Home খেলাধুলা আইপিএল কবে শুরু হবে, জানা গেল

আইপিএল কবে শুরু হবে, জানা গেল

20


স্পোর্টস ডেস্ক

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির পরেই শুরু হবে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি রাজীব শুক্লা এ নিয়ে রবিবার বোর্ডের একটি বৈঠকের পর জানিয়েছেন, আসরটি শুরু হবে ২১ মার্চ। ফাইনাল হবে ২৫ মে। যেখানে উদ্বোধনী ও ফাইনাল কলকাতায় হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইপিএল গত বছর ২২ মার্চ শুরু হয়েছিল। চেন্নাই এবং বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হয়েছিল। তবে শিরোপা জেতে কলকাতা।

আইপিএলের মেগা নিলাম গত বছর অনুষ্ঠিত হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি রুপি খরচ হয়। ১০টি দলের প্রত্যেকই নিজেদের আসল দলটি ধরে রাখার চেষ্টা করেছে।

পাশাপাশি কিছু চমকও রয়েছে। যেমন লখনউ ২৭ কোটি টাকায় কিনেছে ঋষভ পন্থকে। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন। পাঞ্জাব ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে শ্রেয়শ আইয়ারের জন্য, যিনি গত মৌসুমে কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন।