Home খেলাধুলা ক্যারিবীয়দের গুঁড়িয়ে সিরিজ সমতায় শ্রীলংকা

ক্যারিবীয়দের গুঁড়িয়ে সিরিজ সমতায় শ্রীলংকা

26


স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা। এ জয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরল দলটি।

ডাম্বুলায় প্রথমে ব্যাট করা লংকানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লংকান বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। আলজারি জোসেফ করেন ১৬ রান।

স্বাগতিক বোলারদের মধ্যে দুনিথ ওয়াল্লাগে ৩টি উইকেট দখল করেন। দুটি করে উইকেট পান মহেশ থিকশানা, চরিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেম ওপেনার পাথুম নিশাঙ্কার হাফসেঞ্চুরিতে ভর করে ভালো সংগ্রহ পায় শ্রীলংকা। এই ব্যাটার ৪৯ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে ২টি উইকেট লাভ করেন রোমারিও শেফার্ড।