Home আঞ্চলিক নগরীতে বিএনপির বর্নাঢ্য র‌্যালী আজ: প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়

নগরীতে বিএনপির বর্নাঢ্য র‌্যালী আজ: প্রধান অতিথি বাবু গয়েশ্বর চন্দ্র রায়

33

।। খবর বিজ্ঞপ্তি।।
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ৩দিনের কর্মসুচির দ্বিতীয় দিনে আজ (৮ নভেম্বর) শুক্রবার নগরীতে বর্ণাঢ্য রালী করবে বিএনপি। বেলা আড়াই টায় শিববাড়ি মোড়স্থ জিয়াহল চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে রয়েল মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীতে নেতৃত্ব দিবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সভাপত্বি করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।