Home আঞ্চলিক বিতর্কিত প্রাইমারী শিক্ষক কিরীটী রায়কে অন্য স্কুলে বদলি করা হয়েছে

বিতর্কিত প্রাইমারী শিক্ষক কিরীটী রায়কে অন্য স্কুলে বদলি করা হয়েছে

126

স্টাফ রিপোর্টারঃ
অবশেষে খুলনার বিতর্কিত প্রাইমারী শিক্ষক কিরীটী রায়কে তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানী, নারী শিক্ষকদের হেনস্থা, ইভটিজিং ও ৫ জন নারী শিক্ষকের শরীরের স্পর্শকাতর অংশের ছবি তোলা এবং বদলিকৃত প্রধান শিক্ষকের সাথে খারাপ আচরণের অপরাধ প্রমানীত হওয়ায় তাকে বদলি করা হয়েছে বলে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। কিরীটী রায় দীর্ঘদিন নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় জেল খেটেছেন। গত ১ বছর ধরে তিনি বরখাস্ত আছেন। তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা কালীন তার বিরুদ্ধে অন্তত ৫টি বিভাগীয় মামলা হয়েছে। কয়েকটি মামলার সাজা এখনও অপেক্ষামান আছে। এতসব অপরাধের পরেও তাকে এই স্কুলে যোগদানের সুযোগ দিয়েছিল খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকদের চাপে কিরীটী রায় এই স্কুলে যোগদান না করে পালিয়ে যায়। ফলে বাধ্য হয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাকে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেছে। আজ সোমবার তাকে এই বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় কিরীটী রায় তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য আসেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা তাকে স্কুল থেকে বের করে দেয়। এরপর এলাকাবাসী প্রধান শিক্ষকের টেবিলের রেজিস্টার বই, শিক্ষক হাজিরা বই, রিটার্ন ফাইল ও কিরীটী রায়ের যোগদানের কাগজ নিয়ে যায়। শিক্ষকদের অনুরোধে তারা কাগজপত্র ফেরত দেয়। ঐদিন ক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগে গণস্বাক্ষর করে কিরীটী রায়কে এই স্কুলে যোগদান না করানোর দাবি করেন। ঐ দিন অভিভাবকরা অভিযোগ পত্রে উল্লেখ করেছিলেন, এই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানী, নারী শিক্ষকদের হেনস্থা, ইভটিজিং ও ৫ জন নারী শিক্ষকের শরীরের স্পর্শকাতর অংশের ছবি তোলা, বিনা অনুমতিতে একজন সহকারী শিক্ষীকার সাথে গোপন পাসপোর্টে একাধিকবার ভারত ভ্রমণ করার জন্য বিভাগীয় মামলা আছে। আমরা এইসব বিভাগীয় মামলার নিরপেক্ষ তদন্ত চাই ও শাস্তি চাই।
কিরীটী রায়ের বদলির বিষয়ে অভিভাবকরা জানিয়েছিলেন, তার মত একজন বিতর্কিত শিক্ষককে আমরা এই স্কুলে দেখতে চাই না। কিছুদিন আগে তিনি ৫ জন নারী শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন ১শত পৃষ্ঠার অভিযোগপত্র প্রস্তুত করে ঐ শিক্ষকদের অন্য স্কুলে বদলির ব্যবস্থা করেছিলেন। কিরীটী রায় ২০০৯ সালে প্রথমবার তালতলা উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ঐ বছর একজন ছাত্রকে অমানবিক প্রহার কারার অভিয়েগে তাকে এই স্কুল থেকে শাস্তিযোগ্য বদলি করে দৌলতপুরের কার্তিককুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে দুই জন নারী শিক্ষক তার রিরুদ্ধে মামালা করেন। সেখান থেকে তাকে মেরে তাড়ানো হয়। এরপর তাকে শাস্তিযোগ্য বদলি করে দাকোপের কালাবগী সালেহা হাফেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে তিনি বড় ধরনের অপকর্ম লিপ্ত হয়ে আবার ২০১৬ সালে এই স্কুলে যোগদান করেন। এরপর একাধিকবার বিভাগীয় মামলা খেয়ে তিনি এই স্কুলের পরিবেশ নষ্ট করে চলেছেন। এখন তিনি বরখাস্ত আছেন। আমরা আর তাকে এই স্কুলে দেখতে চাই না। উল্লেখ্য, এই শিক্ষক ১৭ বছরের চাকুরী জীবনে এই নিয়ে ৭ বার স্কুল পরিবর্তন করেছেন, গুরুতর অপরাধে একাধিকবার শাস্তিযোগ্য বদলী হয়েছেন, তার বেতনের একটি বড় অংশ শাস্তিযোগ্য অপরাধের জন্য কর্তন হয়। বিভিন্ন অপরাধে শিক্ষা অফিসের তদন্তে তার বিরুদ্ধে যে সব বিভাগীয় মামলা আছে সেগুলোর প্রকৃত সাজা হবে বলে মনে করেন ভুক্তভোগীরা।