মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে রবিবার দিন ও রাতে কখনও কখনও হালকা, মাঝারি এবং বজ্র বৃষ্টিপাত বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস রবিবার মোংলায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে ৪৯ মি:মি:।
বৃষ্টিপাতে পৌর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার নি¤œাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুই তিনদিনের টানা বৃষ্টিপাতে দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোর বিভিন্ন ধরণের আমদানী পণ্য খালাস ও পরিবহণ কাজ বিঘিœত হচ্ছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটি, কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ-কর্ম।










































