
বটিয়াঘাটার উপজেলা প্রশাসনের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার বেলা ১১ টায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে স্হানীয় পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা পুঁজা উদযাপন পরিষদের ভাঃ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ’র সঞ্চালনায় এবং উপজেলা পুঁজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের স্বাগত বক্তৃতায় অনুষ্ঠিত সভায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আসাদুর রহমান,থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, সদর ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ইউপি চেয়ারম্যান আসলাম হোসেন,ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, হিন্দু-বৌদ্ধ -খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাঃ মনোরন্জন মন্ডল,পুঁজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ব্যবসায়ী চয়ন বিশ্বাস,জেলা পুঁজা উদযাপন পরিষদ নেতা অধ্যাঃ অজিত বিশ্বাস ও প্রদীপ হীরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান কৌশিক পাল,প্যানেল চেয়ারম্যান কবির আকুন্জি, প্যানেল চেয়ারম্যান দেবব্রত টিকাদার,অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,আ’লীগনেতা মানস পাল,অধ্যাঃ বিশ্বজিৎ গাঙ্গুলী,অধ্যাঃ পঞ্চানন মন্ডল,হরিনটানা থানার প্রতিনিধি এসআই জহিরুল ইসলাম ইউপি সদস্য অশোক মন্ডল, ইউপি সদস্য পার্থ রায় মিঠু,মিলন মল্লিক, ইউএনওর প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ পদ দাস,অফিস সহকারী সুজন বিশ্বাস সহ উপজেলার ৯৮ টি পুঁজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
তথ্য বিবরনী
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সকালে খুলনা জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন। খুলনা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ^ শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা এবং শিশু অতিথি কুররাতুল আইন রাইকা ও জায়ান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য নিশ্চিত করতে হবে সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। সংস্কৃতিক বিকাশের জন্য দিতে হবে উপযুক্ত পরিবেশ। এগুলো শিশুদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীদের হাত ধরেই বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে।
আগামী ৭ অক্টোবর বিকাল চারটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর রবিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় লিডার্সের বাস্তবায়িত জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প”এর উপকারভোগী জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ সর্বমোট ১০০ জন যুব-নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ডিগনিটি সামগ্রী প্যাকেজে ছিল ১টি ঢাকনাসহ বালতি, ৫ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ পিচ তোয়লে, ১টি স্যাভলন সাবান, ১ প্যাকেট ওয়াশিং পাউডার ও ১টি লিকুইড স্যাভলন বোতল। প্রকল্প অফিসার জনাব রওনক আরা এর সঞ্চালনায় উক্ত ডিগনিটি সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম হুসেনুজ্জামান, চেয়ারম্যান, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাশেদ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আশাশুনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি জলবায়ু এ্যডভোকেসি ফোরামের সদস্য জনাব বনমালী দাশ ও অবলম্বন ফুড ব্যাংকের সভাপতি জনাব যমুনা রানী ও প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন নারীগন যদি শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকেন তাহলে দূর্যোগকালীন সময়ে ঐ পরিবারে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হিসাবে এই প্রকল্প কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান কর্মকৌশল প্রনয়নে ভূমিকা রাখবে। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সকে অভিনন্দন জানিয়ে বলেন যুবনারীদের মাঝে যে সকল সামগ্রী প্রদান করা হচ্ছে সেগুলি এই দূর্যোগে পীড়িত লবনাক্ত এলাকার যুব-নারীদের স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ অবদান রাখবে এবং দূর্যোগকালীন সময়ে সেচ্ছাসেবী ভূমিকা পালনে সক্ষম হবে।
বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মহেশপুর প্রতিনিধি
বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯সেপ্টম্বর) সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে উপজেলা ওলামা ও ইমাম পরিষদ। বিভিন্ন সেøাগানে পৌর শহর প্রদক্ষিণ করে কলেজ স্ট্যান্ডে গিয়ে সমবেত হন। পরে এক সমাবেশে তারা হুঁশিয়ারী দিয়ে বলেন বিশ্ব নবীকে নিয়ে কোন অপমান বরদাস্ত করা হবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মুসল্লিরা। সে সময় মহেশপুর কওমি মাদ্রাসার সহ সভাপতি নাজির আহমেদ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, খুলনা বিভাগের কওমি মাদ্রাসার ওলামা পরিষদ মহেশপুর শাখার সেক্রেটারি সরোয়ার হোসেন সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা
কালিয়া প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় চাঁদা না দেওয়ায় হামিদপুর ইউনিয়নের নবগঙ্গা নদীর খেয়া ঘাট (লীজ কৃত) জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ২০ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহকারে জোরপূর্বক এ ঘাট দখল কওে নেয়। এ ঘটনায় সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের কমান্ডিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঘাট মালিক পার-বিষ্ণুপুর গ্রামের দুধো মোল্যার ছেলে হাসমত মোল্যা।
লিখিত অভিযোগে জানা যায়, হাসমত মোল্যা বাংলা ১৪৩১ সালে ১লা বৈশাখে কালিয়া উপজেলা পরিষদ থেকে এক বছরের জন্য সর্বোচ্চ দরদাতা নিযুক্ত হয়ে ৬ লক্ষ টাকায় খেয়াঘাট ইজারা গ্রহন করেন। গত ২০সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী বুড়ীখালী গ্রামের আহাদ শেখ,আকছাদ শেখ, মাকছুদ শেখ, সামছু শেখসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহকারে হামিদপুর খেয়া ঘাটে উপস্থিত হয়ে খেয়া ঘাট চালাতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা ঘাট মালিককে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। তখন প্রাণ ভয়ে ভুক্তভোগীরা পালিয়ে যান। উল্লিখিত সন্ত্রাসীদের নিকট থেকে বৈধ ইজারাকৃত খেয়া ঘাট অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়েছেন ভুক্তভোগী।
এ বিষয় অভিযুক্ত আহাদ শেখ বলেন, বিষয়টি গ্রামের মাতুব্বরেরা বসে মীমাংসা করে দিয়েছে। এ অভিযোগ ভিত্তিহীন।
এ প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর নড়াইল জেলা ক্যাম্পের ক্যাপ্টেন জামানের সাথে কথা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
মোংলা অবস্থান কর্মসূচি পালন
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের পক্ষ থেকে রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেইটে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, মোঃ তারিকুল ইসলাম মোংলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে তিনি এ অফিসটিকে ঘুষ ও দালালমুক্ত করেছেন। এতে তিনি উপজেলা জুড়ে ব্যাপক সুনামও কুড়িয়েছেন। তার এ কাজের ফলে সাধারণ লোকজন সময় মত সঠিক সেবা পাচ্ছেন। এর আগে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্মে হয়রানী হতেন সেবাগ্রহীতার। তাই এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবার মান স্বচ্ছ রাখতে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবী জানান তারা। অবস্থান কর্মসূচি শেষে এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন তারা।
উল্লেখ্য, গত সপ্তাহে এসিল্যান্ড তারিকুল ইসলামের বদলি আদেশ আসে। এর আগে তিনি এখানে যোগদান করেন চলতি বছরের ১৮এপ্রিল।
খুলনা প্রেসক্লাবের জন্য সিলিং ফ্যান ও টি টেবিল প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের জন্য ২টি সিলিং ফ্যান ও ২টি টি টেবিল প্রদান করেছেন গ্লোবাল খুলনা’র সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন। রবিবার দুপুরে তিনি ক্লাবের আহবায়ক এনামুল হকসহ উপস্থিত নেতৃবৃন্দকে ২টি সিলিং ফ্যান ও ২টি টিটেবিল হস্তান্তর করেন।
হস্তান্তরকালে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটির সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য কাজী শামীম আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, ক্লাবের ইউজার সদস্য মহেন্দ্রনাথ সেন এবং সাংবাদিক মোঃ রাজু আহমেদ প্রমুখ।
খুলনা জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদকের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১:০০ ঘটিকায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে উপজেলার ৯৬টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। প্রধান অতিথি বলেন, হিংসা-বিদ্বেষ, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে বাঙালির সংস্কৃতির অংশ হিসেবে সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে শারদীয় পূজা উদযাপন করতে হবে। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র ও অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস। উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি দেব প্রসাদ সরকার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক প্রদীপ কুমার হীরা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মণ্ডল, উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মানস পাল, ১নং জলমা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত বিশ্বাস, ২নং বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিটু, ৩নং গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, ৪নং সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, ৭নং আমিরপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক পাল, উপজেলা পূজা পরিষদ নেতা মিলন কান্তি মণ্ডল, মেম্বার অশোক বিশ্বাস, গঙ্গারামপুর ইউনিয়নের মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরূপ অধিকারী, সুখদাড়া তুলসি মায়ের মন্দিরের সভাপতি প্রসেন বিশ্বাস, অধ্যাপক পঞ্চানন মণ্ডল, জগৎ মাতা মন্দিরের সাধারণ সম্পাদক নিখিল রায়, কৈয়া কলেজের ভাইস প্রিন্সিপাল বিশ্বজিৎ গাঙ্গুলী প্রমুখ নেতৃবৃন্দ।
খুবির বঙ্গবন্ধু হলে বাউল সন্ধ্যা ও নবাবী খানা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের আয়োজনে বাউল সন্ধ্যা ও নবাবী খানা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যার পর শুরু হয় বাউল সন্ধ্যার আনুষ্ঠানিকতা। এ সময় জনপ্রিয় সব বাউল গানে কানায় কানায় ভরপুর হয়ে উঠে বঙ্গবন্ধু হল প্রাঙ্গণ। হলের শিক্ষার্থীদের পাশাপাশি আগত শিল্পীদের সুরের মুর্ছনায় মেতে ওঠে শিক্ষার্থী ও দর্শকরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আয়োজন উপভোগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। এখন সবাই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী এসব আয়োজন দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে এর আগে কখনও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে দেখা যায়নি। খুলনা বিশ্ববিদ্যালয়কে দেখে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অনুষ্ঠান আয়োজন করছে। এ থেকে প্রমাণিত খুলনা বিশ্ববিদ্যালয় সব সময় রোল মডেল।
প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদ এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ও গণরুম না থাকা এবং আবাসিক হলগুলো শিক্ষকদের নিয়ন্ত্রণে থাকায় তারাও তাদের বিশ্ববিদ্যালয়কে এভাবে গড়ে তুলতে চান।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতরা এখনও হাসপাতালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে। প্রায় প্রতিদিন কেউ না কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে। তাদের আত্মত্যাগ ও সংগ্রামে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এটিকে ধরে রাখতে হবে। নিজেদের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। মেধা, শক্তি-সামর্থ্যে বেড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। অনুষ্ঠানে শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণ ও আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। বাউল সন্ধ্যা শেষে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের নবাবী খানা অনুষ্ঠিত হয়।
খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ’১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৯ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসায়ন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. রেজাউল হক। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. আহসান হাবিব।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাথেন ’১৯ ব্যাচের শেখ মাকসুদুল ইসলাম, ’২০ ব্যাচের আয়মান মাহবুব, ’২২ ব্যাচের মাহথির মোহাম্মদ। মানপত্র পাঠ করেন ’২২ ব্যাচের শিক্ষার্থী সানজিদুজ্জামান ইমন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. আহসান হাবিব যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিড্স থেকে পিএইচডি অর্জন করায় ডিসিপ্লিনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২০ ব্যাচের শিক্ষার্থী উম্মুল মাফউলা হাবিবা ও আতিকুল ইসলাম।
এর আগে নবীনবরণ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিএল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে খুলনা সরকারি ব্রজলাল কলেজে তিন দিনব্যাপী বইমেলা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ২০২৪ রবিবার সকাল ১১ টায় কলেজের একাডেমিক ভবন-২ এর কনফারেন্স রুমে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীরাতুন্নবী (সা.) এর উপর বক্তব্য রাখেন ও তিন দিনব্যাপী বইমেলা এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব। এসময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কলেজের শহীদ মিনার চত্বরে বইমেলা স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মোঃ হুমায়ুন কবীর।
খুলনা জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে বিভিন্ন মন্দির কমিটির সাথে মতবিনিময় সভা
দাকোপ প্রতিনিধি
খুলনার দাকোপে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎসব উদযাপন উপলক্ষে খুলনা জেলা হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর উদ্যোগে বিভিন্ন মন্দির কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৪ টায় দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব ও দাকোপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন দাকোপ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান। তিনি সকলকে আনন্দ মূখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালন করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন আগামীর দেশ নায়ক আমাদের অহংকার তারেক রহমানের নির্দেশ বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোকজন যাতে এক সাথে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করেন এই বার্তা পৌছায়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক শেখ মোজাফার হোসেন, সদস্য সচিব আলামিন সানা, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা বেনীমাধব বিশ্বাস, মেঘনাথ সরকার, কৌশল্যা রায়, কামরুল ইসলাম, বেল্লাল মোল্লা, মোঃ ফয়সাল, তপন কুমার মন্ডল, খান মনিরুল ইসলাম মনি, আবদুল রহিম তালুকদার, মানষ গোলদার, রাজু হাওলাদার, হালিম হাওলাদার, বিকাশ মন্ডল, সুদাম রায়, মোঃ ফয়সাল আলম গাজী, মোঃ হাফিজুল, প্রসেনজিত রায়, রতম মন্ডল, সেলিম শেখ, আবেদ খান, পাপ্পু সাহা, আমিনুল হোসেন রনি, সেলিম হাওলাদার, ইমন গাজী, শফিকুল ইসলাম শফি,জয়দ্রুত বিশ্বাস,,রাজু খান, হোসাইন আদনান, সরজিত বর্মন সহ দাকোপের বিভিন্ন দুর্গাপূজা মন্দিরের সভাপতি/ সম্পাদক ও সদস্যবৃন্দ।
বেসরকারী পাট ,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কনভেনশন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শ্রমিক নেতাদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজী, তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশ ও জাতি ফ্যাসিবাদ ও বাকশালমুক্ত হয়েছে। কিন্তু মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। পুঁজিপতি মালিক গোষ্টির আক্রোশের স্বীকার হয়ে খুলনার তরুন জনপ্রিয় শ্রমিক নেতা ফেডারেশনের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক সহ আন্দোলনরত বিভিন্ন মিলের শ্রমিক নেতাদের নামে আদালতে গায়েবী মামলা দেওয়া হয়েছে , মামলা দিয়ে হয়রানী করে শ্রমিকদের এ আন্দোলন থামানো যাবেনা, তিনি অনতিবিলম্বে মহসেন জুট মিলের মালিক সহ এ মিল থেকে লুটপাট কারী মালিকের এজেন্ট তথাকথিত সিবিএ নেতা রবিউল ইসলাম রবি সহ খুলনার শেখ পরিবারের আর্শিবাদপুষ্ট মালিকদের অতিদ্রত আইনের আওতায় আনতে হবে, অর্জিত বিজয়কে সংহত করতে শ্রমিক-জনতা ঐক্যের কোনো বিকল্প নেই।রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শিরোমনি সারগুদাম হ্যা›িডংলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বেসরকারী পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফেডারেশনের সাবেক সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক নেতা গোলাম রসুল খান বলেন, দেশ ও জাতির জন্য শ্রমিক সমাজ অসামান্য অবদান রেখে চলেছেন। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আমাদের প্রান্তিক শ্রমিক গোষ্ঠীর হাত ধরেই আমাদের বাড়ি-গাড়ি গড়ে উঠেছে। কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ নেই।শ্রমিক কল্যান ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সাধারন সম্পাদক এস এম মাহফুজুর রহমান বলেন শ্রমিকদের অধিকার এর বিষয়ে যে সকল শ্রমিক নেতারা কথা বলছে তাদেরকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মূলত সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমাদের শ্রমিক গোষ্ঠী। মালিক শ্রেণি শ্রমনীতি মেনে চলার ক্ষেত্রে খুবই উদাসীন। শ্রমিক কনভেনশনে পুর্বের কমিটি বিলুপ্তি করে ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , উপদেষ্টা খুলনা মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মুজিবর রহমান, ফুলতলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। এছাড়া ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি গোলাম রসুল খান, সিনিয়র সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, সহ সভাপতি নিজামউদ্দীন, আঃ খালেক হাওলাদার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক আজিজুল ইসলাম ফারাজী, সহ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, আলী আকবার মোড়ল, মাহফুজুর রহমান । সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জাল হোসেন , আঃ ওহাব, মোঃ সাহেব আলী, কেসমত আলী, কোষাধক্ষ সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস, প্রচার সম্পাদক ওবায়দুর রহমান, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, অফিস সম্পাদক আঃ রহমান, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মোঃ সেলিম, সাংকৃতিক বিষয়ক সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান, সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইফতেখায়রুল আলম বাপ্পী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানাজ প্রিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক মশরুজ্জামান খান সাবু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার মাদবার। সদস্য ডাঃ ফরিদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, দবিরউদ্দীন মোল্ল্যা, জাহাঙ্গীর হোসেন, আঃ রানা মোড়ল, আঃ কাদের, আমির মুন্সি, আয়েন উদ্দীন, শহিদুল্লাহ, সোলায়মান শেখ, মোঃ শামীম, মোঃ সাইফুল ইসলাম। এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা আগামী ৭ অক্টোবর সোমবার আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়েমে সকাল ১০ টায় , ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে শ্রমিক জনসভা । ১৬ অক্টোবর বুধবার সকাল ১০ টায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সাথে নবগঠিত কমিটির পরিচিতি সভা , ১৭ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সাথে ফেডারেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় করা হবে বলে জানান শ্রমিক নেতারা।
কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কার্যালয়ের উদ্বোধন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে অবস্থিত শহীদ স্মৃতি সংসদের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ হাসান, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম খোকা, যুবদল নেতা আকবার হোসেন, আসাদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা ঢালী আবুল কাশেম, মিজানুর রহমান লিটন, সালাউদ্দিন ইউসুফ, আলামিন আসেন, মেহেদী হাসান মিন্টু ,হাবিবুর রহমান প্রমুখ।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
বার্ষিক সীরাতুন্নবী (স.) পালন উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্য রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী শিা বিভাগের প্রভাষক মোঃ আশিকুজ্জামান শেখ। স্বাগত বক্তৃতা করেন কলেজের সহকারী অধ্যাপক জি এম মকবুল-উর রহমান ও সঞ্চালনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক, শিকিা ও শিার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্বিরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রামপালে সুপেয় পানির দাবীতে এ্যাডভোকেসি সভা
রামপাল প্রতিনিধি
লবণ পানি বন্ধে ও সরকারী পুকুরগুলো অবমুক্ত করে সুপেয় পানি নিশ্চিতের দাবীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের দক্ষিণ অঞ্চলের একটি জেলা সমুদ্র তীরবর্তী হওয়ায় এই এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মেনে নিয়ে যুদ্ধ করে জীবন অতিবাহিত করছে, প্রায় প্রতিদিনই নতুন নতুন সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয় এই জনপদের মানুষের।
জলবায়ু পরিবর্তনের এই সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য এবং বিকল্প কর্মসংস্থান তৈরি, লবনাক্ততা দূরিকরন, সুপেয় পানি নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীল সরকারী সেবা নিশ্চিত করতে এই অঞ্চলের যুব সদস্যরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রামপাল উপজেলা কনফারেন্স রুমের হলরুমে এ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী হোসনেয়ারা জামিল সুমনা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, রামপাল সদর ইউনিয়নের সচিব গৌতম বসু, পেরিখালী ইউনিয়নের সচিব রাজিব মজুমদার, সাংবাদিক আবু তালেব প্রমুখ। সভায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহন করে। সভায় বক্তারা বলেন, চিংড়ি চাষের অযুহাতে প্রতিবছর হাজার হাজার হেক্টর কৃষি জমি অনাবাদি হয়ে পড়ে থাকে, কিছু সুবিধাবাদী প্রভাবশালীদের দৌরাত্বে প্রতি বছর স্লুইজগুলো খুলে দিলে লবণ পানি প্রবেশ করিয়ে হাজার হাজার হেক্টর কৃষি নষ্ট করে । বক্তরা আরও বলেন, যদি বছরের ৪ মাস অর্থাৎ মার্চ-জুন পর্যন্ত লবণ পানি প্রবেশ বন্ধ করা যায় তাহলে আমাদের এই অঞ্চলে কৃষির সাথে মাছও চাষ করা সম্ভব হবে।
রূপসায় শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রূপসা প্রতিনিধি
রূপসায় শারদীয় দূর্গা পুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্নের লক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা গতকাল ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। রুপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম চক্রবর্তী, রূপসা সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন . তানজিম বিন হাসান, রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক, পল্লী বিদ্যুৎ অফিসের এ জি এম আব্দুর হালিম খান ।
রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু , জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা লাবিবুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা , ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হাফিজ শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন বিশ্বাস খোকন, আইচগাতি ইউয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক জিএম আসাদুজ্জান, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. এনামুল হক, মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব রায়চৌধুরী , প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সেন , নৈহাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবি পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জু হালদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার নন্দী, পূজা পরিষদ নেতা অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, সুব্রত বাগচী, ইন্দ্রজিৎ বিশ্বাস, নীল মনি বিশ্বাস , সঞ্জয় কুমার ধর, অপূর্ব কুমার মন্ডল, আশিষ কুমার কর , অনাদি রায়, রাম কৃষ্ণ পাল, সুজন সাহা, শিবপদ বসু সঞ্জিত মজুমদার , শিমুল অধিকারী , প্রাণ গোপাল বিশ্বাস প্রমূখ ।
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশী নাগরিক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ভারত থেকে বিনা পাসপোর্টে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীর পাড় থেকে তাকে আটক করা হয়। আটক বাংলাদেশী নাগরিকের নাম মোঃ মানিক উদ্দীন (৩৪)। সে চট্টগ্রাম জেলা সদরের গামরিয়াতলা গ্রামের বাসিন্দা। বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদী পার হয়ে পাসপোর্ট ছাড়াই ভারত থেকে চোরাই পথে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক হরমুজের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখানকার সোনাই নদীর পাড় থেকে উক্ত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক বাংলাদেশী নাগরিককে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কালিগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তারালি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মথুরেষপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, চাম্পাফুল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যান ও আ’লীগের নেতা আলিম আল রাজী টোকন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকি বিল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, হাজী তফিলউদ্দিন মহিলা মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার খায়রুল আলম, উকসা বিওপি কোম্পানি কমেন্ডর নায়েক সুবেদার মোহাম্মদ আজিজুল ইসলাম, খরমি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জুলমাত আলী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রমূখ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতি ধারাবাহিকতা বজায় রাখা সহ মাদকদ্রব্য নির্মূলে এবং চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন একটি গোষ্ঠী বা চক্র ফেসবুকের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর করেন। কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ম্যানেজার খাইরুল আলম জানান আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক অগ্নি দুর্ঘটনা আপতকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো পরিস্থিতিতে কালিগঞ্জ ফায়ার স্টেশনের মোবাইল নম্বরে ০১৯০১০২২৮০০ ফায়ার সার্ভিসকে সংবাদ দিন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত হন। এছাড়া, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জে সুশীলনের পরিচালক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫ তম জন্মদিন পালন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুশীলন কার্যালয়ে মোমবাতি প্রজ্বলন, কেককটা ও বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ মুলক আলোচনা সভার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। বন্ধু ফোরামের সেক্রেটারী কলেজ শিক্ষক সৈয়দ মাহামুদুর রহমান এর সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, শিমুল হোসেন, শাহাদৎ হোসেন, সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তাবৃন্দ।
কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বরখাস্ত ও শাস্তির দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসী আধাঘন্টা সাতক্ষীরা কালিগঞ্জ মহা সড়কে যানবাহন আটকিয়ে দেয়। রবিবার সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউপির বারবার নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডাঃ আব্দুল কাদের, ইউপি সদস্য নিজাম উদ্দিন, শিক্ষক আব্দুর রাজ্জাক, শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক প্রদীপ কুমার পাল, শিক্ষক আব্দুস সামাদ, শিক্ষক হাবিবুর রহমান, অভিভাবক হাফিজুল ইসলাম, ওসমান, তামিম, রবিউল ইসলাম, দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুৱতানা, নাছিমা সুলতানা ও অর্পিতা ঘোষ প্রমুখ। বক্তব্যে তারা বলেন নিয়োগের নামে স্কুলের ৬ জন শিক্ষক ও স্টাফের নিকট থেকে প্রায় ২০ লক্ষ টাকাসহ প্রতিষ্ঠানের বিবিধ খাতের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, শিক্ষক কর্মচারী, ক্ষমতার অপব্যবহার ও ছাত্রীদের সাথে অসৌজন্য মূলক আচরণ এবং দীর্ঘ ১৫ বছর স্কুল ফাঁকি দিয়ে আওয়ামীলীগের সভা সমাবেশ করে কাটিয়ে দিয়েছেন দুর্নীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। তাকে দ্রুত বরখাস্ত করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, নিয়োগ বানিজ্যের টাকা স্ব স্ব ব্যাক্তিকে ফেরত এবং সরকারী সম্পত্তি তসরুপের প্রতিকারসহ লম্পট শফিকুল ইসলামকে বরখাস্ত করা এখন সময়ের দাবী। মানববন্ধন শেষে মিছিল সহকারে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। তাদের এ আন্দোলন অব্যহত থাকবে বলে জানান তারা।
কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় বক্তব্য রাখেন কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, সহ সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি আবুল হোসেন মৃধা, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু প্রমুখ। উল্লেখ্য যে, ১৫/৯/২৪ তারিখে সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্টস এর সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী স্বাক্ষরিত কালিগঞ্জ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। এই কমিটির আগামীর কর্ম পরিকল্পনা নিয়ে সাংবাদিকবৃন্দের সহযোগিতা চেয়ে মতবিনিময় করেণ। এ সময়ে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ সাংবাদিক আলমগীর হোসেন, শিমুল হোসেন, শাহাদাৎ হোসেন, মারুফ হাসান প্রমুখ।
হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রূপসা প্রতিনিধি
ভারতে ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে বিতর্কিত ব্যক্তি রামগিরি মহারাজ ও রূপসায় অন্তর বৈরাগী কর্তৃক কটূক্তি করার প্রতিবাদে রূপসা উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেন বিভিন্ন ইসলামীক সংগঠনের ছাত্র -জনতা।
রবিবার (২৯ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় মিছিলটি আলাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহবায়ক সামন্তসেনা দাখিল মাদ্রাসার শিক্ষক আ:হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সামন্তসেনা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: শফিউদ্দিন। আলাইপুর বাসী, পুটিমারী যুব সমাজ, ভবানীপুর যুব সমাজ ও উপজেলার তাওহিদী জনতার পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত হোসাইন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইমাম পরিষদের সদস্য হাফেজ মাওলানা জামাল উদ্দীন, ইমাম পরিষদের ঘাটভোগ ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম পরিষদ ঘাটভোগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জামসেদ হোসাইন, মাওলানা মুফতি মনজুরুল ইমাম, হাফেজ শরিফুল ইসলাম, মাওলানা আ: রহিম শিকদার, হাফেজ আবু মুছা। আ: রউপ শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা আলামিন হোসাইন, মাওলানা অহিদুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম,মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আ:রহিম, মো: মুছা লস্কর, মো: রফিকুল ইসলাম, বিএনপির সদস্য মো: আমিনুল ইসলাম, তামিম হাসান লিয়ন, মো: আসিফ আল মাহদুদ, মুরাদ হাসান রাজু, সাহিদুল শেখ, মনির ঢালী,মো: রায়হান মুন্সী, সিরাজুল শিকদার, হুমায়ুন শিকদার, অহিদ শিকদার, হাসান, জিহাদ,ইমাম জাহিদুল ইসলাম,নুর ইসলাম, আ:হান্নান, মো:আবদুল্লা, মো: আহম্মদ শেখ, রাজিব মোল্লা প্রমূখ।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে “বিশ্ব হার্ট দিবস-২০২৪” পালিত
খবর বিজ্ঞপ্তি
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ডা. মাসুদ করীম বলেন- গাজী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান হার্টের বিশ্বমানের চিকিৎসা সেবা বিদ্যমান রয়েছে। বুকে ব্যথা অনুভব হলে এবং একইসঙ্গে গায়ে ঘাম হলে দেরী না করে হার্টের এনজিওগ্রাম হয়, হার্টের রিং পরানো যায় এমন হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য যেতে হবে। অধিকাংশ হার্ট এ্যাটাকের রোগী সঠিক সময়ে সঠিক হাসপাতালে না যাওয়ার ফলে চিকিৎসা দিতে দেরী হওয়ায় মৃত্যুবরন করে। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, কার্ডিওলজী বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্টারভেনশনাল কার্ডিওলষ্টি ডা. মোঃ মাসুদ করীম, ডা. শেখ আনিছুর রহমান, জীবন সংগ্রামের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইয়াছিন আলী গাজী। উক্ত অনুষ্ঠানে গাজী মেডিকেল কলেজেরে সকল শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীরা জিএমআর নাসিং ইনস্টিটিউটের সকল শিক্ষক শিক্ষার্থীরা সহ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেশবপুরে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করছে শিক্ষার্থীরা
কেশবপুর প্রতিনিধি
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে কেশবপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। এ সময় উপজেলায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে কেশবপুরে উপজেলা পরিষদে ধ্বংসযজ্ঞ হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর ) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সরেজমিনে দেখা যায়, হাতে গ্লাভস পরে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই উপজেলা পরিষদের চত্বর পরিষ্কার করেছেন। চত্বরে থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুর উপজেলার সমন্বয়করা বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে উপজেলা চত্বর অপরিষ্কার থাকায় জনগণ ভোগান্তি সৃষ্টি হচ্ছে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে উপজেলা চত্বর পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে, আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।
ভবদহ পানি দ্রুত সরানোর দাবিতে মহাসড়কে মানববন্ধন
খুলনাঞ্চল ডেস্ক
জলাবদ্ধ ভবদহ এলাকা থেকে দ্রুত পানি সরানোর দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। রোববার (২৯সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভবদহ জলাবদ্ধ এলাকার তিন শতাধিক নারী-পুরুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু ও আম ডাঙা খাল সংস্কারের দাবি জানানো হয়।
গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী, সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ^াস,সাধন বিশ^াস, কানু বিশ^াস,অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক ডব্লিউ কাজী, অভয়নগর উপজেলা জামাতের আমীর সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান, বশির উদ্দিন, মিতা বেগম, কলেজ শিক্ষার্থী মহিব্বুল্লাহিল মহিদ, অপিয়া অলিদ প্রমুখ।
বক্তারা বলেন, বৃষ্টির পানি ও যশোর শহর থেকে আসা পানিতে ভবদহের ব্যাপক এলাকার দুই শতাধিক গ্রামের বাড়িঘর, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, ধর্মীয় উপসানলয় এখন পানির তলে। তলিয়ে গেছে কয়েক হাজার মাছের ঘের। ভেসে গেছে ফসলি জমি। বিল গুলোতে প্রতিদিন বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এলাকায় দুই লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। মানববন্ধন থেকে দ্রুত পানি সরানোর কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে আগামী ছয় অক্টোবর রোববার ভবদহ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুসিয়ারী দেওয়া হয়। এসময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবতী হাজির হয়ে জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে করণীয় সব কিছু করার আশ^াস দেন।
রামপালের কাশিপুর ফকিরপাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে হুমকি
রামপাল প্রতিনিধি
রামপালে মসজিদ কমিটির সদস্যদের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদ কমিটিসহ গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে কামনা করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর ফকির পাড়া জামে মসজিদের অনিয়মের অভিযোগ তুলে পার্শবর্তী আওয়াল শেখের ছেলে শিমুল শেখ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোল্যা মুজিবর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফকির দিদার জানান, শিমুল ও সোহাগ ফকির বিগত আওয়ামীলীগের সময়ে আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের সাথে থেকে বিএনপির নেতাকর্মীদের বাড়ী থেকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। কোন নেতাকর্মীদের বাড়ীতে ঘুমাতে দেয়নি। গত ১৭ বছর ধরে হয়রানি করে আসছে। সে আব্দুল্লাহ ফকিরের ডানহাত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এখন খোলস পাল্টে দলে ভীড়তে চাইছে। তার হাত থেকে আমরা পরিত্রাণ চাই। এ জন্যে আমরা প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের বিষয়ে শিমুল শেখের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, মসজিদের জন্যে আমি অনেক কিছু করেছি। মসজিদ কমিটি বদলানোর কথা বলেছি। কমিটি বিভিন্ন কাজে অনিয়ম করেছে। আমি প্রতিবাদ করায় তারা অসত্য বলছেন।
খুলনা চেম্বারের সহ-সভাপতির ভাইয়ের মৃত্যুতে বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো’র মেঝো ভাই বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম রহমান বিটু (৫৩) গতকাল ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…….. রাজেউন)। তার মৃতুতে খুলনার ব্যবসায়ী সমাজে সাধারন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোকার্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমন্বয় পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম মাসুম, সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান, এম, এ. মতিন পান্না, গোপী কিষাণ মুগ্ধড়া, শ্যামল হালদার, আবুল হাসান, মোঃ ইসলাম খান, মোঃ আবু সাঈদ, মোঃ কামরুল ইসলাম, মোঃ মুনির আহম্মেদ, মোঃ আযম খান, সমরেশ সাহা, নুরুল হক কচি, সৈয়দ মাসুদ আলী নিলু, হুমায়ুন কবির বাবু, মোঃ মোজাফ্ফর মোল্লা, মোঃ মফিজুল ইসলাম, মকবুল হোসেন, আজিজুল হক মৃধা, রফিকুল ইসলাম মোড়ল, হাজী তসলিম উদ্দিন, আলমগীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোহায়মেন হোসেন কালু, আব্দুল গাফফার, আব্দুল আজিজ শেখ, সত্যপ্রিয় সোম বলাই, মোস্তফা পাটোয়ারী, আব্দুর রব মাষ্টার, মাহফুজুল ইসলাম বাবলু, গোপাল চন্দ্র্রসাহা, হাজী মোঃ মোস্তাফিজুর রহমান, শেখ মোঃ জুয়েল, শেখ জাহাঙ্গীর, তৌফিক আলী সাদি, মোঃ মোশারফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, এস, এম. আনামুল হোসেন, কবির মৃধা, মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, মোঃ বোরহান উদ্দিন লাভলু, শেখ আনোয়ারুল হক লাভলু, সৈয়দ নূরুল ইসলাম মামুন, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দর্্িরজত কুমার কুন্ডু, নূরুল ইসলাম মিঠু, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক, দিদারুল ইসলাম বাচ্চু, প্রদীপ কুমার সাহা মদন, এনায়েত হোসেন, এস, এম, ইমদাদুল হক, মান্নান হাওলাদার ও তাপস কুমার শিব।
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্টস্থ কার্যালয়ে এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটির মেয়াদ ১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ৩ বছর কার্যকর থাকবে।
সাতক্ষীরায় ভেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার রাতে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন। আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের মো. রাজুর ছেলে। সে চন্দনপুর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র।
চন্দনপুর গ্রামের বাসিন্দা শিক্ষক গোলাম কিবরিয়া পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুর রহমান ৩ ভাইয়ের মধ্যে মেজো। দুই ভাই একসঙ্গে পানিতে ভেলার উপর খেলা করছিল। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ বলেন, আব্দুর রহমানকে পানিতে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে গিয়ে জানায়। তখন পরিবারের ও প্রতিবেশীদের সহযোগিতায় প্রায় ৪০মিনিট পানিতে খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে স্থানীয় ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা: ব্যক্তি স্বার্থ রক্ষায় কাজ করছে সড়ক বিভাগ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর গাংনী বাজার বাসস্ট্যান্ডে দৃষ্টিনন্দন গোল চত্বর নির্মাণ, রাস্তার মাঝ থেকে যাত্রী ছাউনি ও দোকান অপসরণ এবং একনেকে অনুমোদিত প্রকৃত নকশায় সড়ক প্রসস্তকরণ কাজের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাংনী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি।
বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, মাহাবুবুর রহমান স্বপন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামান, উপজেলা যুব দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, যুবদল নেতা সালাউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মেহেরপুর-কুষ্টিয়ার প্রায় ৪৫ কিলোমিটার সড়ক প্রসস্তকরণ কাজ শুরু করেছিলেন মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগ। মেহেরপুর অঞ্চল এবং কুষ্টিয়া অঞ্চলে কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। সে লক্ষ্যে ২০২৩ সালের শেষের দিকে সড়ক বিভাগ সড়কের দুই দিকের বড়বড় শতবর্ষী গাছ কেটে সড়কের দুই পাশ পরিষ্কার করা হয়। অবৈধ দখলদারদের উচ্ছেদ, বিভিন্ন যাত্রী ছাউনি উচ্ছেদ কার্যক্রম চালায় সড়ক বিভাগ। সে সময় সড়কে অবস্থিত জেলার প্রায় ১৩টি যাত্রী ছাউনি অপসারণ করা হয়। অপসারণের হাত থেকে রক্ষা পায়নি মসজিদ ও ঈদগাহ ময়দানের প্রাচীরও। অথচ গাংনী বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত যাত্রী ছাউনি ও জেলা পরিষদের একটি দোকান ( যেটি মেসার্স মালেক স্টোর ও মিষ্টান্ন ভাণ্ডার নামে ব্যবহৃত হচ্ছে ) এ দুটি স্থাপনা অপসারণ না করে রাস্তা নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। গাংনী বাসস্ট্যান্ডটি একটি জনবহুল স্থান। এখানে রাস্তা প্রসস্তকরণে জনগণের চাওয়াকে গুরুত্ব না দিয়ে এককভাবে ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সড়ক বিভাগের প্রকৌশলী, মনগড়া ও দায়সারা কাজ শেষ করতে চাওয়ায় জনগণ দাবি নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়।
গাংনী বাজারের ব্যবসায়ী আলাল উদ্দিন রেন্টু বলেন, বর্তমান বিচার বিভাগ, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আছেন সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য। অথচ সড়ক বিভাগ রাস্তা প্রসস্তকরণের আগে বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে। কিন্তু গাংনীর হাজারও মানুষের চাওয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক বিভাগ গাংনী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নামক একটি ফলের দোকানে এসে স্থবির হয়ে পড়ছে। সড়ক বিভাগের এমন উদাসীনতা ও প্রশাসনের এমন ঢিলেঢালা মনোভাব দেখে মানুষের মধ্যে তৈরি হচ্ছে নেতিবাচক নানা প্রশ্ন।
এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত সকলের কথা শুনেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি। এটি একক বিষয় নয়। সড়ক বিভাগ, জেলা পরিষদ জড়িত। ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান দেওয়া হবে। জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, আমি বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাত্রী ছাউনি অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন এ বিষয়টি আমাকে ইউএনও জানিয়েছেন। সকলকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।
চুয়াডাঙ্গায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পৌর এলাকায় একদিনে কুকুরের কামড়ে শিশুসহ ছয় জন আহত হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার রেলপাড়া ও ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে।
সদর হাসপাতালে সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের কামড়ে আহত হয়ে শিশু-বয়োবৃদ্ধসহ মোট ছয় জন চিকিৎসা নিয়েছেন। তারা হলেন– নান্টু (৪০), জুবায়ের (৬), আয়েশা (১০), জুবাইদা (১০), ফুরকান আলী (৬০) ও মনোয়ারা (৫০)। আহতরা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া ও ফার্মপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কুকুর কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত হয় তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিক ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে। কুকুরের কামড় বা আঁচড় দেওয়ার পর যত দ্রুত সম্ভব ভ্যাকসিন দিতে হবে।
চুয়াডাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে স্বর্ণের দুল খোয়ালেন রোগী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাবিনা খাতুন নামের এক মধ্যবয়সী নারী। রোববার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী সাবিনা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের বাসিন্দা।
সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, কোমর ব্যথা নিয়ে সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। এসময় একজন নারী আমাকে হাসপাতালের পুরোনো ভবনে নিয়ে যান। এরপর বিভিন্ন কথা বলে আমাকে নিয়ে আসেন চুয়াডাঙ্গা পৌরসভার পাশে। সেখানে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখায়। এরমধ্যে কখন কৌশলে আমার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন এই নারী আমি বুঝতেই পারিনি। পরে আমি জ্ঞান হারানোর অবস্থা হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতাল চত্বরে কাঁদতে কাঁদতে সাবিনা খাতুন বলেন, আমার স্বামী তিন বছর আগে মারা গেছেন। একা একা এসেছিলাম চিকিৎসা নিতে। এই অবস্থার বাড়িতে গেলে আমার পুত্রবধূ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যুৎস্পৃষ্টে আহত সেই মাদরাসা ছাত্র মারা গেছেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুরে বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুতায়িত হয়ে আহত মাদরাসাছাত্র তাসলিম উদ্দিন (২৩) মারা গেছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এর আগে রাতে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে তিনি মারা যান। নিহত তাসলিম উদ্দিনের বাবা রকিব উদ্দিন নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
নিহত তাসলিম উদ্দিন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়ার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রকিব উদ্দিনের ছেলে। তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ফাজিল ২য় বর্ষের ছাত্র। তিন ভাইবোনের মধ্যে তাসলিম উদ্দিন ছিলেন সবার বড়।
এর আগে রোববার (২৩ সেপ্টেম্বর) নিশ্চিন্তপুর গ্রামে একটি বাড়ির দ্বিতীয়তলার জানালায় থাই গ্লাস লাগানোর সময় তাসলিম সহযোগিতা করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। পরদিন তার ডান হাতটি কেটে ফেলতে হয়।
তাসলিমের বাবা রকিব উদ্দিন বলেন, রাতে অবস্থার অবনতি হলে ছেলেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে ছেলে মারা যায়। তার ডান হাতের তালু থেকে একদম পুড়ে নিষ্ক্রিয় হয়ে শিরা শুকিয়ে যাওয়ায় হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়েছিল। কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল।
ঘটনার দিন রকিব উদ্দিন বলেছিলেন, কেউ তাকে সকালে ডেকে নিয়ে গিয়েছিল এক বাড়ির জানালায় থাই গ্লাস লাগাতে সহযোগিতা করার জন্য। এ সময় অ্যালুমিনিয়ামের ফ্রেম অসাবধানতাবশত পাশের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক পোলের তারে ঠেকলে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে গুরুতর আহত হয়।
রকিব উদ্দিনের সহকর্মী শিক্ষক এফএ আলমগীর বলেন, ঘটনার পর থেকে ছেলের সঙ্গেই ছিলেন বাবা রকিব উদ্দিন। গতরাতে জরুরিভাবে ট্রেনযোগে চুয়াডাঙ্গাতে আসেন তিনি। আসার আগে ছেলে তাসলিম তার বাবাকে বলেছিলেন জরুরি কাজ না হলে বাড়িতে না যেতে। দ্রুতই আবার ফিরবেন বলে জানিয়েছিলেন বাবা রকিব উদ্দিন। এ সময় ছেলেকে নিজ হাতে পানি পান করিয়ে বাড়িতে ফেরেন। এটিই ছিল তার বাবার সঙ্গে ছেলের শেষ স্মৃতি।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান বলেন, রোববার সকালে তাসলিম উদ্দিন মারা গেছে বলে শুনেছি। মরদেহ নিজ বাড়িতে নিয়ে আনার প্রস্তুতি চলছে।
দর্শনায় আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহ বিষয়ক আলোচনা সভা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির আখরোপন, মাড়াই মৌসুমে আখরোপন লক্ষ্যমাত্রা অর্জন ও পরিস্কার -পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষিদের নিয়ে বিভিন্ন কলাকৌশল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় মিলসগেট পূর্ব সাবজোনের ১৫নং ইউনিটের দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশিষ্ট আখচাষি ও আখচাষি কল্যাণ গ্রুপের সাধারণ সম্পাদক মো.আ.বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। । এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এ্যাণ্ড কোং (বাংলাদেশ)লি.এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কারখানা), মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক(কৃষি), ও মো.মাহবুবুর রহমান,ডিজিএম (সম্প্রসারন)। প্রধান অতিথি রাব্বিক হাসান এ মিলে যোগদানের পর থেকেই আখ রোপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চাষি মিটিং এ যোগদান ও আখের প্লট পরিদর্শনে গুরুত্ব দিয়েছেন। তিনি মাঠ পর্যায়ে চাষীদের মাঝে হাজির হয় আখচাষিদের বিভিন্ন অভিযোগ শোনেন এবং তা ন্যায্যতার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।সভায় আখচাষিদের বিভিন্ন প্রশ্নের জবাবে আখচাষ বৃদ্ধি করতে যা যা যৌক্তিকভাবে করা সম্ভব সবকিছুই করতে তিনি উপস্থিত চাষীদের আশ্বস্ত করেন। সভায় মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা অধিক চিনি আহরনের জন্য পরিস্কার -পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার জন্য উপস্থিত চাষিভাইদের বিনীত অনুরোধ করেন। মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া আখরোপনে বিশেষ করে বীজ শোধন করার প্রতি গুরুত্বারোপ করেন যাতে অল্প জমি হতে অধিক ফলন নিশ্চিত করা যায়।আখচাষিদের আগ্রহ এবং সাবজোন প্রধান ও সিডিএ’র ঐকান্তিক প্রচেষ্টায় আশা করি আখরোপন বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলার প্রতিবাদে দিঘলিয়ায় বিক্ষোভ সমাবেশ
দিঘলিয়া প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য, গুম, খুন, চাঁদাবাজি, দখলদার, দুর্নীতি, গণতন্ত্র হত্যা ও গোপালগঞ্জ এ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ অসংখ্য নেতাকর্মীদের উপর হামলা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দিঘলিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল বিকালে দিঘলিয়া উপজেলার মিতালী সংঘ ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশে দিঘলিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি তৈবুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। এসময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল হেল কাফি সখা, মোহাম্মদ জাবির আলী, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা নাজমুল হক, ওয়াহিদুজ্জামান রানা, কুদরতে ইলাহী স্পিকার, সেতারা সুলতানা, সৈয়দ রাশেদুজ্জামান, আরিফুল ইসলাম হাসান, আশফাক পারভেজ, জহিরুল ইসলাম, মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক, গাজী হিমেল, আনোয়ার হোসেন, এস এম মেহেদী হাসান, বুলবুল শিকদার, বাবুল হোসেন মন্টু, আরিফ হোসেন, মোহাম্মদ লোকমান, কুদ্দুস খান, আব্দুস সালাম, আবু হানিফ জাসু প্রমূখ।
শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হলেন ইবি শিক্ষক
কুষ্টিয়া প্রতিনিধি
জুলাইয়ের ছাত্র আন্দোলনের বিরোধিতা করার অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টায় বিভাগের একটি মিটিংয়ে অংশ নেন বাকি বিল্লাহ। এ সময় শিক্ষার্থীরা বিভাগের বাইরে অবস্থান নেন। শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাকে ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় বিভাগের সভাপতি শিক্ষার্থীদের কাছে দুপুর ২টা পর্যন্ত সময় চান। কিন্তু শিক্ষার্থীরা এতে সম্মত না হলে শিক্ষকদের মধ্যস্থতায় তাকে বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাকী বিল্লাহ প্রকাশ্যে বিরোধিতা করেন। তিনি আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেন। এছাড়াও ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে মিছিল করা শিক্ষকদের হামলার প্ররোচনা দেন ও তাদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। এছাড়া ওই সময় আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দিয়ে শাপলা ফোরামের ব্যানারে করা মিছিলে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মিছিলে তিনি ছাত্র আন্দোলনকে প্রতিহত ও প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দেন।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, ইবিতে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা নানা সমস্যা ও হুমকির সম্মুখীন হন। এ সময় বাকী বিল্লাহ শিক্ষার্থীদের সহযোগিতার পরিবর্তে আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করেন। আন্দোলনের বিরুদ্ধে তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালান। আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ শিক্ষার্থীকে ছাড়িয়ে আনতে ছাত্র উপদেষ্টা হিসেবে তিনি কোনো সহযোগিতা করেননি। এ সময় শিক্ষার্থীরা তার মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এছাড়াও আন্দোলন চলাকালীন কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এসব অভিযোগের বিষয়ে বাকী বিল্লাহ বিকুল বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা অভিযোগ করতেই পারে। আমি একটা আদর্শ লালন করি। সেই জায়গা থেকে আমাকে বিভিন্ন কর্মসূচিতে যেতে হয়েছে। ছাত্র উপদেষ্টা থাকার ফলে চাইলেও সবকিছু করতে পারিনি। এজন্যই হয়তো তাদের আমার প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় মিলল ৫৪ রাউন্ড গুলি
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত অবস্থায় ৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে উপজেলার হরিতলা সার্বজনীন পূজা মণ্ডপ সংলগ্ন ঝোপ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। কালিগঞ্জ-শ্যামনগরের ক্যাম্প কমান্ডার মেজর মো. মুশফিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হরিতলা সার্বজনীন পূজা মণ্ডপ এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ৫০ রাউন্ড শটগান ও ৪ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উদ্ধারকৃত গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
ব্যাংক ম্যানেজারের প্রতারণায় নিঃস্ব ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের কতিপয় কর্মকর্তার প্রতারণায় ঋণ নিয়ে নিঃস্ব হতে বসেছে হারুন আর রশিদ নামে এক ব্যবসায়ী। রবিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলণে তিনি এই দাবি করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে এক কোটি ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। এর মধ্যে এসএমই খাতে ৭০ লাখ এবং ব্যাংক গ্যারান্টি খাতে ৪৫ লাখ টাকা গ্রহণ করেন। গ্যারান্টি খাতের বিপরীতে দশমিক০৯৭১ একর সম্পত্তি ব্যাংকের অনুকুলে বন্ধক রাখেন। স্থাপনাসহ যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৮২ লাখ টাকা। করোনাকালে ব্যবসায় মন্দাভাব আসায় ঋণ পরিশোধে উক্ত সম্পত্তি বিক্রির জন্য ব্যাংক মানেজার মোঃ আব্দুর রশিদের মধ্যস্থায় জনৈক জিন্নাত আলী গাজীর সাথে ২০২২ সালে একটি বিক্রয় চুক্তি হয়। ব্যাংক মানেজার মোঃ আব্দুর রশিদের কথা মত জিন্নাত আলী গাজী ব্যাংকে হিসাব খুলে নগদ ৫০ লাখ টাকা জমা রাখেন। যা পরবর্তীতে ব্যাংক কোন নোটিশ না করে তাকে লোনের হিসাব থেকে সমন্বয় করে। পরে জিন্নাত আলী গাজী জমির কাগজপত্র যাচায়ের জন্য ব্যাংকের নিকট কাগজপত্র চাইলে ব্যাংক মানেজার কাল ক্ষেপন করতে থাকেন। তিনি গোপনে হারুন আর রশিদের নামে একটি প্রতারনা মামলা করেন যাতে উক্ত চুক্তি পত্রের উল্লেখ আছে। আমি লোনের পাওনা থেকে সুদ মওকুফ করে লোন হিসাব বন্ধ করার জন্য ব্যাংকের নিকঠ বারবার লিখিতভাবে আবেদন করেও প্রতিকার পাননি। বর্তমান ব্যাংক মানেজার বিধান কুমার সাহা তার আবেদন উপেক্ষা করে প্রতারনার আশ্রয় নিয়ে গোপনে একটি সাজানো নিলামের আয়োজন করেন। তিনি বলেন, আমি ব্যাংকে সম্পত্তি বন্ধক রাখার সময় আমার সম্পত্তির উপর অবস্থিত স্থাপনা সহ বন্ধক রাখি। কিন্তু ব্যাংক মানেজার বিধান কুমার সাহা নিলামে শুধু মাত্র দশমিক০৯৭১ একর সম্পত্তি নিলাম করেন। উক্ত নিলামের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মামলা চলছে। যা এখনও চলমান। মামলা চলমান থাকা সত্বেও খুলনা সদর থানা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলামসহ কতিপয় জেলা প্রশাসকের কতিপয় কর্মকর্তার যোগসাজসে আমাকে উচ্ছেদের চেষ্টা চালায়। বর্তমানে আমি চরম আতঙ্কে আছি।










































