স্টাফ রিপোর্টার।।
খালিশপুর থানা শাখার ইমাম পরিষদ উদ্যোগে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল বের হয়।আজ শুক্রবার বাদ জুমা খালিশপুর জুট মিল গেটে প্রতিবাদ সমাবেশ শেষে মিছিলটি বিআইডিসি রোড হয়ে নতুন রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বো”চ শাস্তি নিশ্চিত করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে বক্তারা বাংলাদেশের ইসকন নিষিদ্ধের দাবি জানান। বক্তারা আরো বলেন, ইসকন একটি উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন তাই তাদের কোন ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আগামীতে যদি ইসকনের সদস্যরা এদেশে কোন ধরনের সভা সমাবেশ করার চেষ্টা করে তাহলে গোটা মুসলিম জাতি সেটা কঠোরভাবে প্রতিহত করবে।
খালিশপুর থানা ইমাম পরিষদের পক্ষ থেকে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মাওলানা কারামত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা এ এফ এম নাজমুস সউদ, যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা জেলা ইমাম পরিষদ,মাওলানা আনোয়ারুল আযিম,সাধারণ সম্পাদক, খালিশপুর থানা ইমাম পরিষদ, মাওলানা শহীদুল ইসলাম, সহ- সভাপতি, মাওলানা ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক, অধ্যাপক এ এস এম জাফর সাদিক , অর্থ সম্পাদক,আবু দাউদ দ্বীন মুহাম্মাদ শ্রমিক নেতা,মুফতী ইমরান হুসাইন সভাপতি, ওলামা মাশায়েখ কমিটি, খালিশপুর থানা, হাফেজ আব্দুল লতিফ সভাপতি, ইসলামী আন্দোলন, খালিশপুর থানা।
সুশাসন, নৈতিকতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।
অধ্যয়ন, গণমাধ্যম ও আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র খুলনার আয়োজনে “সুশাসন, নৈতিকতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিশপ ভবন মিলনায়তনে শুক্রবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার প্রফেসর মোঃ জামাল হোসেন (অবঃ)।
সংগঠনের পরিচালক ও সভাপতি রেভারেন্ড ফাদার মিম্মো পিয়েতানজা এর সভাপতিতে মুখ্য আলোচক ছিলেন, সংগঠনের সহকারী পরিচালক রেভারেন্ড ফাদার লরেন্স বাবলু সরকার, বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা টিআরসি খুলনা সদর এর ইস্ট্রাক্টর শ্রী জগজ জীবন বিশ্বাস সহ প্রমুখ।











































