শার্শা থানা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলন মেলা
বেনাপোল প্রতিনিধি
যশোরের জেস গার্ডেন পার্কে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শার্শা থানা প্রেসক্লাব আয়োজিত বাৎসরিক পিকনিক উপলক্ষে যশোরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিক ও শার্শা থানা প্রেসক্লাবের সদস্যরা মিলে প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণভাবে শার্শা থানা প্রেসক্লাব আয়োজিত বাৎসরিক পিকনিক উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে যশোর জেস গার্ডেন পার্কে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন- দৈনিক লোকসমাজের সাবেক বার্তা সম্পাদক ও বাংলা ভিশন টিভির যশোর জেলা প্রতিনিধি রাজেক জাহাঙ্গীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বাংলাদেশ টুডের যশোর প্রতিনিধি শহিদ জয়, প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের বর্তমান সাধারণ সম্পাদক ও ৭১ টিভির যশোর প্রতিনিধি এস এম ফরহাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও দৈনিক রূপান্তর প্রতিদিনের বার্তা সম্পাদক শিশির কান্তি বিপুল ও বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুনুর রশিদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- শার্শা থানা প্রেসক্লাবের সভাপতি বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার আব্দুস সবুর টিটো, সহ সভাপতি দৈনিক মানবজমিনের আল মামুন, সহ সভাপতি দৈনিক যায়যায় দিনের আশরাফুল সরদার, সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তরুণ কণ্ঠের সবুজ নাসিম, সদস্য আলা উদ্দিন লিটন, খান মোহাম্মদ আলী রাজা, আনোয়ার হোসেন, আশা, মাজাহারুল ইসলাম বাবু, রায়হান, তুহিন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকরা।
যশোর জেস গার্ডেন পার্কে দুপুর ১ টার মধ্যেই পিকনিক স্পটে সবার উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শাখার উদ্বোধন
কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শহরের নলডাঙ্গা সড়কের সরদার টাওয়ারে পাশে ব্যাংকের এ শাখাটির উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ট্রেজারি শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল গফুর রানা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ে ডিডি আব্দুল আলীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট আহসানুল হক, মিডিয়াকর্মি, শহরের ব্যবসায়ীসহ সূধীজনেরা।
উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ব্যাংকটির ট্রেজারি শাখার প্রধান আব্দুল গফুর রানা বলেন, তাদের এ ব্যাংকটি গ্রাহকসেবা ভিত্তিক জনকল্যানে প্রতিষ্ঠিত। সারাদেশে গ্রাহকদের মাধ্যমে ব্যাংকটির সুনাম ছড়িয়ে পড়েছে। অন্য এলাকার মত ঝিনাইদহ কালীগঞ্জেও আজ উপশাখা চালু হলো।
তিনি বলেন, সবদিক দিয়ে কালীগঞ্জ একটি ব্যস্ততম ব্যবসা প্রধান শহর। এনআরবিসি ব্যাংক আপনাদের কল্যানে কাজ করবে। লেনদেনের মাধ্যমে পাশে থাকবে।
মোংলায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ
মোংলা প্রতিনিধি
৭দফা দাবীতে মোংলায় লিফলেট বিতরণ করেছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ লিফলেট বিতরণ শুরু করেন তারা। এ সময় তারা সরকারী-বেসরকারী দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও পথচারী মাঝে এ লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু হাসান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র বাগেরহাট জেলা যুগ্ম আহবায়ক ঝুমা আক্তার বলেন, ৭২এর সংবিধান বিলুপ্তি করতে হবে। কারণ এরমধ্যে ফ্যাসিবাদ যন্ত্র লুকিয়ে রয়েছে। এ সংবিধান বাতিল না করলে নতুন যে সরকার আসবে তারাও ফ্যাসিবাদে পরিণত হবেন। এছাড়া যথা শীঘ্রই জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে।
চাকরিতে পূর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের (বর্তমান বিজিবি) চাকরিতে পূর্ণবহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাকরিচ্যুত ও ক্ষতি গ্রস্থ বিডিআর সদস্য ও পরিবার বর্গ নড়াইল এর আয়োজনে রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, হাবিলদার তরিকুল ইসলাম, নায়েক সুবেদার আব্দুল সবুর, জান্নাতি ফেরদৌস রুপা, তসিবুর আলম তৌহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে নায়েক সুবেদার তৌহিদুর ইসলাম বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন। নতুন অন্তর্র্বতীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তসিবুর আলম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত, তাদের খুজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যেসব নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরিতে পূনর্বহাল করতে হবে। আর যারা এখনো কারাবন্দী আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।
জান্নাতি ফেরদৌস রুপা নিজেকে একজন বিডিআর সদস্যের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, আমার স্বামী ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই। মানববন্ধনে বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা ‘বিডিআরের চাকরি পুনর্বহাল চাই’, ‘সব বন্দী জওয়ানদের মুক্তি দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
কালিয়ায় পহরডাঙ্গা বিএনপি উঠান বৈঠক
কালিয়া প্রতিনিধি
নড়াইলে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ইউনিয়নের মূলশ্রী মল্লিক বাড়ী পহরডাঙ্গা ইউনিয়ন নেতাকর্মীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি বিএম নজরুল ইসলাম (কাবুল) এঁর সভাপতিত্বে, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক এসএম নূরেআলম সাজ্জাদ (নয়ন) সঞ্চালনায় বক্তব্য রাখেন, নড়াগাতী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোল্লা সারাফত হোসেন (শোভ), নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সাকায়েত হোসেন (জুনু), নড়াগাতী থানা মহিলা দলের সভাপতি নাদিরা আকতার (জোসনা মল্লিক), পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কুবাদ আলী সিকদার, পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কালম সরদার, পহরডাঙ্গা ইউনিয়ন সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম মোল্লা, বিএনপি কর্মী নূরআলম মোল্লা।
উপস্থিত ছিলেন, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শেখ (সবুজ), ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এনায়েত সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাবলু মল্লিক, পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা, চৌধুরীর মাহফুজুল রহমার তারু, আহাদ কাজী প্রমুখ।
মোল্লাহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
মোল্লাহাট প্রতিনিধি
“জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জুয়েল, মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) মোঃ সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।
উক্ত মেলায় উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী/শিক্ষার্থীরা অংশ নেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
জুলাই এর প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রিয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র প্রতিনিধি জাবিদ হাসান, শাহনেওয়াজ অভি, আসমা আক্তার মিতু।
এসময় তারা বলেন জুলাই এর প্রেরণা কে দিতে হবে, ঘোষণা দিতে হবে। লিফলেট ঘোষনা পত্রে ৭ দফা দাবী অন্তভূক্ত করার দাবী জানায় তারা।
অপরদিকে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ দুপুর ১২টায় পুরাতন বাস স্ট্যান্ড থেকে ফিললেট বিতরণ শুরু করে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করে।
মোরেলগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পল্লীমঙ্গল বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তার সঙ্গে ছিলেন পৌর বিএনপি ও শরণখোলা উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদ এড়িয়ে সজাগ থাকতে হবে।
কালিগঞ্জে ঘুষের টাকা বৈধতা দিয়ে প্রতিবেদন দাখিলের চেষ্টার অভিযোগ!
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুনীর্তির অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কর্তৃক ঘুষের টাকা বৈধতা দিয়ে প্রতিবেদন দাখিলের পায়তারার অভিযোগ উঠেছে।
জানাগেছে, কালীগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, এনটিআরসিএ শিক্ষক এর কাছ থেকে চাঁদা, বিভিন্ন রকম ফন্দিফিকির করে শিক্ষক কর্মচারীসহ ছাত্রীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করেছে। তার বিরুদ্ধে শিক্ষক, কর্মচারী এবং অভিভাবক ও ছাত্রীরা বাদী হয়ে একাধিক লিখিত অভিযোগ কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর নিকট প্রদান করেন। ওই অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটিতে যথাক্রমে কালিগঞ্জ উপজেলা প্রাণীর সম্পদ অফিসার ডাঃ শংকর কুমার দে’কে আহবায়ক, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লাহ কে সদস্য সচিব এবং যুব উন্নয়ন অফিসার মোঃ আকরামুজ্জামানকে সদস্য করা হয়। কিন্তু ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে মোটা অংকের টাকায় ম্যানেজের মাধ্যমে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তার পক্ষে প্রতিবেদন নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে।
অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট তিন কর্মকর্তা ঘুষের টাকার বৈধতা দিয়ে প্রতিবেদন দাখিলের পাঁয়তারায় অব্যাহত রয়েছেন।
উল্লেখ্য প্রধান শিক্ষক শফিকুল ইসলাম তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসাবে নিজেকে জাহিল করেছে। আওয়ামী দুঃশাসনের আমলে তার ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পাইনি। তিনি কালিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক। বর্তমানে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সংকর কুমার দে এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি ম্যানেজের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তদন্ত করেছি যা পেয়েছি তাই দিবো।
এ বিষয় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি মোটা অংকের টাকায় ম্যানেজ এর বিষয় অস্বীকার করে বলেন, আমরা তদন্ত শেষ করেছি এখনো রিপোর্ট প্রেরণ করিনি।এ বিষয় কালিগঞ্জ যুব উন্নয়ন অফিসার মোঃ আকরামুজ্জামানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি একটি প্রোগ্রামে ব্যস্ত আছি পরে কথা বলছি আপনার সাথে।এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, তদন্ত কমিটির ৩ কর্মকর্তাকে মোটা অংকে ম্যানেজের বিষয়টি আমার জানা নেই।আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো।
মাগুরার গোপালগ্রাম ইউনিয়নে কৃষকদলের সমাবেশ
মাগুরা প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীেকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরা জেলার দক্ষিণ মাগুরা ইউনিটের গোপালগ্রাম ইউনিয়নের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,১৩ নং গোপালগ্রাম ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ মাগুরা ইউনিটের, যুগ্ন আহবায়ক,আলমগীর হোসেন, কলেজ ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, কুঁচিয়ামোড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক,বাদশা মিয়া, বিএনপি নেতা মোঃ লিয়াকত আলী, নাওসের আলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
ডুমুরিয়ায় বৃদ্ধা আমেনা’র মানবেতর জীবন যাপন !
ডুমুরিয়া প্রতিনিধি
সতীনের ছেলেরা বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে।২২দিন রাস্তায় রাস্তায় ঘুরে দুবেলা দুমুঠো খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমাকে দেখার মতো দুনিয়ায় আর কেউ নেই, আমি একটু মাথা গোঁজার ঠাঁই চাই। কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলেন ডুমুরিয়া উপজেলার কালিকাপুর গ্রামের অসহায় ৮৫ বছরের বিধবা বৃদ্ধা আমেনা বেগম।
তিনি জানান, ছোটবেলা থেকেই উপজেলার মাগুরখালী ইউনিয়নের শেখেরট্যাক গ্রামের জনৈক মাহাতাব হালদারের আশ্রয়ে লালন পালন করে পালিত মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়ে দেশ স্বাধীনের পূর্বে আমাকে বিয়ে দেন উপজেলার সাহস ইউনিয়নের কালিকাপুর এলাকার খোরশেদ শেখের সাথে। ভাগ্যের নির্মম পরিহাস, বিবাহিত জীবনে কোন সন্তানের মা না হওয়ায় স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেন। গেল ২২ বছর পূর্বে স্বামী মারা যাবার পর সতীনের ছেলেরা বিভিন্ন সময়ে সংসার থেকে বেরিয়ে যাবার হুমকি ও নির্যাতন করে আসছে। গত ৩ মাস সতীনের ছেলেরা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। খেয়ে না খেয়ে বিভিন্ন স্থানে থেকে সর্বশেষ বেশ কয়েকদিন ধরে উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের পাশে একটি আলগা ঘরে আশ্রয় নিয়েছি। ওখানে বসে পথচারীদের কাছে হাত পেতে যা ভিক্ষে পাই তা দিয়েই দিনাতিপাত করছি। তার এ দুঃখের কথা শুনে বাজারে ফল ব্যবসায়ী শহিদুলের স্ত্রী প্রতিনিয়ত বাড়ি থেকে রান্না করে খেতে দেয়। তবে এ তীব্র শীতে দারুন কষ্টে রাত যাপন করতে হচ্ছে তার।
তিনি আরো জানান, বাকি জীবনটা একটু মাথা গোঁজার ঠাঁই নিয়ে বাঁচতে চাই এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ এমনটি উল্লেখ করেছেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে আলোচনা সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে জেলার আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার প্রতিরোধ; চোরাচালান নিরোধ সমন্বয়; সড়ক দুর্ঘটনা হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন; জেলা সড়ক নিরাপত্তা কমিটি; চোরাচালান নিরোধ; অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এসময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন ধান কাটা, মাড়াই ও বিক্রয়ের মহা-উৎসবে নারীরাও থেমে নেই
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে আমন ধান কাটা, মাড়াই ও বিক্রয়ের মহা- উৎসবে নারীরাও থেমে নেই পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে চলেছে। নারী – পুরুষ কৃষক কৃষাণিদের মুখে শুধু হাসির ঝিলিক। নানা প্রতিকূলতা পেরিয়ে দাকোপ উপজেলায় মাঠপর্যায়ে মহাধুমধামে শুরু হয়েছে আমন ধান মাড়াই ও বিক্রয়ের কাজ। এলাকার প্রায় আমন চাষী ধান ঘরে তোলা ও বিক্রয়ের কাজে ব্যস্ত সময় পার করছে এলাকা ঘুরে দেখা যায়। সম্প্রতি উপজেলার বাজুয়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আমন চাষী সুপদ রায় জানান সকল প্রকৃতি আবহাওয়া ও কারেন্ট পোকার আক্রমনের মধ্যে দিয়ে এবার জমিতে ধানের ফলন ভালো হয়েছে। কৈলাশগঞ্জের কৃষক গৌর মন্ডল জানান, এ বছর ধানের দাম বেশি থাকায় কৃষকেরা মহা খুশি।
দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম জানিয়েছে, চলতি মৌসুমে এবার দাকোপ উপজেলার পৌর এলাকা ও ৯টি ইউনিয়নে ১৯ হাজার ১শত ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে দাকোপ কৃষি অফিস থেকে কৃষকের দ্বারপ্রান্তে গিয়ে বিভিন্ন প্রকার পরামর্শ ও উপদেশ দিয়ে থাকেন বলে জানিয়েছেন। স্থানীয়রা জানায়, জীবন-জীবিকার জন্য দাকোপের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ উপজেলার শতকরা প্রায় ৭০ ভাগ জনসাধারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণে চেষ্টা করে। এখানে ধান, তরমুজ, রবিশস্য ও সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এ সবের মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রোপা আমন ধান। তবে এ বছর বাড়তি খরচ মাথায় নিয়ে কৃষকেরা আমন চাষ করেছিলো তবে বাজার দর এখনো পর্যন্ত ঠিক থাকায় কৃষক কুলে বিরাজ করছে মহা-আনন্দ। পুরুষের মতো নারীও থেমে নেই ধান কাটা থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত সকল কাজে নারীরা কাজ করে চলেছে সমান তালে।
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধী সনাক্তকরণে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে মৎস্য ঘের দখলে মত্ত হওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীকে তথ্য দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা, জলাবদ্ধতা নিরসন একত্রে কাজ করা, শহরের ট্রাফিক জ্যাম নিরসন পুলিশের ট্রাফিক বিভাগকে আরো বেশি সক্রিয় হওয়া, পৌরসভার নিবন্ধিত ইজিবাইক ছাড়া বাইরের কোন ইজিবাইক শহরের মধ্যে ডুকতে না দেওয়া, প্রাণসায়র খালে জোয়ার-ভাটা প্রবাহসহ খালকে পরিষ্কার পরিছন্ন রাখা, ভোমরা স্থলবন্দরকে গতিশীল করা, জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলো নিরসন এবং সেসকল মামলার আসামিদের অবৈধভাবে দেশ ত্যাগ করার আগে গ্রেপ্তার করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, রাস্থায় ধারে যত্রতত্র ইট বালি খোয়া রাখা, রাস্থা খুঁড়াখুঁড়ি না করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরীতে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া, কোচিং বানিজ্য বন্ধ, বাল্য বিবাহ বন্ধসহ জেলার বিভিন্ন বিষয়ে সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
রবিবার (১২ জানুয়ারি)সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণু পদ পাল, সেনাবাহিনীর অধিনায়ক লে.কর্নেল ফাহিম আদনান, সেনাবাহিনীর সাতক্ষীরার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা বিএনপি’র আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামাতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলার সাত উপজেলা নির্বাহী অফিসার, জেলা পাবলিক প্রসিকিউটর মো.আব্দুর সাত্তার, ভোমরা সিএন্ডএফ এ্যাজেন্ট এ্যাসোসিয়েয়নের সভাপতি আবু হাসান, এনএসআই, ডিজিএফআইয়ের কর্মকর্তা, র্যাবের প্রতিনিধি, এছাড়া নৌপুলিশ, কোস্ট গার্ডসহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা হেলাল’র মসজিদের ইমাম ও ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
রূপসা প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রূপসা- তেরখাদা- দিঘলিয়া’র প্রানের মানুষ আজিজুল বারী হেলাল এর পক্ষ থেকে সালেহীয়া ইউসুফিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আইচগাতী ইউনিয়ন এ সকল এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে ৬৩ টি মসজিদের ঈমাম মুয়াজ্জিনের মাঝে কম্বল উপহার দেন।
বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এর পক্ষে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক খান জুলফিকার আলি জুলু, সাবেক সদস্য আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের খুলনা জেলার আহবায়ক মোঃ আরিফুর রহমান আরিফ, নাজমুস সাকিব পিন্টু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রনু, জেলা ছাত্রদলের সাবেক সধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।
খুলনা জেলা বিএন পির সাবেক সদস্য আইচগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান,আইচগাতী ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ এর সার্বিক পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বি এন পি নেতা শফিকুল ইসলাম শফিক মেম্বার,মন্জুরুল আরেফিন, আব্দুর রহমান,লিটন তালুকদার,ফরিদ সর্দার, আবুল কাশেম, রেজাউল ইসলাম, খান সিরাজুল ইসলাম পরাগ,ম্লোা জাহিদ হোসেন,মোকছেদ আহম্মেদ,নয়ন মোড়ল, রেজাউল ইসলাম খোকন,কালাম মল্লিক,রাসেল ফরাজী, মাহামুদুল হাসান,ইমতিয়াজ আলী সুজন, ওয়াদুূদ আহম্মেদ, রাজু মল্লিক, আরাফাত হোসেন ডালিম, মাসুদুর রহমান, মাহ্ফুজ রাসেল ফরাজী,সাজিদ, সজল, রনি জুমাদ্দার, নাসির, মিরাজ মল্লিক, সেখ ওমর ফারুক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোরেলগঞ্জে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত জনজীবন
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে হতদরিদ্ররা চরম দুর্ভোগে পড়েছেন। ঠান্ডার তীব্রতায় কাজকর্মসহ দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শীতার্ত মানুষের এই দুর্ভোগ লাঘবে মোরেলগঞ্জ পৌরসভা মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তা হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
মোরেলগঞ্জ পৌরসভার এই আয়োজন পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলামের তত্ত্বাবধানে। তিনি নিজে উপস্থিত থেকে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, “বছরের শুরু থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। পথচারী, হতদরিদ্র ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার এই উদ্যোগে শীতার্ত মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন। এমন মানবিক কার্যক্রম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
উল্লেখ্য, এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে পৌরসভার কর্মকর্তারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগের জন্য পৌরসভা এবং উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি
সাতক্ষীরা প্রতিনিধি
বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা।
শনিবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়। সংস্থার সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাসের সঞ্চালনায় এবং মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য প্রদান করেন ফোরামের সহ-সভাপতি দেবীরঞ্জন মন্ডল, সম্পাদক রনজিৎ কুমার বর্মন, অধিপরামর্শ বিষয়ক সম্পাদক মানবেন্দ্র দেবনাথ, চন্দ্রিকা ব্যানার্জী, তপন কুমার ম-ল, জিএম আব্দুর রশিদ গাজীসহ অনেকে।
বটিয়াঘাটায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার বটিয়াঘাটা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে, রবিবার সকাল ১০ টায় উপজেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে যথাক্রমে ছয়টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন, ১ নং জলমা, ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন, ৪ নং সুরখালী ইউনিয়ন, ৫ নং বান্ডার কোট ইউনিয়ন, ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন এবং ৭ নং আমিরপুর ইউনিয়ন, ফুটবল টুর্নামেন্টটি শুভ উদ্বোধন করেন, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নী, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মোঃ জাহিদু রহমান,উপজেলা শিক্ষা অফিসার জি এম আলগীর কবির,উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল,খুলনা জেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, রাজনৈতিক ব্যাক্তিত্ব ক্রীড়া অনুরাগী সুলতান মাহমুদ,ক্রীড়া সাংবাদিক মোঃ ইমরান হোসেন, ক্রীড়াবিদ শাকেল, শহিদুল ইসলাম ছাত্র, ক্রীড়া মদি দর্শকশ্রোতা।
নগরীর খানজাহান আলী থানায় সুধী সমাবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন উদ্যোগ নিয়েছে। পুলিশের প্রতি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার কথা শুনতে বিভিন্ন কমিউনিটির সঙ্গে সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিনপাড়া গাফফারফুড মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন , গিলাতলা এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ সৃষ্টি করা একান্ত প্রয়োজন। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ জায়গা থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে খানজাহান আলী থানাকে একটি মডেল থানা করা সম্ভব।পুলিশ সব সময় জনগণের হয়ে কাজ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। পুলিশের কাছে আপনাদের প্রত্যাশা কী, তা আমরা জানতে চাই। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। পুলিশ আপনাদের প্রকৃত বন্ধু হিসেবে সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করবে। জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।এ সময় খানজাহান আলী থানার ওসি তদন্ত সঞ্জীত , পেশ ইমাম মোঃ হযরত আলী, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, সমাজ সেবক শেখ আনোয়ার হোসেন , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, মশরুজ্জামান সাবু, মেহেদী হাসান, সমাজসেবক শেখ জিয়াউর রহমান , মোঃ জুয়েল, সবুজ, আবির, রিফাত , খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই আজহারুল ইসলাম সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।
কয়রায় সদর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ
কয়রা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কয়রা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ জানুয়ারি) বিকাল ৩ টায় উত্তর মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কয়রা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এম, এ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ মালী। এতে আরও বক্তব্য রাখেন ,বিএনপি নেতা কোহিনুর ইসলাম, আবুল বাশার ডাবলু, এ্যাডঃ প্রমথ কুমার মন্ডল, মঞ্জুর মোর্শেদ ,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ নূর ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দীন, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইছানুর রহমান, যুগ্ন আহবায়ক আকবর হোসেন, যুবদল নেতা আছাদুল ইসলাম, মিজানুর রহমান লিটন,আনোয়ার সাদাত কাজল,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন, ,কৃষক দল নেতা আসিফ মাহমুদ, আবু ইছা, মিজানুর রহমান মোল্যা, দেলবার গাজী, আবুল হাসান নুরী প্রমুখ।
কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকারাবদ্ধ” এর প্রতিপাদ্যকে সামনে কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে এবং অর্থায়নে ধলবাড়িয়া ইউনিয়নে ধলবাড়িয়া গ্রামে শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার ১২ জানুয়ারি বিকাল ৪ টায় কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান,অর্থ সম্পাদক শেখ সিরাজুল ইসলামপ্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ আলোর পথিক যুব ফাউন্ডেশনের আহবায়ক নূর আলম।
ঝিনাইদহে বিদ্যালয়ের আহ্বায়ক কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে নাম প্রস্তাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নাদপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।
এলাকাবাসী জানান, উপজেলার নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে রবিবার দুপুরে বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ও সামসুদ্দিন মাস্টার। মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষকারীরা এসময় কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর করেন।
ওসি মাসুম খান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
টিসিবির পণ্যে অখুশি গ্রাহক, তেল চেয়ে ৫৭০ জনের আবেদন
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে টিসিবির পণ্যে চাল, ডাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ দেওয়ার দাবিতে লিখিত আবেদন দিয়েছেন ৫৭০ জন মানুষ। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ দেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ২৭০ টাকায় পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল দিলো ডিলার। এর আগে ৪৭০ টাকা নিয়ে পাঁচ কেজি চাল, দুই কেজি মসুরের ডাল ও দুই লিটার সয়াবিন তেল দিতেন। কিন্তু গত দুই মাস সয়াবিন তেল দেওয়া বন্ধ করে দিয়েছে।
আব্দুস সামাদ খান বলেন, প্রয়োজনীয় খাদ্য পণ্য চাল, ডাল, তেল, চিনি, আটা, আলু, পেঁয়াজের দাম নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আবার ডিলার টিসিবিতে তেল বাদ দিয়ে নিম্নমানের চাল ও ডাল দিচ্ছে। আমরা টিসিবিতে সব নিত্যপণ্য চেয়ে লিখিত আবেদন করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম বলেন, উপজেলায় ১৩ হাজার ৬৩২ জন টিসিবির গ্রাহক রয়েছেন। তেল না পেয়ে গ্রাহকরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তেলসহ সব পণ্য দেওয়া হবে।
জনবল সংকটে খুড়িয়ে চলছে ঝিনাইদহ সদর হাসপাতাল
ঝিনাইদহ প্রতিনিধি
জনবল সংকটে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। চাহিদার তুলনায় হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও সহায়ক জনবলের সংকট দীর্ঘদিনের। ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালটিতে গড়ে ভর্তি রোগীর সংখ্যা ৫ শতাধিক। ফলে সীমিত শয্যা সংখ্যার কারণে ভর্তি হওয়া রোগীদের সেবা দিতেও হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এছাড়া বরাদ্দ কম থাকায় ওষুধ সংকট রয়েছে জেলার বৃহত্তর চিকিৎসা সেবাদানকারী এই প্রতিষ্ঠানটিতে।
জানা যায়, ৬টি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ জেলার মোট জনসংখ্যা প্রায় ২০ লাখের বেশি। সদর উপজেলা ছাড়া বাকি পাঁচ উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও গুরুতর রোগীদের চিকিৎসা সেবা অপ্রতুল। ফলে জটিল বা গুরুতর স্বাস্থ্য সমস্যায় জেলাবাসীর একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। কিন্তু চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি।
হাসপাতালের দেওয়া তথ্য মতে, হাসপাতালটিতে ৪১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। চিকিৎসক পদে শূন্য রয়েছে ২৩টি পদ। এছাড়া সিনিয়র স্টাফ নার্স পদে ১৩টি, মিডওয়াইফ পদে ৬টি, স্টাফ নার্স পদে ২টি এবং অকুপেশনাল থেরাপিস্ট পদে একটিসহ এসব পদে মোট ২৩টি শূন্যপদ রয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পদে ২৬৮টি পদের চাহিদা দেওয়া হলেও ১৯১টি পদ পূরণ রয়েছে। বাকি ৭৭টি পদে কোনো জনবল নেই।
আরও জানা যায়, তৃতীয় শ্রেণির সহায়ক জনবল সংকটেও ভুগছে হাসপাতালটি। তৃতীয় শ্রেণি কর্মচারীদের ২২টি পদ শূন্য রয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু কাজ করা হলেও প্রশিক্ষিত জনবল না থাকায় ভোগান্তি কমছে না।
হাসপাতালের কয়েক স্টাফ বলেন, চিকিৎসক ও নার্সের সংখ্যা বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী কম আছে। অর্গানোগ্রাম ও স্বাস্থ্য অধিদপ্তরের স্ট্যান্ডার্ড অনুযায়ী যে জনবল থাকার কথা সেটিও নেই। প্রতিমাসে এই হাসপাতাল থেকে জেলার অন্তত ৫০ হাজার মানুষ আউটডোরে সেবা নিয়ে থাকেন। গুরুতর রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতাল হলেও রোগীর চাপ বেশি থাকায় নিয়মিত ভাবে হাসপাতালটিতে ৫ শতাধিক রোগী ভর্তি থাকেন। ফলে সীমিত সংখ্যক চিকিৎসক ও নার্স দিয়ে আউটডোর ও ভর্তি হওয়া রোগীদের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
সরেজমিন দেখা যায়, হাসপাতালটির ৮ তলা বিশিষ্ট নতুন ভবন চালু হলেও জটিলতা যেন পিছু ছাড়ছে না। নতুন ভবনের দুটি লিফট মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ে থাকে। অসংখ্যবার লিফট দুটি বিকল হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান লিফট সংস্কার করলেও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি লিফটের সেবায়। ফলে লিফট ব্যবহার নিয়ে রোগীদের মাঝেও রয়েছে আতঙ্ক। কারণ, এর আগে বেশ কয়েকবার লিফট ছিঁড়ে পড়ার ঘটনাও ঘটেছে।
লিফটের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলেও কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের। তিনি ঢাকা পোস্টকে বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট হলেও হাসপাতালটিতে নিয়মিত ভর্তি রোগীর সংখ্যা প্রায় ৫ শতাধিক। এত রোগীর চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা রীতিমতো হিমশিম খাচ্ছেন। নভেম্বর মাসে এই হাসপাতাল থেকে আউটডোরে স্বাস্থ্য সেবা নিয়েছেন ৪৪ হাজার ৫৬৯ জন৷ এর মধ্যে শিশু, মহিলা, সিজারিয়ান ও প্রসূতি, ডায়রিয়া এবং সার্জারি রোগী রয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন হরিনাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া গ্রামের রাসেল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আউটডোরে রোগীর চাপ অনেক৷ রোগী বেশি হওয়ায় চিকিৎসকরা চাইলেও বেশি সময় নিয়ে রোগী দেখতে পারেন না। এছাড়া চিকিৎসকরা যে ওষুধ লেখেন, তার সব ওষুধ হাসাপাতাল থেকে পাওয়া যায় না।
গাড়ামারা গ্রামের কনক পোস্টকে বলেন, ভর্তি হয়ে বেড পাওয়া যায় না। রোগী অনেক, যে কারণে মেঝেতে কাঁথা পাটি বিছিয়ে থাকতে হচ্ছে। পর্যাপ্ত বেড থাকলে রোগীদের ভোগান্তি কমবে।
সদর উপজেলার কুমড়াবাড়িয়া থেকে আসা ঝন্টু মিয়া বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা আগের চেয়ে ভালো। কিন্তু টয়লেট ও বাথরুমগুলোর পরিবেশ আগের মতোই নোংরা।
ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি। হাসপাতালের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলমান। এছাড়া ওষুধ ক্রয় ও বিতরণে আগে যেসব অনিয়ম বা গতানুগতিক পদ্ধতি ছিল, আমি সেগুলো পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। জনবল সংকট কমে গেলে সেবা বাড়ানো যাবে। তারপরও চিকিৎসক, নার্সসহ সবাই আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, মানুষ যাতে সেবা পায়।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে চাই। হাসপাতালে যেন রোগীদের কোনো ভোগান্তি না থাকে, দালালদের দৌরাত্ম না থাকে, সেসব বিষয়ে হার্ডলাইনে কাজ করছি। আমাদের শয্যা সংখ্যা সীমিত। ২০ লাখ জনগোষ্ঠীর জন্য শয্যা সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বলেন, একটি ২৫০ শয্যা হাসপাতালের জন্য যত সংখ্যক জনবল থাকার দরকার, এই হাসপাতালে সেটি নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এসব নিয়ে প্রতিবেদন দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা জানি, বিগত দিনে দেশের প্রতিটি খাতে একটি অস্বচ্ছ সিস্টেম ছিল। প্রাথমিক পর্যায়ে সেই সিস্টেম দূর করে সবকিছু ঢেলে সাজানোর চেষ্টা করছি। ওষুধ বন্টন, পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা, পেশাদারিত্বের নিশ্চয়তা তৈরিতে সবার প্রচেষ্টা রয়েছে। জনবল সংকট ঠিক করা গেলে চিকিৎসা সেবা আরও সহজ ও উন্নত হবে।
দামুড়হুদায় কৃত্রিম সার সংকট, বিপাকে কৃষকেরা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চলতি রবি মৌসুমে কৃত্রিম সার সংকট দেখা দিয়েছে। ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয় ডিএপি এবং টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সারের সংকটে ভুগছেন কৃষকেরা।
কৃষকরা অভিযোগ করছেন, কিছু ডিলার ঘরে সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করেছেন এবং বেশি দামে বিক্রি করছেন।
যদিও ইউরিয়া এবং মিউরেট অব পটাশ সারের পর্যাপ্ত মজুদ থাকায় তা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে। তবে ডিএপি এবং টিএসপি সারের ক্ষেত্রে প্রতিটি বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে বিক্রির ঘটনা ঘটছে।
উপজেলার চিৎলা গোবিন্দহুদা গ্রামের প্রান্তিক কৃষক মিজানুর রহমান ও শেখ হাতেম আলী জানান, তারা ছয় বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন। এখন ডিএপি ও টিএসপি সারের প্রয়োজন, কিন্তু সারের সংকটে বিপাকে পড়েছেন।
বাধ্য হয়ে সরকার নির্ধারিত ১০৫০ টাকার ডিএপি ১৩৫০-১৪০০ টাকা এবং ১৩৫০ টাকার টিএসপি ১৫০০-১৬০০ টাকায় কিনতে হয়েছে।
দামুড়হুদা দশমী পাড়ার কৃষক নজরুল ইসলাম বলেন, যবের জমিতে সার দেওয়ার জন্য পাঁচদিন হন্য হয়ে ঘোরার পর বিসিআইসি ডিলারের কাছ থেকে এক বস্তা সার পেয়েছেন। হাউলি গ্রামের কৃষক তুজাম আলি জানান, ১০ কাঠা জমিতে ভুট্টার চাষ করেছেন। সেচ দেওয়ার পর ডিএপি সার দিতে গিয়ে অনেক ঘুরে ডুগডুগি বাজার থেকে সামান্য পরিমাণ সার জোগাড় করেছেন।
বিসিআইসি ডিলারদের দাবি, সারের কোনো সংকট নেই। তবে কৃষকরা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি সার কিনে মজুদ করছেন। অন্যদিকে, পরিবহন সমস্যার কারণে ডিএপি ও টিএসপি সারের সরবরাহ সামান্য বিঘ্নিত হয়েছে।
দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, উপজেলায় সারের কোনো বড় ধরনের ঘাটতি নেই। পরিবহন সমস্যার কারণে ডিলাররা পর্যাপ্ত সার আনতে পারছেন না।
তবে কৃষকরা অভিযোগ করলেও যথাযথ প্রমাণের অভাবে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং চলছে এবং শিগগিরই সারের সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
ডুমুরিয়ায় অগ্রগতি সংস্থার আয়োজনে তথ্য বুথ ক্যাম্প
ডুমুরিয়া প্রতিনিধি
তথ্য প্রাপ্তির অধিকারে নারির অগ্রগতি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে তথ্য বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ডুমুরিয়া সদর ইউনিয়নের আইতলা সার্বজনীন পুজা মন্দির চত্বরে এ ক্যাম্প অনুষ্ঠিত
হয়। ইউএসএআইডির অর্থায়নে এবং বে-সরকারি উন্নয়ন মুলক সংস্থা অগ্রগতির আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রোগ্রাম অফিসার কামরুন্নাহার রেখা।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,পল্লী দরিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ কুমার দাশ,পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা মৌসুমি,মহিলা বিষয়াক কর্মকর্তা হাসি রানী বিশ্বাস প্রমুখ। এলাকার অবহেলিত বঞ্চিত দলিত জনগোষ্ঠীর ৬০ নারি এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার ১৫তম বার্ষিক আজীবন বদরী সম্মেলন ও সুধী সমাবেশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি হাফিজিয়া মাদরাসার ১৫তম বার্ষিক আজীবন বদরী সদস্য সম্মেলন ও সুধী সমাবেশ শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বদরী সম্মেলন ও সুধী সমাবেশের সভাপতিত্ব করেন মাদরাসা ম্যানিজিং কমিটির সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মাদরাসা ম্যানিজিং কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আলোচনা করেন নওয়াপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবুল হোসেন, খুলনা দারুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হুমায়ুন কবির, শিক্ষাবিদ প্রফেসর অবসরপ্রাপ্ত একে এম নুরল ইসলাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সহ সভাপতি আলহাজ¦ শেখ শামসুর রহমান, আমেরিকান প্রবাসী চিকিৎসক ডাঃ আবদুল্লাহ ইউসুফ। শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ ইবাহিম।
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আলহাজ¦ আল আমিন, হাফেজ মোঃ গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, শেখ রেজাউল ইসলামসহ সুধী সমাবেশে মাদরাসার দাতা সদস্যগণ ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।
খুলনা পোল্ট্রি শিল্প মালিক সমিতির শোক
খবর বিজ্ঞপ্তি
বিপিআইএফ-এর খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সদস্য মোঃ খাজা মিয়া (৭২) এবং মোঃ আব্দুর রাজ্জাক (৭০) গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজিউন)। মরহুম আঃ রাজ্জাকের নামাজে জানাজা গত শুক্রবার বাদ জুম্মা মদিনাবাদ আল-আমিন জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়ে ইসলামবাদ বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সদস্যদ্বয়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সমিতির সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা পোল্ট্রি সমিতির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সহ-সভাপতি প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, মহিলা সম্পাদক অ্যাড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, এস এম তামজিদ হোসেন সৌরভ প্রমুখ।
অপরদিকে সমিতির সদস্য মরহুম মোঃ খাজা মিয়া ও মোঃ আব্দুর রাজ্জাকের রূহের মাগফেরাত কামনায় ১২ জানুয়ারি রবিবার বাদ আছর ডাল মিল মোড়স্থ কুদরাতিয়া জামে মসজিদে খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিপিবি মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা বিভাগের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা বিভাগের উদ্যোগে সুষ্ঠ’, অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচন সম্পর্কে এক আলোচনা সভা গত ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণা বিভাগের সদস্য কমরেড সৈয়দ লুৎফুল হক মিঠুর সভাপতিত্বে এবং কমরেড ডা. এস এম ফরিদুজ্জামানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ। প্রধান আলোচক ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. খান আজরফ হোসেন মামুন, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, খালিশপুর থানা সাধারণ সম্পাদক কমরেড মোন্তাফিজুর রহমান রাসেল, সিপিবি নেতা কমরেড ফজলুর রহমান, কমরেড সুজিত সাহা, কমরেড নীরজ রায়, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, যুব ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, যুবনেতা তুষার দত্ত, ইনসাফ নেতা হযরত আলী প্রমুখ।
সভায় বক্তারা সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, স্থানীয় সরকার শক্তিশালী করা, প্রার্থী হওয়া-ভোটদান-প্রচার সবক্ষেত্রে সমসুযোগ, না-ভোট প্রচলন, প্রতিনিধি প্রত্যাহারের বিধান, টাকার খেলা-পেশীশক্তি-সাম্প্রদায়িক প্রচারনা-প্রশাসনিক কারসাজী বন্ধ করা, নির্বাচনকালীন নির্দলীয় তদারকী সরকার গঠনের দাবী জানান। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের হকারদের উচ্ছেদের ঘোষণায় বক্তারা বলেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা উন্নতি, রেশনিং ব্যবস্থার প্রবর্তন, জাতীয় বেতন স্কেল চালু এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
ছাত্র জনতার উপর হামলা: আওয়ামীপন্থী ৮ আইনজীবী জেলহাজতে
স্টাফ রিপোর্টার
নগরীতে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত খুলনা সদর থানার মামলায় জেলা আইনজীবী সমিতির আওয়ামীপন্থী ৮ সদস্যকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রবিবার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়া ২৩ আসামি জামিন আবেদন করেন। এসময় আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার ১৫ জনের জামিন মঞ্জুর করেন এবং ৮জনের জামিন না-মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেন। জেলহাজতে পাঠানো আসামিরা হলেন, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট আল আমিন উকিল, এডভোকেট সোহেল পারভেজ, এডভোকেট সুমন্ত কুমার বিশ্বাস, এডভোকেট তমাল কান্তি ঘোষ, এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ, এডভোকেট সাইদুর রহমান টুটুল ও এডভোকেট মেহেদী হাসান।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব এডভোকেট নুরুল হাসান রুবা জানান, গত ২১ সেপ্টেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. এমাম হোসেন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট তারিক মাহমুদ তারা ও এডভোকেট সরদার আনিসুর রহমান পপলুসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর মামলা দায়ের করেন। উল্লেখিত আসামীদের মধ্যে ২৩জন গত ৩ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তারা রবিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন।জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট তারিক মাহমুদ তারা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত কুমার অধিকারী, এডভোকেট আনিসুর রহমান পপলু ও এডভোকেট জেসমিন পারভীন জলি এ মামলায় পলাতক রয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গত ৪ আগস্ট নগরীতে বিএনপি আয়োজিত মিছিলে অংশগ্রহণের জন্য কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য খুলনা জেলা আইনজীবী সমিতির মেইন গেট থেকে বাদী মো. এমাম হোসেনসহ অর্ধশতাধিক আইনজীবী মিছিল নিয়ে বের হন। মিছিলটি জেলা স্টেডিয়ামের কাছে পৌঁছালে সমিতির তৎকালীন সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলামসহ আইনজীবী নামধারী ও আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন দমনরত অবস্থায় তাদের মুখোমুখি হয়। এসময় সন্ত্রাসীরা তাদের উপর ককটেল নিক্ষেপ করে এবং হকিস্টিক দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম ও আনিসুর রহমান পপলু তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করে। তাদের ভয়ে অন্যান্য আইনজীবীরা পালিয়ে প্রাণে রক্ষা পায়। এঘটনায় আইনজীবী সমিতির সদস্য মো. এমাম হোসেন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর মামলা দায়ের করেন যার নং-২৪।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন মজিদ স্বরণী ও গল্লামারী মোড় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজা ও ৪ লিটার মদসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার আব্দুল্লাহ কায়েসের ছেলে মো. আকাশ কায়েস (৩০) ও মোহাম্মদনগর এলাকার মৃত. আলমগীর হোসেনের ছেলে মো. সুমন হোসেন ওরফে রহমত (২৫)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধিন মজিদ স্বরণী ও গল্লামারী মোড় অভিযান পরিচালনা করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। এসময় মজিদ স্বরণী থেকে ৪০ গ্রাম গাঁজাসহ আতিক স্টোরের আকাশ কায়েসকে এবং বিকালে গল্লামারী মোড় থেকে ৪ লিটার মদসহ সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খ্রিস্টান এসোসিয়েশনের ও লিবারেল চার্চ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ইউরোপীয়ন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের উদ্যোগে ও লিবারেল চার্চ বাংলাদেশ ট্রাস্টএর আয়োজনে ১২ জানুয়ারি রবিবার বিকেল ৩টায় বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়নের ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবারেল চার্চের পাস্টার অনাদি মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয়ন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মার্ক রায়। বিশেষ অতিথি ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবু মল্লিক, প্রনতি ক্রুশ (ফ্রান্স), সোসাল ওয়েলফেয়ার ইম্প্রুভমেন্ট ট্রাস্ট্রের সভাপতি কামাল হোসেন, খুলনা বেতার শিল্পী ও সমাজসেবক গৌতম সরকার, সমাজকর্মী সালমান সরকার, খুলনা জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জি এম লিটন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অশোক মণ্ডল, লালু বৈরাগী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্ধশতাধিক দুস্থ ও অসাহদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
তথ্য বিবরণী
বাংলাদেশ পুলিশের ৫৭তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের ৬০৮ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ রবিবার সকালে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে ট্রফি প্রদান করেন।
ব্যাচের সর্ববিষয়ে চৌকস টিআরসি মোঃ ওয়াহিদ হাসান, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ ইমরুল কায়েস, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মোঃ হৃদয় ইসলাম এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন সোহানুর রহমান।
রিক্রুট কনস্টেবলদের উদ্দেশ্যে তাঁর ভাষণে অ্যাডিশনাল আইজি মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বগাথা এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে পুলিশের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই সমাপনী ও কুচকাওয়াজের মধ্যদিয়ে জনগণের জানমালের নিরাপত্তা, সরকারি সম্পদরক্ষা, জনশৃঙ্খলা, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কর্মজীবন শুরু করতে যাচ্ছ। অপরাধ নিয়ন্ত্রণ ও নিবারণ, জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ট্রফিক নিয়ন্ত্রণ, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিহার্য। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আপামর জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করবে। দেশের সীমান পেরিয়ে যুদ্ধবিধ্বস্ত্র দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী কাজ করায় বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। পুলিশের মূলমন্ত্র শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি ধারণ করে কর্তব্য, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করতে পারলে তোমরাই হবে আগামী দিনের অহংকার। তিনি সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্ব সততার সাথে দায়িত্ব পালনে নতুন পুলিশ সদস্যদের উদাত্ত আহবান জানান।
সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, সামরিক ও বেসামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
মোংলা প্রতিনিধি
মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়লে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মরিয়ম (৭)। রবিবার দুপুরে মোংলা-খুলনা রেল লাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বরত লাইনম্যান সময় মত রেলগেইট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।
নিহত শিশুর মা ফাতেমা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সন্তানকে নিয়ে তাদের মা ফাতেমা বেগম মোংলা থেকে একটি যাত্রীবাহী বাসে বাগেরহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে দিগরাজ বাজার সংলগ রেলক্রসিংয়ে ওই বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামের ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। ওই সময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ওই ট্রেনের নিচে পড়ে যান। পরে ট্রেনটি কাটা পড়েন শিশুটি। ট্রেন চলে যাওয়ার পর রেল লাইন থেকে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে নেয়ার আগে পথেই শিশু মরিয়ম মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোঃ শামীম হাসান।
এদিকে দায়িত্বে অবহেলার কারণে দিগরাজ রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের বিচারের দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। ওই সময় মোংলা-খুলনা মহাসড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবারও যান ও ট্রেন চলাচল শুরু হয়। তবে ঘটনার পর থেকে দিগরাজ রেলক্রসিংয়ের গেটম্যান শাহিন পলাতক রয়েছেন। তার বাড়ী নাটোর জেলায় বলে জানা গেছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, রেলক্রসিং পয়েন্টে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের দায়িত্ব অবহেলায় তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন রেল পুলিশ। তাই আমরা রেল পুলিশকে প্রয়োজনীয় সহায়তা করছি। এ ঘটনায় রেল পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দু’মোটর সাইকেল চালক নিহত
মাগুরা প্রতিনিধি
মাগুরায় মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ২ ব্যাক্তি। গতকাল ১১ জানুয়ারি রাত ৯টায় মাগুরা নড়াইল সড়কের ছোট জোকা মাদ্রাসার সামনে ট্রাক চাপায় ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সে সদর উপজেলার শিয়ালজুড়ী গ্রামের ভগিরত বিশ্বাসের পুত্র রতন বিশ্বাস। অপর দিকে ১২ জানুয়ারি যশোর মাগুরা সড়কের আড়পাড়া ব্রীজের উত্তর পাশে বাসের ধাক্কায় এক আর এফ এল কর্মী নিহত হয়েছেন। তার নাম রুহান ইসলাম।
পাইকগাছায় বিষপানে নবম শ্রেণির ছাত্রীর আত্নহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বিষপানে নবম শ্রেণির ছাত্রী আত্নহত্যা করেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ রোববার সকালে মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মুস্ত্রাফিজুর রহমান জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাগ এলাকার নাছির উদ্দীন ফকিরের মেয়ে ভূবন মোহনী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সনিয়া খাতুন(১৭) মায়ের বকাবকিতে বিষ পান করে। মৃত্যুর দাদী ভেলি বেগম জানান, আমার পুতনি সনিয়াকে তার মা শিিনার বিকালে স্কুলে না যাওয়ায় বকাবকি করে। আমি বাড়ি পাশে একটি বাড়িতে কাজে যাই। প্রতিবেশি বউমা কাজলি বেগম বাড়িতে এসে দেখে মেয়ে সনিয়া ঘরের বরান্দয় অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তাকে ডাকলে সে বলে আমি বিষ পাণ করেছি। তার ডাক চিৎকারে তার পিতা মাতা সহ প্রতিবেশিরা তাৎক্ষণিক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শনিবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, বিষপানে মৃত্যুর কথা শুনে ঘটনাস্থলে যাই। রোববার সকালে মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
কেএমপির দৌলতপুর থানায় আয়োজিত ৪ নং ওয়ার্ড এলাকায় দেয়ানা উত্তর পাড়া ন্যাশনাল ক্লাবের সামনে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোঃ লিয়াকত হোসেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সদস্য শরিফ আনাম, দৌলতপুর থানার জামায়াত ইসলামের আমীর মোঃ মোশারেফ আনসারী, দৌলতপুর থানার ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার লিয়াকাত হোসেন লাভলু, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাবেক ওয়ার্ড কমিশনার মোঃ আশরাফ হোসেন, শিক্ষানুরাগী গাজী রাসেল হোসেন রুবেল,অনি গাজী, মামুন গাজী, শেখ শরিফুল ইসলাম, হাসু, রাসু, সাবেক বিএনপি নেতা মোল্লা মুজিবুর রহমান, দীপু গাজী, কাজী আকমল হোসেন, সাবেক বিএল কলেজ ছাত্রনেতা পিন্টু মোল্লা, মোঃ আজিজুল ইসলাম,বাবুল মোল্লা,আসাদুজ্জামান আসাদ, রফিক শেখ, মোঃ মঈন শেখ, মোঃ আমিনুর শাহ ক্লাবের সভাপতি মনজুর আহসান শিবলু, সাংস্কৃতিক সম্পাদক এস এম শরীফ হাসান সাগর প্রমুখ।
সদর থানায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ
স্টাফ রিপোর্টার
খুলনা মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে রবিবার ১২ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায়, নগরীর ২৪ নং ওয়ার্ডের ২ নং কাশেম সড়ক, চৌরাস্ত্রার মোড়ে খুলনা সদর থানার ওসি মনির উল গিয়াস এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই নান্নু মন্ডলের সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন এডিসি সাউথ মোঃ হুমায়ুন কবির। সমাবেশ পরিচালনা করেন খুলনা সদর থানার অন্তর্গত নিরালা ফাড়ির ইনচার্জ রিকাবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট এর আগে যে ঘটনা ঘটেছে পুলিশের কিছু কিছু দুষ্কৃতি পুলিশ ফ্যাসিস্ট সরকারের নির্দেশক্রমে। তারা অনেকেই ভয় পালিয়ে গিয়েছে এবং কিছু কিছু পুলিশ সদস্য জেলখানায় বন্দী হয়ে তাদের প্রায়শ্চিত্ত ভোগ করছেন। পুলিশ জনগণের বন্ধু। জনগণ পুলিশের বন্ধু। এই আশা নিয়েই পুলিশ তার কার্যক্রম পরিচালনা করবেন।
সমাবেশ শেষে এডিসি সাউথ মোঃ হুমায়ুন কবির ট্রাফিক বাংলাদেশের প্রচলিত ট্রাফিক আইন সম্পর্কে তথ্য দেন এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
কেসিসি’র জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় পর্যালোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (সিসিএইউডি)’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সম্পর্কিত একসভা রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: ফিরোজ সরকার।
বাংলাদেশ সরকার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) ও কেসিসি যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্পের আওতায় মহানগরীর দৌলতপুরে শহর রক্ষা বাঁধ ও মহেশ^রপাশা শ্মশান ঘাট এলাকায় বাঁধ নির্মাণ, গুরুত্বপূর্ণ ৪টি খাল খনন ও খালের উভয় পাড় বাঁধাই, ১৭টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, সোনাডাঙ্গা বাইপাস রোড উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯১ কোটি টাকা। চলতি জানুয়ারি মাসে প্রকল্পের ডিজাইন প্রণয়ন কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। কাজের অগ্রগতিতে প্রশাসক মো: ফিরোজ সরকার সন্তোষ প্রকাশ করেন এবং নগরবাসীর জন্য অতি গুরুত্বপুর্ণ এ প্রকল্পটি যথাসময়ে সমাপ্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব শরীফ আসিফ রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রকল্পের জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন, সেফগার্ড অফিসার মো: নাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, পরামর্শক প্রতিষ্ঠানের টীম লিডার ড. অশিত কে. মোহান্তি, ডেপুটি টীম লিডার মো: আসাদুল মান্নান, প্রজেক্ট ডাইরেক্টর ক্রিস্টিয়ান কুকম্যান, কর্মকর্তা অঞ্জলি বুটনার, জেসপার ম্যাথিউ প্রমুখ।
বিআইডব্লিউটিএ কর্তৃক কেসিসি’র মালিকানাধীন ঘাট দখলের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বিআইডব্লিউটিএ কর্তৃক খুলনা সিটি কর্পোরেশনের মালিকানাধীন নগরীর কাছারিঘাট ও রূপসা ঘাট জবর দখলের প্রতিবাদে রবিবার সকালে নগর ভবনের নিচ তলায় কেসিসি’র কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেসিসি’র রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান-এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে কেসিসি’র কর্মকর্তাসহ কর্মচারি ইউনিয়ন ও এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
প্রতিবাদ সমাবেশে কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার বলেন, কেসিসি ও বিআইডব্লিউটিএ’র মধ্যে যে মনোমালিন্য সৃষ্টি হয়েছে তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। কেসিসি-কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি সকলকে জনগণের কল্যাণে সকলকে কাজে যোগদান করার আহবান জানান।
উল্লেখ্য, উদ্ভুত সমস্যা সমাধানে ১৩ জানুয়ারি সোমবার নগর ভবনে উভয় সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একসভা আহবান করা হয়েছে। সভায় সৃষ্ট সংকট শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশীদ, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: আব্দুর রহিম, বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, স্টোর সুপার উজ্জল কুমার সাহা, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলওয়ার হোসেন, এ্যাসেসর নাজমুল হক মুকুলসহ এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ প্রতিবাদ সামাবেশে বক্তৃতা করেন।
কর বৃদ্ধির প্রতিবাদে আমরা বৃহত্তর খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে শতাধিক পন্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট-শুল্কের কর বৃদ্ধির সিদ্ধান্ত মানুষের জীবন যাত্রার ব্যয় আরো বাড়বে। শুধুমাত্র নির্বাহী আদেশে এভাবে ভ্যাট ও সম্পুরক শুল্ক বাড়ানোর ঘটনা নজির বিহীন। এর ফলে মানুষের দৈনন্দিন খরচের উপর চাপ পড়বে, সে কারনে আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারন সম্পাদক সরদার আবু তাহের এক যৌথ বিবৃতিতে কর বৃদ্ধির সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন।
নেতৃবৃন্দ বলেন ছাত্র-জনতার অভ্যূত্থানের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ায় অনেকেই নিত্যপন্যের দাম কমবে আশায় বুক বেধে ছিলেন কিন্তু চাল,ডাল, গ্যাস, ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে জনজীবন বির্পযস্ত্র ঠিক সেই সময় শুল্ক কর বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবন আরো দুর্বিষহ করে তুলবে। তাই সাবিক অবস্থা বিবেচনা পূর্বক নেতৃবৃন্দ শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের পাশাপাশি সারা দেশে পূর্ন রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গড়াই সেতুর টোল প্লাজার কাছে ড্রাম ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত আরও তিন জন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কে গড়াই সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে। আহতদের বাড়িও একই এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) সৈয়দ আল মামুন জানান, ভ্যানে করে তিন জন টিউবয়েল মিস্ত্রি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় গড়াই নদী থেকে একটি ড্রাম ট্রাক কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু আহমেদ নিহত হর। আসলাম, মিরাজুল ও বিল্লাল নামে তিন ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি বলেন, “নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা গেছে। তবে চালক পলাতক রয়েছে।”
সীমান্তে চাষাবাদ নিয়ে বিরোধ, যৌথ জরিপ করবে বিজিবি-বিএসএফ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তে জমি চাষ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দুপুরে এ বৈঠক হয়।
বৈঠকে উভয় দেশের সিদ্ধান্ত অনুযায়ী, আপত্তিকৃত জমি আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ যৌথভাবে পরিমাপ করবে। এর প্রেক্ষিতে জমি চাষ সংক্রান্ত বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।
সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন অভিযোগ করেন, তিনি পানি উন্নয়ন বোর্ড থেকে লক্ষ্মীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ করছিলেন। শনিবার সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ ও স্থানীয়রা তাকে বাধা দেয় এবং জমিটি ভারতের বলে দাবি করে। বাধার মুখে তিনি চাষাবাদ বন্ধ রাখতে বাধ্য হন।
একই গ্রামের আরেক বাসিন্দা শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী ৫০ বছরেরও বেশি সময় ধরে বাড়ির দক্ষিণ পাশে প্রায় ১ বিঘা জমি ডিসিআর নিয়ে চাষাবাদ করছেন। তবে শনিবার বিকেলে ওই জমিতে চাষ করতে গেলে ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাধা দেয় এবং জমিটি ভারতের অংশ বলে দাবি করে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, আপত্তিকৃত অংশ ছাড়া অন্যান্য এলাকায় চাষাবাদ অব্যাহত থাকবে। আপত্তিকৃত জমি যৌথ পরিমাপের মাধ্যমে ২০ জানুয়ারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজিবি ও বিএসএফের সমঝোতার মাধ্যমে সীমান্ত এলাকার সমস্যাগুলো সমাধানে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, বিষয়টি দ্রুত সমাধান হবে এবং সীমান্ত এলাকার জনগণ তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারবে।
স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বুরাপাড়া এলাকার ওহিদুল, আবুল হাসেম, জাহাঙ্গীর, মজনু, শরিফুল, খোকন, শফিকুল, আনারুল, রেজাউল, আবুল কালাম আজাদ, আনারুল হক ও হাসান। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নিজেদের নেতাকর্মী ও সমর্থক বলে দাবি করেছে জামায়াত।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আবিদ হাসান জিসান বলেন, আহত অবস্থায় তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে।
স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল ও স্থানীয় বিএনপি নেতা নাসির উদ্দিন। জামায়াতের নেতা মুকুল হোসেন প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বিএনপি নেতা নাসির ও তার লোকজন। কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন।
আহতরা বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি নেতা নাসির আমাদের ওপর হামলা করেছে। হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে নাসির ও তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সোজা উদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুকুল হোসেনকে বিদ্যালয়ের সভাপতি প্রার্থী করা হয়। সে সভাপতি প্রার্থী হওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এর প্রতিবাদে স্কুল মাঠে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। নাসিরের নেতৃত্বে শতাধিক লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবি জানাই।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ও স্কুলের সভাপতি প্রার্থী নাসির উদ্দিন এবং বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
চুয়াডাঙ্গা প্রতিনিধি
খুলনা, নোয়াখালী, ফেনী ও কমলাপুর রেলস্টেশনের পর এবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠলো ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হলে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে ছুটে আসে। তবে কমিশন অফিসে চাকরিরত নৈশপ্রহরী আলমগীর হোসেন বিষয়টি জানতে পেরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেন। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। তখন একজন পথচারী লেখাটি দেখে চিৎকার দেন। পরে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।
ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখন ডিসপ্লে বোর্ডটি বন্ধ ছিল। তবে ছবি দেখেছি। ঘটনা তদন্তে কমিটি গঠনসহ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ১ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। এ ঘটায় স্থানীয়রা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
শৈলকুপায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ২০
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে নাম প্রস্ত্রাবকে কেন্দ্র করে নাদপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নাদপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে সকালে ওই বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াত আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই সামসু্দ্িদন মাস্টার। মিটিং চলাকালে নাম প্রস্ত্রাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
তারা আরো জানায়, উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। তখন ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান কালের কণ্ঠকে বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক; এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য: বকুল
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার। এই সরকার মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে দেশে একটি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যে নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
রবিবার (১২ জানুয়ারি) বিকালে খালিশপুর থানার অর্ন্তগত ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাস্টম বস্তি, রেলওয়ে কলোনি, পূর্ব বয়রা, সরদার পাড়া, বাস্ত্রহারা কলোনি, রেললাইন বস্তিসহ বিভিন্ন এলাকার দুস্থদের ঘরে ঘরে শীতের কম্বল বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বকুল আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির মধ্যে অন্যতম ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালু করা। কিন্তু অর্ন্তর্বতী সরকারের গত পাঁচ মাসে বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। নির্বাচনের দাবিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছেন। এছাড়া আরো অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রসংসদ নির্বাচনের দাবি তুললেও অনেকটা ঢিমেতালে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বকুল অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোড়ম্যাপ ঘোষণার দাবি জানান জানিয়ে বলেন, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক এটাকে আমরা ঝামেলা মনে করি না- এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। সুতরাং যে যার মত প্রকাশ করবে, স্বাধীনভাবে প্রকাশ করবে এবং সে মতের পক্ষে জনসমর্থন তৈরী করবে এটাই রাজনীতি। আমরা এই রাজনীতিই চাচ্ছি।
অপর এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় এ নেতা বলেন আমরা জণগনের পক্ষে ছিলাম- জনগণ যা চায় আমরা সেই পথেই হাটছি এবং হাটবো ইনশাল্লাহ। ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীক হবে-সেখানে ছাত্ররাই ছাত্রদল করবে।
খুলনায় ছাত্রদল ও যুবদলের কমিটি গঠনের বিষয়ে বকুল বলেন, আমাদের যেসব জায়গায় মেয়াদোর্ত্তিন কমিটি আছে সেগুলো ভেঙ্গে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলমান আছে। খুলনাতে আমাদের কেন্দ্রীয় টিম এসেছিলো। তারা একদফা যাছাই বাছাই করে গেছেন। আরেক দফায় আবারো টিম আসবে এবং তাদের প্রতিবেদনের পরেই ছাত্রদলের কমিটি ঘোষনা করা হবে। যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে-অচিরেই কমিটি ঘোষনা করা হবে।
রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি ৩ হাজার শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, হাবিবুব রহমান বিশ^াস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মিজানুর রহমান মিলটন, গাজী একরামুল হক মিন্টু, সাইফুল ইসলাম, গাজী সালাউদ্দিন, আনজিরা খাতুন প্রমুখ।
‘নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
যশোর প্রতিনিধি
যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী এক আনন্দ মিলন মেলায় সংগঠনের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।ঐক্যবদ্ধ না থাকলে কাঙ্খিত স্বপ্ন পূরণ হবে না। সে বার্তা পৌঁছে দিতেই বিগত ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় যারা জর্জরিত এবং নির্যাতিত হয়েছেন তাদের সম্মান জানানোর জন্যই আজকের এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে নিপীড়িত জনতা ও স্বজনদের এক মিলন মেলা উত্তোর স্মৃতিচারণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, বিশিষ্ট সাংবাদিক হারুন-জামিল,মহিলাদলের নেত্রী আনোয়ারা খাতুন আনু,যুবদল নেতা কামরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নির্মল কুমার বিট প্রমূখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকে দেশের যে পরিবর্তন সাধিত হয়েছে তা একক কোন রাজনৈতিক দলের কৃতিত্ব নয়। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কাজ করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে তাদেরকে আজ একতাবদ্ধ থাকতে হবে।
বিএনপি’র এ মিলনমেলায় এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল ১১ টা থেকে শুরু হওয়া এ মিলন মেলা শেষ হয় সন্ধ্যার আগে । মিলনমেলায় মিথ্যা মামলায় জর্জরিত ২৬’ শ নেতা কর্মী, শহীদ পরিবার,আহত পরিবার , আওয়ামী নির্যাতনে যাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে, ধর্মীয় নেতা, উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, ক্রীড়া অঙ্গনের কর্মী, মানবাধিকার কর্মী এবং যারা গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং যশোরের সর্বস্ত্ররের পেশাজীবী নেতৃবৃন্দ সহ পাঁচ সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অসুস্থ নেতাদের মহানগর জাতীয় পার্টি’র আরোগ্য কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার মোড়ল ও মহানগর জাতীয় কৃষক পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়র কবির হোসেন দিপু, দির্ঘদীন পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের সুস্থতা কামনা করে খুলনা মহানগর জাতীয় পার্টির বিবৃতি।
বিবৃতিরা হলেন খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি যথাক্রমে এডঃ অচিন্তি কুমার দাস, শেখ নাজমুল কবির সাদী, তৈমুর হোসেন শাহীন, শাহ লায়েকুল্লাহ, খান আকরামুজ্জামান, কেন্দ্রীয় জাপা নেতা ও জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, মোঃ আশরাফুল ইসলাম সেলিম, মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে, আব্দুর রাজ্জাক হাওলাদার, মোঃ মাসুম হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, জি এম কাওসার আলী, প্রিন্স হোসেন কালু, মোঃ জাহিদ হোসেন, গাজী খোকন, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল কাদির উৎসব, মোঃ রাসেল হোসেন, মোঃ হুমায়ুন কবির, কাজী হাসানুর রশীদ রাসেল নজরুল ইসলাম আজাদ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবু আসালাত মোড়ল, কামাল হোসেন সেন্টু, মোঃ এজাজ আহমেদ, ডাঃ মোঃ নুরুল ইসলাম, সম্পদক মন্ডলী সদস্য মোঃ শাহাবুদ্দীন, নিরাপদ পদ দাস, মোঃ কালাচান, অপূর্ব দত্ত নেকু, মাজহার জোয়ার্দার পান, শামিম আরা পারভীন, সেচ্ছাসেবক পাটির আহবায়ক মোল্যা কামরুজ্জামান রজব, সদস্য সচিব মনিরুজ্জামান, এম এ রব, মাসুদ রানা, সদর থানার সদস্য সচিব মোস্ত্রফা কামাল রিপন, মহিলা পার্টি আহবায়ক শাহনাজ পারভিন, সদস্য সচিব সেলিনা আক্তার ইরানী, বাবুল হাসান রাজু, মোঃ শহিদ হাওলাদার, জাহিদ হোসেন, অপূর্ব দত্ত নেকু, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কৃষিবিধ মোঃ শাহীন হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ হাবিবুর রহমান, শাকিল আহমেদ লাল, মোঃ মিন্টু, মোঃ আলাউদ্দিন প্রমুখ।
খুলনা প্রেসক্লাবের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের মেম্বর লাউন্সে দৈনিক খুলনার সহ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমানের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক খুলনার সহ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান, দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মোঃ এরশাদ আলী, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান মোঃ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, সাংবাদিক আব্দুল কাদের, আব্দুল্লাহ আল মামুন, মোঃ নাহিদুজ্জামান প্রমুখ।
খুবির নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রীর মৃত্যু
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রী রাজিয়া বেগম শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় বাগেরহাটের রামপালের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার (১২ জানুয়ারি) নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ জোহর বিশ^বিদ্যালয়ের জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুলনায় চরমোনাই’র নমুনায় তিন দিনব্যাপী বিভাগীয় মাহফিল আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় ৪০তম বাৎসরিক ওয়াজ মাহফিল সোমবার (১৩ জানুয়ারি)থেকে শুরু হচ্ছে। নগরীর খালিশপুরস্থ গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রথম দিন সোমবার (১৩ জানুয়ারি) বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে তিনদিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু হবে। আরো বয়ান করবেন আলহাজ্ব মাও: ইউনুস আহমদ, মাও: মুফতী রেজাউল করিম আবরার, বাদ এশা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।
দ্বিতীয় দিন মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই,এছাড়াও বয়ান করবেন আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতী নেয়ামাতুল্লাহ আল ফরীদ এবং বাদ এশা বয়ান করবেন নায়েবে আমীরুল মুজাহিদীন ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
তৃতীয় দিন বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম। এছাড়াও বয়ান করবেন মুফতী মাহমুদুল হাসান ওয়ালীউল্লা,আলহাজ্ব মাও. রেজাউল করিম,রাত নয়টায় বয়ান করবেন আমীরুল মুজাহিদীন ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
বৃহস্পতিবার (১৬জানুয়ারি) আখেরি বয়ান ও মোনাজাত করবেন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
তিনদিনব্যাপী বিশাল এ মাহফিল খুলনাবাসীকে সফল করার আহ্বান জানিয়েছেন মাহফিল বাস্তবায়ন কমিটির প্রধান পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মজিদ ও অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফেজ আব্দুল আউয়াল।
সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ: হাইকোর্ট
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট অবৈধ বলে ঘোষণা করেছেন হাইকোর্ট।
রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়।
গেজেট চ্যালেঞ্জ করে তাজকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্যসচিব।
স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের দরপত্র আহ্বানসহ ১০ দফা অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে ১২ কাউন্সিলর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
ডিসি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালকে নির্দেশ দেন। নির্দেশ মতো তিনি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে একই বছরের ২৫ সেপ্টেম্বর পৌর মেয়র তাজকিন আহমেদকে ‘অনাস্থা প্রস্তাব’-এর পরবর্তী সময়ে প্রয়োজনীয় কার্যধারা কেন নেওয়া হবে না মর্মে এই চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাজকিন আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের চিঠির জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে না দেওয়ায় কাউন্সিলর ফিরোজ হাসানকে (ভারপ্রাপ্ত মেয়র) অনাস্থা প্রস্তাব সম্পর্কিত সভা ডাকার আহ্বান জানান।
২০২৩ সালের ১৮ অক্টোবর বিকেল ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভা পরিষদ কক্ষে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ১১ জনই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে ওই সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ উপস্থিত ছিলেন না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর–১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়।
আইনজীবী তানভীর আহমেদ জানান, মোট তিনটি গেজেট ইস্যু করা হয়। প্রথমটিতে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। দ্বিতীয় প্যানেল মেয়রকে-১ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয় এবং তৃতীয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩৩(২) ধারা অনুসারে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য সচিব নির্বাচন কমিশন সচিবালয় বরাবর চিঠি দেওয়া হয়। এ তিনটি গেজেট তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। ফলে তাজকিন আহমেদের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই।
ট্রমা কাটাতে যশোরে বিএনপির ব্যতিক্রমী মিলনমেলা
যশোর অফিস
দেড় যুগ ধরে হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছে যশোর বিএনপি। রবিবার (১২ জানুয়ারি) যশোর শহরতলির একটি বেসরকারি পার্কে এই আয়োজনে প্রায় চার হাজার মানুষ অংশ নেয়।
দীর্ঘ জুলুমের ট্রমা কাটাতে এই আয়োজন বলে জানান, দলটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন দলের শুভাকাঙ্ক্ষীরাও; যারা বৈরী সময়ে দলের জন্য ভূমিকা রেখেছেন।
যেমন আওয়ামী লীগ জামানায় বিএনপির কোনো কর্মসূচিতে ব্যবহারের জন্য সাউন্ড সিস্টেম, ডেকোরেটর সামগ্রী, গাড়িভাড়া দেওয়া নিষেধ ছিল সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফে। এরপরও গোপনে অনেক ব্যবসায়ী তাদের মাইক, গাড়ি, চেয়ার-টেবিল, শামিয়ানা দিয়ে সহযোগিতা করেছে বিএনপিকে।
এই আয়োজনের একটি বিশেষ বৈশিষ্ট্য সবার চোখে পড়ে। তা হলো, কারাগারে বন্দিরা যেভাবে মেঝেতে বসে খাবার গ্রহণ করেন, এখানেও সেই ব্যবস্থা রাখা হয়।
দলের যেসব নেতাকর্মী কারাগারে গেছেন, শুধু তাদের জন্যই ছিল এই ব্যবস্থা। আমন্ত্রিত অতিথিসহ অন্যরা চেয়ারে বসে খাবার গ্রহণ করেন।
আয়োজকরা জানান, যশোর নগর ও সদর উপজেলা বিএনপি যৌথভাবে বেলা ১১টায় এই অনুষ্ঠানের আয়োজন করে। চলে বিকাল পর্যন্ত।
শহর ও সদর উপজেলার প্রায় আড়াই হাজার ব্যক্তির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রায় চার হাজার মানুষ অংশ নেন। যোগ দিয়েছিলেন সব উপজেলা ও পৌর কমিটির নেতারাও।
জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘আমার নামে ৪২টা মামলা। অনেকবার জেল খেটেছি। বাড়িতে হামলা হয়েছে কয়েক দফা। অন্য নেতাকর্মীদের অবস্থাও এমন। নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে আজকের এই অভিনব আয়োজন।’
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, ‘এই আয়োজনের জন্য জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ। বিএনপি ও জামায়াত ফ্যাসিবাদী সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত ছিল। একই মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আসামি হয়েছেন।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই ঐক্য ধরে রাখতে হবে। আমরা একই সাথে ছিলাম, একই সাথে থাকবো।’
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি দেখা যায়। জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা ছাড়াও যেসব নারী বিপদের সময় বিএনপি নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন তারা এই কর্মসূচিতে অংশ নেন।
বিএনপি নেতা অমিত বলেন, ‘আপনারা কল্পনাও করতে পারবেন না কত মানুষ আমাদের কতভাবে সহযোগিতা করেছেন। যারা নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মীদের দিন-রাত আশ্রয় দিয়ে নিরাপদে থাকতে সহযোগিতা করেছেন, আমরা তাদের ভুলতে পারি না।’











































