Home আঞ্চলিক খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

খালিশপুরে যুবককে কুপিয়ে হত্যা

7

স্টাফ রিপোর্টার

খুলনার খালিশপুরে হাসিব (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে খালিশপুর লাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে। নিহত ও আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক হাসিব ও তার বন্ধুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে হাসিব মারা যায়। বাকি আহতদের উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।