Home আঞ্চলিক খালিশপুর শিল্পাঞ্চলে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পদযাত্রা

খালিশপুর শিল্পাঞ্চলে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পদযাত্রা

6

স্টাফ রিপোর্টার

অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু করা, ভুলনীতি পরিহার, দুর্নীতি-লুটপাট বন্ধ ও মিলগুলো আধুনিকায়ন করা এবং শ্রমিকদের সকল পাওনা মুজরি-বোনাম অবিলম্বে পরিশোধ করাসহ ১৪ দফা দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর আহ্বানে আজ ১৭ আগস্ট সোমবার খালিশপুর শিল্পাঞ্চলে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। দৌলতপুর জুট মিল থেকে পদযাত্রা শুরু করে প্লাটিনাম জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, নতুন রাস্তার মোড়, দৌলতপুর বি এল কলেজ হয়ে পিপলস গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরিষদের আহ্বায়ক এড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেনÑবাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাংলাদেশের সমাতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল ক্বাফী রতন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য সরদার রইস উদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম সদস্য সত্যজিৎ বিশ্বাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক ও পরিষদের যুগ্ম আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর এইচ এম শাহাদাৎ, জেলা সদস্য মিজানুর রহমান বাবু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য ও পরিষদের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিঠু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক সুভাষ সাহা, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, টিইউসি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, জাতীয় শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা আহ্বায়ক মনিরুল হক বাচ্চু, ইউসিএলবি খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তাফা খালিদ খসরু, বাসদ মহিলা ফোরাম খুলনা জেলা আহ্বায়ক কোহিনুর আক্তার কণা, বাংলাদেশ লেখক শিবির খুলনা জেলা সাধারণ সম্পাদক বরকত আলী, ক্রিসেন্ট জুট মিল সিবিএ সহ-সভাপতি আরমান আলী, জেজেআই জুট মিল সিবিএ সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্লাটিনাম জুট মিল শ্রমিক নেতা নূরুল ইসলাম, ইষ্টার্ণ জুট মিল শ্রমিকনেতা অলিয়ার রহমান, ষ্টার জুট মিল শ্রমিকনেতা বাচ্চু বেপারী, খালিশপুর জুট মিল শ্রমিকনেতা আলমগীর হোসেন, দৌলতপুর জুট মিল শ্রমিকনেতা এখলাস মোল্লা, জেজেআই জুট শ্রমি নেতা সামশের আলম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খুলনা জেলা সভাপতি সনজিত ম-ল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর নভাপতি আল আমিন শেখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক সোমনাথ দে প্রমুখ। সমবেশে নেতৃবৃন্দ বলেন, লোকসানের অজুহাতে রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ করা হলো। অথচ এই লোকসানের জন্য দায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতি এবং পাটকল পরিচালনায় সরকারের ভুল নীতিমাল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) পাটকলগুলো আধুনিকায়ন ও লাভজনক করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা করেছেন। এই প্রস্তাবনা বাস্তবায়নে মাত্র ১২শ কোটি টাকা ব্যয় হতো। কিন্তু সরকার সে পথে গিয়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে শ্রমিক ছাঁটাই করছে। এতে বোঝা যায়, সরকার লুটপাটকারীদের হাতে এসব পাটকল ২৬ হাজার কোটি টাকার সম্পদ তুলে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে। আর এর খেসারত দিতে হচ্ছে পাটকল শ্রমিকসহ সারা দেশের মানুষকে। সরকার অমানবিকভাবে করোনা মহামারীকালে হাজার হাজার শ্রমিককে কর্মচ্যুত করেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেদিকে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বে যখন পাটপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তখন ভারতের স্বার্থে আমাদের দেশের পাটকল বন্ধ করে দেয়া হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। তাই রাষ্ট্রায়ত্ব পাটকল পুনরায় চালু ও দুর্নীতি বন্ধ করার দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৪ আগস্ট সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দৌলতপুর নতুর রাস্তার মোড়ের অবস্থান কর্মসূচি পালিত হবে।