দোলখোলায় ব্যবসায়ীর বাড়ির চুরি : থানায় অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার
নগরীর ৩৮, দোলখোলা লেনের ক্ষুদ্র ব্যবসায়ী বাবুয়া মজুমদারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ১৮আগস্ট গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ ৬০হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় বাবুয়া
খুলনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, নগরীর ৩৮, দোলখোলা লেনের ক্ষুদ্র ব্যবসায়ী মনতোষ মজুমদারের ছেলে বাবুয়া মজুমদার ১৭আগস্ট রাতে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে জেগে দেখেন সামনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে স্টীলের আলমারি ভেঙ্গে নগদ ৬০হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি আংটি ও ২০হাজার টাকা মুল্যের কাপড়। এ ঘটনায় বাবুয়া খুলনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর দারোগাপাড়া ইষ্ট লিংক রোডের স্বপন কুমার দাসের ছেলে প্রদীপ কুমার দাস (২২), খালিশপুর এন এইচ-১৪ এর বাসিন্দা মৃত. আব্দুল আলীমের ছেলে মো. সোহাগ হোসেন মনু (৩৩), লবণচরা
৫০৯, সবুজপল্লী মধ্যপাড়ার মো. কাঞ্চন শেখের ছেলে মো. সাগর শেখ (২২), মোহাম্মদনগর শেখ ইমতিয়াজ উদ্দিন সড়কের মো. বোরজু সরদারের ছেলে মো. রাকিব সরদার (৪৬)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে আঁধাকেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন লাবসা দরগা গ্রামে অভিযান চালিয়ে আঁধাকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে মো. ইমরান মোল্লা (২৫)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন লাবসা দরগা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় শেখ মিজানুর রহমান এর শামান্তা স্ব-মিলের সামনে থেকে আঁধাকেজি গাঁজাসহ ইমরান মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
মোল্লারহাটে র্যাবের অভিযানে ৭৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন চুনখোলা অভিযান চালিয়ে ৭৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার শাসন গ্রামের মৃত. নাসির শরিফের ছেলে মো. রাসেল শরিফ (২৪)।
র্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন চুনখোলা অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের শাহাবুল শেখ এর বসত বাড়ির সামনে থেকে ৭৫৫ পিস ইয়াবাসহ রাসেল শরিফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে
মোল্লারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
কৈয়াবাজারে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে হরিণটানা থানার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক আসামি হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার পূর্ব জিলেরডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার গোলদারের ছেলে মো. মামুন গোলদার।
র্যাব-৬জানায়, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কৈয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় হরিণটানা থানার জিআর নং-২৫/১৪, দায়রা-৫৯৯/১৪ তারিখ ০৭/০৩/১৪, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ)/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মামুন গোলদারকে গ্রেফতার করা হয়। তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিশপুরে ছাত্রলীগ কর্মি নিয়াজ হত্যাকান্ডে আটক ৪
স্টাফ রিপোর্টার
খালিশপুর লাল হাসপাতালের বিপরীতে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনে ঢুকে ১০/১৫জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মি হাসিবুর রহমান নিয়াজ (২৫) কে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল পৌরসভা মোড়ের মৃত. আব্দুল কাদেরের ছেলে ইথুম (১৪), ২১৩নং রোডের ৭১নং বাসার গোলাম মোস্তফার ছেলে তুষার (২৩), পিপলস পাঁচতলা নতুন কলোনীর মো. নাজমুলের ছেলে সাকিব (২১) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে নাঈমুর রহমান ফাহিম (১৮)।
কেএমপি’র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে স্থানীয় তৈয়্যবা কলোনীর বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে মো. হাসিবুর রহমান নিয়াজকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃর্ত্তরা। এঘটনায় রক্তাক্ত জখম খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ের বাসিন্দা মো. সানোয়ারের ছেলে মো. রানা (২৫) খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, আহত-৫
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পুলিশ জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে একটি আলোচনা সভা চলছিল। এক পর্যায়ে সভার বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে ছাত্রলীগের দু’পক্ষ শহরের এইচ এস এস সড়কে সংষর্ঘে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
২১ আগষ্ট স্মরণে জাতীয় পার্টি-জেপির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি-জেপি, খুলনা জেলা ও মাহানগর শাখার উদ্যোগে ২০০৪ সালের ২১শে আগষ্ট আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহতের স্মরণে এক আলোচনা সভায় সংগঠনের কেসিসি মার্কেটস্থ খুলনা জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি এ্যাডঃ মজিদের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দন। বিশেষ অতিথি ছিলেন মহানগর জেপির সভাপতি এম,এম রাশিদা করিম ও বাংলাদেশ সাম্যবাদী দলের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এফ এম ইকবাল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি ডঃ এস,এম জাকারিয়া, তরফদার আফজাল হোসেন, সিরাজুল ইসলাম ভূইয়া নান্টু, আব্দুস সামাদ, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,আবু জাফর, যুব সংহতি জেলা শাখার সভাপতি এইচ,এম, খলিলুর রহমান, ফরহাদ হোসেন, ছাত্র সমাজের মহানগর সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান, মোঃ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথি শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন ২০০৪ সালের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ছত্রছায়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে দেশ থেকে গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল। বর্তমানে দেশের সকল প্রকার দূর্নীতির বিরুদ্ধে সফল পদক্ষেপ নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভাশেষে ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেপি খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এস,এম, জাকারিয়া।
দুই দিনে আমাবশ্যার জোয়ারে পাইকগাছার ৪ ইউনিয়নের ৭ স্থানে ওয়াপদার বাঁধ ভেঙ্গে ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় গত দুই দিনে আমাবশ্যার প্রবল জোয়ারের পানিতে ৪ ইউনিয়নের ৭ স্থানে ওয়াপদার বাঁধ ভেঙ্গে ও উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে মৎস্য ঘের, ফসলের ক্ষেত ও বাড়ী-ঘর। স্থানীয় জনপ্রতিনিধি ও পাউবো’র উদ্যোগে সাময়িকভাবে বাঁধ মেরামত করা হলেও বেতবুনিয়ার আবাসন প্রকল্পের ৫শতাধিক পরিবার পানির মধ্যে বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নে বেতবুনিয়া আবাসন ও গুচ্ছগ্রাম পানিতে থৈ থৈ করছে। একই ইউনিয়নের টেংরামারী ও ভাঙ্গা হাড়িয়ার ওয়াপদার বাঁধ ভেঙ্গে বুধবার ৫ হাজার বিঘা চিংড়ি ঘের প্লাবিত হয়ে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হয়। যা স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে রাত সাড়ে ১০টা পর্যন্ত সহ¯্রাধিক লোক ভাঙ্গনরোধ করলেও বৃহস্পতিবার দুপুরে কিছু অংশ ভেঙ্গে যায়। যা বিকেলে ভাটার সময় স্থানীয় চেয়ারম্যান এস,এম, এনামুল হক ৪শতাধিক লোক নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি মেরামত করে। এ সময় শতাধিক লোক টেংরামারী পুরাতন গেট সংলগ্ন ওয়াপদার ভাঙ্গনও মেরামত করে। অপরদিকে, দেলুটি ইউনিয়নের চকরি-বকরি বদ্ধ জলমহল ভেঙ্গে ও গেওয়াবুনিয়ার ওয়াপদার বাঁধ উপচে জোয়ারের পানি এলাকায় প্রবেশ করে। যাতে এলাকায় ব্যাপক মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল বলেন, দ্বীপ বেষ্টিত দেলুটি সব সময় প্রাকৃতিক দুর্যোগের শিকার। বুধবার গদাইপুরের কচুবুনিয়া ও বৃহস্পতিবার লতার কাঠামারীর ওয়াপদার রাস্তা জোয়ারের পানি উপচে শ’শ’ বিঘার চিংড়ি ঘের প্লাবিত হয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সাময়িকভাবে বাঁধ দিয়ে রক্ষা করার চেষ্টা করেন। এসও ফরিদ উদ্দীন বলেন, টেকসহি বাঁধ না দিলে এসব উপকূলীয় অঞ্চল ঝুঁকির মধ্যে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
ট্রেন যাত্রীদের বিড়ম্বনা রোধ ও যাত্রীসেবা নিশ্চিতকরণ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ তথা বিশ্বে ট্রেনে শ্রমজীবী, পেশাজীবী, নি¤œবিত্ত ও সাধারণ মানুষের চলাচলের সাশ্রয়ী ও সহজলভ্য পরিবহণ। এটি পৃথিবীর প্রায় সর্বত্রই রাষ্ট্রের সেবামূলক খাত। বাংলাদেশ সরকার ট্রেনের যাত্রীসেবা প্রসারিত ও উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল পদ্ধতি চালু করেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য ও গ্রাম-শহরের বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়ন করতে প্রথমেই সাধারণ মানুষের মধ্যে প্রাথমিক জ্ঞান ও সচেতনতা গড়ে তুলতে হবে। অন্যথায় আয়োজনই ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সমূহ সম্ভাবনা। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট কাউন্টার বন্ধ করে দিয়ে অনলাইনে টিকিট বিক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধারণ মানুষ দারুণ বিড়ম্বনার সম্মুখীন হয়েছে। কেননা বৃহত্তর জনগোষ্ঠীর অনলাইন সম্পর্কে কোনো জ্ঞান বা ধারণা নেই। অন্যদিকে যাত্রী হিসেবে যার কাছে টিকিট থাকবে সে-ই বৈধ যাত্রী। কিন্তু এই টিকিট নিয়ে মাঝেমধ্যে টিকিট চেকারের সাথে ঝামেলা হচ্ছে। এমতাবস্থায় ট্রেনযাত্রীদের সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরাসরি কাউন্টার ও অনলাইন দুটি পদ্ধতিই চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির পক্ষে নেতৃবৃন্দ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা ও মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম।
পটুয়াখালিতে ২০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল নৌবাহিনী
খবর বিজ্ঞপ্তি
পটুয়াখালি, ২০ আগস্ট ২০২০ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় জেলা সমূহে দায়িত্বপালনসহ করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাসের ভয়াল ছোবলে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড দুঃস্থ ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তৈল ও লবণ এবং ৫০০ টাকা করে আর্থিক সহায়তা। এই ত্রাণ সহায়তা অসহায় মানুষগুলোর মনে আশার সঞ্চার করে। এই সহায়তার অংশ হিসেবে বানৌজা শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত ৮৬০ জন শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরণ করে।
শার্শা উপজেলায় ১০টি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ৬টি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান টিম
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ১০টি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে গতরাতে ৬টি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ ঘোষণা ও ১টিকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান মেডিকেল টিম। ৪ সদস্যের মেডিকেল টিমে নেতৃত্ব দেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। ৩ টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদানের জন্যে সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটিকে স্থায়ীভাবে এবং ৬টি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল ল্যাব বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন, বাগআঁচড়ার জোহরা কিনিক, জনসেবা কিনিক ও মুক্তি কিনিক কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা প্রদানের শর্ত পূরণ করায় লাইসেন্স প্রদানের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জনসেবা কিনিকের প্যাথলজি ল্যাব ও অপারেশন থিয়েটার মানসম্মত না হওয়ায় তা সংশোধনের জন্যে আগামী ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। নাভারণের জোহরা কিনিক স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও রুবা কিনিকের লাইসেন্স ২০১৭ সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নবায়ন না করেই অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। কিনিকটিতে কোনো ডিপ্লোম পাস নার্স এবং প্যাথলজি বিভাগে টেকনোলজিস্ট নেই। আল মদিনা ও পল্লী কিনিকেরও একই অবস্থা। তাদের প্যাথলজি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। বাগআঁচড়া নার্সিং হোম ১০ শয্যার আবেদন করেছে। কিন্তু সেখানে ২৩ জন ভর্তি রোগী পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির প্যাথলজি ল্যাবেও ত্রুটি রয়েছে। ফলে সেটিও বন্ধ ঘোষণা করা হয়েছে। সাহানা ও মেহেরুন নেছা কিনিক কর্তৃপক্ষ অভিযানের বিষয়টি টের পেয়ে গেটে তালা দিয়ে চলে যায়। প্রত্যেক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে সরকারি নিদের্শনা মোতাবেক ২৩ আগস্টের মধ্যে সব ত্রুটি সংশোধনসহ নতুন লাইসেন্স গ্রহণ ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়নে ব্যর্থ হলে স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। অভিযানিক টিমে ছিলেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থো-সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ আলী, শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান ও পুলিশ সদস্যরা।
শ্রম প্রতিমন্ত্রী আজ খুলনা আসছেন
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আট দিনের সফরে আজ ২১ আগস্ট (শুক্রবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী আগামী ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত খুলনা মহানগর আওয়ামী লীগসহ সকল থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। ২৮ আগস্ট (শুক্রবার) তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
মোংলায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের আইসিটি ভবনের উদ্বোধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গণে নব নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি এ ভবনটির উদ্বোধন করেন। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক বলেন, চলমান করোনাকালে সকলকে সচেতন থাকবে হবে, বিধি নিষেধ মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সচেতনাই পারে এই করোনা নামক মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার মুল উপায়। তাই সকললে তিনি সরকারী নির্দেশনা মেনে চলা ফেরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আনোয়ার কুদ্দুস, দিগরাজ ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল যৌথ উদ্যোগে বুধবার তারিখে সকাল ১১.০০ টা থেকে ২.০০ টা পর্যন্ত স্থানীয় ৬নং কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে ৮০০ শত দলীয় নেতাকর্মী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানীত সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল খুলনা জেলার সভাপতি শেখ তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু শফিকুল আলম তুহিন আজিজুল হাসান দুলু মাহাবুব হাসান পিয়ারু মাছুদ পারভেজ বাবু মল্লিক ইলিয়াছ হোসেন বাবু শেখ হাফিজুর রহমান আজিজা খানম এলিজা এ্যাডঃ সেতারা বেগম আব্দুল মান্নান মিস্ত্রী। এস এম ময়েজ উদ্দিন চুন্নু আনোয়ার হোসেন আনো গোলাম মোস্তফা তুহিন আজিজুল ইসলাম শরিফুল ইসলাম টিপু সাইফুল মল্লিক মেহেদী মাসুদ সেন্টু, রিয়াজুল ইসলাম মোল্লা জাকির হোসেন রফিকুল ইসলাম বাবু এনামুল হক পারভেজ ডাঃ নুর ইসলাম খোকন মনির খান ওহিদুজ্জামান হাওলাদার নাসির উদ্দিন রেজাউল ইসলাম রেজা হেলাল ফরাজী আলহাজ্ব আল আমিন সাব্বির হোসেন রানা জাকির ইকবাল বাপ্পি সোলায়মান মোল্লা মনিরুজ্জামান মনি মাহামুদ হাসান বিপ্লব মহিদুল ইসলাম ইদ্রিস আলী আবু নাঈম বাপ্পি কামরুল ইসলাম ভুট্র পিন্টু জোমাদ্দার আবুল কালাম জগেশ্বর সানা কার্তিক জাহিদুল ইসলাম লাবু বিশ্বাস মিজান সরদার আলাউদ্দিন তালুকদার এস এম শফিক ইয়াসির মিজানুর রহমান বাবু শেখ সাইজউদ্দিন সাজু এফ এম রফিকুল ইসলাম পলাশ মোল্লা মোশারফ সিকদার সামাদ মাসুদ আহম্মেদ মানিক মেহেদী হাসান মামুন আনিসুর রহমান রনি আসাদুজ্জামান বিপ্লব হুমায়ুন কবির টিটো জমাদ্দার ব্রজেন ঢালী শাহবুদ্দিন আহম্মেদ কবির গাজী মশিউর মাস্টার আবুল কালাম মাস্টার আলমগীর হোসেন শিহাবুল ইসলাম আব্দুল কাদের জনি নিয়াম মল্লিক।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন। আলোচনা সভা শুরুতে স্বেচ্ছাসেবক দলের মরহুম সভাপতি শফিউল বারী বাবুর জন্য শোক প্রস্তাব করা হয়।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে পৌনে তিন ঘন্টার ব্যবধানে এই তিন নারীর মৃত্যু হয়।
মৃত তিন নারীরা হলেন, কলারোয়া উপজেলার গদখালি গ্রামের আইয়ুব আলীর স্ত্রী জাহেদা খাতুন (৭০), সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী রিনা খাতুন (৪৭) ও শহরের বাটকেখালি এলাকার মোতাহার গাজীর স্ত্রী রিজিয়া খাতুন (৬৫)।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গতকাল ১৯ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলনে ভর্তি হন কলারোয়া উপজেলার গদখালি গ্রামের জাহেদা খাতুন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।
এদিকে, শ্বাসকষ্ট ও নিমোনিয়া নিয়ে একই দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলার রিনা খাতুন। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৬টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারনা যান।
অপরদিকে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা শহরের বাটকেখালি এলাকার রিজিয়া খাতুনও গতকাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। বৃহষ্পতিবার ভোরে পৌনে ৪ টার দিকে তিনিও মারা যান। মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও তাদের রিপোর্ট পাওয়া যায়নি।
মেডিকেল তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।
এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৭২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৬ জন।
ইন্দুরকানীতে নিম্নাঞ্চল সহ অনেক গ্রাম প্লাবিত
ইন্দুরকানী (পিরোজপুর ) প্রতিনিধি
ইন্দুরকানীতে অবিরাম বৃষ্টিতে কচাঁ ও বলেশ^র নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ৪ দিন ধরে বৃষ্টিতে বৃহঃস্পতিবার নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী অনেক গ্রাম ও হাট বাজারসহ নিম্নাঞ্চল ডুবে গেছে। তলিয়ে গেছে রোপা আমনের বীচতলা । তেমনি বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় সাধারণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলার নদী তীরবর্তী বেড়ীবাধ না থাকায় টগড়া গ্রাম, পাড়েরহাট বাজার, পাড়েরহাট আবাসন,চাড়াখালী গুচ্ছগ্রাম, চর সাঈদখালী আবাসন, খোলপটুয়া, কালাইয়া, চরবলেশ^র গ্রাম, কলারণ ফেরীঘাট পানিতে ডুবে নদীর সাথে মিশে গেছে। পানিবৃদ্ধি পাওয়ায় ঘর বাড়ী ডুবে যাওয়ায় মৌসুমী সবজী, ইরি ফসল সহ আমন বীচের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
চাড়াখালী গুচ্ছগ্রামের চাঁন মিয়া বলেন, জোয়ারের পানী বৃদ্ধি পেলেই মোগো ঘর বাড়ী তলিয়ে যায় এবং মোগো ঘুম হারাম হয়ে যায় ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকুলীয় অঞ্চল প্লাবিত হয়েছে । দুই তিন দিনের ভিতরে পানি আস্তে আস্তে কমে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন বলেন, অস্বাভাবিক বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে। পানিবন্দি পরিবারকে খাদ্য ও আর্থিক সহয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযোদ্ধাকে সম্মান করা অর্থ দেশকে সম্মান করা : সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধের সময়ে অনেক অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধাদের জাতি সারা জীবন শ্রদ্ধাভরে সম্মান করবে। সরকার মুক্তিযোদ্ধাদের সবধরণের সুযোগসুবিধা বৃদ্ধি করেছে। মুক্তিযোদ্ধাকে সম্মান করা অর্থ দেশকে সম্মান করা, জাতিকে সম্মান করা।
মেয়র বৃহস্পতিবার সকালে নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়য়ন প্রকল্পের আওতায় নগরীর সোনাডাঙ্গাস্থ শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিন তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে দেশের সকল জেলা ও উপজেলাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর জন্য আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শিশুর প্রথম শিক্ষা হলো অভিভাবক থেকে এবং দ্বিতীয় ভিত হলো প্রাথমিক শিক্ষা থেকে। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবকাঠামোর উন্নয়ন করে যাচ্ছে। ভবন নির্মাণে কোন অনিয়ম না হয় সেদিকে কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। মেয়র মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় খুলনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এএসএম কবির, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্থানীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ সুবেদার মেজর জয়নাল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ফাউন্ডেশনের তিন তলা পর্যন্ত ভবনটি নির্মাণে ব্যয় হবে এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার দুইশত ৫৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ বাস্তবায়ন করবে। আগামী ২০২১ সালের এপ্রিলে ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।
খালিশপুরে হত্যাকান্ডের প্রতিবাদে খুলনা মহানগর ছাত্রলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
গত মঙ্গলবার খুলনা খালিশপুরে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত হওয়ায় এবং খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য জোবায়ের হোসেন সহ আরও একজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ। এ ঘটনায় খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সাথে সাথে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ আরও বলেন এই ঘটনার সাথে মহানগর ছাত্রলীগের কেউ জড়িত নয়ে এবং এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত তাদের কে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
ভালবেসে দুইমাস আগে বিয়ে: অতঃপর ঝুলন্ত লাশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বামী পক্ষের দাবি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিহত পুঁজা বিশ্বাস (২২) উপজেলার কুচলিয়া গ্রামের আকাশ বিশ্বাসের স্ত্রী। দুই মাস আগে ভালবেসে তারা বিয়ে করেছিলেন। পুঁজা বিশ্বাসের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে হতাশা থেকে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর থানার এসআই নাজমুস সাকিব বলেন, কয়েকদিন ধরে পুঁজা জ্বরে ভুগছিলেন। জ্বরে আক্রান্ত হওয়ায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এছাড়া তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্বশুর বাড়িতে তিনি ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে ফাঁস দেন। টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি পুঁজাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর উদ্দেশে লাশ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এসআই নাজমুস সাকিব।
মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী ইনু’র স্মরণে শোকসভা’ কাল
খবর বিজ্ঞপ্তি
যুদ্ধকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ও খুলনা জেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ইউনুস আলী ইনু গত ১৬ আগস্ট মৃত্যু বরণ করেন । প্রয়াত এই মহাপ্রাণ মুক্তিযোদ্ধার স্মরণে আগামী ২২ আগস্ট বেলা ১১ টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে শোক সভা আয়োজন করা হয়েছে। শোকসভায় স্মৃতি চারণ করবেন তাঁর সহযোদ্ধা বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
১৯ ঘণ্টার বিল লাখ টাকা, গাজী মেডিকেলের বিরুদ্ধে অভিযোগের তীর
স্টাফ রিপোর্টার
মাত্র ১৯ ঘণ্টার অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের ভাড়া বাবদ ৫৪ হাজার টাকা, বেড ভাড়া ১৫ হাজার টাকা আর ওষুধের বিল ২৭ হাজার টাকা মৃত এক রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করেছে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ উঠেছে, এতকিছুর পরেও রোগীকে দেয়া হয়নি ভেন্টিলেশন। ছিলো না কোন বিশেষজ্ঞ চিকিৎসক। করা হয়নি করোনা টেস্টও। তারপরও ওই রোগীকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। প্রায় একবছর যাবৎ শ্বাসকষ্টে ভুগছিলেন সাবেক পল্লী বিদুৎ কর্মকর্তা নড়াইল সদর উপজেলার চন্ডিরপুর ইউনিয়নের বাধাল গ্রামের মুন্সি নজরুল ইসলাম। অবস্থার অবনতি হলে ১৫ আগস্ট স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা বিভাগীয় পর্যায়ে আধুনিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রিয় মানুষটিকে সেখানেই চিরতরে হারিয়ে ফেলেন তারা। গাজী মেডিকেলে ১৯ ঘণ্টা অবস্থানকালে হাসপাতালটির উন্নত চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা, মানুষ ঠকানো ও সেবার নামে নগ্ন বাণিজ্যের নানা চিত্র নজরুল ইসলামের স্বজনদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। সময় সংবাদের কাছে নজরুল ইসলামের পরিবার পরিজন দুঃখজনক সেই অভিজ্ঞতার বর্ণনা দেন। বলেন, ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় তারা নজরুল ইসলামকে গাজী মেডিকেলে নিয়ে যান। এসময় তাদের আপত্তি সত্ত্বেও করোনা পরীক্ষা ছাড়াই নজরুল ইসলামকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তারা সিনিয়র কোন চিকিৎসককে দেখতে পাননি। পরিবারের অভিযোগ, সদ্য যোগদানকারী চিকিৎসক-নার্সদের দ্বারা সেখানে চিকিৎসা করোনা হয়। চরম অবহেলা অপচিকিৎসায় তিনি মারা যান। হাসপাতালে নেয়ার আগেও সজ্ঞানে স্বজনদের কাছে খাবার চেয়ে খাওয়া মানুষটির হাসপাতালে ভর্তির পর অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় দায়িত্বরত চিকিৎসক-নার্স তাদের কোন কথায় কর্ণপাত করেননি। ওই সময় হাসপাতালটির মালিকপক্ষের সঙ্গে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। যার পরিণতিতে ১৯ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৬ আগস্ট নজরুল ইসলাম মারা যান। এ সময় অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া কিছুই যেন তাদের করার ছিল না। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেয় বিস্তর এক বিলের লিস্ট। অতিরিক্ত বিলের কারণে চরম ক্ষুব্ধ নড়াইল সদরের বাধাল এলাকার নজরুল ইসলামের পরিবার। নজরুল ইসলামের ভাই অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাবলু অভিযোগ করে বলেন, তার ভাই নজরুল ইসলাম শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় নড়াইল থেকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ভাই করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা না করেই তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, বিলের মধ্যে বেড ভাড়া দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। অথচ যে রুমে ভাইকে রাখা হয়েছিল, সেখানে মোট ৮ জন রোগী ছিলেন, ৮ জন রোগীর রুমে থাকা এক রোগীর বেড ভাড়া ১৫ হাজার টাকা হয় কিভাবে? তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
নজরুল ইসলামের স্ত্রী নড়াইল সদরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো পরীক্ষা না করেই তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অথচ এক বছর ধরে তিনি ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও তারা করোনা ইউনিটে ভর্তি করেন। এছাড়া মাত্র একদিনের চিকিৎসায় বিল করা হয়েছে ৭১ হাজার ৪০০ টাকা। পরে তারা ৩ হাজার ৪০০ টাকা কম নেয়।
তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন বাবদ ৫৪ হাজার টাকা, ৮ জন রোগীর সঙ্গে থাকা বেড ভাড়া ১৫ হাজারসহ ৭১ হাজার ৪০০ টাকার একটি বিল ধরিয়ে দেয়। এছাড়াও ২৭ হাজার ওষুধ বিল ও বুকের সিটিস্ক্যান বাবদ ৮৫০০ এবং ১০০০ ভর্তি বিল রয়েছে তাদের। প্রতারণা, অপচিকিৎসা ও চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে গাজী মেডিকেলের এমন নির্লজ্জ ব্যবসায় ক্ষুব্ধ এলাকাবাসী। মর্মাহত নজরুল ইসলামের স্বজনরা। সবাই এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামে জামে মসজিদের পূর্ব পাশে মোস্তাক আলীর পুত্র সিরাজুল ইসলামের সাড়ে ৭ শতক পৈত্রিক জমি আছে। ইতিপূর্বে সে ওই জমিতে বালু ভরাট করেছে। পরবর্তীতে গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় ওই জমিতে বেড়া দিতে গেলে তার প্রতিপক্ষ একই এলাকার ফরিদ মোল্লা, হিরা বেগম, নূর মোহাম্মদ, শেখ আলম, শেখ জাহিদ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালাতে গেলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে দ্রুত সরে পড়ে এ ব্যাপারে অভিযুক্ত শেখ আলম জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি সম্পূর্ন মিথ্যা। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল বাশার জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শরণখোলায় মাতৃত্ব ভাতা বিতরণ: মাসে ৮০০ টাকা করে তিন বছর এ ভাতা পাবেন ৩৩৬ জন দরিদ্র মা
শরনখোলা প্রতিনিধিঃ
বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় শরণখোলায় ৩৩৬ জন গরীব অসহায় গর্ভবতী মায়ের মধ্যে মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়নে প্রত্যেক মায়ের হাতে ৯ মাসের ভাতা বাবদ ৭ হাজার ২শ টাকা করে তুলে দেন উপজেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক, রায়েন্দা সদর ইউনিয়ন পরিষদের বার-বার নির্বাচিত সফল চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান মিলন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, ইউপি সদস্য তাছেন তালুকদার ও আকলিমা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই জানান, চলতি অর্থ বছরে উপজেলার চার ইউনিয়নে ৩৩৬ জন তুলনামূলক সুবিধাবঞ্চিত নারী প্রতি মাসে ৮শ টাকা করে ৩ বছর এ সুবিধা পাবে। উপজেলার চারটি ইউনিয়নে ৮৪ জন করে এই সুবিধা পাচ্ছেন। অসহায় মায়েদের গর্ভকালীন ও সন্তান প্রসবের পর পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার মাতৃত্বকালীন এ ভাতা প্রদান করছে। অসহায় পরিবারের যেসব মায়েরা তাদের গর্ভকালীন সময় পুষ্টিকর খাবার পায়না, তাদের ও সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি বয়ে বেড়াতে হয় তাদের জন্য এ কর্মসূচী আর্শীবাদ হয়ে দাঁড়িয়েছে।
এ কর্মসূচীতে সন্তান বৃদ্ধির প্রবনতা বাড়বে কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা প্রদান করা হয়। তাই এ প্রবনতা বাড়ার কোন সম্ভবনা নেই। এ কর্মসূচী উপকারভোগীরা গর্ভকালীন ও পরবর্তী সময় পুষ্টিকর খাবার ও তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারায় গর্ভকালীন মৃত্যুর ঝুঁকি হ্রাস এবং সুস্থ্য ও স্বাভাবিক জন্মদান প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়ছে।
উপজেলার চাল-রায়েন্দা গ্রামের জেলে মাসুম গাজীর স্ত্রী রুমা বেগম (২২), পূর্ব খাদা গ্রামের ভ্যান চালক রিপন হাওলাদারের স্ত্রী কবিতা বেগম (২৩) তাদের প্রতিক্রিয়া বলেন, মাতৃত্বকালীন ভাতার টাকা পেয়ে আমরা আনন্দিত। অভাবের সংসারে এ টাকা থেকে আমি ও আমার সন্তানের পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো। তারা অভাবী মায়েদের জন্য বর্তমান সরকারের এ কর্মসূচীতে সন্তোষ প্রকাশ করেন।
তেরখাদায় পুত্রের হাতে পিতা লাঞ্চিত, ছোট ভাই, বউসহ তিনভাই আহত
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার আড়ফাঙ্গাশিয়া ফিলফানগর গ্রামে গতকাল সকাল ৯টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিরাজুল হক ৯৫, লাবলু মোল্যা ৪৫, হাসান মোল্যা ৩৫ ও তার স্ত্রী মরিয়ম বেগম ২৫, টিপু মোল্যা ৫০ গুরুতর আহত হয়েছে। ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্র জানা যায়, আড়ফাঙ্গাশিয়া ফিলফানগর গ্রামে একই পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত জের ধরে গতকাল সকালে সিরাজ মোল্যার বড় ছেলে টিপু মোল্যা গং কর্তৃক সিরাজুল হক সহ তার ছোট দুই ভাই ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের কে স্থাণীয় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে লাবলু মোল্যা ৪৫ এর অবস্থা আশংকাজনক বিধায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি তারকিচ শেখ ও নজরুল কাজীর নিকট জানতে চাইলে তারা জানান, এ বিষয়ে ৫/৬বার শালিশের মাধ্যমে আপষ করা হয়েছে। এমনকি তেরখাদা থানায়ও মিমাংসা হয়েছে। তার ১০ দিন যেতে না যেতেই টিপু মোল্যাগং কর্তৃক তার পিতা ও ছোট ভাই দেরকে আক্রমন চালিয়েছে। এঘটনায় থানার এসআই মনিরুজ্জামান এর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং স্থানীয়ভাবে পরিবেশ নিয়ন্ত্রনে আনেন। তিনি আরও জানান, আহতরা সুস্থ্য হয়ে থানায় অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
তেরখাদায় পপুলার লাইফ ইন্সুরেন্স এর মেয়াদপূর্তীতে চেক বিতরণ
তেরখাদা প্রতিনিধি
গত ১৯ আগষ্ট তেরখাদা পপুলার লাইফ ইনসুরেন্স এর আল আমিন বীমা প্রকল্পের তেরখাদা সার্ভিস সেল এর আয়োজনে ২৩ জন গ্রাহকের মৃত্যুতে ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক ও ১১ জন মেয়াদ পূর্তী গ্রাহকের প্রায় ৪ লক্ষ টাকার চেক সার্ভিস সেল কার্যালযে বেলা ১১টায় বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সার্ভিস সেল ইনচার্জ মোল্যা সেলিম আহম্মেদের সভাপতিত্বে ও ডাঃ আব্দুল আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর বিভাগীয় জেনারেল ম্যানেজার সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। এডিশনাল পিডি হাফেজ আনোয়ারুল ইসলাম, ডিস্ট্রিক কো অরডিনেটর আব্দুল হান্নান, মোঃ ফায়েকুজ্জামান, কামরুল ইসলাম, লাবলী বেগম, এহসান সরদার, জামাল উদ্দিন বিশ্বাস, গোলাম মোস্তফা, হিসাব ইনচার্জ কেরামত আলী সহ উপকারভোগী গ্রাহক ও মৃত গ্রাহকের নমিনীগন উপস্থিত ছিলেন।
বেনাপোলের ঘিবা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে অন্যের পৈত্রিক সম্পত্তি দখল করে সাইনবোর্ড টানানোর অভিযোগ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের ঘিবা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে নজরুল ইসলামের বিরুদ্ধে অন্যের পৈত্রিক সম্পত্তি দখল করে সাইনবোর্ড টানানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ভুক্তভোগীর আশঙ্কা যে কোনো সময় নজরুল ইসলাম প্রভাব খাটিয়ে ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে পারে।
৪ নম্বর ঘিবা গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুর হোসেন জানান, গ্রামের মেইন রাস্তার গাঁ ঘেষে আমার ১৪ শতক জমি রয়েছে। পৈত্রিক সূত্রে আমি ওই জমির মালিক। আমি বিগত দিনে ওই জমি বন্ধক রেখে সিটি ব্যাংক বেনাপোল শাখা থেকে ঋণ নিয়েছি।
ব্যাংক কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করে আমাকে ঋণ দিয়েছেন। সবুর হোসেন জানান, গত মাস থেকে আমার জমির ওপর কুনজর পড়েছে ঘিবা গ্রামের (বর্তমানে ধান্যখোলা গ্রামের বাসিন্দা) আলতাফ আলীর ছেলে নজরুল ইসলামের। তিনি কৌশলে আমার চাচার কাছ থেকে সাড়ে ৯ শতক জমি ক্রয় করার পর আমার ১৪ শতক জমি দেেখলর জন্য মরিয়া হয়ে ওঠে। নজরুল ইসলামের ক্রয় করা অংশ আমার জমির পিছনে। অথচ তিনি সামনে থেকে আমার জমি দখল করার যড়যন্ত্র করে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে আমি বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করি। কিন্তু দুই পক্ষকে ডেকে আলোচনায় বসেন।
আলোচনায় আমার জমির কাগজপত্র সঠিক হয়। কিন্তু নজরুল ইসলাম বেকে বসার কারণে পুলিশ বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি। পরে নজরুল ইসলাম এলাকায় ঘোষণা দেন ওই জমি যে কোনো মূল্যে দখল করে নেবেন। সবুর হোসেন আরও জানান, ঈদুল আজহার আগে ১৪৪ ধারা জারি করার জন্য আমি যশোর আদালতে আবেদন করি। আদালত ১৪৪ জারি করেছে।
বর্তমানে নজরুল ইসলাম ১৪৪ ধারা অমান্য করে আমার জমি দখল করে নিজের বলে সাইনবোর্ড টানিয়েছে। তিনি প্রভাবশালী হওয়ার কারণে তার দখলের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছিনা। সবুর হোসেন জানান, অবৈধভাবে জমি দখলের পর নজুরুল ইসলাম আমার মামলার দুই জন সাক্ষী ইব্রাহিম ও হোসেন আলীকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। তাদেরকে বলা হয়েছে জমি দখলের ঘটনার সাক্ষী না দেয়ার জন্য। ভূমিদস্য নজরুল ইসলামের দখল করা জমি ফিরে ফিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সবুর হোসেনের পরিবার। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, দুই পক্ষকে ডেকে আলোচনায় বসিয়েছি। বৈধ কাগজপত্র যার জমির মালিক তিনিই হবেন।
বাসায় আটকে রেখে তরুণীকে গণধর্ষণ, থানায় মামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শহরতলীর কৃষ্ণনগর এলাকায় এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ভিকটিম বাদী হয়েছে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেছেন।
এ মামলাটির তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার ওসি সৈয়দ শাহীনুর রহমান বুধবার বিকেলে মামলার বরাত ও ভিকটিমের বয়ান মতে এ প্রতিবেদককে জানান, শহরের দশানি ২নং ক্রসরোডের ভাড়াটিয়া ওই তরুণী গত শুক্রবার বিকেলে কৃষ্ণনগর এলাকায় নতুন বাসা দেখতে যায়। এসময় ওই এলাকার তন্ময় কুন্ডু, সকিব, শাহীন ও চিশতিসহ কয়েকজন বখাটে মেয়েটি জোরপূর্বক কৃষ্ণনগর গ্রামের জনৈকা খায়রুন্নাহারের বাড়িতে নিয়ে আটকে রাখে সন্ধ্যার পর পালাক্রমে ধর্ষণ করে। এ দৃশ্য মোবাইলে ধারণ করে রাখে বখাটেরা এবং মেয়েটিকে বলে সব ঘটনা মোবাইলে আছে যদি বিষয়টি নিয়ে থানা পুলিশ বা কাউকে জানানো হয় তাহলে ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। এ কারণে ভয়ে মেয়েটি বিষয়টি প্রথমে কাউকে জানায়নি। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে মেয়েটি তার পরিবারকে সাথে নিয়ে মঙ্গলবার থানায় আসে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করে। পুলিশ এ ঘটনায় বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। আর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা। বৃস্পতিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারে নি।
নগর পূজা কমিটির সাধারণ সম্পাদকের মায়ের মৃতুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডুর মা দুলালী কুন্ডু ইহলোক ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি কিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬বছর।
দুলালী কুন্ডুর মৃতুতে গভীর শোক প্রকাশ করে ও আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হচ্ছেন শিবচন্দ্র ব্যানজর্িী, শ্যামল হালদার, গোপী কিষান মুন্ধাড়া, ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন,ব্যবসায়ী নেতা সোহাগ দেওয়ান, সুব্রত হালদার তপা, ভোলানাথ ভট্টাচার্য, উজ্জল ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, দিলীপ সাহা, স্বপন সাহা, স্বপন সরকার, তপন সাহা, মনোরঞ্জন সাহা, অরবিন্দু সাহা, শরৎ মুন্ধাড়া, মুখেশ রাম,বিকাশ সাহা মদন, তরুন রায়, তোতন হালদার, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, রতন দেবনাথ, মনোজ রায়, বিশু সরকার, নারায়ন সাহা, রুপন দে, ভবেশ সাহা, বিপ্রো দাস, বিধান রায়, বাবলু রায়, শংকর ঘোষ, রাজু শীল, পলাশ রায়, ও বাববু বিশ্বাস।
শখের ড্রাগন চাষে সফল বাগেরহাটের কামরুল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার কৃষক কামরুল ইসলাম (৩৫) বিদেশী ফল ড্রাগন চাষে সফল হয়েছেন। আঙ্গিনায় শখের বসে লাগানো কয়েকটি গাছ থেকে তার এখন শতাধিক গাছ। মৌসুমের অর্ধেক সময়েই এই গাছের ফল দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা বিক্রি করেছেন তিনি।আরও দুই একর জমিতে নতুন করে ড্রাগনের চাষ শুরু করেছেন। কামরুলের সফলতা দেখে প্রতিবেশীরাও ঝুকছেন ড্রাগন চাষে। শুধু কামরুলের প্রতিবেশী নয় বাগেরহাট জেলার অনেকেই সখের পাশাপাশি বানিজ্যিক ভাবে ড্রাগনের চাষ শুরু করেছেন। মাত্র তিন বছর আগে বড় ভাইয়ের দেওয়া চারা দিয়ে ড্রাগনের চাষ শুরু করেন বাগেরহাটের কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের কামরুল ইসলাম। বড় ভাইয়ের পরামর্শে নিজেদের খাওয়ার জণ্য নিজ বাড়ির উঠোনে কয়েকটি চারা রোপন করেন কামরুল।৬ মাস পরেই ফল আসে এই গাছে। গাছের ফলের চেহারা ও স্বাদে মুগ্ধ হন কামরুল ও তার পরিবার।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে এক বছরের মাথায় নিজের গাছের কাটিং (গাছের ডালেরমত কিছু অংশ) দিয়ে চারা তৈরি করেন তিনি। ২য় বছরেই নিজের তৈরি বেশকিছু চারা রোপন করেন তিনি। বাড়ির উঠোনে ২০টি ঝাড়ে (পিলারে) কামরুলের ড্রাগন গাছের সংখ্যা পৌছায় ১২০ টিতে। মাত্র ২ থেকে ৩ শতক জমিতে লাগানো শতাধিক গাছ দিয়ে এ পর্যন্ত অর্ধলক্ষাধিক টাকার বেশি বিক্রি করেছেন। গাছে যে ফুল ও ফল রয়েছে তাতে আরও সমপরিমান আয় হবে এবার কামরুলের। অন্যসব কাজ ছেড়ে দিয়ে এখন শুধু ড্রাগন চাষে মন দিয়েছেন কামরুল ইসলাম।
সফল ড্রাগন চাষী কামরুল ইসলাম বলেন, ‘আমার বড় ভাই চাকুরীর সুবাদে চট্টগ্রাম থাকেন। বছর চারেক আগে ঈদের ছুটিতে বাড়িতে আসার সময় কিছু ড্রাগণের কাটিং (চারা) নিয়ে আসেন। আমাকে বলে এগুলো লাগা ভাল কিছু হতে পারে। আমি ক্যাকটাস ধরণের গাছ ভেবে না লাগিয়ে ফেলে দেই। পরবর্তীতে ভাই জানতে চাইলে বলি ও দিয়ে কি হবে। আমি ফেলে দিয়েছি। পরের বছর ঈদে আবারও ড্রাগনের কয়েকটি কাটিং নিয়ে আসেন। এবার কঠোর নির্দেশনা দেন আমাকে ভাল ভাবে লাগানোর জন্য। আমি কোন মতে লাগাই। মাত্র ৬ মাসেই গাছে ফল আসায় আমি অবাক হয়ে যাই। যতœ নিতে থাকি গাছ গুলোর। ২য় বছর থেকে গাছের কাটিং দিয়ে চারা তৈরি শুরু করি। বর্তমানে ২০টি খুটিতে আমার একশ এর মত গাছ রয়েছে। এবার প্রায় ৬০ থেকে ৭০ হাজার বিক্রি করেছি। এবছর আরও ৫০ হাজার টাকার মত ফল বিক্রি করতে পারব বলে আশা করছি।এছাড়া ড্রাগন গাছের কাটিং দিয়ে চারা তৈরি করে বিক্রি করছি। তা দিয়েও ভাল আয় হচ্ছে আমার।’ কামরুল আরও বলেন, ‘এবছর আমি নতুন করে দুই একর জমিতে ড্রাগণের চাষ শুরু করেছি। প্রতিদিনই ২ একজন লোক আমার ড্রাগন ক্ষেতে কাজ করছেন। অনেকে আমার দেখাদেখি ড্রাগন চাষ শুরু করেছেন। এই গাছে তেমন সার ঔষধ দেওয়ার প্রয়োজন হয় না। মোটামুটি গাছের গোরায় আগাছা পরিস্কার ও মাঝে মাঝে ছত্রাক নাশক দিলেই গাছ থেকে ভাল ফল পাওয়া যায়। কামরুলের প্রতিবেশী হাফিজুর রহমান বলেণ, ‘কামরুলের বাড়িতে বিদেশী ফল ড্রাগনের ফলন দেখে আমাদের ভাল লাগে। কামরুলের কাছ থেকে আমরা কিনে নিয়ে এই ফল খাই। এছাড়া মাঝে মাঝে কামরুল আমাদেরকে প্রতিবেশী হিসেবে খেতেও দেয়।’
কামরুল ইসলামকে দেখে ড্রাগন চাষ শুরু করা ইমতিয়াজ শেখ এবং আলমগীর হোসেন বলেন, ‘কামরুলের বাড়ির উঠোনে যে পরিমান ড্রাগন হয়েছে আমরা দেখে অবাক হয়েছি। ফলের দামও অনেক ভাল। এবছর ৩‘শ থেকে ৫-৬শ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। কামরুল এবং কচুয়া কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শে আমরাও বানিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেছি। আসাকরি এর মাধ্যমে আমরা আর্থিকভাবে সফল হব।’
ড্রাগন চাষে ব্যয়ের বিষয়ে কামরুল বলেন, ‘৪টি গাছের জন্য একটি পিলার প্রয়োজন হয়। প্রতিটি চারা অন্য ৩৫ থেকে ৫০ টাকা বিক্রি করি। প্রতিটি পিলারের খরচ পরে ৫‘শ থেকে ৭৫০ টাকা পর্যন্ত। আমার দুই একর জমিতে ৮‘শ পিলারে ৩ হাজার দুইশ চারা রয়েছে। ভূমি উন্নয়ন, পিলার, সার ও চারা সব মিলিয়ে ৮ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।’ তবে একবার শুরু করার পরে খরচ খুবই কম। মাসে আগাছা পরিস্কার, সেচ ও ছত্রাক নাশক স্প্রে করতে হাজার পাঁচেক টাকা খরচ হবে বলে জানিয়েছেন তিনি। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ‘ড্রাগন একটি বিদেশী ফল। পুষ্টিগুন, আকার-আকৃতি ও দামের কারণে বাংলাদেশসহ বিশ্ব বাজারে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। ক্যাকটাস জাতীয় গাছ হওয়ায় রোগ বালাইও কম। তাই চাষীরা সহজে এই ফল চাষ করতে পারে। বাগেরহাটে নিজ উদ্যোগে এবং কৃষি বিভাগের সহায়তায় কচুয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের কামরুল সহ অনেকেই বানিজ্যিকভাবে ড্রাগন চাষ শুরু করেছেন। বানিজ্যিক, অবানিজ্যিক ও ছাদ কৃষি সব মিলিয়ে বাগেরহাটে ১০ একরের উপরে জমিতে ড্রাগন চাষ হয়েছে। চাষীরা ফলও পাচ্ছেন ভাল।’
চিতলমারী প্রাণী সম্পদ দপ্তরে জনবল সংকট : অভিযোগ অনিয়মের
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কম্পাউন্ডার দীর্ঘদিন ধরে পশু-পাখি, হাঁস-মুরগির চিকিৎসা দিচ্ছে। বছরের পর বছর ধরে এখানে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। তাই হাঁস-মুরগি, গরু-ছাগল ও পাখি খামারিরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেবা বঞ্চিতরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, এখানে প্রায় সাড়ে ৪ হাজার খামারী রয়েছে। এরমধ্যে গাভীর খামার ৩ হাজার ৯২৬টি। সোনালী মুরগীর খামার ৭টি, হাঁসের খামার ৩১টি, ব্রয়লার মুরগির খামার ৯৮টি, ৩২ টি লেয়ার খামার ও বেশ কয়েকটি কবুতর খামার রয়েছে। এসব খামারে ১২ হাজার ৭৭২টি দেশী গাভী, ৭ হাজার ৫৬০টি উন্নত জাতের গাভী, বকনা ৪ হাজার ৭৩৭টি, ষাঁড় ও বলদ ৬ হাজার ৩০৫টি, ছাগল ১১ হাজার ১৪০টি, ভেড়া ২৬৮টি, শুকর ১১৭টি, কুকুর ৩ হাজার ৬০টি, বিড়াল ২ হাজার ৩৯০টি, দেশী মুরগি এক লাখ ২১ হাজার, উন্নত জাতের মুরগি ৯৯ হাজার ২০০টি, হাঁস ৯৩ হাজার, রাজহাঁস ৯৬০টি, কবুতর ৪০ হাজার ১০০টি, কোয়েল ৫ হাজার ৬৫০টি, টার্কি মুরগি ৩ হাজার ৩০টি ও কয়েক হাজার পাখি রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এ উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ১১ টি পদের মধ্যে চিকিৎসকসহ ৫টি পদ শূূণ্য রয়েছে। তাই বাধ্য হয়ে দিনের পর দিন পশু-পাখি, হাঁস-মুরগির চিকিৎসা সেবা দিচ্ছে কম্পাউন্ডার (মিশ্র কি) মোঃ মেরাজুল ইসলাম। তাই এই প্রাণী সম্পদ দপ্তরে আসা খামারীরা ফিরে গিয়ে ছোটেন বিভিন্ন কোম্পানীর প্রাইভেট (প্রাণী) চিকিৎসকের কাছে। ওইসব সেবা বঞ্চিত খামারীরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। দপ্তরে একজন ভেটেরিনারী সার্জন, একজন কৃত্রিম প্রজনন সহকারি, ভেটেরিনারী ফিল্ড সহকারি একজন, লাইফস্টক সহকারি একজন ও একজন কম্পিউটার অপরেটরের পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে।
চিতলমারী সদর ইউনিয়নের সুরশাইল গ্রামের ছাগল খামারী ইউসুপ আলী শেখ ও চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী গ্রামের লেয়ার মুরগি খামারী চিম্ময় পোদ্দার জানান, প্রাণী সম্পদ দপ্তরে ঠিকমত চিকিৎসা সেবা পাওয়া যায় না। যদিও অনেক ডাকাডাকির পর তারা খামারে আসে এজন্য তাদের অতিরিক্ত টাকা দিতে হয়। এছাড়াও অনেক অনিয়ম রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোহর চন্দ্র মন্ডল সব অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, চিকিৎসকসহ জনবল সংকট রয়েছে। মাঝেমধ্যে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়। তাই বাধ্য হয়ে দিনের পর দিন কম্পাউন্ডার (মিশ্র কি) মোঃ মেরাজুল ইসলাম পশু-পাখি, হাঁস-মুরগির চিকিৎসা সেবা দিচ্ছে।
মহেশপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে এম পি চঞ্চলের আমন ধানের চারা বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ক্ষতিগ্রস্থ হলে দেশও ক্ষতিগ্রস্থ হবে। আমি চাই না আমার এলাকার কোন কৃষক ক্ষতিগ্রস্থ হোক। আমি সব সময় আমার এলাকার কৃষক ভাইদের মুখে হাসি দেখতে চাই। আমি আমার এলাকার কৃষক ভাইদের সাথে সুখে দুঃখে থাকতে চাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মাঠে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষদের মাঝে আমন ধানের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ হাসান আলী,থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক ও স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান প্রমুখ।
পরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের হতে আমন ধানের চারা তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
রামপালে প্রতিবন্ধি হাসিনার আর্তি: জমি ও মৎস্য খামার ফেরৎ পাওয়ার আবেদন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে একটি প্রভাবশালী মহলের মারপিট ও হুমকির মুখে গত ১৫ বছর ধরে প্রতিবন্ধি নারী ও তার নিকট আত্মীয়দের জায়গা জমি এবং মৎস্য খামার জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে চন্দ্রাখালী গ্রামের মোঃ জাফর সরদারের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধি ভুক্তভোগী হাসিনা বেগমসহ কয়েকজন জমির মালিক খুলনা সিটি কর্পোরেশনের মেয়রসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা বরাবর লিখিত আবেদন-নিবেদন করে প্রতিকার না পেয়ে আবারও অভিযোগ করেছেন। অভিযোগে জানাগেছে উপজেলার চন্দ্রাখালী মৌজার জে.এল ১৫৪ নং, সি.এস খতিয়ান ৯৪, এস.এ খতিয়ান ১৪৬, ১৪৭, আর.এস/বি.এস/ডি.পি ৩৫২, এস.এ দাগ নাং ৬৪৬, আর.এস/বি.এস/ডিপি ১২০০ ও ১২০৬ নং দাগের মোট ০.৭২ একর জমি দীর্ঘদিন প্রতিপক্ষ একই এলাকার মোস্তফা শেখ, বাচ্চু শেখ, ইউনুস শেখ, হানিফ শেখ, মাছুম শেখ, আরীফ আকন, ডাকরা গ্রামের আব্দুস সাত্তারসহ বেশ কয়েকজন ওই জমিতে থাকা মৎস্য খামারের হারির টাকা পরিশোধ না করে জোরপূর্বক দখলে রাখার চেষ্টা করে আসছেন। অভিযোগে আরও জানা যায় ওই জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে একাধিকবার প্রতিবন্ধি হাসিনার ভাই খেলাফাত হোসেনসহ বেশ কয়েক জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করেন। ঘেরের হারির টাকা ও মাছ লুট-পাট করে এ পর্যন্ত প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন বলে ও অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যপারে অভিযুক্তদের সাথে কথা হলে তারা জানান ওই জমি দাবী করে সকল অভিযোগ অস্বীকার করেন। সর্বশেষ এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সহকারি পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল এর মধ্যস্থতায় বিষয়টির মিট-মিমাংসা করে দেওয়া হয়। এর পরও ভুক্তভোগীরা প্রতিকার না পেয়ে আবারও অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে সহকারি পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভুক্তভোগীদের দাবী পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীরা পূর্ণরায় কোন অভিযোগ বা আমাদের কিছু জানাননি। ভুক্তভোগীরা যাতে তাদের জমির পূর্ববর্তী হারির টাকা আদায় ও মৎস্য ঘেরটি শান্তিপূর্নভাবে ভোগদখল করতে পারেন সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জোর হস্তক্ষেপ কামনা করেন।
রামপালে মহিলাদল নেত্রী নার্গিস’র মৃত্যুতে বিএনপি’র শোক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা ও রাজনগর ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস মোস্তফা (৫৫) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে বৃহস্পতিবার হাসপাতালে নেওয়ার পথে সকাল ৮টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে স্বামী, একপুত্র ও দুইকন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন জোহর বাদ মরহুমার নামাজে জানাযা সম্পন্ন শেষে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সহ-সভাপতি আব্দুল হালিম পাটোয়ারী, ফকির শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মল্লিক মিজানুর রহমান মজনু, দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, যুবদল নেতা কাজী অজিয়ার রহমান, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল ও অহিদুজ্জামান সাবু প্রমুখ।
কেশবপুরে হরিহর নদ কচুরিপানায় ভরা
আলমগীর হোসেন, কেশবপুর
যশোরের কেশবপুরের হরিহর নদ তার সৌন্দর্য হারাচ্ছে কচুরিপানার কারণে। নদটি কেশবপুরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার মধ্য দিয়ে ঝিকরগাছায় গিয়ে মিশেছে। শুধু হরিহর নদ নয় এর শাখা খোঁজাখালী খালেরও একই অবস্থা। কচুরিপানায় নদের সৌন্দর্য নষ্ট হওয়ায় এলাকাবাসীর ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নদ তীরবর্তী এলাকায় বসবাসকারীসহ সচেতন মহল নদের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য দ্রুত কচুরিপানা অপসারণের দাবি করেছেন। সরেজমিন হরিহর নদের কেশবপুর বাজারের হাবিবগঞ্জ ব্রিজ ও খোঁজাখালী খালের মধ্যকুল সুইচ গেট এলাকায় গিয়ে দেখা যায় কচুরিপানায় ভরে রয়েছে। এতে নদ ও খালের সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। মধ্যকুল সুইচ গেটের পাশে গেলে কথা হয় মর্জিনা বেগম নামে এক গৃহবধূর সঙ্গে। তিনি বলেন, খালে কচুরিপানায় ভরে থাকায় গোশল করারও উপায় নেই। কচুরিপানার কারণে খালের সৌন্দর্য নষ্ট হয়ে পড়েছে। হরিহর নদের হাবিবগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় বসবাসকারী আব্দুর রহমান বলেন, যখন নদে কচুরিপানা থাকে না তখন নদের সৌন্দর্যে মানুষের মনও মুগ্ধ হয়ে উঠে। স¤প্রতি কচুরিপানার কারণে নদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। দ্রুত কচুরিপানা অপসারণ করার দাবি এলাকার মানুষের। নদ-নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণের কোন প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন বলেন, হরিহর নদ ও খোঁজাখালি খালে কচুরিপানা জমে সৌন্দর্য নষ্ট হচ্ছে। স্রোতে কচুরিপানা ভেসে না গেলে আগামীতে কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হলে নদ ও খাল থেকে কচুরিপানা অপসারণ করা হবে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মুন্সি আছাদুল্লাহ বলেন, নদ-নদীতে জমে থাকা কচুরিপানা অপসারণে পানি উন্নয়ন বোর্ডের কোন প্রকল্প নেই। স্রোতে ভেসে গিয়ে কচুরিপানা অপসারিত হলেই নদের সৌন্দর্য ফিরে আসবে।
শরণখোলায় মুজিববর্ষ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
‘মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ, শরণখোলা শাখা গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছে। বুধবার বিকালে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান আহমেদ গাজী, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক মো. অহিদুজ্জামান জানান, গাছের চারা বিতরণ ইসলামী ব্যাংকের একটি নিয়মিত কার্যক্রম হলেও এবার মুজিববর্ষ উপলক্ষ্যে অতিরিক্ত চারা বিতরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচীর আওতায় শরণখোলার ৩৪টি গ্রামে এক হাজার ৮০০টি বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হবে।
দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মদন পালের বিরুদ্ধে ইউএনওর নিকট অভিযোগ
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালের বিরুদ্ধে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন উপজেলার বসন্তপুর মুক্তিযোদ্ধা মৃত বাহাদুর সরদারের ছেলে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগ মতে, দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মদনমোহন পাল একজন চিহ্নিত অর্থ আত্মসাৎকারী, দূর্নীতিগ্রস্থ ও মাদকসেবীদের আশ্রয়দাতা। তিনি প্রতিষ্টানে আসা অভিভাবকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষক মদন মোহন পাল দীর্ঘ ১০ বছর যাবৎ প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আয় ব্যয়ের হিসাব কখনো প্রদর্শণ না করে বিভিন্ন নকল ও ভূয়া ভাউচার এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চলেছেন। কোন শিক্ষক হিসাব চাইলে স্থানীয় বিভিন্ন ব্যাক্তি দ্বারা সেই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন হয়রানীমূলক দরখাস্ত করান। তিনি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বিধিমালা লঙ্ঘন করে (১) তিনি সকল শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোন সরকারি নিয়ম মানেন না। ভর্তি কমিটির সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সদস্য মাধ্যমিক শিক্ষা, সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে না জানিয়ে সারাবছরই সকল শ্রেণিতে ভর্তির কাজ বহাল রেখেছেন। অদ্যবধি ০৩ বছর ভর্তি হতে আয়কৃত সমূদয় টাকা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে দেওয়ার নাম করে শিক্ষকদের খাতা মূল্যায়নের টাকা পর্যন্ত দেননি। (২) এসএসসি ও জেএসসি পরিক্ষার সময় যে আয় ব্যয় বাজেট সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের কাছে উপস্থাপন করা হয় তা শুধু নামমাত্র বলে শোনা যায়। প্রকৃত পক্ষে কক্ষ পরিদর্শক সম্মানি বাবদ ঐ বাজেটে যা টাকা উল্লেখ আছে তা প্রদান রেজিষ্টারে সেটা সম্পূর্ণ আলাদা। পোষ্ট অফিসের খাতা পাঠানো ভাউচার, অন্যান্য ব্যয় ভাউচার বিগত দশ বছর পরিক্ষা করলে প্রতিবারই তা প্রমান মিলবে বলে অনেকে জানিয়েছেন। (৩) প্রাক্তন সভাপতিকে দিয়ে শিক্ষকদেরকে জব্দ করার জন্য উক্ত সভাপতিকে প্রতি মাসে পুকুরে মাছের খাদ্য, মিষ্টি, রাজনৈতিক চাঁদার নামে হাজার হাজার টাকার ভূয়া ভাউচার আছে। এমনকি কমিটির বিনা অনুমতিতে ব্যক্তিগত সুবিধা নিতে স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ, মূলবান কাঠ, বাথরূমের কমোড, ইজি চেয়ার এমনকি নাম মাত্র ২০০ টাকা বাকি ভাড়ায় স্কুলের দোকানকে ব্যক্তিগত বাড়ি হিসেবে ব্যবহারের সুযোগ দিয়েছেন। (৪) তিনি কখনই শিক্ষকদের কাছে স্কুলের আয় ব্যয় হিসাব দেন না বলে অনেক শিক্ষক আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ভুল বুঝিয়ে প্রতিবারই পিছনের ব্যয়ের ভাউচার প্রদর্শন না করে নতুন খরচের জন্য টাকার অনুমোদন নেন এবং ঐ চেকের টাকা উত্তোলন করে হাজার হাজার টাকা আত্মসাৎ করে চলেছেন। তদন্তে প্রমান মিলবে বলে এলাকাবাসি মনে করেন। (৫) বাংলাদেশের জনবল কাঠামোয় বেসরকারি আমলে কোন নৈশ প্রহরীর পদ না থাকা সত্ত্বেও মোটা অংকের ঘুষ নিয়ে শিক্ষকদের শায়েস্তা করার জন্য এবং সভাপতির অনৈতিক হীন উদ্দেশ্য সফলে স্থানীয় অস্ত্র মামলার আসামী মাদক ব্যবসায়ীকে নৈশ্য প্রহরী পদে নিয়োগ দিয়েছেন। কোন শিক্ষক প্রতিবাদ করলে নৈশ প্রহরী ঐ শিক্ষককে মারতে উদ্ধত হয়। এ ব্যাপারে সকল শিক্ষক কর্মচারী প্রধান শিক্ষকের নিকট অভিযোগ করেছেন বলে জানা যায়। শিক্ষক পরিষদের রেজুলেশন খাতা নিরীক্ষা করলে প্রমান পাওয়া যাবে। (৬) কোন পদ না থাকলেও এমন কি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা কর্তৃক বাতিলকৃত (স্মারক নং- ৪জি-৫০২-ম/১১/৯২৬০/৩ তারিখ ০৭/০৯/২০১৫) শাখা পদে পদত্যাগকৃত সদস্যদের নিয়ে কমিটির মেয়াদের শেষ দিনে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার বিনিময়ে নিজ প্রতিষ্ঠানের কার্ককে ঠকিয়ে ঐ বাতিলকৃত শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্কুলে বর্তমানে চলমান ওয়াইফাই লাইন, আইসিটি ল্যাব, সাংস্কৃতি মন্ত্রনালয়ের সংগীত শিক্ষা প্রোগ্রামে ভুয়া বিল ভাউচারে (জনৈক গানের শিক্ষক গৌর চন্দ্র, সুজিত, অন্তর তরফদার, আব্দুল আজিজের নাম মাত্র টাকা দিয়ে) লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন বলে কথিত নৈশ প্রহরী বাজারে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। (৭) তঞ্চকতার কারনে সরকারের আত্মীকরণ তালিকা থেকে জণপ্রশাসন মন্ত্রনালয় প্রধান শিক্ষকের নাম বাদ দিয়েছে বলে উপজেলাব্যাপি প্রচার আছে। শিক্ষকদের মধ্যে কলহ সৃষ্টি করে এলাকার চিহ্নিত গাঁজা সেবনকারীদের নিয়ে শিক্ষকদের ভয় দেখানোর জন্য মাঝে মাঝে বৈঠক করেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিগত ম্যানেজিং কমিটির সদস্যগণ জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অভিযোগের তদন্ত করেন। স্মারক নং- উনিঅ/দেব/সাত/১-৪৩/৯১৪-৮২৬ তারিখ: ০৪/০৯/২০১৪। তার বিরুদ্ধে আটটি অভিযোগ প্রমানিত হয়। বিশেষ করে অর্থ আত্মসাৎ, রেজুলেশন খাতার পাতা কেটে নতুন পাতা যোগ করা, স্কুলের নামে ২ টন চাল তুলে আত্মসাৎ করা, শিক্ষকদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টিসহ আরও অভিযোগ আছে। স্কুলের প্রসংশা পত্র, সনদপত্র বিতরণ, নতুন নতুন ভর্তি, প্রবেশপত্র ইত্যাদি প্রদানকালে শিক্ষার্থীদের নিকট থেকে অবৈধ অর্থ নিয়ে গত দশ বছরে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়গুলো উল্লেখ করে মুক্তিযোদ্ধার সন্তান মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তপূর্বক একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এধরনের অনিয়ম দূর্নীতির সুষ্টু বিচার দাবী করেছেন।
খুলনা চেম্বারের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীত সদস্য মেসার্স পি, কে ট্রেডার্স, ২০/২১ পৌর শপিং সেন্টার, যশোর রোড, খুলনা এর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এর মাতা দুলালী রানী কুন্ডু (৭৬) বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে খুলনাস্থ একটি বেসরকারী কিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট, বুধবার আনুমানিক রাত ০৯:৪৫ টায় পরলোকগমন করেছেন। স্বর্গীয়া দুলালী রানী কুন্ডু অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তাঁর এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া আলোচনা সভা
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকালে উপজেলা ছাত্রদলের অফিস কার্যালয় ইন্দুরকানী(জিয়ানগর) স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাবেক দলে নেতা মোঃ বশির আহমেদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম শহিদ , সাধারন সম্পাদক আল আমিন হোসেন, কলেজ শাখা সভাপতি জুয়েল রানা প্রমুখ । আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম মোঃ শফিউল বারি বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।
মোড়েলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপন অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বাগেরহাটের মোড়েলগঞ্জের ৫নং রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক সরদার সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদাদার, সাধারণ সম্পাদক এস মহিদ হোসেন স্বপন সহ স্থানীয়আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ছেয়ে গেছে ফেষ্টুন ব্যানার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন সুমন এর নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন সরকারি প্রোগ্রামে ফেষ্টুন ব্যান সাটিয়েছেন। সাব্বির আহমেদ সুমন ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।











































