খুলনাঞ্চল ডেস্কঃ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার তারা শপথ নেবেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন সচিব মোঃ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ২৩ জনকে শপথ গ্রহণের দিন থেকে দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া হলো।
এদিকে সুপ্রিম কোর্ট সুত্র জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের আজ বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
নিয়োগপ্রাপ্তরা হলেন- মোঃ গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মোঃ মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মোঃ যাবিদ হোসেন,মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মোঃ আবদুল মান্নান, তামান্না রহমান, মোঃ শফিউল আলম মাহমুদ, মোঃ হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মোঃ সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।











































