কয়রায় কর্মহীনদের মাঝে এমপি আক্তারুজ্জামান বাবু’র ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কয়রায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কারণে উদ্ভুত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত সোমবার বিকাল ৫টায় কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় এলাকায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নাগরিক কমিটির সভাপতি নীতিশ কুমার মিস্ত্রী, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জুয়েল, আঃ রশিদ সরদার, আদম ঢালী, শফিকুল ইসলাম, তাপস সরকার প্রমুখ।
জুলাই থেকে করোনার প্রভাব কাটিয়ে উঠছে মোংলা বন্দর
স্টাফ রিপোর্টার
জুলাই মাস থেকে করোনার প্রভাব কাটিয়ে উঠছে মংলা বন্দর। মংলা বন্দরের হারবারের তথ্য এমনটাই বলছে। করোনার এই সময়ে মংলা বন্দরে জাহাজের আগমন কমছে ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত। জুলাইতে গত বছরের তুলনায় জাহাজ আসছে বেশি। তারপরও গত অর্থ বছরে রাজস্ব কমলেও বেড়েছে মুনাফা বন্দরের। আর চলতি অর্থ বছরে রাজস্বএর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে গত অর্থ বছরের চেয়ে বেশি ৩৩৯ কোটি টাকা। আর মুনাফার লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৯০ কোটি টাকা। বন্দর কর্তৃপক্ষ আশা করছে লক্ষমাত্রার চেয়ে বেশি মুনাফা ও রাজস্ব আদায় সম্ভব এই অর্থ বছরে।
করোনার এই সময়ে গত বছরের তুলনায় ফেব্রুয়ারী মাস থেকে জুন মাস পর্যন্ত বন্দরে জাহাজ কম এসেছে ৪৮টি। তবে জুলাই মাসে জাহাজ এসেছে ৬৪টি। যেখানে ২০১৯ সালের জুলাই মাসে যেখানে জাহাজ এসেছিল ৫৩টি।
মংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেব্রুয়ারী থেকে জুন পর্যন্ত করোনার প্রভাবে বন্দরে জাহাজ আসা কমে যায়। ফেব্রুয়ারী মাসে সবথেকে কম জাহাজ আসছে গত বছরের তুলনায়। তবে জুলাই মাস থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। ২০১৯ সালের জুলাই মাসের তুলনায় ২০১০ সালের জুলাই মাসে বন্দরে জাহাজ বেশি এসেছে ১১টি।
ফেব্রুয়ারী থেকে জুলাই পর্যন্ত বন্দরের জাহাজের সংখ্যা
মাসের নাম ২০১৯ ২০২০
ফেব্রুয়ারী ১০০ ৭০
মার্চ ৮৮ ৭৯
এপ্রিল ৭৩ ৭১
জুন ৫৪ ৫২
জুলাই ৫৩ ৬৪
২০১৯-২০ অর্থবছরের শেষ ছয় মাস বন্দরে আসা জাহাজের সংখ্যা কমলেও মুনাফা হয়েছে লক্ষ্যমাত্রার ২৩ কোটি টাকা বেশি। মুনাফার লক্ষ্য মাত্রা ছিল ৯২ কোটি টাকা। আর অর্জন হয়েছে ১শ ১৫ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে রাজস্ব আয়। ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি টাকা ও অর্জন হয়েছে ৩২৫ কোটি টাকা।
মংলা বন্দরের প্রধান অর্থ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মুনাফা অর্জন করলেও লক্ষমাত্রা অনুযায়ী রাজস্ব আয় হয়নি। তবে আশা করা যাচ্ছে চলতি অর্থ বছরে মুনাফা ও রাজস্ব এর লক্ষমাত্রার চেয়ে বেশি অর্জন হবে।
২০১৯-২০ অর্থ বছরে মুনাফার লক্ষমাত্রা ও অর্জন
লক্ষ্যমাত্রা অর্জন
৯২ কোটি টাকা ১শ ১৫ কোটি টাকা
২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষমাত্রা ও অর্জন
লক্ষ্যমাত্রা অর্জন
৩৩৬ কোটি টাকা ৩২৫ কোটি টাকা
চলতি ২০২০-২১ অর্থ বছরে মংলা বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩৯ কোটি টাকা ও মুনাফার লক্ষ্য মাত্রা ৯০ কোটি টাকা।
যশোরের ৬৭ জনের করোনা শনাক্ত
যশোর অফিস
খুলনা মেডিকেল কলেজ থেকে গত রাতে যশোরের ৬৭ জনের শরীরে করোনাভাইরাস থাকার কথা নিশ্চিত করা হয়েছে, তাদের মধ্যে যশোর শহরসহ সদর উপজেলায় রয়েছেন ৪৯ জন। এছাড়া ঝিকরগাছা উপজেলার ছয়জন, শার্শার ছয়, মণিরামপুরের চার এবং কেশবপুর ও চৌগাছার একজন করে রয়েছেন তালিকায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর শহরসহ সদর উপজেলায় করোনা রোগী হিসেবে শনাক্তরা হলেন, শানতলার আল মামুন (৪৬), দৌলতদিহির শাহিনুর (৪০), বেজপাড়ার লক্ষ্মী (৩১) ও বর্ণ (১০), বসুন্দিয়া মোড়ের আলী হোসেন (৭১) ও সোহেল (৩৭), শাখারিপট্টির আশরাফুল আলম (৫৩), ষষ্ঠিতলাপাড়ার এসএম ইমরোজ আলম (৪৩), কাজীপাড়ার শাহনাজ পারভীন (৫১) ও মাহফুজ খান (৫৫), ৯৩ জেল রোডের নুরজাহান নেসা (৮৪), এস কে মাহমুদ ইমাম (৬৬), বারান্দি মোল্লাপাড়ার মোস্তাক (৪২) ও খোরশেদ মোড়ল (৭৩), মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাহাউদ্দিন (৩৫), নীলগঞ্জের তাপস ঘোষ (৪২), বাবলাতলার হামিদা (৫৮), ঘোপের মোহসিন আলী (৩৭), মামুন (৩০) ও মুসাব্বির (৫১), ব্যাংকপাড়ার প্রভাসকুমার ম ল (৪২), রেল রোডের জোবাইদা সুলতানা (৫৩), বাগপাড়ার দেবদাস কুমার বিশ্বাস (৩৭), ভেকুটিয়ার আকবর আলী (৬৭), খালধার রোডের হাফিজুর রহমান (৪৫), তানিয়া (২৮) , আবু তারেক (৪২) ও নাজমা আক্তার (৪৫), পারবাগানের মুকুল (৩৫), বালিয়া ভেকুটিয়ার কমল (৪৪), খোলাডাঙ্গার আবির (২৭), নাজির শংকরপুরের সৈয়দ মাহবুবুল আলম (৩৮), শ্যামপুরের মোকাররম (৪০), পালবাড়ির শরিফুল ইসলাম (৪০) ও এস কে রবিউল ইসলাম (৪৬), উপশহরের জোয়ার্দার দিলারা (৪০) ও বিথী (২৯), কিসমত নওয়াপাড়ার ফারহানা ফেরদৌস (৩৫) ও মোস্তফা (৭০), রাজাপুরের মনু মিয়া (৩৫), রেলগেটের শরিফুজ্জামান (৬০) ও বাবু (৩০), বারান্দীপাড়ার মানিক (৩৩), পুলিশ লাইনের জীবনকুমার দাস (৪৫), রূপদিয়ার আব্দুর রহিম (৫৫), আশেন্দির মান্নান (৬০), জেনারেল হাসপাতালের মিহির (১০), রূদ্রপুরের মিলন (৩৫) এবং কেন্দ্রীয় কারাগারের আলিমুল (২২)।
চৌগাছা উপজেলায় শনাক্ত হয়েছেন ভবানীপুরের আনিসুর রহমান (৩৫) নামে এক যুবক।
শার্শায় আছেন ভবানীপুরের আফসানারা বেগম (৪৩), বেনাপোলের ব্যাংককর্মী আব্দুর রহমান (৫৭), বেনাপোল কাস্টমসের রফিকুল ইসলাম (৫৩), নিজামপুরের হারুন অর রশীদ (৫৮), নামাজগ্রামের আলেয়া খাতুন (৪২) এবং কাজলপাকুরের মাছুরা খাতুন (৪৫)।
ঝিকরগাছায় আক্রান্ত হয়েছেন কামাল হোসেন (৪০), ডাকবাংলো রোডের সিরাজুল ইসলাম, মোহিনীকাটির সুন্নত আলী, মনোহরপুরের মেজবাউর রহমান ও আকতারুজ্জামান (৪২) এবং কৃষ্ণনগরের শিশির সরকার (৫৬)।
মণিরামপুরে আক্রান্তদের মধ্যে রয়েছেন, আমরুইহাটার আবদার (২৭), ব্রাহ্মণডাঙ্গার রেজওয়ান (২২), অভয়নগরের নওয়াপাড়ার সিদ্দিকুর রহমান (৬৫), যিনি মণিরামপুরে নমুনা দিয়েছিলেন এবং অসীমনগরের অসীম দত্ত (২৯)।
কেশবপুর উপজেলায় শনাক্ত একমাত্র ব্যক্তি হলেন রামদুলাল সাহা (৮৭)।
হোটেল রেস্তরা শ্রমিক কর্মচারী ইউনিয়ের বিশেষ সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
হোটেল রেস্তরা শ্রমিক কর্মচারী ইউনিয়ের এক বিশেষ সাধারণ সভা পিকচার প্যালেস (২য় তলা) অফিস কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ আইয়ূব আলী গাজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ইউনিয়ের সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম শরিফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম.ডি.এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। প্রাধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ইমাম হোসেন চৌধুরী ময়না, হোটেল রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবু শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, দপ্তর সম্পাদক তুষার কান্তি, হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা ইসকেন হাওলাদার, সাদেকুল ইসলাম, মোঃ গফফার শেখ, মোঃ শাহ আলম, মোঃ আকমান মিনা, মোঃ রাজু মোল্যা, মোঃ ইলিয়াছ শেখ, মোঃ এরশাদ গোলদার এবং বন্ধু সংগঠনের অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট যাদেরকে নিঃশ্বংসভাবে হত্যা করা হয়েছিল তাদের বিদাহী আত্মার মাগফিরত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ইউনিয়নের পরিচিতি অনুষ্ঠানে ও সদস্যদের হাতে তাদের পরিচয় পত্র তুলে দিয়ে বলেন, খুলনার স্বস্তরের হোটেল রেস্তরা শ্রমিক কর্মচারী শ্রমিক ভাই-বোনদের ইউনিয়নের পতাকা নিচে ঐক্যবদ্ধ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকদের আত্ম নিয়োগ করার জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
এ্যাড. এনায়েত আলীর সুস্থতা কামনা করেছেন সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড. মো: এনায়েত আলী’র দ্রুত সুস্থতা কামনা করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে বর্তমানে তিনি খুলনায় চিকিৎসাধীন আছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য ও বাংলাদেশ সংবিধানের অন্যতম এই প্রণেতা যাতে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন সেজন্য সিটি মেয়র মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করেন।
এদিকে আব্দুল “ল” ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি এ্যাড. মোঃ সফিউল আলম সুজন, প্রিন্সিপ্যাল মির্জা নুরুজ্জামান, এ্যাড. কামরুল হোসেন জোয়ার্দার, এ্যাড. একরামুল হক, খান বাবু, এ্যাড. মোঃ আওরঙ্গজেব, এ্যাড. মহসিন হোসেন প্রমুখ।
সিটি মেয়রের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রুমা খাতুনের স্বামী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মফিজুর রহমান গোর্কীর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সাতক্ষীরায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত-১: উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার তালায় চিংড়ী ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করেছে। এদিকে থানায় আটক ভাইস চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেফতারের দাবিতে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে তারা থানার সামনে তালা-পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিল। এ সময় পাশ^বর্তী মশিউর রহমানের ঘের থেকে সে মাছ চুরি করেছে বলে অভিযোগ করা হয়। মশিউর রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান। এসময় ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনি সহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে লুৎফর নিকারীর গলায় গামছা পেচিয়ে তার শ^াসরোধ করা হয়। কিছুক্ষন পর তিনি জ্ঞান হারালে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার লুৎফর নিকারীকে মৃত ঘোষনা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে আটক করা হয়েছ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের লুৎফর নিকারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পাইকগাছায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের শুভ উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এবিএম. খালিদ হোসেন সিদ্দিকী-এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি এজাজ শফী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সহকারী কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
পাইকগাছায় ইউএনও’র সাথে আইনজীবিদের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকীর সাথে আইনজীবিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আইনজীবি সমিতি ভবনে সভাপতি এ্যাড. জি,এ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতির সম্পাদক এ্যাড. শেখ তৈয়ব হোসেন নূর, জি,এ, সবুর, শেখ আব্দুর রশিদ, পংকোজ কুমার ধর, অজিত কুমার মন্ডল, সমীর কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার মন্ডল, জি,এম, আমজাদ হোসেন, এফএমএ রাজ্জাক, দিপঙ্কর কুমার সাহা, শেখ আবুল কালাম আজাদ, রেখা রাণী বিশ্বাস।
শরণখোলায় বিষপানে দু’ সন্তানের জনকের আত্মহত্যা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
শরণখোলায় বিষপানে দু’ সন্তানের জনক ইব্রাহিম জোমাদ্দার (২৭) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামে ।
পরিবার সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায় স্ত্রী বিষয়টি তার ভাইদের জানালে তারা এসে ইব্রাহীমকে মারধর সহ তার বাবা কে অপমান করে। এ অপমান সহ্য করতে না পেরে তিনি কীটনাশক পান করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইব্রাহীম উপজেলার মধ্য নলবুনিয়া গ্রামের মোসলেম জোমাদ্দারের ছেলে।
মোংলা বন্দরে তিন নম্বর সংকতে বলবৎ, টানা বৃষ্টিতে পণ্য ওঠানামার কাজ বন্ধ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরের লঘুচাপটি মৌসুমী বায়ুর সাথে মিশে বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। ফলে মঙ্গলবারও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এর প্রভাবে সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত রয়েছে। রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সকালেও অব্যাহত থাকার কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও কিংকারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সর্ম্পূণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। তিনি আরো বলেন, বর্ষায় প্রতিদিনই কার্যক্রম বিঘিœত হচ্ছে। এরমধ্যে যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।
এদিকে বৃষ্টির পানিতে পৌর শহর ও শহরতলীর নি¤œাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুজ্জামান বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে তালিকা নির্ণয় করা হচ্ছে। দুপুরের দিকে সঠিক সংখ্যা জানানো সম্ভব হবে।
টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর ও রিক্সা-ভ্যান চালকেরা।
তবে এমন টানা বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
নগর ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বাঙ্গালীর বঞ্চনা লাঘবে ও অধিকার আদায়ে তিনি ছাত্র অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন। ৫২’র ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা ছিলেন। ভাষা আন্দোলন সহ সকল আন্দোলন বেগবান করার জন্য পূর্ব পাকিস্থান মুসলিম ছাত্রলীগ গঠন করেন, তিনি সভাপতি বা সেক্রেটারি হতে পারতেন ছাত্রলীগের কিন্ত তিনি তা না করে সারা দেশ ঘুরে বেড়িয়ে ছাত্রলীগের সংগঠন কে দাঁড় করে গেছেন শুধুমাত্র বাঙ্গালির সাধিকার আদায়ের জন্য। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা পেশ করেন এবং ৭০ এর নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত করেন। পাকিস্থানের সামরিক জান্তার বিরুদ্ধে ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন কে নিয়ে তিনি গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলেন এবং ষাটের দশক থেকেই তিনি বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়কে পরিণত হন। তারই ফল¯্রুতিতে জাতির ইতিহাসের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধুর অমর কীর্তি এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু উচ্চভিলাশী সামরিক সদস্য জিয়া ও মোস্তাকের ষড়যন্ত্রে ১৫ আগস্ট ভোর রাতে তাকে স্বপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর জিয়া মোস্তাকরা স্বাধীনতা বিরোধী সহ সকল হত্যাকারীদের এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসিত করে। তারা এ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছিলো। সৈরশাসকদের রোষানলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণও করা যেত না কিন্ত তার আদর্শ ও চেতনা কে তারা মুছে ফেলতে পারি নাই আজ জীবিত মুজিরের চেয়ে মৃত মুজিব অধিক শক্তিশালী। তারপর বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকাতে জিয়া ও মোস্তাকরা কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিলো। তারপার দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করে। দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় পর ২০১০ সালে সেই সব হত্যাকারীদের ফাঁসির মাধ্যমে কলঙ্ক থেকে জাতি মুক্তি পায়।” শোকাবহ ১৫ আগস্ট ও স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আরহাজ্ব তালুকদার আব্দুল খালেক। গতকাল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মহানগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, সাবেক ছাত্রনেতা ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক আহবায়ক এ্যাড আনিসুর রহমান পপলু, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা আবু হানিফ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ, খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, মহানগর যুবলীগ সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবু প্রমূখ।
খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দল’র সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দল’র সক্রিয় সদস্য লিটন হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে তাকে ফুলতলার বেজেরডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে উগ্রবাদী সঙ্গীত লিফলেট ও শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে। লিটন হোসেন যশোর শার্শার সাখাওয়াত হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন জানায়, ২০১৬ সালে বায়াত গ্রহণ করে ‘আল্লার দল’ নামক সংগঠনের সদস্য পদ গ্রহণ করে। এরপর থেকে সে সেলুনের ব্যবসার পাশাপাশি বিভিন্ন জনকে দাওয়াত প্রদান করে আসছে।
র্যাবের অভিযানে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা গ্রেফতার হওয়ায় অতি গোপনে সে সেলুনের ব্যবসার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল।
ছায়াবৃক্ষের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ছায়াবৃক্ষের এবছরের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডের প্রয়াত হাবিবুর রহমান খানের বাড়িতে গাছ লাগানো এবং জয়নুল আবেদীনকে গাছের চারা প্রদানের মাধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরামর্শক, শিক্ষাবিদ ,সমাজসেবক অধ্যক্ষ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
বন ধ্বংস ও শিল্পায়নের ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় বিশ্ব জলবায়ু পরিবর্তন, ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা, অনিয়মিত বৃষ্টিপাতসহ বিশ্ব আজ নানামুখী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। যার ফলশ্রুতিতে প্রাণবৈচিত্র্য হুমকির মুখে। পরিবেশ বিপর্যয়ের এমন পরিস্থিতিতে অক্সিজেন উৎপাদনকারী ও কার্বন ডাই অক্সাইড শোষণকারী হিসেবে গাছের কোন বিকল্প নাই। এছাড়া মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টির যোগান দাতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গাছ প্রধান অবলম্বন। তাই আসুন সবাই সাধ্যমত গাছ লাগাই এবং তা সংরক্ষণ করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. খলিলুর রহমান সুমন, কামাল মুনির, গৌতম হারু, শেখ মনিরুজ্জামান, আশরাফ হোসেন, নাদিম হোসেন, আতিয়ার রহমান রাজু প্রমূখ।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
যশোর প্রতিনিধি
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোর খুন ও ১৫ জন আহতের ঘটনায় গ্রেফতার হওয়া আরও চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সমাজসেবা অধিদফতরের অফিস আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন- কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম, সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক।
সোমবার সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে চার কর্মকর্তার বরখাস্তাদেশের চিঠি আপলোড করা হয়েছে। এর আগে ১৪ আগস্ট কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর ‘বন্দীদের’ অমানসিক মারপিট করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে আসামি করা হয়।
পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচদিনের ও সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার মুশফিকুর রহমান এবং ওমর ফারুকের রিমান্ড শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) দুইজনকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান।
তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, আদালতে রোববার সাতজন ও সোমবার একজনের শোন অ্যারেস্টের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন। এরপর ওই আটজনের রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তিন কিশোর খুনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তিনি আরও জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের দুই কর্মকর্তার রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।
ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা শাহিনুর রহমান টিটো’র নামে অপ-প্রচার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা ও ম্যানপাওয়ার ব্যবসায়ী শাহিনুর রহমান টিটোর নামে অপপ্রচার অব্যাহত রেখেছে একটি চক্র। সামাজিক ভাবে হেয় ও হয়রানি করার জন্য উঠেপড়ে লেগেছে ওই চক্রটি। শাহিনুর রহমান টিটো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে বিদেশে কাজ করে আসছেন। সেই সাথে দেশের জনশক্তি রপ্তানী করে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। কিন্তু সম্প্রতি একটি চক্র তার কাছে টাকা দাবী করে না পেয়ে তার বিরুদ্ধে অপ-প্রচার শুরু করেছেন। সামাজিক ভাবে তাকে হেয় করার জন্য চক্রটি সাংবাদিকদের কাজে লাগিয়ে তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করাচ্ছেন।
তিনি বলেন, সম্প্রতি ঝিনাইদহ ও যশোর থেকে প্রকাশিত ২ টি পত্রিকার তার বিরুদ্ধে সংবাদ পরিবেশিত হয়েছে। সংবাদে যা উল্লেখ করা হয়েছে তার কোন সত্যতা নেই। সাংবাদিকরা মনগড়া তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছেন।
শাহিনুর রহমান টিটো বলেন, ১৯৯১ সালে তিনি মালেশিয়া পাড়ি জমান। দেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন সেখান কাজ করেছেন। ১০ বছর আগে দেশে এসে কে এম ওভারসীস (যার লাইসেন্স নং-১২০০) এর ওভারসীস ডাইরেক্টর হিসেবে যুক্ত হন। মালেশিয়া ফিরে গিয়ে নিজের পেশার পাশাপাশি তিনি দেশের বেকার যুবকদের বৈধভাবে মালেশিয়াতে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সরকারের দেওয়া নিয়মনীতি মেনে বৈধভাবে তিনি মালেশিয়াতে রিক্রুটিং করে আসছিলেন। ঢাকায় নিজ অফিসে কাজ করছেন তিনি। সম্প্রতি করোনা ভাইরাস শুরু হলে তিনি ঢাকা থেকে এসে গ্রামে রয়েছে। এলাকার কয়েকজন সুবিধাবাদী তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন।
এমনকি চাঁদা না পেয়ে কতিপয় নামধারি সাংবাদিক মিথ্যাচার করে আসছে বলেন অভিযোগ করেন শাহিনুন রহমান টিটো। তিনি বলেন, সাংবাদিকরা ফোনে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করছেন। এসকল মিথ্যাচার থেকে বন্ধ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টার মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রবীন দলিল লেখক ও কমিটির সাধারন সম্পাদক সেলিম খানের পিতা শওকত আলী খান (৭৫) ষ্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন-আমরা তো আল্লাহর আর আল্লাহর কাছেই ফিরে যাব)। গত সোমবার দিবাগত রাতে উপজেলার গোলনা গ্রামস্থ নিজ বাসববনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ পুত্র,২ কন্যা,নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল বাদ আছর ফায়ার সার্ভিস ষ্টেশন চত্ত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে পরিবারের হাতে মরনোত্তর ভাতা অর্ধলক্ষ টাকা প্রদান,কালোব্যাচ ধারন ও অর্ধবেলা কলম বিরতি কর্মসূচী গ্রহন করা হয়। এছাড়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান,সহ-সভাপতি শংকর প্রসাদ জোয়ার্দার,সামছুর রহমান মোড়ল,আকতার হোসেন,গোবিন্দ মন্ডল,মিলন শেখ,ইনছার গাজী,মিজানুর রহমান শেখ,হারুনর রশিদ,খান হারুনর রশিদ,বিকাশ বৈরাগী,আঃ রশিদ খান,রওনাকুল সরদার,মোশারফ হোসেন,মফিজুল শেখ,গোপাল চন্দ্র মন্ডল প্রমূখ।
ডুমুরিয়ায় বিএনপির দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হাসান বাপ্পির মাতার সুস্থতা কামনা করে পুরাতন সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার বাদ আসর আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের সহ-সভাপতি শেখ শাহিনুর রহমান, ডুমুরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এফএম রফিকুল ইসলাম, সন্দ্বীপ চ্যাটার্জী, অধ্যাপক মঞ্জুর রশিদ, শেখ হুমায়ুন কবির, শেখ তৈয়েবুর রহমান, হেলাল উদ্দীন শেখ, এমএম জাফর হাসান, শেখ সেলিম আহম্মেদ, শেখ আমিনুর রহমান, জাফর খান, হাবিবুর রহমান শেখ, শাহীন মোল্যা, হাবিবুর সরদার, জয়নাল আবেদন, মোরাদুজ্জামন সবুজ, আসাদুজ্জামান আসাদ, তামিম শেখ, ফরিদুর রহমান উজ্জ্বল, আরিফ বিল্লাহ, ফয়সাল আহম্মেদ মানিক, ইভান গাজী, জাহাতাপ সরদার, মহিবুর রহমান বাবু, সোহাগ গাজী, শাহাদাত সরদার, লাচ্চু শেখ, বিরেশ্বর মন্ডল, হারুন শেখ, হাকিম শেখ, আবুল বাসার মোল্যা, রাজ মোড়ল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল জলিল।
ফুলতলায় এনজিও’র কিস্তি বন্ধের দাবিতে সিপিবির প্রতিবাদ
ফুলতলা প্রতিনিধি
বৈশ্বিক মহামারি করোনা, ভয়াবহ বন্যা, পাটকল, দিনমজুর ও শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও কাজ না থাকলেও এনজিও গুলো কিস্তি আদায় অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ফুলতলা উপজেলা কমিটি। বিবৃতিদাতারা হলেন সিপিবি সভাপতি কম. শেখ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতেখার রোজার, সদস্য কম. মনিরুজ্জামান, রেজাউল করিম, জামাল হোসেন, আলমগীর সরদার প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে করোনা কালিন সময়ে কিস্তি আদায় বন্ধের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
ঘুম ভাংছেনা স্বাস্থ্য বিভাগের: ঝিনাইদহে ৮ দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন কিনিকে ৩ প্রসুতি মায়ের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
আবারো মৃত্যুর মিছিলে যোগ হলো এক মা। ভুল সিজার অপারেশনের কারনে রিনা খাতুন (৩২) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর শুভ কিনিক এ- প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশান করার সময় টেবিলেই তার মৃত্যু হয়।
মৃত রিনা খাতুন মহেশপুর উপজেলার হাবাশপুর স্কুল পাড়া গ্রামের সামাউল ইসলামের স্ত্রী। এদিকে কিনিক মালিক সুভাষ কুমার তার সান্ডা পান্ডাদের নিয়ে রোগীর স্বজনদের সাথে দফা রফায় ব্যস্ত হয়ে পড়েছে।
মৃত রিনা খাতুনের স্বামী সামাউল ইসলাম জানান, কিনিক মালিক আমার স্ত্রীকে মেরে ফেলেছে। আমি তার বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক পাতিবিলা গ্রামের কয়েকজন জানান, ভাড়াটে ডাক্তার সোহেল রানাকে দিয়ে শুভ কিনিক এ- প্রাইভেট হাসপাতালের মালিক সুভাষ কুমার প্রায় দিনে ও রাতে বিভিন্ন ধরনের অপারেশান করে আসছিলো। তারা আরো জানান, ঝাড়–দার হয়েছে নার্স আর সুইপার যদি আয়া হয়, আর মাতাল ডাক্তার দিয়ে যদি অপারেশন করানো হয় তাহলে তো রোগী মারা যেতেই পারে।
মাত্র ৮ দিন পুর্বে নেপা মোড়ের মা ও শিশু কিনিক ও একই এলাকার একতা কিনিকে ভুল সিজার অপারেশান করার সময় নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানার হাতে সীমান্ত এলাকার জিনজিরা পাড়ার মরিয়ম খাতুন ও লাবনি নামের দু’ প্রসুতি মায়ের মৃত্যু হয়। একের পর এক প্রসুতি মায়েদের মৃত্যুর ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যেন ঘুম ভাংছেই না।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আনঞ্জুমান আরা খাতুনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
৮দিনের মধ্যে তিনটি প্রসুতি মায়ের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ঝিনাইদহ সিভিল সার্জন এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন মহেশপুরের ১৮টি প্রাইভেট হাসপাতাল ও কিনিকে অভিজ্ঞ কোন ডাক্তার ও নার্স না থাকলেও প্রসুতি মায়ের অপারেশন বন্ধ নেই। একের পর এক হত্যা কান্ড ঘটলেও তিনি কিনিক মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল জানান, বিষয়টি আমার জানা নেই। আর এ সব কিনিক গুলো বন্ধ করে দেওয়া উচিৎ। তিনি আরো জানান আমি খুবদ্রুত কিনিক গুলোতে অভিযান চালাবো।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের চাচীর ইন্তেকালে: খানজাহান আলী থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, খুলনা ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র ছোট চাচী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, মাষ্টার মনিরুল ইসলাম, আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান,মোঃ শাকিল আহম্মেদ,এফএম জাহিদ হাসান জাকির,মাসুদ পারভেজ সোহেল,মোঃ শাহজাহান হাওলাদার, সৈয়দ আলী রেজা নান্নু, আউয়াল আজাদ, মুস্তাফিজুর রহমান মানিক, সুমন মুন্সি, রানা হাওলাদার, সেলিম রেজা, খাইরুল ইসলাম, গোলাম রসুল, শহিদুল ইসলাম, মো. শফিউদ্দিন শফি, ৩৪নং ওয়ার্ড সভাপতি শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আ. হক, ৩৬নং ওয়ার্ড সভাপতি আ. হামিদ সরদার, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত ্আলী, খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান রুপম ও ওলিয়ার রহমান রাজু। অনুরুপ বিবৃতি জানিয়েছেন খানাবাড়ী যুব সংঘ কাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, মেম্বর মো. আরিফ হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মো. শফিউদ্দিন, ফিরোজ আহমদ স্বপন, মাষ্টার রবিউল ইসলাম, এনামুল হাসান, মঞ্জুরুল ইসলাম মেজবা, মামুন শেখসহ কাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ত্রি পক্ষিয় সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে আন্দোলনের আল্টিমেটাম
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে গত ২৬ জুলাই রবিবার খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ি ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক মিল মালিকের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের সময় রয়েছে ১ সপ্তাহ , মঙ্গলবার সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে ১ টি প্রতিনিধি দল খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে বৈঠক করেন। এ সময় নেতৃবৃন্দ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে জানতে চাইলে শ্রম পরিচালক বলেন মিল মালিকের সাথে গত ১৭ আগষ্ট (সোমবার) কথা হয়েছে। তিনি বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , আমির মুন্সি, আবু জাফর, খলিল খন্দকার , সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক । ঈদের পূর্বে ২৬ জুলাই অনুষ্ঠিত ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহার পুর্বেই সকল শ্রমিককে ৬ হাজার করে টাকা দেয়ার কথা থাকলেও মিল মালিক ত্রি পক্ষিয় বৈঠকের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শ্রমিকদের পরিশোধ করেনি । ফলে শ্রমিকরা ত্রি পক্ষিয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল ১ মাসের ভিতর চুড়ান্ত বিল পরিশোধের সেটা দেয়া না হলে কঠিন আন্দোলনের কর্মসৃচি ঘোষনা করা হবে বলে আন্দোলনরত শ্রমিকরা জানান। এছাড়া আগামিকাল (বৃহস্পতিবার) সকাল ১১ টায় আন্দোলনরত শ্রমিক ,কর্মচারী ও ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তানেরা খুলনা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবে বলেও নেতৃবৃন্দ জানান ।
শিরোমণিতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর রহস্য জনক আত্মহত্যা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধু আত্মহত্যা করেছে । ১৮ আগষ্ট মঙ্গল সকাল সাড়ে ৮টায় উত্তর পাড়ার মোঃ সোহাগ হোসেনের স্ত্রী রেবেকা বেগম (২২) স্বামীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে । রেবেকার স্বামী সোহাগ জানায় সকালে বাড়ির থেকে বেরিয়ে পাশ্বের বাড়িতে যায়, সেখান থেকে সে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ, দরজার সিদ্র দিয়ে দেখে তার স্ত্রী ঘরের আড়ার সাথে ঝুলছে। তাৎক্ষনিক চিৎকার করে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে পরিবারের সহযোগীতায় স্থানীয় একটি কিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাঃ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী জানায় কিস্তির টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বায়জিত ইবনে আকবর ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করে লাশটি ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত ॥ উপসর্গে এক জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৮০ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাজ্জেল হোসেন (৭৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। সে হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের বিশারত মন্ডেলের ছেলে।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮১ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৫ টি পজেটিভ।
আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ২ জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ৩ জন। আক্রান্ত ১৩৮০ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৬৯ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, ইসলামিক ফাউন্ডেশন গঠিত ইফা কমিটি এ পর্যন্ত মোট ৪২ জন করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত হওয়া ব্যক্তির লাশ জানাজা শেষে দাফন সম্পন্ন করেছে।
মোড়েলগঞ্জে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে বাগেরহাটের মোড়েলগঞ্জের ৫নং রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
রামচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরুন সমাজ সেবক সরদার সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন হাওলাদাদার, সাধারণ সম্পাদক এস মহিদ হোসেন স্বপন সহ স্থানীয়আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ছেয়ে গেছে ফেষ্টুন ব্যানার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন সুমন এর নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসসহ বিভিন্ন সরকারি প্রোগ্রামে ফেষ্টুন ব্যান সাটিয়েছেন। সাব্বির আহমেদ সুমন ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। বর্তমানে যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
রামপালে ওয়ার্ল্ড ভিশন মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে মোবাইল মানি-ট্রান্সফারের মাধ্যমে নগদ অর্থ বিতরন করা হয়েছে। ওয়াল্ড ভিশন বাংলাদেশ, কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপোন্স প্রকল্পের আওতায় মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ও অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ৪টি ইউনিয়নে ৩৭৪ জনকে অর্থ বিতরন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে পর্যায়ক্রমে ১৮৫৬ লোকের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এপিসি ম্যানেজার প্রশান্ত নাফাক এর সভাপতিত্বে ও লিপি পান্ডের সঞ্চালনায় অর্থ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত, ইস্টেও চিঠি শিকদার প্রমুখ।
যশোরের শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মন্টু মাষ্টার ইন্তিকাল করেছেন
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মন্টু মাষ্টার ইন্তিকাল করেছেন। করোনার ভাইরাস উপসর্গ নিয়ে তিনি মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন।
মৃত্যু কালে মরহুমের বয়ষ হয়েছির ৭৮ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শার্শার ছোট মান্দারতলা নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
মরহুম মনিরুজ্জামান মন্টু মাষ্টার এর স্বজনেরা ও বড় ছেলে (পুলিশের একজন কর্মকর্তা) বলেন তার পিতা বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। যশোর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হয় তার বাবাকে। অতঃপর তার বাবার অবস্থার অবনতি হলে তিনি তার বাবাকে ঢাকার ্ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মারা যান। সকলের প্রিয় মনিরুজ্জামান মন্টু মাষ্টার ছিলেন একজন প্রতিবাদি কণ্ঠ। সমাজ সেবক। তার নেতৃত্বে অনেক মসজিদ ও রাস্তা সংস্কার হয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার কালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভুমি) রাসনা শারমিন মিথি। শার্শা থানা অফিসার ইন-চার্জ বদরুল আলম খান। মরহুম মনিরুজ্জামান মন্টু মাষ্টার এর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মুক্তি যোদ্ধা মোজাফফার হোসেন, বাবলুর রহমান বাবলা, মাষ্টার আনছার আলী, নাসির উদ্দিন,শাহ আলম, সাংবাদিক আব্দুল মান্নান, মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ, মাষ্টার, রাজনৈতিক ও সূধী অংশ নেন।
মহেশপুরে আবারও নেশা গ্রস্ত ডাক্তারের ভূল সিজার অপারেশনে কারনে প্রসুতি মায়ের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
আবারও সেই নেশা গ্রস্ত ডাক্তারের ভূল সিজার অপারেশনে কারনে রিনা খাতুন (৩২) নামের এক প্রসুতি মায়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর শুভ কিনিক এ- প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন করার সময় টেলিলেই তার মৃত্যু হয়।
মৃত রিনা খাতুন মহেশপুর উপজেলার হাবাশপুর স্কুল পাড়ার গ্রামের সামাউল ইসলামের স্ত্রী। এদিকে কিনিক মালিক সুভাষ কুমার তার শাগ্য পাগ্যদের নিয়ে রোগীর স্বজনদের সাথে দফা রফায় ব্যস্ত হয়ে পড়েছে। মৃত রিনা খাতুনের স্বামী সামাউল ইসলাম জানান,কিনিক মালিক আমার বৌকে মেরে ফেলেছে। আমি তার বিচার চাই। নাম প্রকাশে অনিচ্ছুক পাতিবিলা গ্রামের কয়েকজন জানান, ভাড়া করা নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানাকে দিয়ে শুভ কিনিক এ- প্রাইভেট হাসপাতালে মালিক সুভাষ কুমার প্রায় দিনে ও রাতে বিভিন্ন ধরনের অপারেশন করে আসছিলো। তারা আরো জানান, ঝাড়–দার হয়েছে নার্স আর সুইপার যদি আয়া হয় আর এক জন মাতাল ডাক্তার দিয়ে যদি অপারেশন করানো হয় তাহলে তো রোগী মারা জাবেই।
মাত্র ৮ দিন পুর্বে নেপামোড়ের মা ও শিশু কিনিক ও একই এলাকার একতা কিনিকে ভুল সিজার অপারেশন করার সময় নেশাগ্রস্ত ডাক্তার সোহেল রানার হাতে সীমান্ত এলাকার জিনজিরা পাড়ার মরিয়ম খাতুন ও সালমা নামের দু’ প্রসুতি মায়ের মৃত্যু হয়। একের পর এক প্রসুতি মায়েদের মৃত্যুর ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের যেন ঘুম ভাংছেনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আনঞ্জুমানআরা খাতুনের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল জানান, বিষয়টি আমার জানা নেই। আর এ সব কিনিক গুলো বন্ধ করে দেওয়া উচিৎ। তিনি আরো জানান আমি তারাতারিই কিনিক গুলোতে অভিযান চালাবো।
মহেশপুরে প্রতারক নামধারী জিনের বাদশা মোস্তফা দু’সহযোগিসহ পুলিশের হাতে আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
এলাকার সহজ সরল মানুষদেরকে বিভিন্ন স্থানে চাকুরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া,গুপ্তধনের সন্ধান দেওয়ার কথা বলে দীর্ঘ দিন ধরে এলাকায় প্রতারনা করে আসছিলো জিনের বাদশা নামে খ্যাত মোস্তাফা কামাল। মস্তোফা কামাল এলাকার সরকার দলীয় র্শীষ এক নেতার ছত্রছায়ায় এ ধরনের প্রতারনা করে আসছিলো বলে এলাকায় গুনঞ্জন উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কুশাডাঙ্গা এলাকা থেকে বাদশা নামে খ্যাত মোস্তাফা কামাল(৪৫),ভাই মফিজ উদ্দীন (৫৫) ও সহযোগি একই এলাকার জুলফিকার আলীকে (৪৫) আটক করে। পরে দুপরে আটক কৃতদেরকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম। উল্লেখ্যঃ গত ১৯ জুলাই সকালে কুশাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকার হাজারো নারী-পুরুষ প্রতারক জিনের বাদশা নামে খ্যাত মোস্তাফা কামালের শাস্তি ও আটকের দাবিতে জুতা ও ঝাড়– মিছিলসহ মানববন্ধন করে।
মহেশপুরে মাদক উদ্ধারের জন্য ৬ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
গত দু’মাসে বিপুল পরিমানের মাদক উদ্ধার ও আসামী আটকের জন্য ঝিনাইদহের মহেশপুর থানার ৬জন পুলিশ কর্তকর্তাকে পুরস্কৃত করেছেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
গত সোমবার দুপুরে ঝিনাইদহে পুলিশের কল্যান সভায় এ ৬জন পুলিশ কর্তকর্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত ৬জন পুলিশ কর্তকর্তারা হলেন মহেশপুর থানার ইন্সেপেক্টার (তদন্ত) রাশেদুল আলম,এস আই আব্দুল জলিল,এস আই রাকিবুল ইসলাম,এএসআই সজল কুমার,এএসআই রওশন আলী,এএসআই সিরাজুল ইসলাম। কল্যান সভায় মহেশপুরের ৬জন পুলিশ কর্তকর্তার হাতে পুরস্কৃত তুলে দেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। এসময় জেলা পুলিশের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলায় মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হয়রানীর অভিযোগ
শরনখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় ভাইদের সাথে জমিজমা নিয়ে সৃষ্ট বিরোধের জের দীর্ঘদিনের। কিন্তু উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ সর্দারের বড় ছেলে মুক্তিযোদ্ধা মোঃ গোলাম সরোয়ার বাবুলের মৃত্যুর পরে তার সম্পত্তি দখল সহ স্ত্রী সন্তানদের এলাকা ছাড়া করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন মৃত মুক্তিযোদ্ধার ভাই-বোন ও প্রতিবেশীরা।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বর্ডার-গার্ড (বিজিবির) ৩২ ব্যাটালিয়ানের (অবসরপ্রাপ্ত) ল্যান্সনায়েক মোঃ গোলাম সরোয়ার বাবুল সর্দার ২০০৭ সালে চাকুরী হতে অবসরে আসেন। ২০১৪ সালে পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ভাইদের সাথে বিরোধের সৃষ্টি হয়। ৩নং নলবুনিয়া মৌজার ৩৬৪ নং খতিয়ান থেকে তার ভোগ দখলীয় সম্পত্তির মধ্য হইতে ৮শতক জমি এলাকার সাধারন মানুষের স্বাস্থ্য সেবার জন্য দান করায় ২০১৪ সালে একটি কমিউনিটি কিনিক স্থাপন করা হয়। পরবর্তীতে নলবুনিয়া আব্দুল আজিজ সর্দার বাড়ীর ওই কমিউনিটি কিনিকে ২০১৫ সালে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদে মৃত মুক্তিযোদ্ধার বড় মেয়ে সাদিয়া সুলতানা সাথীর চাকুরী হলে পুনরায় ভাইদের সাথে সম্পর্কের অবনতির সৃষ্টি হয় ওই মুক্তিযোদ্ধার। এর পর থেকেই মুক্তিযোদ্ধা বাবুলের কন্যা সাদিয়াকে কিনিক থেকে তাড়াতে নানা প্রকার ষড়যন্ত্রের জাল বুনতে করতে শুরু করেন বাবুলের আপন ছোট ভাই মোঃ ছগির সর্দার, মোঃ কবির সর্দার, মোঃ কামরুল ইসলাম বাদল সর্দার, মোঃ সবুর সর্দার, বোন মোসাঃ শিল্পী বেগম ও চাচাতো ভাই আব্দুস ছাত্তার সর্দার সহ স্থানীয় একটি কুচক্রী মহল এবং চক্রের মুলহোতা আব্দুস ছাত্তার সর্দারের ইন্ধনে গত ৫বছরে সাদিয়ার বিরুদ্ধে বহু কাল্পনিক অভিযোগ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন মহলে দায়ের করে হয়রানি করার পাশাপাশি কিনিকে হামলাও চালিয়েছেন ছগির সর্দার। এমনকি জোর পুর্বক কিনিকে দান করা সম্পত্তির অভ্যন্তরে থাকা একটি মুল্যবান কড়াই গাছ কর্তন করে তা আত্মসাৎ করেন ছগির সর্দার। স্ত্রী সহ ৪ জন সন্তান রেখে মুক্তিযোদ্ধা বাবুল ২০১৮ সালের ১লা নভেম্বর মারা যাবার কিছুদিন পর থেকেই বাবুলের প্রতিবেশি আব্দুস ছাত্তার সর্দারের ইন্ধনে তার ছেলে-মেয়েদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন বাবুলের ভাইয়েরা। এক পর্যায়ে নির্যাতন সহ সম্পত্তি বিরোধ নিস্পত্তির জন্য চলতি বছরের ফেব্রূয়ারী মাসে শরনখোলা থানা পুলিশের কাছে মুক্তিযোদ্ধা বাবুলের স্ত্রী মমতাজ বেগম একটি অভিযোগ করেও কোন সুফল পাননি বরং উল্টো প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে চলতি বছরের মার্চ মাসে কিনিক সংলগ্ন এলাকায় ওই পরিবারের ভোগ দখলীয় সম্পত্তির মাটি খননে বাঁধা দেয় এবং মুক্তিযোদ্ধার স্ত্রী মমতাজ বেগমসহ শ্রমিকদেরকে মারধর করে তাড়িয়ে দেয় ছগির ও সবুর সর্দার। বর্তমানে পরিবারটিকে নুতন করে ফাঁসাতে চক্রের মুল নায়ক আব্দুস ছাত্তার সর্দারের কু-পরামর্শে ছগির সর্দার ও সবুর সর্দার এবং শিল্পী বেগম বাদী হয়ে স্থানীয় কয়েক জন বাসিন্দার স্বাক্ষর সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের একটি প্রত্যয়নে দোষী সাজিয়ে জেলা সিভিল সার্জনের কাছে সাদিয়ার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য মরিয়া হয়ে উঠেন।
মৃত মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার বাবুল সর্দারের বড় মেয়ে সাদিয়া সুলতানা সাথী জানান, আমার পিতা মৃত্যুর পর থেকেই রাতে ঠিকমত ঘুমাতে পারিনা, কেবা কারা দরজায় লাথি মারে, জানালা সহ মুল গেট টানা-টানি করে, ঘরের চালায় ইট পাটকেল নিক্ষেপ করে, সবসময়ই আতংকে থাকি। বাবা মারা যাওয়ার পর এখন এভাবেই প্রতিটি দিন কাটছে আমাদের। জমিজমা লুটে খাওয়ার জন্য আপন চাচারাই এখন আমাদের শত্রূ হয়ে দাড়িয়েছে। রাত পোহালে আমরা কোথায় যাই, কি করি,আমাদের পিছনে সর্বদা ছায়ার মতো লেগে থাকেন তারা। কারনে অকারনে গায়ে পড়ে সংঘাত সৃষ্টি করেন। এখন আমাকে আমার কর্মস্থল থেকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং বাড়ি থেকে অন্যত্র চলে যাবার জন্য বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে।
তবে, সিভিল সার্জনের কাছে দায়েরকৃত ওই অভিযোগে স্বাক্ষর করা কয়েকজন বাসিন্দা নাম গোপন রাখার শর্তে বলেন, ছত্তার সর্দার ও ছগির সর্দার আমাদের সরকারি প্রনোদনা পাইয়ে দেওয়ার কথা বলে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তারা কি করেছে তা আমরা জানিনা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম হাওলাদার, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য মিসেস দুলিয়া লোকমান, সুলতান সর্দার, নবী হোসেন সর্দার, আব্দুল লতিফ হাওলাদার ও আঃ জব্বার ফরাজী সহ অনেকে বলেন, মুক্তিযোদ্ধা বাবুল সর্দারের সাথে দীর্ঘদিন ধরে তার ভাইদের জমিজমা নিয়ে বিরোধ ছিল কিন্তু তিনি মারা যাওয়ার পর তার জানাজায় দাড়িয়ে আব্দুস ছাত্তার সর্দার সহ অন্যরা মরদেহের খাটিয়া ধরে গ্রামবাসীদের সামনে ঘোষনা দিয়ে ছিলেন মৃত বাবুলের পরিবারের উপর তারা আর অত্যাচার করবে না। কিন্তু কয়েকদিন পরেই পরিবারের উপর আবার নির্যাতন শুরু করেন। তবে, ওই পরিবারটিকে নানা ভাবে হয়রানি করার নেপথ্যে আছেন বাবুলের প্রতিবেশি ও চাচাতো ভাই ছাত্তার সর্দার। সাধারন মানুষকে হয়রানি করাই তার এখন পেশা হয়ে উঠেছে।
এ ব্যাপারে ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম টিপু বলেন, সম্পত্তি নিয়ে উভয়ের মধ্যে সমস্যা আছে। আমি কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।
শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম.এ খালেক খাঁন বলেন, সহযোদ্ধা বাবুল মারা যাওয়ার পর সম্পত্তি বিরোধের বিষয়টি একবার নিষ্পত্তি করা হয়েছে। বর্তমান বিষয়ে আমার জানা নাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, অভিযোগের বিষয়টি আমিও খোঁজ খবর নিয়েছি। ওই কিনিকে কোন ধরনের অনিয়ম পাওয়া যায়নি। অভিযোগের বাদী সাদিয়ার চাচা ছগির ও সবুর সর্দারদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় বার বার তারা সাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন।
তবে, আব্দুস ছাত্তার সর্দার বলেন, ওই পরিবারের সাথে আমার কোন দন্ধ নেই। আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করে থাকলে তা সম্পুর্ন ভিত্তিহীন।
অন্যদিকে, ছগির সর্দারসহ অন্যরা বলেন, আমরা তাদের কোন হয়রানি করছি না। জমি নিয়ে সমস্যার ইতিমধ্যে সমাধান হয়েছে ।তবে স্থানীয়রা কিনিকে সেবা বঞ্চিত হওয়ায় আমরা একটি অভিযোগ দিয়েছি । যাতে তাকে এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত কয়রা দাকোপের চার হাজার ছয়শত পরিবার ‘নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ’ পেলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার দাকোপ ও কয়রার চার হাজার ছয়শ’ পরিবার “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” পেলেন। ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এই সব পরিবার শাড়িসহ ১৭ ধরণের উপকরণ পেয়েছেন।
কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন সাইকোন আম্ফান সাড়াদান প্রকল্পের আওতায় খুলনা জেলার আজ মঙ্গলবার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ৬০০টি পরিবারের মধ্যে নারীর মর্যাদা সুরক্ষায় ১৭ ধরণের উপকরণ প্রদান করা হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এই উপকরণাদি হস্তান্তর করা হয়।
নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আমিরুন নেছা, সুলতা ম-ল, রিনা সরদার প্রমুখ।
উল্লেখ্য, কেয়ার-বাংলাদেশের সহায়তায় রূপান্তর এই প্রকল্পের আওতায় খুলনা জেলার কয়রা ও দাকোপে সর্বমোট ৪,৬০০ পরিবারের মধ্যে “নারীর মর্যাদা সুরক্ষায় উপকরণসমূহ” (উরমহরঃু করঃং) বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।
তালায় বৃদ্ধকে হত্যার অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
ইলিয়াস হোসেন, তালাঃ
সাতক্ষীরার তালায় ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর নিকারী (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জেয়ালা নলতা ও হাজরাকাটী গ্রামের মধ্যবর্তীস্থান নলবুনিয়া ঘেরে এ ঘটনা ঘটে। নিহত লুৎফর নিকারী তালা উপজেলার জেয়ালা নলতা নিকারীপাড়ার মৃত আইজুল নিকারীর ছেলে। এদিকে তার ছেলে সেলিম নিকারী বর্তমানে তালা হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহতের ভাতিজা জেয়ালা নলতা গ্রামের রুহুল আমিন নিকারী জানান, রাতে নলবুনিয়া বিলের সরকারি খালে তার চাচাতো ভাই সেলিম নিকারী মাছ ধরছিল। ওই খালের সঙ্গে ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের মাছের ঘের রয়েছে। সেলিম মাছ ধরার সময় মশিয়ারের সহযোগী রনি মাছ চুরির অভিযোগে তাকে আটক করে। এরপর সরদার মশিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে রনি ও তার অপর সহযোগী তুহিন শেখকে নিয়ে সেলিমকে মারপিট করে।
তিনি আরও বলেন, মারপিটর ঘটনাশুনে সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী ঘটনাস্থলে দৌঁড়ে যায়। সেখানে যাওয়া মাত্রই সরদার মশিয়ার, তুহিন ও রনি একত্রে তাকেও মারপিট করে। পরে গ্রামবাসী গিয়ে লুৎফর রহমানকে মৃত অবস্থায় দেখতে পায়। সেলিমকেও তার পাশে অচেতন অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে ঘের মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি শেখ তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে মারধর করতে থাকে। এর কিছুক্ষন পর তিনি জ্ঞান হারালে দু’জনকেই তালা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সয়ম তালা স্বাস্থ্যকমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, তাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তবে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, জিজ্ঞাসাবাদের জন্য সরদার মশিয়ারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ পদে ২২ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আলমগীর হোসেন,কেশবপুর
যশোরের কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদে ২২ জন মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির নিকট জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় ছিল ১৮ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়সীমা অতিবাহিত হওয়ার পর কেশবপুর প্রেসকাবের হলরুমে প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম মনোনয়নপত্র জমাদানকারীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এক জন করে প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি আবদুস সাত্তার (দৈনিক সংগ্রাম), রুহুল কুদ্দুস (দৈনিক ইনকিলাব) ও আবদুল হাই সিদ্দিকী (দৈনিক নয়াদিগন্ত)। সাধারণ সম্পাদক পদে মোতাহার হোসাইন (দৈনিক সমকাল) ও জয়দেব চক্রবর্ত্তী (দৈনিক প্রতিদিনের সংবাদ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম আর মঈন (দৈনিক দক্ষিনঞ্চল), আবদুর রহমান (দৈনিক মানবজমিন), আবদুল মজিদ ও উৎপল দে (দৈনিক প্রতিদিনের কথা)। কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান (দৈনিক সংবাদ)। দফতর সম্পাদক মশিয়ার রহমান (দৈনিক আলোকিত বাংলাদেশ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম (দৈনিক আমার সময়)। গ্রন্থাগার সম্পাদক পদে শাহীনুর রহমান (দৈনিক ভোরের ডাক) ও মতিয়ার রহমান। নির্বাহী সদস্য পদে নূরুল ইসলাম খান ( দৈনিক কালের কন্ঠ) , কে এম কবির হোসেন দৈনিক জনকন্ঠ) , আবদুর রাজ্জাক দৈনিক আজকালের খবর), আবদুল্লাহ আর ফুয়াদ (দৈনিক গ্রামের কাগজ), আবদুল করিম (দৈনিক তৃতীয়মাত্রা), এ কে আজাদ ইকতিয়ার ও রুহুল আমীন বিশ্বাস।
এদিকে মনোনয়ন পত্র বাছাই ১৯ আগস্ট (বুধবার) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মনোনয়ন পত্র প্রত্যাহার ২০ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে কেশবপুর প্রেসকাবের নোটিশ বোর্ডে ২২ আগস্ট (শনিবার) বিকাল ৫টায়। ভোটাররা ৫ সেপ্টেম্বর (শনিবার) ভোটের দিন ব্যালটে প্রার্থীর নামের উপর অথবা নামের ডান পাশে সীল প্রদান করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেশবপুর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার ৫৫ জন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ জুলাই কেশবপুর প্রেসকাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন আশরাফ-উজ-জামান খান। সে সময় সভাপতি পদে তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন জয়দেব চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে দাঁড়ানো ৩ প্রার্থীর মধ্যে বিজয়ী হন মোতাহার হোসাইন। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল হাই সিদ্দিকী ও মশিউর রহমান।
ছাত্রলীগনেতা এ্যাড. শেখ আবুল কালাম আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে নিজস্ব চেম্বারে সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. শেখ আবুল কালাম আজাদ মতবিনিময়কালে বলেন, আমি ও আমার পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বিগত জামাত জোট সরকারের বিরুদ্ধে রাজপথে ছিলাম, আমি ছাত্র লীগের সভাপতি থাকাকালীন বর্তমান আ’লীগ সরকারের উন্নয়নের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছি এবং আজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী আদর্শে কাজ করে চলেছি। এরই ধারাবাহিকতায় গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্মান জনক ভোট পেয়ে ছিলাম, আমি জনগণের সাথে, পাশে আজ ও আছি ভবিষ্যৎ থাকবো ইনশাআল্লাহ।











































