Home খেলাধুলা এ যেন পাড়ার ক্রিকেট, বল হারিয়ে ঝোপঝোড়ে খুঁজছেন লায়ন

এ যেন পাড়ার ক্রিকেট, বল হারিয়ে ঝোপঝোড়ে খুঁজছেন লায়ন

21


স্পোর্টস ডেস্ক

ছোটবেলায় গ্রামের ক্রিকেট খেলায় বল হারানো ছিল একটি নিয়মিত ঘটনা। বেশিরভাগ মাঠের পাশেই ছোটখাটো ঝোপঝাড় হওয়ায় বাউন্ডারি হলেই বল চলে যেত সেখানে। যা খুঁজে পাওয়া ছিল খুবই দুস্কর। অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির লিগ শেফিল্ড ফিল্ডেও যেন এই চিত্র ফিরে এল।

শেফিল্ড শিল্ডে চলছিল নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচ। ম্যাচের এক পর্যায়ে এক ব্যাটার বাউন্ডারি হাঁকিয়ে বল পাঠান মাঠের বাইরে। যা গিয়ে পড়ে পাশের ঝোপে। পরে বল আনতে যান স্পিনার নাথান লায়ন।

বলটি যখন হারিয়ে যায় তখন সেটি ছিল ৩০ ওভারের পুরোনো। খোঁজার এক পর্যায়ে সাদা একটি বল খুঁজে পান লায়ন। প্রথম শ্রেণির ক্রিকেটে স্বাভাবিকভাবেই সেটি সঠিক বল ছিল না। সেসময় তার সঙ্গে যোগ হন আরও কিছু সতীর্থ। তবে কেউই সফল হতে পারেননি।

যখন কোনোভাবেই বল খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সেই অভিযানে শামিল হন মাঠের কিছু কর্মীরা। পরে বলটি পাওয়া যায়। ম্যাচে ব্যাট হাতে মোটেও ভালো করতে পারেননি লায়ন। ১৮ বল খেলে ‘শূন্য’ রানে বিদায় নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে বল হাতে লায়ন ছিলেন আন্তর্জাতিক ম্যাচের মতোই সফল। ২৪ ওভার ৩ বল করে ৮টি মেডেনসহ মাত্র ৪৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অফ স্পিনার।