Home আঞ্চলিক বাস্তহারায় নারীকে জিম্মি করে ৩০হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ

বাস্তহারায় নারীকে জিম্মি করে ৩০হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ

30


স্টাফ রিপোর্টার।।
নগরীর খালিশপুরে জনৈক নারীকে জিম্মি করে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় নারী নেত্রী ফরিদা বেগমের ছেলে তুষার ও ১০নং রোডের বাসিন্দা জামাল ড্রাইভারের ছেলে সাগরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।


অনুসন্ধানে জানাগেছে, বাস্তহারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আলোচিত মক্ষিরাণী হালিমা রহমানের আস্থাভাজন পলাশের সহযোগী স্থানীয় মহিলা দল নেত্রী ফরিদা বেগমের ছেলে তুষার ও জামাল ড্রাইভারের ছেলে সাগর এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে এলাকার এক বীমা কর্মী নারীকে জিম্মি করে ওই নারীকে দেহব্যবসায়ী আখ্যায়িত করে মোটা অংকে টাকা দাবি করে। বীমা কর্মী নারী তাদের ভয়ে নগদ ৩০ হাজার টাকা দিতে বাধ্য হয়।


বিষয়টি জানাজানি হলে তুষার-সাগরের অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী নারীর সাথে যোগাযোগ করলে সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতে রাজি হয়নি।