Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশাপাশের সব খবরা খবর

53
অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার অর্ধেকের বেশি গ্রামে পানি জমেছে। পানিনিষ্কাশনের জন্য তৈরি করা জলকপাটগুলো (স্লুইসগেট) নষ্ট থাকায় পানি সরতে পারছে না। এতে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন এসব অঞ্চলের মানুষ।

ধর্ম উপদেষ্টা ড.আ,ফ,ম খালিদ হোসেন আসছেন ৯ নভেম্বর
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার ৬৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দ আগামি ৮,৯,ও ১০ নভেম্বর শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মাহফিলের প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড.আ,ফ,ম খালিদ হোসেন ।মাহফিলের ১ম দিন প্রধান অতিথি ঢাকা তেজগাও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা ডঃ আবুল কালাম আযাদ বাশার। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির হুসাইনী। ২য় দিন ৯ নভেম্বর প্রধান অতিথি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার (ঢাকা) । বিশেষ অতিথি হযরত মাওলানা ক্বারী আব্দুল হক, হযরত মাওলানা মনিরুজ্জামান।৩য় দিন প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আমির হামযা (কুষ্টিয়া)। বিশেষ অতিথি হযরত মাওলানা আবুল বাশার জিহাদী । এদিকে মাহফিল সফল ও সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ধারবাহিক মতবিনিময় অনুষ্ঠানের অংশ হিসাবে গতকাল (মঙ্গলবার) সকাল ৯ টায় মাদ্রাসা অফিসকক্ষে প্রচার ও মিডিয়া কমিটির সভা কমিটির সভাপতি মুন্সি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মুহাঃ আমিনুল ইসলাম, প্রচার ও মিডিয়া কমিটির সদস্য হাফেজ ইসমাইল হোসেন,মাদ্রাসা বিশেষ শাখা প্রধান হাফেজ নাসিরউদ্দীন মাহমুদ, মুহাঃ আশরাফুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, হাফেজ সাদ্দাম হোসেন, কে এম সোলায়মান, মাহদী আল মাহমুদ, মিরাজুল ইসলাম, সাংবাদিক সাইফুল্লাহ তারেক ও গাজী মাকুল উদ্দীন।

রোগান্ত্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে ৩ মাসের কারাদন্ড
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে রোগান্ত্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে মোহাম্মদ জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২৯অক্টোবর) দুপুরে সকহাকী কমিশনার(ভূমি)তারিকুল ইসলাম ভ্রাম্যমান আদাল পরিচালনা করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জালাল হোসেন আজমপুর ইউপির রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সকহাকী কমিশনার(ভূমি)তারিকুল ইসলাম বলেন, পৌর এলাকার কলেজ বাসস্টান্ডে রোগান্ত্রান্ত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অপরিচ্ছন্ন জায়গায়,পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভ্যাটেনারি সার্জণের অণুমোতি না নিয়ে রোগান্ত্রান্ত (লাম্পি স্কিন ডিজিজ) পশু জবাই ও মাংস বিক্রির অপরাধে,পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ ধারায় কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। রোগান্ত্রান্ত গরুর ৫০ কেজি মাংস জব্দ করাসহ মাংসের দোকান সিলগার করা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও সকহাকী কমিশনার(ভূমি) তারিকুল ইসলাম ।

স্বাস্থ্যকর শহর প্রকল্পের টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
খুলনা সিটি কর্পোরেশনের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় খুলনা স্বাস্থ্যকর শহর প্রকল্পের টেকনিক্যাল কমিটির পঞ্চমসভা মঙ্গলবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সভায় অতিথিরা বলেন, জনগোষ্ঠীর আবাসস্থলে ঘনবসতি, নিরাপদ পানির মতো মৌলিক পরিবেশের অভাব, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাব, সংক্রামক রোগের বিস্তার এবং শহর-অঞ্চলে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বিস্তারের কারণে বাড়ছে সহিংসতা, মানসিক রোগ এবং অকাল মৃত্যু এই স্বাস্থ্য ঝুঁকিগুলো সমাজ এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠান এবং দাতা সংস্থাসমূহ কাজ করছে। নগর উন্নয়নের সাথে সংযুক্ত সকল প্রতিষ্ঠান এর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের উদ্যোগসমূহের সমন্বয় ও এই প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে একটি স্বাস্থ্যকর শহর গড়ে তোলা সম্ভব।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ ও ডা. মোহাম্মদ শাহনেওয়াজ পারভেজ।

সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, প্রকল্পটি বিশ^ স্বাস্থ্য সংস্থা এবং সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশন যৌথ উদ্যোগে ২০১৯ সালে শুরু হয়। যার প্রধান লক্ষ্য উন্নয়নশীল দেশসমূহের সমন্বিত ও অংশগ্রহণমূলক সুশাসনের মাধ্যমে শহর-অঞ্চলের নাগরিকদের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা। এই প্রকল্প প্রাথমিকভাবে বিশে^র মোট পাঁচটি শহর যথাক্রমে: বাংলাদেশের খুলনা, কলম্বিয়ার বোগোটা, ক্যামেরুনের ডুয়ালা, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং তিউনিসিয়ার তিউনিস নিয়ে শুরু হয়।

প্রেজেন্টেশনের মাধ্যমে সভায় জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির মধ্যে খুলনা একটি স্বাস্থ্যকর শহরের মডেল হতে যাচ্ছে। এর আওতায় খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কে একটি ওপেন জিম বাস্তবায়ন করা হয়েছে, যেখানে নারী ও পুরুষ আলাদাভাবে বিনা খরচে শারীরচর্চা করতে পারছেন। ওপেন জিম সবার জন্য বিনা খরচে শারীরিক ব্যায়ামের সুযোগ তৈরি করে, যা নাগরিকদের স্বাস্থ্য ও সুস্থতা বজায় রাখতে সহায়ক। এছাড়া শহিদ হাদিস পার্কে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন স্বাস্থ্যবার্তা এবং শহরের বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের ভিডিও বার্তা শেয়ার করা হচ্ছে। পাশাপাশি লিফলেট, এসএমএস এবং ভিডিও বার্তার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যকর শহর গড়ার ক্ষেত্রে সচেতনতা তৈরি করা হচ্ছে। গবেষণামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা বিশ^বিদ্যালয় ও কুয়েটের সহযোগিতায় হাঁটার উপযোগিতা, হেলদি সিটি ইনডিকেটর এবং স্বাস্থ্যকর শহর প্রকল্পের মনিটরিং ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে।

সাতক্ষীরার আশাশুনির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হোসেন আটক
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস.এম হোসেনুজ্জামান হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে আশাশুনির বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চেয়ারম্যান হোসেন আশাশুনি উপজেলার সদরের আব্দুল গণি সরদারের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক, খুলনা সরকারি বিএল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আশাশুনি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, একটি মারামারির মামলায় চেয়ারম্যান হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বাগেরহাটে স্বাস্থ্য ক্যাম্পে ৪ হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদরের বেশরগাতী গ্রামে অলাভজনক স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান লতিফ মাষ্টার ফাউন্ডেশনে অর্থায়ানে তিন দিনব্যাপী বিনামূল্যে চক্ষু, স্বাস্থ্য চিকিৎসা ও মাধ্যমিক পর্যায়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনা প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্পে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ২০জন বিশেষঞ্চ চিকিৎসক চক্ষু, হার্ট, মেডিসিন, গাইনী, নাক-কান-গলা ও চর্ম রোগসহ বিভিন্ন রোগাক্রান্ত ৪ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ৮০০ কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনা মূলক প্রশিক্ষন প্রদান করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ও মাষ্টার লতিফ ফাউন্ডেশনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব মোহম্মদ মশিউর রহমান, সাবেক যুগ্ম সচিব শেখ হামিম হোসেন, সাবেক যুগ্ম সচিব খন্দকার রুহুল আমিন, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নিবার্হী ঝুমুর বালা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাস, মাষ্টার লতিফ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসি রফিকুল ইসলাম জগলু সিপিএ, কেন্দ্রীয় বিএনপির গবেষনা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা মোজাফ্ফর রহমান আলম, শায়েদ আলী রবি,নাসির আহম্মেদ মালেক, খাদেম নিয়ামুল নাসের আলাপ, মাহাবুবর রহমান আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বাগেরহাটে নকল বিড়ি উৎপাদন করায় দেড় লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি নামের একটি প্রতষ্ঠানকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় নকল বিড়ি ধ্বংস করা হয়।
বাগেরহাট জেলায় গঠিত বিশেষ টাস্কফোসের্র অভিযানে কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি এ এস এম হান্নান, ক্যাস্টমস প্রতিনিধি, বিশেষ টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আরমান শিকদার ও মিরাজ শেখ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

পাইকগাছায় ভিটে মাটি হারিয়ে হতদরিদ্র সহায়-সম্বলহীন নাসির উদ্দিনের মানবেতর জীবনযাপন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার হতদরিদ্র, সহায়-সম্বলহীন নাসির উদ্দিন(৮০) নামের এক বৃদ্ধ রোদ-বৃষ্টি এবং ঝড়ের মধ্যে রাস্তার ধারে মানবেতর জীবন যাপন করছেন। নাসির উদ্দিনের বাড়ি উপজেলার ঘোষাল গ্রামে। তার পিতার নাম মৃত্যু সরুপ সরদার। মৃত সরুপ সরদারের দুই ছেলে নাসির উদ্দিন ও সমির উদ্দিন। ভাই সমির উদ্দীন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও চিরকুমার থেকে যান নাসির উদ্দীন। সমির উদ্দিনের রয়েছে তিন সন্তান। সে সুবাদে ভাইপো ফারুক উদ্দিন সরদার তার চাচা নাসির উদ্দিনের ভাগের ৫ শতক জমি শরিক হিসেবে পার্শ্ববর্তী নুরুজ্জামান সরদার ও ইমদাদুল সরদারের নিকট বিক্রি করে দেয়। পরে খরিদ সুত্রে ওই জমি ক্রেতা নুরুজ্জামানকে দখল দেননি আরেক ক্রেতা ইমদাদুল সরদার। ইমদাদুল সরদার হতদরিদ্র নাসির উদ্দিনের বসত ভিটা ভেঙ্গে দখল করে নেয়। এখন সেই হতদরিদ্র এবং সহায়-সম্বলহীন ব্যক্তির জন্য জীবন যাপন খুবই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যখন তিনি প্রচন্ড তাপদাহ, বৃষ্টি, এবং ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাস্তায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি দিনরাত প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন যাপন করছেন। তার নেই নিরাপদ আশ্রয়, নেই পর্যাপ্ত খাবার, এবং স্বাস্থ্যসেবা। রাস্তার পাশে শুয়ে ভিক্ষাবৃত্তি ও এলাকার কিছু মানুষ কোন রকম খাবর দিয়ে বাচিয়ে রেখেছে তাকে। মানবতার অগ্রগতির জন্য তাকে সহায়তা করা অত্যন্ত জরুরি। ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সংগঠন বা সরকারের বিভিন্ন সেবামূলক কর্মসূচির মাধ্যমে এই মানুষটিকে পুনর্বাসন, খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা প্রদান করা যেতে পারে। পাশাপাশি তার ভিটে মাটি উদ্ধারে এলাকাবাসি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানবিকতার দৃষ্টিতে ওই সাহায্য তার জীবন যাপন কে কিছুটা হলেও সহজতর হতে পারে বলে দাবী করেন স্হানীয়রা। এ বিষয় ক্রেতা ইমদাদুল সরদার জানান, আমি জমি কিনে ভোগ দখলে আছি। আমার কাছে জমি বিক্রি করেছে আমি জমিতো নিবো।
কুয়েটে নবনির্মিত ১০ তলা স্টাফ আবাসিক ভবনের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনির্মিত অত্যাধুনিক ১০ তলা স্টাফ আবাসিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উক্ত অত্যাধুনিক আবাসিক ভবন উদ্বোধনের মাধ্যমে ৭২ টি পরিবারের বাসস্থানের সু-ব্যবস্থা হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসিক ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত অত্যাধুনিক এ ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, কুয়েট কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ। অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১২ নং ওয়ার্ডের যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। গণ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ১২ নং ওয়ার্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি শোয়াইবুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন মাঈনুল ইসলাম আকন্দ

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মুহাঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, নগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারি আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, ইসলামী আন্দোলন খালিশপুর থানার উপদেষ্টা মুফতি ইবাদুর রহমান, মাওঃ কারামত আলী, ইসলামী আন্দোলন খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি গাজী মিজানুর রহমান, নুর নবী, ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানার সাধারণ সম্পাদক পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার যুগ্ম সম্পাদক স্বাধীন রাজু।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড শাখার সহ-সভাপতি মাওঃ মাহফুজুর রহমান, মুফতী ইলিয়াস, মহিউদ্দিন মানি, মুহাঃ রাজু, মিজানুর রহমান, ফজলুল করীম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

যৌথ সভায় আগামী ১৮ নভেম্বর খুলনার সোনালী ব্যাংক চত্বরে চরমোনাই পীর সাহেবের গণ সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

ফকিরহাটে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলার ফকিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফকিরহাট এর আয়োজনে মংগলবার(২৯ অক্টোবর) বিকাল চারটায় ফকিরহাট বিশ্বরোড মোড়ে ওই ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

যুবদল নেতা মো: ফেরদাউস আলী’র সভাপতিত্বে ও মিঠুন চন্দ্র রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফকিরহাট উপজেলা শাখার সদস্য সচিব মো: ফরহাদ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ সেলিম উদ্দিন মো: আনিচুর রহমান। বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান সৈকত, আসাদুজ্জামান আহাদ, রাকিবুল ইসলাম, নাইম ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নোমান আল মেহেদী, শামিম হাসান, কাজী মিরাজ, শরীফ শেখ, নাজমুল হাসান, যুবদল নেতা সোহেল, শ্রমিক দল নেতা এসআই রুবেল, জামাল শেখ,লিটন শেখ, মো: লাবু প্রমুখ।

ফকিরহাট মানসায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মানসা শাপলা ক্রীড়া চক্র আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে পাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা। মাঠ পরিচালনায় ছিলেন মানসা শাপলা ক্রীড়া চক্রের সভাপতি ও অত্র ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ মিজানুর রহমান, মানসা শাপলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক মিজানুর রহমান হালদার, সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির আহবায়ক আতিয়ার রহমান মোড়ল। এসময় আরো উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ হালদার বাটুল, ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, য্দুলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ. রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, যুবদল নেতা নওশের আলী, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি, বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, ফকিরহাট উপজেলা, মানসা শাপলা ক্রীড়া ক্রের যুগ্ম আহবায়ক এসএম মনির আহম্মেদ ডালিমসহ অন্যান্যরা।
ফাইনাল খেলা মানসা শাপলা ক্রীড়া চক্র বনাম সৈয়দ মহল্লা যুবসংঘ অনুষ্ঠিত হয়। খেলায় সৈয়দ মহল্লা যুব সংঢ়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে মানসা শাপলা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগিতায় ছিলেন আলী আকবর ও সুমন রাজু।

দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিজোযন (ডিআরআর-সিসিএ) প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন কুয়েট বিশ^বিদ্যালয়ের ডিজাস্টার বিভাগের এসিসট্যান্ট প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। কারিতাস বাংলাদেশের মিল সমন্বয়কারী মোঃ ইব্রাহীম হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসুচী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ অসিম কুমার থান্দার। অন্যান্যের উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, এনজিও কর্মী পল বাড়ৈ, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশ মাঠ কর্মকর্তা আলোইশিয়াস গাইন, মিল অফিসার তাহরিম জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি বৃন্দ।

বটিয়াঘাটা ইউনিয়ন লিগ্যাল এইট কমিটি গঠন ও সক্রিয়করণ সভা
বটিয়াঘাটা প্রতিনিধ :

বটিয়াঘাটায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ইউএসএআইডি র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় মানবাধিকার সংস্থা রাইট যশোরের আয়োজনে ইউনিয়ন লিগ্যাল এইভ কমিটি গঠন ও সক্রিয়কর সভা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পল্লব বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ,জনপ্রতিনিধিবৃন্দ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, শিক্ষক, ব্যবসায়ী, আনসার ভিডিপি দলনেতা ও এনজিও কর্মী।
সভায় রাইট যশোর এর কার্যক্রম, আইন সহায়তা এক্টিভিটি ও লিগাল এইড আইন ২০০০ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রাইট যশোরের উপজেলা অ্যাসিস্ট্যান্ট শান্তনু মন্ডল। সভাটি পরিচালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা চিরঞ্জীব রায়।
সভা শেষে সকল অংশগ্রহণকারী বৃন্দ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

রামপালে দলিত পরিষদের কমিটি গঠন: সভাপতি দিপক, সম্পাদক গোবিন্দ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র ২৩ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রণধীর রায় প্রমুখ। আলোচনা শেষে দিপক দাস কে সভাপতি, রুপা দাসকে সহসভাপতি, গোবিন্দ দাসকে সাধারণ সম্পাদক, কৃষ্ণ দাসকে সাংগঠনিক সম্পাদক, বিশ্বজিৎ কে সহসাধারণ সম্পাদক ও দুলাল দাসকে কোষাধ্যক্ষ করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বাগেরহাট জেলা ও উপজেলা দলিত পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

খাদ্যবিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের মৃত্যু ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে কর্মবিরতি
খানজাহান আলী থানা প্রতিনিধি
শ্রমিকদের মৃত্যু ফান্ডের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মহেশ্বরপাশা খাদ্যবিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন এর শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি রেখে প্রতিবাদ সভা করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় এ প্রতিবাদ সভায় বক্তৃতায় শ্রমিকনেতা মোঃ ইউসুফ বলেন, মৃত্যু ফান্ডের টাকা যাদের কাছে আছে তারা এই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজকের মধ্যেই টাকা পরিশোধ না করলে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব। প্রতিবাদ সভায় শ্রমিক আঃ রাজ্জাক আরো বলেন, আমাদের মৃত্যু ফান্ডের টাকা পাই না। আমাদের শ্রমিক ভাই, মা-বোন মারা গেলে তাদের জমানো টাকা তাদের দেয়া হয় না। আমাদের জমানো টাকা এই ইউনিয়নে ফিরোজ আহমেদ, শাহাদত মিনা এই টাকা আত্মসাৎ করেছে। এই টাকা পরিশোধ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে যাব আমরা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মোঃ ইউসুফ, মোহাম্মদ কুদ্দুস, আব্দুল সোবাহান, মোঃ মজিদ হাওলাদার, মোঃ শাহ আলম, আব্দুল সালাম সরদার, মোহাম্মদ মখলু সরদার, মোহাম্মদ মোতালেব সরদার, আব্দুল কালাম সরদার, আব্দুল হাই সরদার, আব্দুল হাসান সরদার, মোঃ হান্নান সরদার, মোঃ শাহ আলম সরদার, আব্দুল মজিদ সরদার, অহিদুল সরদার, সুন্নাত সরদার, বজলু সরদার, আব্দুল মতিন সরদার প্রমূখ।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
খান জাহান আলী থানা প্রতিনিধি
নগরীর ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড সংলগ্ন খান জাহান আলী থানা প্রেসক্লাবের কার্যালয়ে খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাধারণ সভা গতকাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা আবু হামজা বাঁধন, আবু দাউদ ইমরান, সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, সহ-সভাপতি আল আমিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর, সহ যুগ্ম সম্পাদক আলমগীর খান, সাংগঠনিক সম্পাদক ইনসাফ আহমেদ পলক, ক্যাশিয়ার জিয়া, সদস্য বাবুল হোসেন,কামাল হোসেন, রেজাউল করিম, লিমন আহমেদ , আনোয়ার হোসেন, উথান, জালাল হোসেন, মধু চক্রবর্তী প্রমুখ। অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সাফল্য এবং এ সময় সাংবাদিকদের করণীয়, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ সাংবাদিকদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

শ্যামনগরে দীর্ঘ চল্লিশ বছরের ভোগ দখলীয় জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টায় থানায় অভিযোগ
গাজী মুনজুরুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগরে উপজেলা রমজানগর ইউনিয়নের টেংরাখালি গ্রামে দীর্ঘ চল্লিশ বছরের ভোগ দখলীয় জায়গায় জোরপূর্বক দখলের চেষ্টায় বরকত আলী গাজীর ছেলে মোঃ ফারুক গাজী বাদী হয়ে চার জনকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।অভিযুক্ত আসামিরা হলেন,টেংরাখালী মৃত ছাকাত আলীর ছেলে মোহাম্মাদ মোল্যা, জয়নাল মোল্যা,মোস্তফা মোল্যা, আব্দুল্যাহ মোল্যা সহ অজ্ঞাত নামা ৪/৫ জন। বিরুদ্ধে লিখিত অভিযোগে জানা যায়, আসামীরা একই পরিবারের সদস্য। তাহারা ভাই ভাই অতীব দুৰ্দ্দান্ত, দুর্র্ধষ, অত্যাচারী, কলহপ্রিয়, আইন অমান্যকারী ব্যক্তি। বাদী ভূমিহীন হিসাবে নদীর চর ভরাটী জায়গায় পরিবার পরিজন নিয়া বিগত ৪০ বছর যাবৎ শান্তিপূর্ন ভাবে বসবাস করিয়া আসছে। আসামীরা বাদীকে ঐ জায়গা থেকে উচ্ছেদ করার লক্ষ্যে বাদীর উপর অন্যায় অত্যাচার নির্যাতন করে আসছে। ইতিপূর্বে ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় কয়েক দফায় শালিশ বিচার পর্যন্ত হয়েছে। কিন্তু আসামীরা স্থানীয় শালিশ বিচারকে অবমাননা করে বাদীকে প্রাণ নাশের হুমকি ধামকি দিতে থাকে। তার আলোকে গত সোমবার ২৮ অক্টোবর সকাল আসামীগন সহ অজ্ঞাত নামা আসামীরা পূর্ব পরিকল্পনা মাফিক দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসত বাড়ির ভিতরে অন্যায় ভাবে প্রবেশ করে ছোট বড় ১০/১২ টি গাছ কাটে। তখন বাদীর স্ত্রী মোছাঃ রিজিয়া বেগম বাধা দেওয়ায় ৩নং আসামীর হুকুমে সকল আসামীগন এলোপাতাড়ী ভাবে বাদীর স্ত্রীকে মারপিট করে জখম করে। তখন বাদীর স্ত্রীর ডাক-চিৎকারে এলাকা বাসী আসলে আসামিরা ঘটনাস্থ্য ত্যাগ করে। তখন বাদীর স্ত্রীকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন আছে। চলে যাওয়ার সময় আসামীরা প্রকাশ্যে বলে জায় আমাদেরকে ঐ ভিটায় বসবাস করিতে দিবে না। মারপিট ও খুনজখম করবে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। বাদী যাহাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহন করিতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

গবেষণা কাজে যুক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের
মৌলিকত্ব তুলে ধরতে পারে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি ২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই গবেষণা কাজে যুক্ত হওয়া দারুণ এক অনুভূতি। বিশেষ করে গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজের কাছে নিজেদের মৌলিকত্ব তুলে ধরতে পারে। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা, গবেষণার বিষয়বস্তু নির্ধারণ, প্রজেক্ট পেপার লেখা, জার্নাল আর্টিকেল পাবলিকেশনসহ নানা বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক বছরে তাদের কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আগামী বছর থেকে টিচিং এ্যাসিস্ট্যান্টদের (টিএ) ভাতা প্রদানের বিষয়টি বার্ষিক বাজেটে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যেক ডিসিপ্লিনের যেসব শিক্ষার্থী গবেষণাসংশ্লিষ্ট কাজে পারদর্শী এবং পাশাপাশি যাদের একাডেমিক রেজাল্ট ভালো তাদেরকে বাছাই করে ডিসিপ্লিন প্রতি ৫ জনকে টিচিং এ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছর বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড প্রদান, এডভাইজার হিসেবে যে সকল শিক্ষক গবেষণাকাজে শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতা করবেন তাদের স্বীকৃতি প্রদান এবং স্পন্সরদেরও কৃতজ্ঞতা প্রকাশের জন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। গ্র্যাজুয়েটদের কর্মদক্ষতায় এ বিশ্ববিদ্যালয়ের সুনাম আজ সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিয়োগ পেয়েছেন। তাদের একাডেমিক যোগ্যতা ও গবেষণার দক্ষতার কারণেই খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন। একই সাথে শিক্ষার্থীদের এসব অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা ও নানা ধরনের পরামর্শ প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির ইভ্যালুয়েশন এসোসিয়েট (ফিচার) শামীমা পারভীন। সোসাইটির সভাপতি ফজলে রাব্বি শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঈমুর রহমান মুন্না ও রুকাইয়া বিনতে সুজাউদ্দিন।
পরে ‘বিজনেস এন্ড সোশ্যাল ইংলিশ স্কিল্স এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিল্স’ স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন’কে
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত সিনিয়র প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় বিশ^বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীনের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের সম্মানিত ডিন, প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দীন তাঁর শিক্ষকতা জীবন নিয়ে তথ্য বহুল ও জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের বক্তব্যে বিদায়ী প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দিন এর বর্নাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, সম্মানীত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধানগণ, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ কুতুব উদ্দিন তার বর্নাঢ্য শিক্ষাকতা জীবনে পিএইচ.ডি এবং এম.এসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বহু শিক্ষার্থীর সুপারভাইজার হিসেবে সুপারভিশন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, একাডেমিক কাউন্সিলের সদস্য, সিন্ডিকেট মেম্বার সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মাগুরার শালিখায় অধ্যক্ষ অনুপস্থিত বেতন বঞ্চিত শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন

মাগুরা প্রতিনিধিঃ

বেতন ভাতায় সহি নিয়ে জটিলতা হওয়ায় শালিখা উপজেলার সরকারী বিহারীলাল শিকদার কলেজের ৬ জন এমপিও শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা উত্তোলন করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। ৫ আগষ্ট সরকার পতনের পর কলেজ অধ্যক্ষ বিবেকানন্দ শিকদার কলেজে অনুপস্থিত রয়েছেন। যার ফলে উক্ত কলেজের ৬ জন শিক্ষক কর্মচারী তাদের বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না। বর্তমান আইন অনুযায়ী এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা উত্তোলন করতে হলে বেতন সীটে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু প্রতিষ্ঠান প্রধান দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় স্বাক্ষর নেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ঐ শিক্ষক কর্মচারীরা। ভুক্ত ভোগী ঐ শিক্ষক কর্মচারীরা হলেন, বিবেকানন্দ শিকদার অধ্যক্ষ আশিস বিশ্বাস- পদার্থ বিদ্যা বিদুষ কুমার সাহা- ইংরেজি বিধান চন্দ্র মন্ডল – সেক্রেটারীয়াল সাইন্স মিলন শিকদার- প্রদর্শক কম্পিউটার স্মৃতি কনা বিশ্বাস- সহকারী লাইব্রেরীয়ান। ভুক্তভোগী শিক্ষক কর্মচারীরা যে কোন উপায়ে তাদের বেতন ভাতা উত্তোলনের ব্যাবস্থার দাবি জানান সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট। তারা জানান আমরা চরম সংকটের মধ্যে দিয়ে জীবন যাপন করছি।

এ ব্যাপারে কলেজে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব.পার্থ কুমার ঘোষের সাথে কথা বললে, তিনি বলেন অধ্যক্ষ ছুটি নিয়েছেন, আমাকে আর্থিক ক্ষমতা না দিয়ে অন্য সব দায়িত্ব দিয়েছেন, ফলে তাদের বেতনে সহি করতে পারছি না। ক্ষমতা পেলে সমস্যার সমাধান হয়ে যাবে।

নৌবাহিনী পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
খবর বিজ্ঞপ্তি
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তেরখাদা উপজেলাধীন শেখপুর বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব শেখ ওরফে বাবু শেখকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশি করে ৫১০ পিস ইয়াবা, ০৪ টি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বাবু শেখকে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

দৌলতপুর থানা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির খুলনা জেলা দৌলতপুর থানা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির জেলা কমিটির সভাপতি এ.এস.এম মনিরুজ্জামান খান ও সিনিয়র সহ- সভাপতি তাপস কুমার সরকার শিব স্বাক্ষরিত ৫ উপদেষ্টা পরিষদ ও ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা যথাক্রমে শেখ মনিরুল ইসলাম ,আব্দুল মান্নান, মোঃ শরাফত হোসেন, মোঃ আবু হুরায়রা টিটু, কাজী লুৎফর রহমান (মুকুল)।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করেন মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আরাফাত হোসেন ,সহ-সভাপতি মোঃ সেলিম হোসেন , সেক্রেটারী মোঃ লিয়াকত হোসেন, সদস্য যথাক্রমে মোঃ আব্দুর রহিম, মোঃ আতিকুল ইসলাম টিপু , এস. এম. রাফজান জানি রেজা, আঃ রহিম, শেখ ফিরোজ আহমেদ, মোঃ রাজু শেখ, মোঃ হাসানুর রহমান, মোঃ মামুনুর রশিদ, মোঃ মোশারফ হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ আহাদ আলী সদস্য করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির খুলনা জেলা দৌলতপুর থানা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

দামুড়হুদার পারকুৃষ্ণপুর- মদনা ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দর্শনা থানাধীন বড়বলদিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।প্রধান অতিথির বক্তব্যে মোকাররম হোসেন বলেন, ‘স্বৈরাচারী আ.লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্রÍজনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভুলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদেরকে এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিংÍমিছিল করার চেষ্টা করে, তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে। কাজের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। একইসাথে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে ভালোবেসে সুসংগঠিত থাকতে হবে।’উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দর্শনা থানা বিএনপির সদস্য সচিব ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান মোঃ তবারক হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, বেগমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশাবুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, দর্শনা থানা শাখা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।দর্শনা কৃষক দলের সদস্য সচিব আবু দেলুয়ার রহমানের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফি উল্লাহ শফি, সাধারণ সম্পাাদক আজিবার রহমান, যুগ্মসাধারণ সম্পাাদক মামুন রেজাসহ পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তব্য শেষে উপস্থিতদের মতামতের ভিত্তিতে আক্তার মাষ্টারকে সভাপতি, নজরুল ইসলাম মোল্লা, সানোয়ার হোসেন ও তাহর আলীকে সহসভাপতি, জহিরুল ইসলাম ঝন্টুকে সাধারণ সম্পাদক, গাজিউর রহমান, ও বাবু মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক , শাহানশাহকে সহÍসাংগঠনিক সম্পাদক, নোমান উদ্দিন ইমানকে প্রচার সম্পাদক, সেলিম মালিথাকে কোষাধ্যক্ষ, গোলাম মোর্তজাকে দপ্তর সম্পাদক এবং জাকির হোসেনকে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট দর্শনা থানাধীন পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। মালিক বিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ মিরপুর উপজেলার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় দৌলতপুর এলাকা থেকে কুষ্টিয়াগামী আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাপের এসব বিষ উদ্ধার করা হয়।

রাতেই বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দৌলতপুর থেকে ছেড়ে আসা আল আমিন পরিবহনের যাত্রীবাহী বাসে করে মাদকের একটি চালান কুষ্টিয়া জেলা শহরের দিকে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়া জেলার মিরপুর থানার শিমুলতলা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে রোডের ওপর অবস্থান নেয়। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবি টহলদল বাসটি থামিয়ে তল্লাশি শুরু করে। এসময় মালিকবিহীন অবস্থায় ২৫ এমএল এর ৯ বোতল সাপের বিষ (০.২২৫ এমএল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা।

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা বাজারে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী ফাতেমা খাতুন (৯) নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা দেড়টার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের নলডাঙ্গা বাজারে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্রী ফাতেমা নলডাঙ্গা গ্রামের নয়ন মিয়ার (৪০) মেয়ে। সে নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই খোরশেদ আলী জানান, ফাতেমা রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গুরুতর আহত ফাতেমাকে দুপুর ২টার দিকে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

সাইকেল চালিয়ে হাটে যাওয়ার সময় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
নড়াইল প্রতিনিধি
ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় নড়াইল এক্সপ্রেস পরিবহন বাসের ধাক্কায় হারেজ মোল্যা (৮০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে স্থানীয় হাটে যাচ্ছিলেন।
মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারেজ মোল্যার বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।

প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট আব্দুস ছালাম খান জানান, হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারেজ মোল্যা মারা যান। তার বাইসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের দুই ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বাসের ধাক্কায় হারেজ মোল্যা নামে একজন বাইসাইকেলচালক নিহত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বেনাপোলে কেজিতে ২০-৩০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা ও বেনাপোলে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। সরবরাহ কমসহ আমদানি স্বল্পতার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়াসহ স্থানীয় বাজারগুলোতে তিন দিন আগেও পেঁয়াজের দাম ছিল কিছুটা কম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ৮০-৯০ টাকা। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ ১১০-১২০ টাকা।
ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ না আসা ও সাতক্ষীরার ভোমরায় সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচন থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ থাকায় দাম বেড়েছে।
পেঁয়াজ বিক্রেতা আরিফ হোসেন ও মনির হোসেন বলেন, ‘মোকামে দাম বাড়ছে। এ কারণে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। বাজারে সবার কাছে পেঁয়াজ নেই। আড়তদারদের কোনো কারসাজি আছে কি না বলতে পারছি না।’

তারা আরও জানান, হঠাৎ করে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। ফলে দামও বেড়ে গেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে অনেকদিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে না। এ পথে গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বেশি পড়ায় অন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা।

ঝিনাইদহে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ১৩
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে টিসিবির স্লিপ বিতরণ ও এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডল ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এই পণ্যের স্লিপ নিজেদের সমর্থকদের দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন।

সদর হাসপাতালে ভর্তি সন্তোষ মন্ডলের সমর্থক বিএনপি কর্মী রোকনুজ্জামান বলেন, ৫ আগস্টের পর থেকে আমিরুল মন্ডল তার লোকজনের নিয়ে এলাকার বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছেন। সন্তেষ মন্ডল ও আমরা প্রায়ই বাধা দিই। এ নিয়েই আজকের মারামারি। তবে তিনি টিসিবির স্লিপ বিতরণ নিয়ে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন।

ত্রিবেনী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডল বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ সঠিক না। মূলত সন্তোষ মন্ডল আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে নিষেধ করেছি অনেকবার। কিন্তু শোনেননি। এতে ক্ষিপ্ত হয়ে সমর্থকরা হামলা করেছে।’

তিনি আরও বলেন, টিসিবির স্লিপ নিয়ে কোনো ঝামেলা নেই। তবে সন্তোষ মন্ডল কৌশলে ১২৫টি কার্ড ম্যানেজ করে তার লোকজনকে দিয়েছেন।

এ বিষয়ে জানতে পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডলকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, টিসিবির স্লিপ ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায়ও কেউ অভিযোগ দেননি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, সদর হাসপাতালে আসা ছয়জনের মধ্যে কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত এবং কারও শরীরে পেটানোর চিহ্ন রয়েছে।

মাগুরায় পলিথিন ব্যাগ বন্ধে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি
জেলা প্রতিনিধি
মাগুরা জেলা প্রশাসক মো.অহিদুল ইসলাম বলেছেন, পলিথিন এমন একটি পদার্থ, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং পরিবেশদূষণের উপাদানগুলোর মধ্যে অন্যতম। তাই পলিথিন কোনোভাবেই বাজারে থাকবে না। পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি শপিংব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ। নিষেধ ও বাধা উপেক্ষা করে যদি কেউ পলিথিন ব্যাগ ক্রয় বিক্রয় করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকে বাজারে আসার সময় একটি করে পাটজাত বা অন্য কোনো ব্যাগ নিয়ে আসবেন।
সোমবার (২৮ অক্টোবর) মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি মাগুরায় যোগদানের পর থেকেই শালিখাকে শান্ত উপজেলা হিসেবে পেয়েছি। আপনাদের সবার সহযোগিতায় শালিখা উপজেলাকে একটি মাদকমুক্ত উপজেলা তথা আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব। শুধু মাদক নয় সব সামাজিক ব্যাধিও দূর করা সম্ভব।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপ্লব কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সভাপতি মুন্সি আনিচুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক মুন্সি মনিরুজ্জামান চকলেট, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আফসার উদ্দিন, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া আড়পাড়া মহিলা কলেজ অধ্যক্ষ ইমদাদুল ইসলাম, শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব, শালিখা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু জাফর লাল, ছাত্র প্রতিনিধি ফারহান ইসলাম শাকিলসহ শালিখা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ।
এর আগে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭টি ফসলের আবাদ বৃদ্ধি এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে ফলন বৃদ্ধির উদ্দেশ্যে শালিখা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ৭ হাজার ৩০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, গম চাষের ক্ষেত্রে ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, ভুট্টা চাষের ক্ষেত্রে ২ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, পেঁয়াজ চাষের ক্ষেত্রে ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, মসুর ও মুগ চাষের ক্ষেত্রে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, খেসারি চাষের ক্ষেত্রে ৮ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমির ছমির উদ্দীন আর নেই
জেলা প্রতিনিধি
জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলার আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছমির উদ্দিন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি মারা যান। ছমির উদ্দীনের ছেলে ডাক্তার তারিক মোহাম্মদ তাওয়াবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫ অক্টোবর তার বাবা আমেরিকা থেকে দেশে ফিরেছেন। গতকাল দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মঙ্গলবার সকালে তার মায়ের কবর জিয়ারত শেষে বাড়িতে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছমির উদ্দীন বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেন। চাকরি শেষে তিনি দীর্ঘদিন কুয়েত ছিলেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হন। তিনি রাজনৈতিক জীবনে মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন। পরে দীর্ঘদিন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ছিলেন। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, আলমগীর খান ছাতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শোক জানিয়েছেন।

বস্তায় আদা চাষ করে কৃষকের বাজিমাত, বাড়ছে জনপ্রিয়তা
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বাড়ির উঠান, ঘরের ছাঁদ ও পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন আক্কাচ শাহ নামের এক কৃষক। স্বল্প জায়গায়, কম সময়ে বস্তায় আদা চাষে স্বাভাবিক চাষ পদ্ধতির চেয়ে তিনগুণ ফলন পাওয়ার আশা এই কৃষকের। উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ দেখে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও।

বিজ্ঞানভিত্তিক কৃষিতে অনাবাদি পতিত ও বাগানের মধ্যে বস্তায় চাষাবাদ পদ্ধতিতে সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতের আওতায় হাইব্রিড বারি-২ জাতের আদা চাষে কৃষকদের বিনামূল্যে আদা বীজ, বস্তা, আর্থিক সহায়তা ছাড়াও কারিগরি সহায়তা দিচ্ছে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি নামে একটি বেসরকারি সংস্থা।

কৃষি বিভাগ বলছেন, আধুনিক সময়ে বিভিন্ন পন্থায় কৃষকরা বিভিন্ন আবাদে ঝুঁকেছে। কম খরচে বেশি লাভ হওয়ায় মেহেরপুরে কয়েক জায়গায় বস্তায় আদা চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। আমাদের পাশাপাশি বেসরকারি সংস্থা পিএসকেএস নানা পদক্ষেপ নিয়ে কৃষকদের সমৃদ্ধ করছে।
দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ, শারীরিক সুস্থতা এবং ওজন হ্রাসে মসলা জাতীয় ফসলের গুরুত্ব থাকায় পিএসকেএস আদা চাষের প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রেখেছে । কৃষকদের আদা চাষে আর্থিক সহায়তা করছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের কৃষক আক্কাচ আলী শাহের বাড়ি সংলগ্ন একটি বাঁশবাগানের চারপাশে বিভিন্ন ফলদ বৃক্ষের গাছে ভরা। এসব গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেছেন তিনি। প্রথমে তিনি ২০০টি বস্তায় আদা চাষ শুরু করেন।
মসলাজাতীয় ফসল গাছতলায় এই পদ্ধতিতে চাষ করে দ্বিগুণ ফলন হয়েছে। প্রতিটি বস্তায় দেড় থেকে দুই কেজি করে আদা পাওয়া যাচ্ছে। মাঝেমধ্যে স্থানীয়দের কাছে প্রতি কেজি আদা বিক্রি করছেন ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায়।

কৃষক আক্কাচ আলী শাহ বলেন, চলতি বছরের জুন মাসে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি আমাকে বিনামূল্যে হাইব্রিড জাতের ৪০ কেজি আদার বীজ, বস্তা দিয়ে সহায়তা করে। কীভাবে বস্তায় আদা চাষ করতে হবে সে পদ্ধতি হাতে কলমে শিখিয়ে বস্তায় লাগাই। ২০০ বস্তা দিয়ে শুরু করি। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১০ হাজার টাকা। উৎপাদন খরচের সব বহন করছে পিকেএসএফ। চার মাস পরে আদা বিক্রির যোগ্য হয়েছে। প্রতিটি বস্তা থেকে প্রায় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত আদা পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ১ থেকে দেড় লাখ টাকা। তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে।’ আগামীতে ২ হাজার বস্তায় আদা চাষ করবেন এমন প্রস্তুতি নিচ্ছেন কৃষক আক্কাচ আলী।

তেঁতুলবাড়িয়া গ্রামের আহম্মদ আলী বলেন, আক্কাচ আলীকে পিএসকেএস সমিতি যেমনভাবে সহায়তা করেছেন, আমরাও অনেকটা শিখেছি।

একই গ্রামের শফিকুল ইসলাম বলেন, বাড়ির আশেপাশে আমার অনেক জায়গা পড়ে আছে। আক্কাচ আলীর বস্তায় আদা চাষ দেখে আমরাও উদ্বুদ্ধ হচ্ছি। আক্কাচ শাহের কাছ থেকে বীজ নিয়ে আদা চাষ করবো।

তিনি আরও বুঝেশুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। এই চাষে জমি কম লাগে, খরচও কম।’ এটা জেনে লাভবান হওয়া সম্ভব।

পিএসকেএস এর নির্বাহী পরিচালক মুহা. মোশাররফ হোসেন জানান, পিকেএসএফ এর অর্থায়নে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) কৃষি ইউনিট বস্তায় আদা চাষ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। যা মানুষের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বস্তায় আদা চাষ আনেক লাভজনক আমাদের প্লান আছে সামনের বছর আমাদের অন্যান্য সদস্যদেরও বস্তায় আদা চাষের ওপর প্রাশিক্ষণ দিয়ে চাষ করাবো।

পিএসকেএস এর কৃষি কর্মকর্তা মো. জুয়েল রানা বলেন, ‘বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। আক্কাচ শাহের দেখে অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও তাদের সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আক্কাচ শাহকে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সহায়তা দেওয়া হয়। অন্য কৃষকদের মধ্যে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন আরও সমৃদ্ধ হবে।’

ইছামতি নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবি
খুলনাঞ্চল রিপোর্ট
ইছামতি নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার কয়েকশ বালু শ্রমিক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বালু শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মমিনুল হক কাজল, রজব আলী, আব্দুল গণি সরদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন, বালু পরিবহনসহ বালুর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লাখ মানুষ এ বালু ব্যবসার ওপর নির্ভরশীল। সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়নমূলক কাজ, বেড়িবাঁধ নির্মাণ, সরকারি অবকাঠামো নির্মাণসহ সাতক্ষীরা জেলার রাস্তা তৈরিতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু সরবরাহ করা হয়েছে। তবে ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় শতাধিক মানুষ দারুণ সংকটে পড়েছে। তাছাড়া এলাকার গরিব ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। স্ত্রী-সন্তানদের ভরণপোষণের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। আমরা বাংলাদেশি শ্রমিকরা বালু উত্তোলন করতে না পারলেও ভারতীয় শ্রমিকরা প্রতিদিন তাদের সীমান্ত থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।
এসব কারণে সরকারি রাজস্ব প্রদান করে যাতে দেবহাটা ও কালিগঞ্জবাসী ফের বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে আমরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বালু শ্রমিকরা।

শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর ‘ফাইভ মার্ডার’ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারীয়াহ এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাতক কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আলী রেজা ওরফে কালু ও কুষ্টিয়া জেলার পিয়ারপুর গ্রামের মহসিন আলী।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হত্যা মামলার ৬ আসামি মকবুল হোসেন, আনোয়ার হোসেন, বড় কালু, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান ও বাবলুর রহমানকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার রায় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৫ ডিসেম্বর শৈলকুপার ত্রিবেনী গ্রামের ক্যানালের পাশের মাঠে শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের শহীদ খাঁ, ত্রিবেনী গ্রামের শাহনেওয়াজ, একই গ্রামের ফারুক, নুরু কানা ও কুষ্টিয়ার ভবানীপুর গ্রামের কটাকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা করে। আদালত ২২ সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার বিকেলে রায় প্রদান করেন।
সরকার পক্ষে অ্যাডভোকেট অজিৎ কুমার ঘোষ ও আসামি পক্ষে অ্যাড. কামরুল আবেদীন মামলাটি পরিচালনা করেন।

দঃ সলুয়া পল্লী দলিত সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
দলিত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১নং হরিঢালী ইউনিয়নে ১০টি গ্রামে কার্যক্রম দঃ সলুয়া পল্লী দলিত সংস্থা কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ইনহ্যাসপি প্রকল্পের আওতায় ইতালী ’কয়’ এর অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় দলিত এর কারিগরি সহযোগীতায় এইস এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পল্লী দলিত সংস্থার অডিটরিয়মে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে গেঞ্জি, ডিকশনারি, খাতা ও কলম পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী দলিত সংস্থার সাঃ সম্পাদক শিবুপদ দাশ, প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ত্রিদীব কান্তি মন্ডল, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, প্রভাষক সরদার জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমেদ, শেখ সাদিকুজ্জামান, পল্লী দলিত সংস্থার কোষাধ্যক্ষ অমল কুমার দাশ প্রমূখ। উপস্থিত ছিলেন এ্যাডমিন অফিসার বিপ্লব কুমার দাশ, প্রোগ্রাম অর্গানাইজার জগদীশ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুন দাশ।

দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তন জনিত আভ্যন্তরিন অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা জেলার উচ্চ ঝুকিপূর্ণ এলাকার দুর্যোগ ঝুকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিজোযন (ডিআরআর-সিসিএ) প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে আলোচনা করেন কুয়েট বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার বিভাগের এসিসট্যান্ট প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন। কারিতাস বাংলাদেশের মিল সমন্বয়কারী মোঃ ইব্রাহীম হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন কারিতাস কেন্দ্রীয় কার্যালয়ের কর্মসুচী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, অধ্যক্ষ অসিম কুমার থান্দার। অন্যান্যের উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, এনজিও কর্মী পল বাড়ৈ, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, কারিতাস বাংলাদেশ মাঠ কর্মকর্তা আলোইশিয়াস গাইন, মিল অফিসার তাহরিম জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি বৃন্দ।

খোকনের শ্যালিকার ছেলের ইন্তেকাল : সংগঠণের শোক
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের শ্যালিকার ছেলে রাইয়ান আহমেদ (২১) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় নগরীর বানরগাতি ডলফিন ভিডিওর পাশ্বে টাওয়ার গলির নিজ বাসভবন মুন্সি ভিলায় ডেংগু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে মো. মিরাজ হোসেনের বড় ছেলে।
রাইয়ান আহমেদ এর ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সংগঠণের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. ইকবাল হোসেন তোকা, আ.মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজার রহমান বাচ্চু, মনিরুজ্জামান মিলন, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, মো.আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।