Home বিনোদন হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী

হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী

31


বিনোদন ডেস্ক||
পরিচয়ে মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য (পূণ্য)। এরপর অনেক লঙ্কাকাণ্ড পেরিয়ে গেল বছর ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদের পথ বেছে নেন তারা।
সে হিসেবে গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাদের বিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে! এ কারণে নিজেকে শুভেচ্ছাও জানিয়েছেন পরী। একইসঙ্গে রাজের সঙ্গে সম্পর্ক থেকে বের হওয়ায় শুকরিয়া আদায় করেন এই চিত্রনায়িকা। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে সন্তান পূণ্য ও দত্তক নেওয়া আরেক কন্যা সন্তানের (সাফিরা সুলতানা প্রিয়ম) সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন পরী। সেখানে জানিয়েছেন উপলব্ধির কথা। পরীর কথায়, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।’
ভালো থাকতে শিখে গেছেন পরীমণি সেকথা জানিয়ে লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে ঝাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী।’