সরকারি এমএ মজিদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নানা অভিযোগ
দিঘলিয়া প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া সরকারি এমএ মজিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের কাঁধে ভর করে তাঁকে ব্যবহার করে নানা অনিয়ম দুর্নীতি ও নগদ অর্থ লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যসহ কয়েক জন জিবি সদস্যের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ এবং অভিযোগ পরবর্তী তদন্ত কমিটির তদন্ত হলেও এবং জনৈক পরিচালক উক্ত কলেজ পরিদর্শন করলেও সকল অনিয়ম, দুর্ণীতি ও টাকা আত্নসাতের ঘটনা ধামাচাপা পড়ে গেছে। আর এ ঘটনা ধামাচাপা দেওয়ার একমাত্র কারণ এ ঘটনার সাথে জড়িত সবাই আওয়ামী ঘরোনার লোক।
অভিযোগগুলো হলো (১) কলেজের ভবন নির্মাণের পরিকল্পনাকে সামনে নিয়ে খুলনা ন্যাশনাল ব্যাংকে করা এফডিআর এর ২১লাখ ৩৯ হাজার ১৬১ দশমিক এক দুই টাকা তুলে আত্নসাৎ করা হয়েছে। তদন্ত কমিটির সামনে ১২ লাখ টাকা সভাপতির ব্যক্তিগত এ্যাকাউন্টে জমা থাকার কথা বললেও সে টাকাটাও কলেজে জমা দেওয়ার ইচ্ছাটাও কেউ পোষন করেননি। (যার নং ৫৫০৪/৮৯/১৫/১১/২০১০। আর এই এই এফডিআর এর টাকা আত্নসাতের জন্য খান রওশন আলী অবৈধ ও অনৈতিক আওয়ামী বলয়ের শক্তি প্রয়োগ করে কলেজের প্রতিষ্ঠাতা সদস্যকে বাদ দিয়ে নিজের আনুকূল্য সভাপতিসহ কমিটি গঠন করিয়েছে। (২) খান রওশন আলীর নিয়োগে অনিয়ম ও দুর্নীতিঃ কলেজের নিয়োগ পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক হিসেবে সর্বোচ্চ নম্বর রওশন আরা পাওয়া এবং নিয়োগ কমিটি রওশন আরা এর পক্ষে লিখিত সুপারিশ করার পরও সেই সিদ্ধান্তপত্র কাটাকাটি করে রওশন আলী ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক নিয়োগ করিয়েছেন। যা দৃষ্টে প্রমাণিত হয় কলেজে অধ্যক্ষ মীর্জা নুরুজ্জামান হলেও আওয়ামী শক্তিকে কাজে লাগিয়ে কলেজের সকল বিষয়ে ছড়ি ঘোরাতেন খান রওশন আলী। পরবর্তীতে তিনি এ দুর্ণীতির নিয়োগের মধ্য দিয়ে কলেজের উপাধ্যক্ষ নিয়োগও করিয়েছেন। যে নিয়োগগুলো ছিল অনিয়ম ও দুর্ণীতিগ্রস্থ। আর তার এ সকল অনৈতিক কাজে শক্তি যুগিয়েছেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি খান নজরুল ইসলাম। পরোক্ষভাবে শক্তির যোগান দিয়েছেন খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। (৩) কলেজের সীমানা প্রাচীর তৈরীর সিদ্ধান্তে কলেজ ক্যাম্পাসের ৩ লাখ টাকার মেহগুনী গাছ বিক্রি করা কলেও একটি কানা কড়িও কলেজের কাজে ব্যয় করা হয়নি। (৪) উক্ত টাকা আত্নসাৎসহ নানা অনিয়ম ও দুর্ণীতি করার জন্য ব্যাংকিং লেনদেন কমিটি নিজেদের মত করিয়েছে এবং কমিটি থেকে প্রতিষ্ঠাতা সদস্যকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। (৫) অধ্যক্ষসহ জিবির আরো দুই সদস্যকে নিয়ে সাবেক উপাধ্যক্ষ মোটা অংকের টাকা বাগে পেয়ে মনের আনন্দে ৪ টি দেশও ভ্রমণ করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। কলেজের এ সকল অনিয়ম ও দুর্নীতির ওপর ভর করে কলেজটি সরকারি হওয়ার পর সংশ্লিষ্ট অধ্যক্ষ মীর্জা নুরুজ্জামান ও উপাধ্যক্ষ খান রওশন আলী কলেজেকৃত নানা অনিয়ম, স্বেচ্ছাচারতা, দুর্নীতি ও অর্থ আত্নসাতের মত অভিযোগ ও তদন্ত কমিটি সকল অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পরও সরকারি সকল সুযোগ সুবিধা বুঝে নিয়ে অবাধে কলেজ থেকে অবসরে গেছেন এমনি অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন এমনটাই জানিয়েছেন এলাকাবাসী, কলেজের শিক্ষক-কর্মচারীসহ সকলমহল। সকল প্রশাসনের এই নিরবতা সকল মহলকে শুধু অবাকই করেনি হতবাক করেছে ঢের। এ ব্যাপারে আশু তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন এ জনপদের সকলমহল। এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এ প্রতিবেদককে বলেন, বর্তমানে কলেজটি সরকারি হওয়ার কারণে আমার দায়িত্বে নয়।
এদিকে কলেজের অনিয়মের তদন্তকারী কর্মকর্তা সাবেক উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগের চাষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গায় পুলিশের কল্যান সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভার সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সকলের কল্যাণে সার্বিক বিষয়ে আলোচনা করেন।পরে তিনি জেলা পুলিশের প্রতিটি সদস্যের ঐক্যবদ্ধ চেস্টায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সকল ইউনিট ইনচার্জকে মেসে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতঃ চাহিদার প্রেক্ষিতে ছুটি প্রদানের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জ, ডিআইও-১; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।
ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজের অধ্যক্ষকে তদন্ত কমিটির তলব
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দূর্নীতির তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানীর মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম শুরু হচ্ছে। এদিকে নিজের অপকর্ম ঢাকতে অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার নানা জায়গায় দৌড় ঝাঁপ শুরু করেছেন।
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইলে অবস্থিত সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, মোটা অংকের উৎকোচ গ্রহন, এমপিও ভুক্তির কথা বলে কমপক্ষে ৪০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন সময় প্রতিষ্ঠানটিতে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই প্রতিষ্ঠানের একাধিক প্রভাষক লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উভয় পক্ষ নিয়ে শুনানী করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। শুনানীতে অধ্যক্ষের বেশ কিছ্থ অনিয়মের প্রাথমিক সত্যতা পান তিনি। অধিকতর তদন্তের স্বার্থে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে শুনানী হবে বলে জানা গেছে। ওই শুনানীতে অভিযোগকারী ও অভিযুক্তকে তাদের স্বপক্ষে প্রমানাদি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে। এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগের পর থেকে কলেজে তিনি অনিয়মিত। এক প্রকার আসছেন না বলে জানা গেছে। এমনকি ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে অন্যান্য শিক্ষক-কর্মকর্তা আসলেও তিনি অনুপস্থিত ছিলেন। একটি দায়িত্বশীল সুত্রে জানা গেছে, প্রতিষ্ঠাকালিন থেকে নানা কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার। তবে গেল সরকারের ভুমি মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সমীর দে গোরা সরাসরি সহযোগিতা করায় তার সব অপকর্ম ঢাকা পড়ে যায়। গেল ২০২২ সালে সাধারণ শাখা এমপিও ভুক্তির পরে ওই গোরাকে সামনে রেখে এমপিও ভুক্তির কথা বলে প্রায় ৪০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন অধ্যক্ষ। কিন্তু অসংগতি থাকায় সিংহভাগ শিক্ষক-কর্মচারীর বেতন না হওয়ায় বেকায়দায় পড়েছেন অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার। এদিকে গেল ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ায় শমীর দে গোরা লাপাত্তা। ফলে অধ্যক্ষ এসব অপকর্ম ঢাকতে নতুন পথে হাটছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যে খুলনার বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বাসায় দেনদরবারে নেমেছেন। এসব অপকর্ম ঢাকতে ঢাকা কারিগরি বোর্ডের অসাধু কয়েক কর্মকর্তার সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও সুত্রটি দাবি করেছে। তদন্ত কমিটির আহবায়ক আরাফাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্ত কর্মকান্ড শুরু করেছি। সঠিক তদন্তের স্বার্থে সব মহলের সাথে কথা বলে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন বলেন, অনিয়ম ও দূর্নীতির তথ্য উপাত্ত প্রমানিত হলে বিধি সম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুরে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
পিরোজপুর প্রতিনিধি:
“প্রোজেক্ট নিপাত যাক, মাধ্যমিক মুক্তি পাক” এই শ্লোগানকে ধারন করে সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছে। বুধবার শহরের টাউনক্লাব সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধ করে তারা। এছাড়াও তারা একদিনের কর্মবিরতি পালন করেছে।
ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচিতে বক্তব্য রাখেন, শিক্ষক রিতা রানী বল, এমাদুল হক, মনিমোহন হালদার, শিমুল মল্লিক, গোলাম হাসানাত, রেজাউল করিম ও বিষ্ণুপদ সরকার।
এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কর্মচারী দ্বারা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্চিত, প্রোজেক্টের কর্মকর্তাদের রাজস্ব খাত বন্ধ করে দেয়া এবং শিক্ষকদের দাবী দাওয়া না মানা পর্যন্ত রাজপথে আন্দোলনে থাকা অব্যহত থাকবে।
কয়রায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে দুর্যোগ প্রস্তুুতি বিষয় মতবিনিময় সভা
কয়রা প্রতিনিধি
কয়রায় জেজেএসের উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে দুর্যোগ প্রস্তুুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শাপলা নীড়ের সহযোগিতায় উপজেলা বিআরডিবির হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের কয়রার এপিসি নাজমুল হুদার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেজেএসের পিও অশোক কুমার রায়, এপিও আবুল কালাম বাবলা,এস এম এ মজিদ,রবিউল ইসলাম, ক্লাবের প্রতিনিধি রিয়াছাদ আলী, এস নুরুল আমিন নাহিন, আশিকুজ্জামান, হারুন অর রশিদ, আব্দুল্যাহ, হাবিবুর রহমান প্রমুখ। মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন ক্লাবের দুর্যোগে করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কয়রা উপজেলার বিভিন্ন সংগঠনের ২২ জন সদস্য অংশ গ্রহন করেন।
মোল্লাহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, মালামাল লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের
স্টাফ রিপোর্টার
বাগেরহাট থানার মোল্লাহাট থানার গাংনী ইউনিয়নের বেশকিছু বাড়ি ভাংচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট দোকানের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এলাকাবাসী মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ বরাবরে অভিযোগ দায়ের করেছেন। গাংনী গ্রামের মো. নুর মিয়া শেখের ছেলে মো. ফারুক শেখ এলাকাবাসীর পক্ষে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগপত্রে বলা হয়, গত ৫ আগস্ট বিকেল ৫টার দিকে পুর্ব শত্রুতার জেরে সেতু শেখের নেতৃত্বে ১৫/২০টি মোটরসাইকেল যোগে ৪০/৫০জন সন্ত্রাসী গাংনী পুর্ব পাড়ার ফারুক শেখের বাড়িতে ভাংচুর করে এবং দেড়-দু’লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে গাংনী ক্যাম্পের মসজিদের পাশে আবুল ফকিরের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাংচুর করে ৩লাখ টাকা নিয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ী সেকেন্দার আলী খান ও তার ভাই ফিরোজ খানের দোকান ভাংচুর করে ১২/১৩ লাখ টাকার মামলামাল লুট করে। এরপরও তারা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাবেক চেয়ারম্যান জাকির চেয়ারম্যানের ছেলে সেতু শেখের নেতৃত্বে রুবেল, দিতু, মোয়াজ্জেম, সাদ্দাম, হেলাল, হাবিব, আলী আহমেদ, পিন্টু, মুরছালিন, রবিউল, মাহফুজ, সজীব, শরিফুল, রুবেল, কালন, নয়ন, হাবিব, রবিউল, ইসমাইল, মোরছালিনসহ ১৫/২০ জন এ কর্মকাণ্ডে অংশ নেয়।
সাতক্ষীরার তালা বিএনপি’র সাথে মত বিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ই সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় তালা সরকারি কলেজ হলরুমে বিএনপি’র আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন তেতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন। উক্ত সভায় তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতক্ষীরা-০১(তালা-কলারোয়ার) সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। যুবনেতা মির্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৬ বছর ধরে যারা আমাদের হামলা মামলা করেছে, তাদের কাছ থেকে যারা চাঁদা নিয়ে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারা আমাদের দলের কেউ না! তিনি আরোও বলেন, আগামী মাসে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে এই পূজায় প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করবেন। ছাত্রনেতা আজহারুল বিএনপি নেতা প্রভাষক বিপ্লব কবীর এর নির্বিচারে হত্যাকান্ডে পুলিশসহ জড়িতদের চিহ্নিত করুন। তাদেরকে বিচারের আওতায় আনা হবে! কোন নিরীহ মানুষ যেন জড়িত না হয় সেদিকে খেয়াল রাখবেন। অনুষ্ঠান শেষে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং গুলিবিদ্ধ অবস্থায় অসুস্থ আছেন। যুবনেতা ফারুক হোসেনসহ মৃত্যুবরণ করেছেন। একই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের অন্তর্র্বতীকালীন কমিটিকে এমইউজে খুলনার শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবে স্থায়ী সদস্যদের উপস্থিতিতে সর্বস্মতিক্রমে গঠিত অন্তর্র্বতীকালীন কমিটির আহবায়ক দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক ও সদস্য সচিব দিগন্ত টিভির খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পূর্বাঞ্চলের বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুলসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, এমইউজের সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজের সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি এড. ড. মোঃ জাকির হোসেন ও মোঃ রাশিদুল ইসলাম এবং সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন। সাংবাদিক নেতৃবৃন্দ এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেন, সর্বসম্মতিক্রমে গঠিত অন্তর্র্বতীকালীন কমিটির সদস্যদের বলিষ্ঠ নেতৃত্বে খুলনার সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন, স্বার্থ সংরক্ষণ ও খুলনা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মরত সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বাজার অস্থিরতায় উদ্বেগ এবং খামারীদের উৎপাদনমুখী হতে সরকারের হস্তক্ষেপ কামনা পোল্ট্রি শিল্প মালিক সমিতির
খবর বিজ্ঞপ্তি
গরীবের আমিষখ্যাত বিকশিত পোল্ট্রি-ডেয়ারী শিল্পের চরম অস্থিরতা যেন কাটছে না। সরকার পরিবর্তন, বন্যা-অতিবৃষ্টির সাথে পশুখাদ্য, মুরগীর বাচ্চা, ভ্যাটেনারী ওষুধ, পরিবহন ও শ্রমিকের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মুরগীর ডিম-মাংসের উৎপাদন ব্যয় বেড়েছে যে-পরিমাণ তার হিসাব করে খামারীদের বিক্রয়মূল্য এবং খুচরা মূল্য নিধারণ করা অতি জরুরী ছিল। কিন্তু তা না করে দেশী-বিদেশী বহুজাতিক কোম্পানীর মতামতের ভিত্তিতে মুরগীর ডিম-মাংসের মূল্য নির্ধারণ করায় চরম অস্থিরতায় ভোক্তা সাধারণ, উৎপাদক ও সরবরাহকারীরা। দেশের মুরগীর ডিম-মাংস ও চাহিদার আলোকে উৎপাদন বাড়াতে প্রান্তিক ক্ষুদ্র-মাঝারী খামারী-ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা হতে বঞ্চিত। সকল সুবিধা এ শিল্পের বহুজাতিক কোম্পানীগুলো পায় বিধায় অসমপ্রতিযোগিতায় টিকতে পারছে না ক্ষুদ্র-মাঝারীরা। তারা পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে; ফলে উৎপাদন বহুলাংশে কমে গেছে। সরকার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লাখ লাখ আমিষের যোগানদাতাদের টিকে থাকার পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করছে না। ডিম-মাংস-দুধ আমদানি সমস্যার সমাধান নয়। খাতভিত্তিক পোল্ট্রি-ডেয়ারী শিল্প টেকসই উন্নয়নে এখনই অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন বিপিআইএফ’র খুলনা বিভাগীয় কমিটি : খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওঃ ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, ইলিয়াস চৌধুরী, শেখ রেজানুল ইসলাম, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুল রহমান বাবু, এস এম হাফিজুর রহমান লিপু, তপন পাল, সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামান, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মামুদ মেহেতা, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আব্দুল আহাদ, শ্যামল বিশ্বাস, ইনসান আলী, মোঃ কামরুল ইসলাম, মোঃ হাকিম চৌধুরী, মোঃ জিসান, রফিকুল ইসলাম হাওলাদার প্রমুখ।
রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
রামপাল প্রতিনিধি
রামপালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অসহায় দম্পতির জমি জবরদখল চেষ্টা ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা মহিলা প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগের সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মল্লিকেরবেড় গ্রামের কালাম খাঁর স্ত্রী কহিনুর বেগম জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমি দাবী করে ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোলাম রসূল হাদির নেতৃত্বে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টায় একই গ্রামের ইসমাইল শেখের ছেলে মো. মশিউর শেখ, আমীনুর শেখ, মো. তৌহিদুর রহমান শেখ, মিজানুরের ছেলে মো. শাওন শেখ, সাখাওয়াত খাঁনের ছেলে মো. মোশারেফ খাঁন, সোহেল খাঁন, মোশারেফ খাঁনের ছেলে মো. রমজান খাঁন, সৈয়দ আলী খাঁনের ছেলে মো. রবিউল খাঁন, মো. মশিউর শেখের ছেলে মো. রিয়াদ শেখ ও মো. জিহাদ শেখ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অসহায় ওই বৃদ্ধার জমি জোরপূর্বক গড়াবেড়া দিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করে।
কহিনুরের স্বামী কালাম খাঁ বাঁধা দিতে গেলে তাকেও বেধড়ক মারপিট করে আহত করে। তাদের প্রতিবন্ধী ছেলে সবুজ কেও বেধড়ক মারপিট করে। ওই সময় অসহায় ওই দম্পতিকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে ওই দখলবাজেরা। উল্লেখ্য, ওই জমি নিয়ে মল্লিকেরবেড় ইউনিয়নের ১ নং ইউপি সদস্যদ মো. ইকবাল হোসেন ও ৫নং ইউপি সদস্য মো. মতিয়ার রহমান খাঁন গত ৫ মার্চ ২০২৪ তারিখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সসমন্বয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে একটি শান্তিপূর্ণ শালিস করা হয়। ওই শালিসনামায় ১৫০ নং মল্লিকেরবেড় মৌজার এসএ ৮৪ খতিয়ানের ৭১৩ দাগসহ আরো ৫ টি, যার মোট জমি ১.৭৫ একর। ৯ জন শালিসদারের পক্ষদ্বয়ের বিরোধী জমি সংক্রান্ত দলিলসহ রেকর্ডীয় কাগজপত্র পর্যালোচনা করে ৮৪ নং খতিয়ানের ৩০ মার্চ ১৯৬৩ সালে ৯০৮ নং কবলা দলিলে আ. মান্নান শেখ ০.১৬৫০ একর সম্পত্তি প্রাপ্ত হন। যা তিনি বড় সন্ন্যাসীর আবুল কালাম খাঁ দিং এর নিকট উক্ত ০.১৬৫০ একর সম্পত্তি ১১ ফেব্রুয়ারী ১৯৯০ সালে বিক্রয় করেন। যার কবলা দলিল নং ৩৬৭। এরপর থেকে তিনি ওই সম্পত্তিতে বসতি ঘর, মুল্যবান গাছপালা ও পুকুর খনন করে বসবাস করে আসছেন। চলমান জরিপে আবুল কালাম খাঁ দিংদের নিজ নামে রেকর্ড করেছেন। যার খতিয়ান নং ডিপি ৯৭ দাগ নং ৭১৩/২০২১।
এবিষয়ে অভিযুক্ত মো. মশিউর শেখ ও ছাত্রলীগ নেতা গোলাম রসূল হাদিসহ সবাই সাংবাদিকদের জানান, আমরা অন্য কারো জমি দখল বা মারপিট করিনি। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে মূলত তারাই জোরপূর্বক আমাদের জমি দখল করে রেখেছে। আপনারা কাগজপত্র দেখে জমি না পেলে আমাদের কোনো দাবী নেই।
এবিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, জমি দখল নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায় বা জোরপূর্বক কারো কোন সম্পত্তি ভোগদখল করার সুযোগ নেই।
নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীগণের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন তিন হিসাব সার্কেল সিজিএ, সিজিডিএফ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং ১৭টি অডিট অধিদপ্তরের অডিটররা বেতন বৈষম্য নিরসন ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সারাদেশে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। অডিটরদের ১০ম গ্রেডের দাবীর প্রেক্ষিতে ২৩/১২/২০১৮ খ্রি: তারিখ থেকে রিট পিটিশন ৯৩৯৯/২০১৫ এর রায়ের যারা রিট মামলার পক্ষভুক্ত হয়েছিলেন অর্থাৎ ৬১ জন কে ১০ম গ্রেডে বেতন দেওয়া হয়। গত ১১/০৯/২০২৪ খ্রি: তারিখের অর্থ মন্ত্রণালয়, প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ, প্রশাসন-২ অধিশাখার ৩৯১ নং স্মারকের মাধ্যমে কনটেম্প পিটিশন নং-৭৫৯/২০১৯, ২৬৪/২০২১ এর রায়ের পুনরায় মোট ৬৮১ জন কে ১০ম গ্রেড এর পত্র জারি করেন যা অডিটরদের মাঝে আরও বৈষম্য তৈরি করেছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৮ অনুসারে সুপ্রীমকোর্ট কোনো বিষয়ে রায় দিলে (রীট পিটিশন, আপীল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে) অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। সিএজি কার্যালয় ও এর অধীন দপ্তরসমূহের অডিটর পদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সিএজি কার্যালয় হতে যে পত্র অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে উক্ত পত্রে আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ড. আসিফ নজরুল এ বিষয়ে ১০ম গ্রেডের পক্ষে মতামত দিয়েছেন। অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ সেটি বাস্তবায়ন করছে না।
ডিসিএ খুলনা কার্যালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ বলেন, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন চলমান অবস্থায় সরকারি দপ্তরসমূহে যাবতীয় বেতন ও ভাতাদি পরিশোধে বিলম্ব হলে এক্ষেত্রে অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রতিষ্ঠান হিসেবে ডিসিএ, খুলনার নন-ক্যাডার কর্মচারী ও কর্মকর্তাগণ দায়ী থাকবে না।
পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার শিরোমণি বাজার সম্মিলিত সাধারণ ব্যাবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদ – এ- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ১৮ সেপ্টেম্বর জোহর বাদ শিরোমণি বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিরোমনি বাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বক্তৃতা করেন মোঃ সামসুল হক শাম, শেখ জাকির হোসেন, শেখ আব্দুল ওহাব, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ খায়রুল ইসলাম, এমদাদুল হক মন্টু, মোঃ শহীদুল্লাহ, আরিফুল ইসলাম, হেদায়েত কাজী, মেম্বার আলহাজ্ব শেখ আল আমিন, মোল্লা সোলায়মান, ইফতেখায়রুল আলম বাপ্পি, মোঃ বরকত, রবিউল ইসলাম, মোঃ হায়দার আলী, মেম্বার শরিফুল ইসলাম, মোঃ লাভলু, শেখ ফরিদ, সরদার তুহিন, সরদার আজাদ, মোঃ রফিকুল ইসলাম, শেখ ইকতার হোসেন, শেখ আজিজুল, মোঃ সাদেক আলী, মোঃ জামাল, মোঃ পলাশ, মোঃ এনামুল, বাবুল শেখ প্রমূখ। সভায় নেতৃবৃন্দ বলেন সৈরস্বাশকের আমলে শিরোমনি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন এর নেতৃত্বে বাজারে ব্যবসায়িদের উপর চরম জুলুম নির্যাতন করা হতো ভয়ে ব্যবসায়িরা মুখ খুলতে পারতো না । এদিকে বাজারের সাধারন ব্যবসায়িরা অতিদ্রত মিটিং ডেকে অবৈধ কমিটি ভেঙ্গে দেওয়ার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম পরিচালক ও খুলনা জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান করেছে।
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন কর্মসূচি পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী কর্তৃক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিনিয়র শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, এস এম জহুরুল ইসলাম, মোঃ সামসুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামীমা হক, বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবাইর আলম, সঞ্জয় কুমার মন্ডল, শিউলি থান্দার, মোঃ লুৎফুর রহমান, তৈমুর আলম প্রমুখ। গভঃ ল্যাবরেটরী হাইস্কুল শিক্ষা পরিবার এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে পদসোপান ঘোষণা ও বাস্তবায়নের জন্য আমরা আবেদন করে থাকি। কিন্তু প্রশাসনিক বৈষম্যের শিকার শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য কিছু দাবি-দাওয়া নিয়ে ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু সেখানে অতর্কিত উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারী উপস্থিত হয়ে শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধনের উপর হামলা চালান। এ সময় মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিরিয়র শিক্ষক তাদের হাতে মারাত্মকভাবে লাঞ্ছিত হন। এ সময় তারা বিধি বহির্ভূতভাবে শিক্ষা প্রশাসনের মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পদ গুলোতে নিজেদের পদায়নের দাবি করেন। বক্তারা প্রশ্ন রেখে বলেন, প্রকল্প থেকে সেসিপ ও থানা প্রকল্প কর্মকর্তা /থানা উপবৃত্তি কর্মকর্তা (টিপিও) বৃন্দ কিভাবে রাজস্ব খাতে গেছেন ও যাওয়ার চেষ্টা করছেন তা আমাদের বোধগম্য নয় । বক্তারা বলেন, দুর্নীতি করে ও অবৈধ উপায়ে এতদসংক্রান্ত যে সকল নিয়োগ/ পদায়ন প্রদান করা হয়েছে তাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন। এমতাবস্থায় ১৭ সেপ্টেম্বরে হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি সকল বিধি-বিধান অনুসরণপূর্বক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে উন্নত জাতি গঠনে মেধাবীরা যাতে এই পেশায় আসতে আগ্রহী হন তার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
মহিলা আওয়ামী লীগ নেত্রীর নেতৃত্বে দিনমুজুরের উপর হামলা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার আটরা এলাকার মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তা বেগমের নেত্রীত্বে একই এলাকার দিনমুজুর মোঃ অনি শেখ, মোঃ সাইফুল শেখ, মোঃ রবিউল শেখ এর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায় গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টায় একই এলাকার মোঃ নুর ইসলাম শেখ এর বসতবাড়ি উঠানের উপর দিয়ে প্রভাব খাটিয়ে জোর পূর্বক ড্রেন কাঁটে মুক্তা বেগম, এসময় ভূক্তভোগী নুর ইসলাম বাধা সৃষ্টি করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নুর ইসলামের স্ত্রী রুপা বেগমের কাপড় ধরে ধস্তাধস্তি করে এবং প্রান নাশের হুমকি দেয়। স্থানিয়রা জানান মহিলা আওয়ামীলীগ নেত্রী মুক্তা বেগমের ছেলে অনি শেখ আটরা আফিল গেট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। খানজাহান আলী থানার সেকেন্ড অফিসার এস আই শরিফুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক শিক্ষকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় কালোব্যাজ ধারণ, ক্লাস বর্জন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকার শিক্ষা ভবন চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ কতৃক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে বুধবার সকালে এ কর্মসূচী পালন করে পাইকগাছা উপজেলা সদরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে, শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওয়াহাব, রেজাউল ইসলাম, প্রদীপ কুমার শীল, ফজলুল আজম, দীপংকর সরকার, রহমত আলী, প্রণব বিশ্বাস, ইমরুল ইসলাম, বোরহান উদ্দিন, রাবেয়া সুলতানা, জুবাইরিয়া আক্তার ও প্রদেশ মল্লিক।
বটিয়াঘাটায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
একই পদে দুই বেতনের বৈষম্য নিরসনের দাবিতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী অডিটর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন তিনটি হিসাব সার্কেল সিজিএ, সিজিডিএফ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং ১৭টি অডিট অধিদপ্তরের অডিটররা বেতন বৈষম্য নিরসন ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অডিটরদের ১০ম গ্রেডের দাবীর প্রেক্ষিতে ২৩/১২/২০১৮খ্রি: তারিখ থেকে রিট পিটিশন ৯৩৯৯/২০১৫এর রায়ের যারা রিট মামলার পক্ষভুক্ত হয়েছিলেন অর্থাৎ ৬১জন কে ১০ম গ্রেডে বেতন দেওয়া হয়। গত ১১/০৯/২০২৪খ্রি: তারিখের অর্থ মন্ত্রণালয়, প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ, প্রশাসন-২ অধিশাখার ৩৯১ নং স্মারকের মাধ্যমে কনটেম্প পিটিশন নং-৭৫৯/২০১৯,২৬৪/২০২১ এর রায়ের পুনরায় মোট ৬৮১ জন কে ১০ম গ্রেড এর পত্র জারি করেন যা অডিটরদের মাঝে আরও বৈষম্য তৈরি করেছে বলে দাবি করেন তারা। অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ সেটি বাস্তবায়ন না করায় এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানায়। আন্দোলন চলমান অবস্থায় সরকারি দপ্তরসমূহে যাবতীয় বেতন ও ভাতাদি পরিশোধে বিলম্ব হলে এক্ষেত্রে অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রতিষ্ঠান হিসেবে উপজেলা হিসাবরক্ষণ অফিস, বটিয়াঘাটা, খুলনার নন-ক্যাডার কর্মচারী ও কর্মকর্তাগণ দায়ী থাকবে না। এদিকে আসন্ন শারদীয়া দুর্গোৎসব কাছিয়ে আসায় সনাতনী সম্প্রদায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও বোনাস নিয়ে হতাশার ছাঁপ বিরাজ করছে। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে নানান জটিলতার সৃষ্টি হচ্ছে।
সরকারি দপ্তরগুলোর মাঝে রশি টানাটানি ; ইজারা নিয়েও ঘাট বুঝে পাননি ইজারাদারেরা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুলনার বিভিন্ন নৌ ঘাট ইজারা নিলেও ভোগ দখল করতে পারছেন না ইজারাদারেরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ইজারাদাররা। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ এর বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্মারক নং ১৮.০২.০০.০০.০৬৩.০৪.০০০.১৬ আদেশপত্রের প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের ০৯-০৯-২৪ থেকে ০৮-১০-২৪ তারিখ পর্যন্ত খুলনা নদী বন্দর কর্তৃপক্ষের সকল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে মাসিক ইজারা প্রদানের ক্ষেত্রে বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী ৩০ দিনের জন্য ইজারা গ্রহণ করেন ভুক্তভোগী ইজারাদার মোঃ শেখ আলী আকবর। এদিকে ভুক্তভোগী ইজারাদার আলী আকবর রূপসা ঘাট সহ মোট পাঁচটি ঘাটের ইজারা গ্রহণ করলেও শুধুমাত্র রুপসা ঘাটের দখল বুঝে পান। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেয়া অন্য ঘাট গুলো এখনও বুঝে পাননি। যে কারণে চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি। অপরদিকে, খুলনা নদী বন্দরের গেজেট নোটিফিকেশন সীমানায় রূপসা ফেরিঘাট, পয়েন্ট-এর শুল্ক/চার্জ আদায়ে ইজারা প্রদানকে কেন্দ্র করে স্থানীয় জেলা পরিষদ এবং খুলনা নদীবন্দর কর্তৃপক্ষের মধ্যকার চলমান মামলা নিষ্পত্তি শেষে ২০১৩ সালের পর খুলনা নদী বন্দর কর্তৃক ইজারা প্রদানে মাসিক স্পট কোটেশনের বিজ্ঞপ্তি প্রদান করেন। ওই মাসিক স্পট কোটেশন টেন্ডারে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতা মোঃ শেখ আলী আকবরকে ৩০ (ত্রিশ) দিনের জন্য কর্তৃপক্ষের অনুকুলে ঘাটের শুল্ক/চার্জ আদায়ের দায়িত্ব প্রদান করে। ভুক্তভোগী শেখ আকবর আলী আরো জানান, রুপসা ঘাটটি ইজারা নেওয়ার পর থেকে চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অতি দরিদ্র লোকদের সম্পূর্ণ বিনামূল্যে এবং ঘাট পারাপারে শুল্ক দিতে অপারগ ব্যক্তির কাছ থেকে কোন প্রকার হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে চলাচল করতে দেয়ায় কোন একটি মহল পেছন থেকে ষড়যন্ত্র করছে। এদিকে ভুক্তভোগী ইজারাদার সরকার কর্তৃক জারিকৃত ০৯-০৯-১৯৬০ এর জারিকৃত গেজেট নোটিফিকেশন অনুযায়ী খুলনা নদী বন্দর সীমানায় এবং খুলনা জেলা জজ আদালত দেওয়ানী আপিল নম্বর ১৬৯/ ২০১৩ এর আদেশ বাস্তবায়নপূর্বক নদীবন্দর কর্তৃপক্ষের প্রদত্ত কার্যাদেশ অনুযায়ী রুপসা ফেরিঘাট বা পয়েন্ট হতে শুল্ক/চার্জ এর সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনী ক্যাম্পের সিও বরাবর একটি লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার সহ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, নৌ-কমান্ডার খুলনা অঞ্চল, বন্দর ও পরিবহন বিভাগ পরিচালক ঢাকা, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবর উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, বিআইডব্লিউটিএর আওতাধীন অনেক ঘাট রয়েছে। সেগুলো মধ্যে রুপসা খেয়াঘাট রয়েছে। বিগত সময়ে মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশন জোরপূর্বক রুপসা ঘাটটি দখল করে টোল আদায় করে আসছিল। কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বৈধ কোন কাগজপত্র না থাকায় পরবর্তীতে আমরা ঘাটের টেন্ডার দেই আর বিআইডব্লিউটিএর তফসিল অনুযায়ী টেন্ডারে বরাদ্দ পাওয়া প্রকৃত ঠিকাদার শেখ মোঃ আকবর আলী।
চুয়াডাঙ্গায় উথলীতে কীটনাশকের দোকানে জরিমানা
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার উথলীতে সরকারের নির্ধারিত মূল্য ছাড়া ৬শ টাকা বেশী মূল্যে সার বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।
বুধবার দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এক অভিযান চালায়। এসময় মেসার্স জহির ট্রেডার্স নামক বিএডিসি সার ডিলারের দোকানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্য ছাড়া অধিকমূল্যে সার বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকা প্রতি বস্তা মূল্যের টিএসপি সার ৬০০ টাকা বেশি মূল্যে ১৯৪০ টাকা দরে বিক্রি করছিলো।
এছাড়া অন্যান্য সারও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রি করা, সারের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না রাখা এবং ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। পরে
এলাকার সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাংগা জেলা পুলিশের একটি দল।
কালিগঞ্জের কৃতি সন্তান ড. রেজাউল করিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
সাতক্ষীরা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ কৃতি সন্তান প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের প্রয়াত আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মোল্লা সাহেবের বড় ছেলে। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম ও বিশ্ববিদ্যালয়ের সপ্তম ভিসি। তার নিজ গ্রামের সর্ব শ্রেনীর মানুষের হৃদয়ের স্পন্দন ও সর্বজন বিদীত একজন সৎ মানুষ হিসাবে পরিচিত।
কালিগঞ্জের ভাড়াশিমলায় জামায়াতে ইসলামির “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের কর্মীদের নিয়ে “কর্মী শিক্ষা শিবির”র আয়োজন করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় স্থানীয় আল আমিন ট্রাস্ট মিলনায়তনে ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আবুল ফারাহ সিদ্দিকী’র সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক শিক্ষক শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার শূরা ও কর্ম পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, বায়তুলমাল সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু রাসেল আসকারী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আসমাউল হোসেন, মাওঃ রবিউল ইসলাম, মাওঃ ইমন মিরাজ হোসাইন, ডাঃ রবিউল ইসলাম, মাওঃ আল আমিনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীবৃন্দ। এসময় বক্তাগণ বলেন, কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি, আদর্শ সমাজ বিনির্মাণে কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। ২০২৪ সালের ২য় স্বাধীনতা পরবর্তী সময়ের পরাজিত শক্তি এখনও নানান ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। এই কর্মী বাহিনীকেই সম্মিলিতভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। ইসলামী আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে।আলোচক বৃন্দ কর্মীদের আত্নগঠন ও মানোন্নয়নের এবং ইকামাতে দ্বীন ও বাইয়াতে জিন্দেগীর গুরুত্ব তুলে ধরে আলোচনা পেশ করেন।সর্বশেষ দোয়ার মাধ্যমে অত্র কর্মী শিক্ষা শিবিরের কার্যক্রম সমাপ্ত করা হয়।
শ্যামনগরের সুজা মাহমুদ গংয়ের বিরুদ্ধে ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট ও মারপিটের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে সাতক্ষীরার শ্যামনগরে সুজা মাহমুদ গংয়ের বিরুদ্ধে ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট এবং মারপিটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটে এসে সাংবাদিকদের সাথে এ অভিযোগ করেন শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মোঃ ছকিমুদ্দিন গাজীর ছেলে মোঃ মোকসেদ আলী গাজী।
তিনি বলেন, বিগত ১৯৭৭ সালে শ্যামনগর মৌজায় এসএ খতিয়ান নংÍ নামজারী খতিয়ান নংÍ ১/১১৫, ১/২২, ১/২০ এর ৭৫৬,৭৫২, ৭৫৯, ৭৮১ ও ৭৫৭ দাগে মোট ৪ একর ৬ শতক সম্পত্তি সরকারের কাছ থেকে ভূমিহীনদের নামে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। সেখানে উপজেলার ৪৩টি অসহায় ভূমিহীন পরিবার ঘরবাড়ি নির্মাণ করে মাথাগোজায় ঠাঁই পেয়েছে। অথচ নকিপুর গ্রামের মৃত সামছুদ্দীন গাজীর ছেলে সুজা মাহমুদ ওরফে সুজাউদ্দীন আহমেদ জাল কাগজপত্র সৃষ্টিকরে ওই ভূমিহীন পল্লী অবৈধভাবে দখলের পায়তারা করতে থাকে। ওই জাল কাগজপত্রের বুনিয়াদে সুজা মাহমুদ ৬২/২১ মামলা দায়ের করেন। কাগজপত্র পর্যালোচনা করে সুজা মাহমুদের কাগজপত্র জাল প্রমানিত হলে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারুক উল্টো সুজা মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালতে জায়গা না পেয়ে সুজা মাহমুদ গং বিভিন্ন চক্রান্ত শুরু করে। ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভূমিহীন পল্লী দখলের পায়তারা চালাতে থাকে। মোকসেদ আলী আরো বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার পালায়নের পর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোলের নির্দেশে তাদের সন্ত্রাসী বাহিনী ওই ভূমিহীন পল্লীতে হামলা করে। সে সময় তারা অগ্নিসংযোগ করে বাড়িঘর জ¦ালিয়ে দেয় এবং লুটপাট চালায়। তিনি বলেন, আমরা পরবর্তীতে জানতে পারি যে, ভিপি জমির মালিক সুশান্ত চ্যাটার্জি নকিপুর গ্রামের সুজা মাহমুদের ছেলে মারুফের কাছে ১০ লক্ষ টাকা দেন। মারুফ ওই টাকা বিএনপি নেতা জহুরুল হক আপ্পু ও হাফিজ আল আসাদ কল্লোলদের দিয়ে তাদের ম্যানেজ করেন। টাকা পাওয়ার পর জহুরুল হক আপ্পু ও হাফিজ আল আসাদ কল্লোলের সন্ত্রাসী বাহিনী ওই ভূমিহীন পল্লীতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করে। এরপরও তারা আমাদের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন ভূমিহীন পরিবারগুলো। তিনি এসময় অবিলম্বে ওই হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ভূমিহীন পল্লীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
তবে, এ ব্যপারে সুজা মাহমুদের ছেলে মারুফ বিষয়টি অস্বীকার করে জানান, এঘটনার দিন তিনি এলাকাই ছিলেন না। তাছাড়া এ ঘটনায় তিনি বা তার বাবা জড়িত নয় বলে দাবী করেন।
খুলনা এসেন্সিয়াল ড্রাগ ল্যাটেক্স প্লান্ট এর পরিচালকের স্থানিয় বাসিন্দাদের সৌজন্য সাক্ষাৎ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা এসেন্সিয়াল ড্রাগ লাটেক্স প্ল্যান্টের পরিচালক মোঃ আজিজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এলাকার স্থানিয় সাধারণ জনগন। এসময় এলাকাবাসী বলেন যোগ্য ও কর্মঠ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা প্রদান, আওয়ামী সরকারের আমলে ছাটাই কৃত কর্মচারী কর্মকর্তাদের পুনরায় বহালসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম এলাকাবাসীদের বলেন উক্ত বিষয় নিয়ে হেড অফিসে আলোচনা হয়েছে, তিনি আরো আশ্বস্ত করে বলেন আপনারা নিশ্চিন্ত থাকুন, স্বল্প সময়ের মধ্যেই একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়ে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শেখ তৌফিক হোসেন, শেখ নাহিদুর রহমান (সানি),সৈয়দ নূর মোহাম্মদ, আজিজ রুবেল, রেয়ানুল হক রাদআজমল হোসেন (রাফি)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে পরিচালক মোঃ আজিজুল ইসলামের নিকট এলাকাবাসী তাদের দাবি সম্বলিত বিষয়ে একটি স্বারকলিপি প্রদান করেন।
আগামী ৪ অক্টোবর হাদিস পার্কে ইসলামী আন্দোলনের গণ-সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর শহীদ হাদিস পার্কে আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার উদ্যোগে গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার এক প্রস্তুতি সভা থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতি ও সেক্রেটার গাজী ফেরদৌস সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মো: নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারী মাও: খালেদ সাইফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, মোঃ বদরুজ্জামান, মোঃ রিপন হালদার, শেখ জাহাঙ্গীর আলম, মোঃ বখতিয়ার, মোঃ লাভলু সরদার, মোঃ আকবর আলি, কারী লুৎফর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান সবুজ, মোহাম্মদ রিপন, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আল আমিন, শ্রমিক নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুবনেতা মাওঃ হাবিবুল্লাহ গাজী, ছাত্র নেতা মোঃ হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় আগামী ৪ অক্টোবর শুক্রবার শহীদ হাদিস পার্কে গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
ঢাকা শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা- কর্মচারী কর্তৃক মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিনিয়র শিক্ষক লাঞ্চিতের ঘটনার প্রতিবাদে খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরী হাইস্কুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফ, সিনিয়র শিক্ষক শিক্ষক এস এম সাইফুজ্জামান, এস এম জহুরুল ইসলাম, মো. সামসুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শামীমা হক, বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা যুবাইর আলম, সঞ্জয় কুমার মন্ডল, শিউলি থান্দার, মো. লুৎফুর রহমান, তৈমুর আলম প্রমুখ। গভঃ ল্যাবরেটরী হাইস্কুল শিক্ষা পরিবার এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)’র মাধ্যমে গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে পদসোপান ঘোষণা ও বাস্তবায়নের জন্য আমরা আবেদন করে থাকি। কিন্তু প্রশাসনিক বৈষম্যের শিকার শিক্ষকগণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য কিছু দাবি-দাওয়া নিয়ে ঢাকা শিক্ষা ভবনে মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু সেখানে অতর্কিত উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মচারী উপস্থিত হয়ে শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধনের উপর হামলা চালান। এ সময় মতিঝিল সরকারি হাইস্কুলের একজন সিরিয়রএকজন শিক্ষক তাদের হাতে মারাত্মকভাবে লাঞ্ছিত হন। এ সময তারা বিধি বহির্ভূতভাবে শিক্ষা প্রশাসনের মধ্যে শিক্ষকদের জন্য সংরক্ষিত পদ গুলোতে নিজেদের পদায়নের দাবি করেন।
বক্তারা প্রশ্ন রেখে বলেন, প্রকল্প থেকে সেসিপ ও থানা প্রকল্প কর্মকর্তা /থানা উপবৃত্তি কর্মকর্তা (টিপিও) বৃন্দ কিভাবে রাজস্ব খাতে গেছেন ও যাওয়ার চেষ্টা করছেন তা আমাদের বোধগম্য নয়?
বক্তারা বলেন, দুর্নীতি করে ও অবৈধ উপায়ে এতদসংক্রান্ত যে সকল নিয়োগ/ পদায়ন প্রদান করা হয়েছে তাতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন।
এমতাবস্থায় ১৭ সেপ্টেম্বরে হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি সকল বিধি-বিধান অনুসরণপূর্বক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে উন্নত জাতি গঠনে মেধাবীরা যাতে এই পেশায় আসতে আগ্রহী হন তার ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
তেরখাদায় লোডশেডিং, ভুতুড়ে বিলে বিপাকে গ্রাহকরা
তেরখাদা প্রতিনিধি
তেরখাদা উপজেলার বিভিন্ন বাসাবাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ত্রুটিপূর্ণ ওই বিল সংশোধনের জন্য এখন তাদের স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসে ধরনা দিতে হচ্ছে। একদিকে বর্তমানে ঘনঘন লোডশেডিং অন্যদিকে ভুতুড়ে বিলে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা ও নিম্ন আয়ের মানুষ। তেরখাদা পল্লী বিদ্যুৎ সমিতি সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় গ্রাহকের সংখ্যা ২৫ হাজারের অধিক। গ্রাহকদের অভিযোগ, উপজেলাজুড়ে বর্তমানে লোডশেডিং থাকায় তুলনামূলক বিদ্যুৎ কম ব্যবহার হচ্ছে। তবুও বেশ কয়েক মাস ধরে দ্বিগুণ-তিনগুণ হারে বিদ্যুৎ বিল আসছে। লাগামহীন বিদ্যুৎ বিলে ভুক্তভোগীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে অসংখ্য গ্রাহক বিল সংশোধনের অভিযোগ নিয়ে অফিসে যাচ্ছন। ভুতুড়ে বিল প্রসঙ্গে তেরখাদা পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসে অভিযোগ করেও তেমন কোনো সমাধান হচ্ছে না। উল্টো অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মতো করে গ্রাহককে বোঝাচ্ছেন। এ নিয়ে প্রায় প্রতিদিন গ্রাহকের সঙ্গে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বাগ্বিতণ্ডা হচ্ছে।
বিদ্যুৎবিল নিয়ে অভিযোগ করেছেন বারাসাত এলাকার মো. ইনামুল হক বলেন, আগস্ট মাসে বিদ্যুত বিল এসেছে ৯৬৫ টাকা, সেপ্টেম্বর মাসে ১২৩৫ টাকা বিদ্যুৎ বিল অস্বাভাবিক এসেছে। অথচ সেপ্টেম্বর মাসে লোডশোডিং ছিল।
এম এ জলিল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে আগস্ট মাসে বিদ্যুৎ বিল এসেছে ২৯৫ টাকা, সেপ্টেম্বর মাসে ৫৭২ টাকা এসেছে। বর্তমানে লোডশেডিং হচ্ছে বেশি, অথচ এ মাসে বিদ্যুৎ বিল অস্বাভাবিকহারে বেড়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির তেরখাদা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. বিদ্যুৎ মল্লিক বলেন, গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, সেভাবেই বিলও তৈরি হয়। অতিরিক্ত বিল নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং বিল সংশোধনের জন্য গ্রাহকরা অফিসে এসে সমাধান পাচ্ছে।
কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার
খুলনাঞ্চল ডেস্কঃ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা আছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
সেলিম আলতাফ জর্জ কুষ্টিয়া-৪ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি।
সেলিম আলতাফ আওয়ামী লীগ পরিবারের সন্তান। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়ার দৌহিত্র তিনি। তার চাচা আবুল হোসেন ও চাচি সুলতানা তরুণও এমপি ছিলেন। আরেক চাচা সামছুজ্জামান অরুণ কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছিলেন।
তার বাবা প্রয়াত আলতাফ হোসেন কিরণ মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষক ছিলেন। মা মমতাজ বেগম অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক।
নড়াইলে চাঞ্চল্যকর আমেনা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেপ্তার
নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর থানাধীন বিছালী গ্রামের চাঞ্চল্যকর আমেনা বেগম হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪ আগস্ট নড়াইল সদর থানাধীন বিছালী গ্রামে মোঃ মনির হোসেন মোল্যার স্ত্রী আমেনা বেগম (৫৭) নিজ বাড়িতে হত্যার শিকার হয়। উক্ত ঘটনায় নড়াইল সদর থানার মামলা নং-০২, তারিখ ১২/০৮/২০২৪ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার করার জন্য নড়াইল জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে। অতঃপর গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ সেলিম মহালদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ আসিফ মোল্যা (২১) কে গ্রেপ্তার করে। আসিফ মোল্যা একই গ্রামের মোঃ বাবর আলী মোল্যার ছেলে। এসময় তার কাছ থেকে ভিকটিম আমেনা বেগম এর লুষ্ঠিত মোবাইল ফোনটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, ভিকটিম মৃত আমেনা বেগম সম্পর্কে আসামী আসিফ মোল্যার গ্রাম্য দাদী হয়। ভিকটিম আমেনার পরিবারের সাথে আসামীর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ আছে। বিজ্ঞ আদালতে উক্ত বিষয় নিয়ে মামলা চলমান রয়েছে। তারপরেও ভিকটিম আসামীদের বাড়িতে যাওয়া আসা করতো। গত ২৮ জুলাই ভিকটিম আমেনা বেগম আসামীদের বাড়িতে যায় এবং আসামীর মায়ের নামে তিনি আজেবাজে কথা বলেন এবং গালিগালাজ করেন। তখন আসামী আসিফ খুব কষ্ট পায়। গত ২ আগস্ট ভিকটিমের হাঁস চুরি হলে আসিফকে চোরের অপবাদ দেয়। উক্ত ঘটনায় আসিফের মা তাকে মারপিট শুরু করে। এতে তার অনেক রাগ হয়। এসব কারণে আসামী মোঃ আসিফ মোল্লা গত ৪ আগস্ট রাত আনুমানিক সাগে ১০ সময় ভিকটিমের বাড়িতে যায়। তখন গেটে তালা দেওয়া ছিল। আসিফ ভিকটিম আমেনা বেগমকে দাদী বলে ডাক দিলে তিনি গেইটের তালা খুলে দেয়। তারপর আসামী ঘরের ভিতরে যায়। তখন ভিকটিম বলে যে, “তুই বসতি থাক আমি কয়ডা ভাত খেয়ে নিই। ভিকটিম ভাত খাওয়ার পর বলেন যে, “আমি শুয়ে পড়ব, অনেক রাত হইছে। তুই আরেকটু বস, তখন আসিফ পিছন থেকে তার সাথে থাকা গামছা দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে। কিছুক্ষণ পরে তিনি আস্তে আস্তে নিশ্বাস নিচ্ছিল। তারপর আসিফ ভিকটিমকে তার পরনের শাড়ি দিয়ে গলায় আবার পেঁচিয়ে ধরে এবং শ্বাস রোধ করে মেরে ফেলে। আসিফ ভিকটিমের ব্যবহৃত আইটেল কোম্পানির মোবাইল ফোনটি নিয়ে চলে যায়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোংলায় চোরাই তামার তার, স্টিল ও লোহার বারসহ যুবক আটক
মোংলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক মোংলা থানাধীন দিগরাজ বাশবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে রামপাল পাওয়ার প্লান্ট হতে চোরাইকৃত বিপুল পরিমাণ তামার তার, স্ট্যাইনলেস স্টিল ও লোহার বার সহ মোঃ আল আমিন (৩২) নামক ১ জন চোরাকারবারীকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী, দিগরাজ বাজারে ২ টি ও দিগরাজ বাজার সংলগ্ন আপা বাড়ি নামক স্থানের ১ টি গুদাম থেকে চোরাইকৃত বিপুল পরিমাণ এস এস পাইপ ও লোহার বার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কোস্টগার্ড।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম আজিজুল ইসলাম জানান আইনানুগ প্রক্রিয়াশেষে আটক ব্যক্তিকে বুধবার সকালে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
মেরামত করা সম্ভব হয়নি বেতনা নদীর ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ, ৫০ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ গত দুই দিনেও মেরামত করা সম্ভব না হওয়ায় ভাঙ্গন পয়েন্ট দিয়ে পানি ঢোকা অব্যাহত রয়েছে। বুধবার দুপুর নাগাদ সাতক্ষীরা সদর ও তালা উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৫০টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে।
এতে করে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ। ভেসে গেছে ছয় হাজার মৎস্যঘের ও দেড় হাজার পুকুর। তুলিয়ে গেছে শত শত বিঘা জমির আমন ধানের ক্ষেত। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে বেতনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতার শ্মশানঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে যায়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার বিনেরপোতা এলাকার শ্মশানঘাটের পাশের বেতনা নদীর পাউবোর বেড়িবাঁধ সোমবার সন্ধ্যায় ভেঙে গিয়ে লোকালয়ে পানি ঢুকতে থাকে। ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আহসাননগর, হরিণখোলা, গোয়ালপোতা, গাছা, দক্ষিণ নগরঘাটা, হাজরাতলা, পালপাড়া, গাবতলা, দোলুয়া, নগরঘাটা, রথখোলা, কাপাসডাঙ্গা, সদর উপজেলার বেনেরপোতা, খেজুরডাঙ্গা, গোপীনাথপুর, তালতলা, নিমতলাসহ কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরা সদর উপজেলার পুরোনো সাতক্ষীরা এলাকার ঘুটেরডাঙ্গী, রামচন্দ্রপুর, লবণগোলা, পাথরঘাটা, দামারপোতা, জিয়ালা, ধুলিহর, বালুইগাছ, ফিংড়ি, ফয়জুল্লাহপুর, দরবেশতিয়া, কোমরপুর, তেঁতুলডাঙ্গী, মাছখোলা ও পৌর এলাকার অর্ধেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ২০-২৫ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ওই এলাকাসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার মাছ ও কাঁকড়ার ঘের তলিয়ে গেছে। তলিয়ে গেছে পুকুর ও আমন ধানের খেত।
তালা উপজেলার হাজরাতলা গ্রামের কবীর হোসেন, দক্ষিণ নগরঘাটা গ্রামের মো. সাইফুল ইসলাম, রথখোলা গ্রামের আরিফ হোসেন ও আবদুর রহমান জানান, তাঁদের বাড়ির আঙিনায় হাঁটুসমান পানি। আশপাশের ৫০ গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টি থেমে গেলেও বেতনা নদীর ভাঙনকবলিত এলাকা দিয়ে পানি ঢুকছে। বৃষ্টিতে হাজরাতলা গ্রামের জিয়াদ আলী মোড়ল (৫৫), আবদুর রকিব গাজীসহ (৫০) কয়েকজনের কাঁচা ঘর পড়ে গেছে।
সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগের উপপরিচালক আনিসুর রহমান জানান, ৪ হাজার ৭৮২ হেক্টর আয়তনের ৫ হাজার ৭২১টি মাছের ঘের ও ৭৯৭ হেক্টর আয়তনের ১ হাজার ৮২৩টি পুকুর-দিঘি তলিয়ে একাকার হয়ে গেছে। প্রাথমিকভাবে ঘের ও পুকুরের মাছ, স্লুইসগেটসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ২ হাজার ৬৩৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে সাতক্ষীরা শহরের ইটেগাছ, মধুমল্যারডেঙ্গী, মেহেদীবাগ, রসুলপুর, পলাশপোল, মেঠোপাড়া, কাটিয়া, মিলবাজার, থানাঘাটা, পুরোনো সাতক্ষীরা, রথখোলা, কুকরালি, দোহখোলা, চালতেতলা, বাটকেখালীসহ পৌর এলাকায় পানি উঠেছে। এসব এলাকার ৬০-৭০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাঁরা বাইরে বের হতে পারছেন না। তিনি বলেন, কলারোয়া, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে।
সাতক্ষীরার আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, শনি থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চার দিনে ৯৬ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত। সোমবার বিকেল থেকে জেলায় বৃষ্টি হয়নি। তিন-চার দিনের মধ্যে বড় ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি জানান।
সাতক্ষীরা পাউবো বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, টানা বৃষ্টি ও জোয়ারের তোড়ে সাতক্ষীরা বেতনা নদীর বেনেরপোতা এলাকার বাঁধের ২৫-৩০ মিটার ধসে পড়েছে। ইতিমধ্যে সেখানে মেরামতের উদ্যোগ নিয়ে বস্তা ও বাঁশ পাঠানো হয়েছে। বড় গাছ (বল্লি) না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। বুধবার সকাল থেকে কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত ভাঙ্গন পয়েন্ট সংস্কার করা সম্ভব হবে।
সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় সুপারি গাছ ভেঙে পড়ে মোসলেম মোল্লা (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তুজলপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ মোসলেম মোল্লা সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের বাসিন্দা। তিনি ঝাউডাঙ্গা ইসলামীয়া ফাজিল মাদরাসার জমিদাতা। নিহতের ছেলে বাহার আলি জানান, বাবা সকাল আটটার দিকে শ্রমিক দিয়ে গাছ থেকে সুপারি পেড়ে নিচ্ছিলেন। এ সময় তিনি সুপারি গাছের নিচে দাড়িয়েছিলেন। হঠাৎ একটি সুপারি গাছ তার গায়ের উপরে ভেঙ্গে পড়লে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে বাবাকে উদ্ধার কওে স্থানীয় গ্রাম্য চিকিৎস্যক তুজলপুর গ্রামের মো. ফাখারুল ইসলাম এর কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
সূত্র মতে, ২০১৮ সালের ১৩ জুন শেখ সজিবুজ্জামান সজিবকে সভাপতি ও মমতাজুল ইসলাম চন্দনকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, একই বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
যশোরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়
যশোর প্রতিনিধি:
যশোর জেলার সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম বলেছেন, সমালোচনা করবেন, সমালোচনাকে সাদরে গ্রহণ করবো। সমালোচনার মাধ্যমে যশোরের যদি কিছু উপকার হয় ইনশাআল্লাহ সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
১৮ সেপ্টেম্বর বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয় ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।
জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, আপনাদের সাথে পরিচয় পর্বের মাধ্যমে যশোর সম্পর্কে জানলাম। জুলাই ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, আপনাদের একটা বিষয় খেয়াল আছে কিনা? জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল। ৩১ জুলাইয়ের পর ছাত্রদের পক্ষ থেকে পরবর্তি তারিখ গননা করা হচ্ছিল ৩২ জুলাই, ৩৩ জুলাই। এভাবে ৩৬ জুলাই চুড়ান্ত দিন পর্যন্ত গননা করা হচ্ছিল। আপনাদের কাছে প্রশ্ন জাগেনি এটা কি ধরনের তারিখ? যতক্ষণ না স্বাধীনতা আসবে ততক্ষণ জুলাই মাস শেষ হবে না এমনটাই ছিল ছাত্রদের কথা।
তিনি বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে সাংবাদিকরাও জীবন দিয়েছেন। অর্জিত এই স্বাধীনতার মাধ্যমে সাংবাদিকদেরও স্বাধীনতা এসেছে। তিনি বলেন, বিগত সময় যে সাংবাদিকতা ছিল, সেসময় সাংবাদিকতা নৈতিকতা, এথিকাল এবং প্রিন্সিপালের জায়গায় ছিল না।
আমরা আশা করি সাংবাদিকতার সঠিক জায়গা থেকে সাংবাদিকতা আসবে
মতবিনিময় সভায় যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা এবং ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল এবং অন লাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া মতামত ব্যক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, এস এম ফরহাদ, সাবেক সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি এম আইউব, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন প্রমুখ। বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে মতবিনিময় সভা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সভার শুরুতে জুলাই গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়ায় বাড়ির সার্ভিস লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম গোলাম হোসেন (৪৫)।
রাজাপুর গ্রামের রবিউল সরদারের ছেলে গোলাম হোসেন ঘটনার সময় বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। মেইন লাইনে বিদ্যুৎ বন্ধ থাকায় মিটারের সার্ভিস তারের সংযোগের লাইনে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ লাইন চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করলেও সার্ভিস তারে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বুধহাটায় সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ
আশাশুনি প্রতিনিধি ঃ
আশাশুনি উপজেলার বুধহাটায় দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার শিউলী সরকার। সমাবেশে ৪০০ সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরণ করা হয়।
আশাশুনিতে খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জয় কুমার রায়, সদস্য উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তার প্রতিনিধি, পিআইও, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় দরগাহপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হিসাবে শেখ জুলফিকর হায়দার, হাবিবুর রহমান ও শেখ মাহমুদ আলীকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
কুল্যায় জামায়াতের যুব বিভাগের কর্মী সম্মেলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বাহাদুরপুর জামে মসজিদে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আফছার মোর্তজা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন। সম্মেলনে অন্যদের মধ্যে ইউনিয়ন আমীর মাওঃ ইউসুফ আলী, সেক্রেটারী ফয়সাল হোসেন, সহ সভাপতি মেহদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কর্মীদের উদ্বুদ্ধ মূলক আলোচনা করা হয়।
খুলনা প্রেস ক্লাবের নব-গঠিত অন্তর্বতীনকালীন কমিটির শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জিয়া পরিষদের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের নব-গঠিত ৭ সদস্য বিশিষ্ট অন্তর্বতীনকালীন কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার ব্যুরো প্রধান এনামুল হক আহবায়ক এবং দৈনিক পূর্বাঞ্চাল পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল সদস্য-সচিব নির্বাচিত হওয়ায় কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়া পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জিয়া পরিষদ খুলনা জেলার সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, মহানগর সভাপতি এ্যাড: মশিয়ুর রহমান নান্নু , সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান, অধ্যাপক মুন্সি শফিকুল আলম, সাংবাদিক মোঃ রুহুল আমীন, কাজী ফেরদাউস বাবু, মোঃ মনজুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মুনিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মেশকাত হোসেন, মোঃ রবিউল ইসলাম,অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক মফিজুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম রবি, অধ্যাপক মোস্তফা মাহমুদ মুকুল, এ্যাড: মোহসীন মোল্যা, এ্যাড: মারুফ আহমেদ, এ্যাড: রফিকুল ইসলাম, এ্যাড: মাহবুবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল বাসার, মোঃ নাসির উদ্দীন, মোঃ জাহিদ হোসেন, মোঃ আসাদুজ্জামান, এ্যাড: মাসুদ, মোঃ মাহমুদুল হাসান, আলমগীর সিদ্দিকী প্রমুখ
ডুমুরিয়ায় সম্পূর্ণ প্লাবিত বিলপাটিয়ায় ইউএনও’র ত্রান বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
অতিবৃষ্টিতে আকাশ বন্যায় খুলনার ডুমুরিয়ার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেঁসে গেছে হাজার হাজার মৎস্য ঘের। ক্ষতি হয়েছে মৎস্যঘেরের সকল প্রকার সবজি। অনেক গবাদি পশু মারা গেছে। উপজেলার সবচেয়ে বেশি পানিতে তলিয়ে গেছে বিলপাটিয়া এলাকা। গতকাল বুধবার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরেজমিনে সম্পূর্ণ পানির নিচে বিলপাটিয়া এলাকা পরিদর্শনে যান। তিনি অনাহারে-অর্ধাহারে থাকা এলাকাবাসীকে এসমেয় ত্রান হিসেবে কিছু চাল ও শুকনা খাবার বিতরণ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, মোঃ বিল্লাল হোসেন, ইলিয়াস হোসেন, আবুল হোসেন, মিঠুন মন্ডল, রকিবুল ইসলাম রাকিব, শহিদুল ইসলাম, মাছুম শেখ প্রমুখ।











































