স্টাফ রিপোর্টার
খুলনা, ১৭ আগস্ট ২০২০ সোমবার খুলনা নৌবাহিনীর হাসপাতাল বানৌজা উপশমে কোভিড-১৯ শনাক্তকরণ ‘আরটি পিসিআর ল্যাব’ উদ্বোধন করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা। এই ল্যাবে কোভিড-১৯ এর উপসর্গবাহী ব্যক্তির ‘ন্যাসাল সোয়াব’ ‘থ্রোট সোয়াব’ (নাক ও গলার আদ্রতা) নমুনা পরীক্ষা করা হবে। গত ০৮ আগস্ট ২০২০ বানৌজা উপশমে এই ল্যাবটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
পরবর্তী এক সপ্তাহে নৌবাহিনী পিসিআর ল্যাবটির কার্যকারিতা নিশ্চিত করে পরিপূর্ণভাবে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই ল্যাব খুলনা জেলায় স্থাপিত দ্বিতীয় পিসিআর ল্যাব যাতে দ্রুততম সময়ে নভেল করোনা ভাইরাস শনাক্ত করা যায়। জার্মানী হতে আমদানীকৃত এই পিসিআর মেশিনে প্রতিদিন একসাথে ৩৪টি নমুনা পরীক্ষা করা যাবে। এই ল্যাব স্থাপনের মধ্য দিয়ে খুলনা নৌ অঞ্চল করোনা যুদ্ধে উলেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।










































