বিনোদন ডেস্ক
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না ২০২৪ সালের বলিউড সিনেমা ‘লাপাত্তা লেডিস’র। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য ভারত থেকে আমির খান প্রযোজিত ছবিটি পাঠানো হয়েছিল। কিন্তু সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়ে স্বপ্নভঙ্গ হলো ছবি সংশ্লিষ্টদের। সেইসঙ্গে স্বপ্নভঙ্গ হলো ভারতীয় দর্শকদেরও। সম্প্রতি ঘোষিত পরের রাউন্ডের ১৫টি সিনেমার তালিকায় জায়গা হয়নি ছবিটির।









































