিয়ে রাখে ইঁদুর আর সেই গর্তের ভেতর ইঁদুরের রাখা ধানের শীষ খুঁজে বের করেন হরোসিতসহ আরও অনেকে। এ ধানের চাল থেকেই হবে ভাত। আর তা খেয়েই স্ত্রী-সন্তান নিয়ে দিন পার হবে হরোসিতের। এটাই হচ্ছে তাদের নবান্ন উৎসব।
দাকোপ উপজেলা বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামের বাসিন্দা হরোসিত। সকালে দুমুঠো ভাত খেয়েই জীবিকার খোঁজে বেড়িয়ে পড়ে বাবা-ছেলে। শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের ধান সংগ্রহ। সাথে থাকে খোন্তা, কোদাল, বাইশ ও বস্তা। ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহকারী হরোসিত ভাটায় কাজ করেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময় ভাটার কাজ শুরু হয়। আমন মৌসুমে কোন কাজ না থাকায় তিনি ক্ষেত-খামার থেকে ধানের শীষ সংগ্রহ করেন। তবে বছরের অন্য সময় ভ্যান চালান তিনি।
তিনি জানান, সব গর্ত খুঁড়ে ধান পাওয়া যায় না। আবার কিছু গর্তে বেশ ভালো ধান পাওয়া যায়। তবে এ কাজে রয়েছে জীবনের ঝুঁকি। কারণ ইঁদুরের গর্তে অনেক সময় সাপ বাসা বাধে। তারপরও পেটের দায়ে জীবন বাজি রেখে এই কাজ করেন তারা।
তিনি আরও বলেন, ‘এই কাজ করে প্রতিদিন ১৫-২০ কেজি ধান জোগাড় করেন তিনি। আবার কিছু সময় এর চেয়ে বেশিও হয়।’
দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে মাঠের একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, আমন মৌসুমে সাধারণত ইঁদুর বেশি করে পাকা ধানের শীষ কেটে গর্তে নিয়ে যায়। এ সময়টাতে মাঠে ইঁদুরের উপদ্রব বেশি হয়ে থাকে। শুধু ইঁদুরের গর্ত থেকেই নয়, ধান কাটার পর খেতে ধানের যে সব শীষগুলো পড়ে থাকে, সেগুলোও এই নারী-পুরুষরা কুড়িয়ে নিয়ে যায়। তবে তাদের বাধা দেন না এই কৃষকরা।

আসাসের সাহিত্যাসর
খবর বিজ্ঞপ্তি
আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ আসাসের ১০৯১ তম সাহিত্যাসর ২০২৫ সালের প্রথম অনুষ্ঠান গত রবিবার সন্ধ্যা ৭টায় আসাসের নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাসচিব শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন কবি-সাহিত্যিক আবু আসলাম বাবু, সাধারণ সম্পাদক শিক্ষক এম. এম নজরুল ইসলামের বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক বিষয় উঠে আসে। অনুষ্ঠানটি প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক সেবাব্রত সিংহের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাফিজুর রহমান তারেক, মোঃ আবু জাফর সালেহ, শাহিদা পারভীন, শাহানা বেগম, শেখ গোলাম রসুল খোকন, দিলরুবা ইয়াসমিন কলি, এম এম হাসান, মোঃ বিদগ্ধ বেলাল, মোস্তাফিজুর রহমান, জাহানারা আক্তারী, সাব্বির হাসান অনিক প্রমুখ।

জাতীয় পার্টি খুলনা জেলা সভাপতির দায়িত্ব নিলে শফিকুল ইসলাম মধু
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি’র কেন্দ্রীয় ভাইস চেয়াম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু শারীরিক অসুস্থতার কারণে জেলা সভাপতির দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সহ-সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু সুস্থ হওয়ায় তিনি পুনরায় ১৩ জানুয়ারি ’২৫ যথারীতি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
অপর এক ঘোষণায় মোস্তফা কামাল জাহাঙ্গীরকে পাইকগাছা-কয়রা উপজেলার আপতকালীন সাংগঠনিক দায়িত্ব পালনের দায়িত্ব প্রদান করা হলো। তিনি তাঁর উপর ন্যস্ত দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ কার্যক্রম পরিচালনা করবেন।

ধর্ষণ ও অপহরণ মামলার আসামি গ্রেপ্তার : দু’কিশোরী উদ্ধার
রূপসা প্রতিনিধি
রূপসার অপহৃত দুই কিশোরীকে উদ্ধার এবং এ ঘটনায় ধর্ষণ ও অপহরণ মামলার আসামি মোহাম্মদ আলমগীর মোল্লা (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। কিসমত খুলনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলাম এর বিশেষ অভিযানে ঢাকা মহানগরের তুরাগ থানাধীন কামারপাড়া এলাকা থেকে ধর্ষণ ও অপহরণ মামলায় গ্রেপ্তার করেন।
এ সময় এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গী ও কনস্টেবল ইমরান হোসেন, নারী পুলিশ অন্তরা মজুমদার সহ মোবাইল ট্রাকিং এবং প্রযুক্তির সহযোগিতায় মৃত : তাসেম মোল্লা ও সাফিয়া বেগমের পুত্র খুলনা জেলার রূপসা থানাধীন বাগমারা গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর মোল্লাকে গ্রেপ্তার করে। গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৯টায় ঢাকা মহানগরের ইজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া বস্তি থেকে আটক করে।
এ সময় অপহৃত তরণী কিশোরী (১২) কিশোরী (১২) দেরকে উদ্ধার করেন। আসামি ওভিকটিমসহ রূপসা থানায় হাজির হলে একই গ্রামের ভিকটিমদের অপহরণকারী আলমগীরের বিরুদ্ধে রূপসা থানায় মামলা নং ৮ তারিখ ১৩।০১।২০২৫ ইং ধারা নারী ও শিশু নির্যাতন ধমন আইন সংশোধন ২০০৩ এর ৭।০৯(১)।৩০ ধারায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শফিকুল ইসলাম ভিকটিমের ২২ ধারার জবানবন্দি রেকর্ড এবং মামলার অন্যান্য প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন করে অভিযুক্ত আসামিদের বিচারের মুখোমুখি করা হবে। আসামী আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।