রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও আধুনিকায়ন করার দাবীতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের পদযাত্রা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দুর্নীতি- ভুলনীতি- লুটপাট বন্ধ করে রাষ্ট্রায়ত্ত পাটকল চালু ও আধুনিকায়ন করার দাবীতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে ১৬ আগষ্ট বেলা ৩টায় কার্পেটিং জুটমিল থেকে শুরু করে ইষ্টার্ণগেটে সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়। রবিবার বিকাল ৫টায় ইষ্টার্ণগেটে সমাবেশে বক্তৃতা করেন বাম গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহহেল কাফী রতন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, জোনার্দন দত্ত নান্টু, এইচ এম সাহাদাত, আনিসুর রহমান মিঠু, মোজাম্মেল হক, আব্দুস সাত্তার মোল্যা, মোঃ আলাউদ্দীন প্রমুখ। সভায় নেতৃবৃন্দ অনতিবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল গুলো চালু ও আধুনিকায়ন করনের জোর দাবী জানান। আজ সোমবার সকাল ১০ টায় পুর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী খালিশপুর নতুন রাস্তা থেকে পদযাত্রা কর্মসুচি পালন করবে । এ ছাড়া আগীিম ২৯ আগষ্ট ঢাকায় কনভেনশন এর মাধ্যমে পাটকল রক্ষায় নতুন কর্মসুচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দরা জানান ।
পাইকগাছায় শোক দিবসের আলোচনা সভায় এমপি আক্তারুজ্জামান বাবু: বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে
খবর বিজ্ঞপ্তি
“আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, আমি তারই কথা বলতে এসেছি” এভাবেই জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য শুরু করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য ক্ষণজন্মা এ মহাপুরুষ খোকা থেকে শেখ মুজিব, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু থেকে জাতির জনক হয়ে ওঠেন। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন ভূ-খন্ড ও লাল সবুজ পতাকা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীন করেই ক্ষান্ত হননি। দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে এ জন্য তিনি একটি সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে ছিলেন এবং সেই লক্ষ্যে যখন কাজ শুরু করেন তখন জিয়াউর রহমানের মদদে স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু নাম মুছে দিতে এবং অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করতে ৭৫’র ১৫ আগস্ট স্ব-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। স্বাধীনতা বিরোধী উত্তরসূরী জামায়াত-বিএনপি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখে ছিল। সেদিন তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশ এবং দেশের বাইরে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করার মাধ্যমে পুরস্কৃত করেছিল। বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্গ মুক্ত করেছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডে যারা জড়িত ছিল, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদ ছিল, যারা বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। এটাই সৃষ্টিকর্তার বিচার। এমপি বাবু বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। আর অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে অনিয়ম, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার করতে হবে। তিনি গত শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়া এবং মন্দির সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে পৃথক জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা ঢালী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ওসি এজাজ শফী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু ও বজলুর রহমান।
১৪ দলীয় জোটভূক্ত বাম-গণতান্ত্রীক দলগুলির পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ দলীয় জোটভূক্ত বাম-গণতান্ত্রীক দলগুলির এক সভা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির খুলনা জেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য শরীফ শফিকুল হামিদ চন্দনের সভাপতিত্বে ও বাংলাদেশের সাম্যবাদীদলের কেন্দ্রীয় সদস্য এফ,এম, ইকবালের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ন্যাশনাল আওয়ামীপার্টি (ন্যাপ)-এর খুলনা জেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির খুলনা মহানগর শাখার সভাপতি জনাব মফিদুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন দিলু, জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ খুলনা মহানগর শাখার সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান মন্টু, জাতীয় পার্টি-জেপির খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ড. এস,এম, জাকারিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন হাওলাদার, গণতন্ত্রী পার্টি খুলনা জেলা শাখার সভাপতি শেখ আহসাবুর রহমান বুলু, জাতীয় ছাত্র সমাজ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু হাসান, বাংলাদেশ ছাত্র সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শাওন চন্দ্র বাছাড় প্রমুখ ১৪ দল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনীরা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছিল, অনুরুপ ভাবে বর্তমানে অনেকে মুজিব কোটপরে দেশের অর্থ সম্পদ বিভিন্ন কায়দায় লুট করছে। এ সবই বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি। বক্তারা এ লুটপাট প্রতিহত করতে প্রধানমন্ত্রীকে সজাগ ও কঠোর হওয়ার আহ্বান জানান। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী ইনুর মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সাতক্ষীরায় নতুন করে এক আনসার সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯০৩
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে এক আনসার সদস্যসহ ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ৯০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
সাংবাদিক মুন্নাকে হুমকি দেওয়ায় খুলনা সংবাদপত্র পরিষদের নিন্দা
স্টাফ রিপোর্টার
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়ক হাবিবুর রহমানের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের জের ধরে খুলনা প্রেসকাবের সহকারী সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। যার প্রেক্ষিতে গত শনিবার সাংবাদিক মুন্না খুলনা থানায় জিডি করেছেন।
জিডিতে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শুক্রবার বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার একটি ভিডিও প্রচারিত হয়। যেখানে দেখা যায় হাবিবুর রহমান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে কোপাতে, আবার কাউকে আঙুল কেটে দেয়ার হুমকি দিচ্ছেন। ভিডিও ও নিউজ প্রচার হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মুন্নাকে একাধিকবার হুমকি প্রদান করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক প্রবাহ’র সম্পাদক আশরাফ উল হক, সাধারন সম্পাদক দৈনিক প্রবর্তন’র সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মাদ আলী সনি, কোষাধ্যক্ষ দৈনিক তথ্য’র সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক খুলনাঞ্চল’র সম্পাদক মিজানুর রহমান মিলটন, দৈনিক সংযোগ বাংলাদেশ সম্পাদক’র এড. আব্দুল মজিদ, দৈনিক পাঠকের পত্রিকা’র সম্পাদক খালেদীন রশিদী সুকর্ণ, দৈনিক আমার একুশ’র সম্পাদক আতিয়ার পারভেজ, সাম্পাহিক আমদের খুলনা’র সম্পাদক মিজানুর রহমান মিজান, সাপ্তাহিক সত্যের সন্ধান’র সম্পাদক এ্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদসহ অন্যান্যরা। এক বিবৃতিতে তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। একই সাথে হুশিয়ারী দেন, অবিলম্বে হাবিবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর আন্দোলনে নামবেন খুলনার সাংবাদিকরা।
উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে গত ১৩ আগস্ট অফিস সহায়ক মো. হাবিবুর রহমান কর্তৃক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও মারধরের বিষয়টি উল্লেখ করে অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল খুলনা সদর থানায় সাধারণ ডায়রি করেছেন।
ধামরাই উপজেলার বন্যা দূর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান
আইএসপিআর
দেশব্যাপী বন্যা পরিস্থিতি মোকাবেলায় ধামরাই উপজেলার বন্যাদূর্গত এলাকায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া ধামরাই উপজেলার কুল্লা ও সোমভাগ ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে রবিবার শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এসময় ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
এছাড়া, আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া, খুলনা নৌ অঞ্চলের পক্ষ হতে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বন্যাদূর্গত এলাকার প্রায় ৪০০ পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, মুড়ি ও গুড় প্রদান করা হয়।
বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা, ১৬ আগস্ট ২০২০ রবিবার করোনা পরিস্থিতি নদীভাংগন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অসহায় এসব পরিবারের সাহায্যার্থে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা এলাকার ১০টি ওয়ার্ডে ৪০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল ও লবণ। এই সাহায্য বন্যা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ স্থানীয় দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে তিন থানার এতিমখানায় যুবলীগের খাদ্য বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর যুবলীগের পক্ষ থেকে নগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার এতিমখানা সমুহে খাদ্য বিতরণ করা হয়। রবিবার বেলা ১২টায় খালিশপুর মেগার মোড় গোলচত্তর প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, রোজি ইসলাম নদী, শেখ মহিদুল ইসলাম, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, মশিউর রহমান লিটন, মাছুম উর রশিদ, এস এম নূর হাসান জনি, মুরাদ হোসেন রিপন, মোশারফ হোসেন পাটোয়ারী, আশরাফুল ইসলাম মুন, রবিউল ইসলাম বাপ্পি, ইলিয়াস হোসাইন সবুজ, ফাত্তাউল ইসলাম ফাহিদ, মফিজুর রহমান, ইউসুফ, ফরিদুল ইসলাম, বিল্লব ধর তত্ত্বী, জনি মিয়া, রিয়াজ উদ্দিন ভুইয়া, এম এম মাসুদুর রহমান, এনামুল হক আকাশ, আসাদুজ্জামান আসাদ, খালিদ বিন ওয়ালিদ, রওশন আনিজি অন্তু, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন মিল্লাহ, টিপুু সুলতান, এনায়েত হোসেন, মিজানুর রহমান, সাগর শিকদারসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের আহবায়ক, যুগ্ন আহবায়ক, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র শোক
খবর বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা শেখ ইউনুছ আলী ইনু’র মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রেম করে বিয়ে, অতপর অপহরণ মামলার আসামী!
বাগেরহাট প্রতিনিধি
মোংলায় প্রেম করে গোপনে বিয়ে করায় অপহরণ মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে এক যুবক। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিপংকর বাওয়ালীর করা মামলায় গ্রেফতার একই এলাকার মুজাহিদুল ইসলাম। শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এ মামলায় ৩ আসামীর মধ্যে একজন আটক হলেও বাকি দু’জন পলাতক। মামলার এজাহার সুত্রে জানা যায়, বুড়িরডাঙ্গা এলাকার দিপংকর বাওয়ালীর কলেজ পড়ুয়া কন্যা স্কুল জীবন থেকেই পছন্দ করতো প্রতিবেশী মুজাহিদুল ইসলাম। এর জেরধরে তাদের বাড়ীতেও যাতয়াত ছিল। তবে কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো মোজাহিদ। মুজাহিদের মা-বাবাকে বহুবার এঘটনা অবহিত কররেও কোন প্রতিকার পাইনি ভুক্তভোগী পরিবারটি। গত ২০ জুন সকাল ৬টার দিকে কলেজ পড়ুয়া কন্যা ঘোরাফেরা করার উদ্দেশ্যে বাড়ীর সামনের রাস্তায় বের হলে আগে থেকেই ওৎ থাকা মুজাহিদুল ইসলাম, বাবা অহিদ শেখ ও আসমা বেগমসহ অন্যান্যদের সহায়তায় জোরপুর্বক মটরসাইকেল যোগে অপহরন করে নিয়ে আটকে রাখে বলে মামলায় উল্লেখ করে। পরে মেয়ের বাবা দিপংকর বাওয়ালীর আসামী মুজাহিদুল ইসলামের বাবা-মা ও আত্মীয়দের কাছে মেয়েকে ফেরত চাইলে তারা দীর্ঘদিন যাবৎ মেয়েকে ফেরত দিবে বলে বার বার সময় নিয়ে কালক্ষেপন করে। কিছুদিন যাওয়ার পরে মেয়েকে ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা মুলক কথাবার্তা বলে এবং লোকজনের মাধ্যমে তাদের হুমকিধামকি দেয় বলেও মামলার এজাহারে উল্লেখ করে দিপংকর বাওয়ালী। এ ব্যাপারে বহুদিন অপেক্ষার পরেও মেয়েকে ফেরত না পেয়ে ১১ আগষ্ট দিপংকর বাওয়ালী বাদি হয়ে মুজাহিদুল ইসলাম (২০), বাবা অহিদ শেখ (৫০) ও মা আসমা বেগম (৪৫) কে আসামী করে মোংলা থানায় নারী নির্যাতন ও অপহরন মামলা দায়ের করেন। এ ব্যাপারে মুজাহিদুল ইসলামের পিতা অহিদ শেখ জানায়, দিপংকরের মেয়ে তার ছেলে মুজাহিদের সাথে স্কুল জীবন থেকে দীর্ঘদিন প্রেম। চলতি বছরের ১৩ র্ফেরয়ারী তার মেয়ে সেচ্ছায় আমার ছেলের সাথে চট্টগ্রামে আমাদের কাছে চলে যায়। সে সময় মেয়ের বাবা ও মাকে খবর দিয়ে তাদের কাছে ফেরত দেয় এবং তারা একটি অঙ্গিকারনামা দিয়ে মেয়েকে নিয়ে চলে আসে। পরে বহুবার ছেলে মুজাহিদের সাথে যাওয়ার চেষ্টা করলে তার অভিভাবকদের জানানো হয়েছে। শেষে ২০ জুন মেয়ের নিজের ইচ্ছায় চট্টগ্রামে চলে আসে। কাগজপত্রের মাধ্যমে ধর্মান্তর হয়ে বিয়ে করে তারা।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানায়, ১১ আগস্ট একটি অপহরন মামলার সুত্রধরে তিনজনের মধ্যে মূল আসামী মোজাহিদুল ইসলামকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ট চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ-এর উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, খুলনা মহানগর-এর উদ্যোগে ১৫ আগস্ট শনিবার বেলা ১১টায় নিজস্ব কার্যালয়ে এক আলোচনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন, বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ যাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের পরোক্ষ ও প্রত্যক্ষ মদতে নিহত হয়েছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী হারুন-অর-রশীদ এবং পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার এম আব্দুল্লা হেল কাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গাউস, অতিরিক্ত সচিব (অবঃ)। বিশেষ অতিথি ছিলেনÑবিভাগীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সমাদ্দার, খুলনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. চৌধুরী মাহবুবুল হক, সাধারণ সম্পাদক এ কে এম জিয়াউল ইসলাম, খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর মহিলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি ফারহানা হক বাপি, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার লাকী, এম এম ওয়াহিদুজ্জামান, মোঃ হাফিজুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ দলিল উদ্দিন গাজী (দাকোপ), হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, আঃ মান্নান খান, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ গনি, বীর মুক্তিযোদ্ধা শেখ আলেক, মোহাম্মদ আলী প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ওয়ালিয়ার রহমান।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীস্থলে পুস্পস্তপক অর্পন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতীর জনকের সমাধীস্থলে পুস্পস্তপক অর্পন করেন বিএনসি সি পক্ষে মহাপরিচালক বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শরিফুজ্জামান। এতে সুন্দরবন রেজিমেন্টের ক্যাডেটসহ উপস্থিত ছিলেন রেজিমেন্ট এ্যাডজুডেন্ট লেঃ রফিক ( এক্স) পিসিজিএম এস , বিএন, বিএনসিসি ও ২ লেঃ মিজানুর রহমান , পিইইউ ও নজরুল, পিইউও কামাল এবং অন্যন্য সামরিক ও বেসামরিক কর্মচারীবৃন্দ ।
নগরীর জলাবদ্ধতা নিরসনে সবকিছু করা হবে: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী
খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। খুলনা সিটি কর্পোরেশনের এই প্রকল্পের কনসালটেন্সি কাজ সংক্রান্ত ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্সি লিমিটেড (ডিডিসিএল) ও কুয়েটের একটি প্রতিনিধি দল এবং কেসিসি’র প্রকৌশলীদের মধ্যে এই সভা আজ (রবিবার) দুপুরে নগর ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে সবকিছু করা হবে। একবারে সবকিছু রাতারাতি করা সম্ভব নয়। ইতোমধ্যে শহরের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে। নগরবাসীকে সঠিকভাবে সেবা দিয়ে যাওয়া কেসিসি’র প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে খুলনাকে নতুন রূপে সাজানো সম্ভব। একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী উপহার দিতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান, কুয়েটের শিক্ষক প্রফেসর ড. মুহা: হারুনুর রশীদ, প্রফেসর ড. মোঃ শাজাহান আলী প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা রবিবার সকালে অনলাইন প্লাটফর্ম জুম প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের আবাদযোগ্য কোন জমি যেন ফাঁকা পড়ে না থাকে। কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন গণপরিবহণে স্বাস্থ্যবিধি পালনে শিথিলতা দেখানো ঠিক হবে না। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন অর্থবছরে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নেয়া, আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ, নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে দপ্তর প্রধানদের অনুরোধ জানান। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।
অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
তথ্য বিবরণী
জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা পর্যায়ের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রবিবার সকালে জুম অ্যাপের মাধ্যমে খুলনায় অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনলাইনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে প্রায় সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়ে আসছে। শিশুদের পড়ালেখার পাশাপাশি এই ধরণের প্রতিযোগিতা মেধা বিকাশ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানতে সহায়ক হবে। খুলনা জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান উল্লাহ শরিফী, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিষয় ছিলো : ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও সঙ্গীত। অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগিরা বিভিন্ন গ্রুপে স্ব স্ব অবস্থানে থেকে জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এনইউবিটি খুলনাতে জাতীয় শোক দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোক দিবস ২০২০ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উদ্যোগে রবিবার বেলা ১১টায় এক অনলাইন অলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন, প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়াদ্দার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে আগামী দিনে যুব সমাজকে দেশ পরিচালনা করেত হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনউবিটি খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ড. আশিক উদ্দীন মো: মারুফ,ছাত্র বিষায়ক পরিচালক, রাজীব হাসনাত শাকিল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার, ড.মো:শাহ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো:মোস্তাফিজুর রহমান।
খুলনা মংলা মহাসড়কে বড়বড় গর্ত: যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগ
পি কে অলোক,ফকিরহাট
খুলনা মংলা জাতীয় মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে পোহাতে হচ্ছে সিমাহীন দুর্ভোগ। এতে যানবাহন চলাচলে বাধাগ্রস্থ সহ সড়কে র্দুঘটনা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অতিদ্রুত সড়কটি মেরামত বা সংস্কার করা না হলে দুর্ঘটনা ঘটে প্রাণহানীর ঘটনা ঘটে যেতে পারে। সরেজমিনে অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে, খুলনা মংলা জাতীয় মহাসড়কের কাটাখালী ভায়া দিগরাজ সড়কের বিভিন্ন স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে পানি জমে এমন অবস্থার সৃষ্ঠি হয়েছে যে লোকজন চলাচল করা তো দুরের কথা যানবাহনও চলাচল করতে পারছে না। মহাসড়কের খাজুরা শ্যমবাগত চুলকাঠি ভট্টেবালিয়াঘাটা রোনসেন ফয়লা সহ বেশকিছু স্থানে পিচ ও কার্পেটিং উঠে বড়বড় ট্যাম হয়ে উচু হয়ে পড়ায় যানবাহন চলাচলে মুল বাধা হয়ে দাড়িয়েছে। যানবাহন চালকরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে সড়কের ভাঙ্গা স্থানে পানি জমে একাকার হয়ে পড়ায় চলাচলের সময় কিছুই দেখা যায় না। আর না দেখা গেছে গর্তের ভিতর পড়ে নিয়ন্ত্রন হারাতে বাধ্য হচ্ছে তারা। তাছাড়া ভাল জায়গা দিয়ে যাওয়ার জন্য চালকরা প্রতিযোগীতা শুরু করার সময় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। ফলে জীবনের ঝুকি নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন তারা। তারা বলেছেন উক্ত সড়কের কাটাখালী ভায়া চুলকাঠির মাঝখানে শ্যামবাগাত মেট্রোবিক্সের সমনে ভয়াবহ অবস্থা। এছাড়া সড়কের খাজুরা চুলকাঠি ভট্টেবালিয়াঘাটা রোনসেন ফয়লা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সড়কটি মেরামত বা সংস্কার করা না হলে দুর্ঘটনা ঘটে প্রাণহানীর ঘটনা ঘটে যেতে পারে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের জন্য বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন জনগন।
সরকারের প্রকাশ্য ইন্দনে দেশের প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতির মহাৎসব: বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ
ফুলতলা প্রতিনিধি
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, ৫ হাজার কোটি টাকায় শ্রমিক বিজয় নয়, ১২শ’ কোটি টাকা ব্যায় করে মিলগুলো আধুনিকিকরণ করতে হবে। ২০১৩ সাল হতে অবসর প্রাপ্ত শ্রমিকদের পাওনা ও ক্ষতি পূরণ এককালিন প্রদান, খালিশপুর জুট মিল ও দৌলতপুর জুট মিলসহ ৫ মিলের শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ, আলিম জুট মিল শ্রমিকদের পূর্বেও ৪৪ সপ্তাহ ও বর্তমান ২০ সপ্তাহের বকেয়া মজুরী পরিশোধ, শ্রমিক কর্মচারী ও মিল কর্তপক্ষের চলমান মামলার দ্রতি মিমাংশা, সোনালী, এজাক্স, আফিল ও মহাসিন মিল আধুনিকায়ন করে চালু এবং শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে লুটপাট, খুলনা-যশোর মহাসড়ক নির্মানে ব্যাপক অনিয়ম এবং আওয়ামীলীগ সরকারের প্রকাশ্য ইন্দনে দেশের প্রতিটি সেক্টরে চলছে দুর্নীতির মহাৎসব।
রোববার বিকালে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত রাজঘাট থেকে ইষ্টার্ণ আলিম জুট মিল অভিমুখে পদযাত্রাকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড চত্বরে অনুষ্ঠিত পথ সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। পরিষদের আহবায়ক এ্যাড. কুদরত-ই খুদার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এ রশিদের পরিচালনায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বায়ক বজলুল রশিদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহহেল কাফি রতন, ইউসিএলবি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদি) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েত সাকি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিইউসির জেলা সম্পাদক আব্দুর রহমান মোল্যা, সিপিবির উপজেলা সভাপতি শেখ দিদারুল ইসলাম, কৃষক নেতা গাজী আবজাল প্রমুখ। পরে খুলনা অভিমুখে পদযাত্রা শুরু হয়।
মোংলায় ৪ কন্টেইনার পোস্তদানা জব্দের ঘটনায় দুই আমদানীকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মমলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে আমদানী নিষিদ্ধ ৪ কন্টেইনার পোস্তদানা (আফিম বীজ) জব্দের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো: এমদাদুল হক বাদী হয়ে রবিবার বিকেলে এ মামলাটি দায়ের করেন। পোস্তদানা আমদানীকারক প্রতিষ্ঠান ঢাকার মেসার্স তাজ ট্রেডার্স ও মেসার্স আয়েশা ট্রেডার্সের নামে এ মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এদিকে কাস্টমস কর্তৃপক্ষের দায়ের করা এ মামলায় উত্থাপিত তথ্য উপাত্ত নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।
মোংলা কাস্টমস হাউস ও মোংলা থানা পুলিশ জানায়, গত ৯ আগষ্ট মালয়েশিয়া থেকে মোংলা বন্দরে একটি বিদেশী জাহাজে করে আসা ৪টি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও ¯েœা-স্প্রে আনার ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে ৬৮ হাজার ২৫৬ কেজি আমদানী নিষিদ্ধ পোস্তদানা আনে ঢাকার সোয়ারী ঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চক বাজারের আয়েশা ট্রেডার্স নামক দুইটি প্রতিষ্ঠান। এ পণ্যের চালানটি বন্দরের জেটিতে পৌঁছানোর পর থেকেই আমদানীকারক প্রতিষ্ঠান দু’টির কারো কোন হদিস মিলছিল না। কাস্টমসের পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগ করা হলেও আমাদানীকারকদের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার কাস্টমস কর্তৃপক্ষ কায়িক পরীক্ষা করে কন্টেইনার বোঝাই পোস্তদানার এ চালানটি জব্দ করে। বিদেশ থেকে বাণিজ্যিক জাহাজে ৪টি কন্টেইনারে আসা এ পোস্তদানার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৮৮৬ টাকা।
বটিয়াঘাটায় জাতীয় শোক সভায় এ্যাড,গ্লোারিয়া ঝর্না এমপি
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বটিয়াঘাটা প্রেসকাবের উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ টায় প্রেসকাব নিজেস্ব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জল। সাধারন সম্পাদক মহিদুল ইসলাম শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্নাএমপি। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আশরাফুল আলম খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, জলমা ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক মোল্ল্যা মিজানুর রহমান বাবু, প্রেসকাব সহ-সভাপতি রতন কুমার সাহা, এ্যাডঃ মোস্তফা বিলাল, হিরামন মন্ডল সাগর, যুগ্ম সাধারন সম্পাদক এস এম বজলুর রহমান,আইন বিষয়ক সম্পাদক এ্যাড,সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ বাকির হোসেন, আল আমিন শিকদার,কোষাদক্ষ তরিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক তানভীর বিশ্বাস, সমাজকল্যান সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক তারেক রহমান, সৈয়দ আবু নোমান,আ,লীগ নেতা রাসেল কবির, মানবাধিকার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান প্রমুখ। এ সময় সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সাংবাদিকদের কার্যকরী ভুমিকা রাখার আহবান জানান।
অন্য দিকে দিবসটি পালন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মিলাদ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ভাইরাস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড মোঃ রাশেদুজ্জামানসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
অন্য দিকে উপজেলা আ,লীগের উদ্যোগে দলীয় কার্যালয় দিবসটি পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা উপজেলা আ,লীগ সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ্যাড,গ্লোরিয়া ঝর্না এমপি,আ,লীগ নেতা শেখ আকরাম হোসেন, মোঃ ফিরোজুর রহমান, অরিন্দম গোলদার, মিজানুর রহমান, শশাঙ্ক মন্ডল, রিপন শেখসহ সকল পর্যায় দলীয় নেতাকর্মী।
মণিরামপুরে বৃদ্ধর ঝুলন্ত লাশ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ঝন্টুপদ বিশ্বাস (৬৪) নামে এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোববার (১৬ আগষ্ট) সকালে স্বজনরা তার শোয়ার ঘর থেকে লাশটি উদ্ধার করেন। বৃদ্ধ ওই ঘরের জানালার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন। ঝন্টুপদ উপজেলার হরিহরনগর ইউপির মাহাতাবনগরের মৃত কালীপদ বিশ্বাসের ছেলে। তার আত্মহননের প্রকৃত কারণ জানা যায়নি। এই ঘটনায় নিহতের ছেলে জয়দেব বিশ্বাস বাদি হয়ে মণিরামপুর থানায় অপমৃত্যু মামলা করেছেন। ঝাঁপা ক্যাম্পের আইসি এসআই ওয়াসিম আকরাম জানান, ঝন্টু বিশ্বাস প্যারালাইজড হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বিভিন্ন ধরণের চিকিৎসা করিয়েও তাকে সুস্থ করা যায়নি। শনিবার (১৫ আগষ্ট) রাতের খাবার সেরে তিনি ঘুমাতে যান। পরে রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়।
এসআই ওয়াসিম আকরাম বলেন, সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা যানা যাবে।
রুপসায় কৃষকলীগের চারা বিতরণ
রূপসা প্রতিনিধিঃ
“মুজিববর্ষের আহ্বান-লাগাই গাছ বাড়াই বন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা-৪ আসনের সংসদ-সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সার্বিক ব্যবস্থাপনায় রুপসা নৈহাটি ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে ইউনিয়ন ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় চারা বিতরণ করা হয়। ১৬ ই আগস্ট বেলা ১১ টায় এই গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয় । ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাহমুদুল হাসান শামিমের সভাপতিত্বে জিয়াউদ্দিন জিয়ার পরিচালনায় বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। বৃক্ষ রোপন কর্মসূচির বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইমরান মোল্লা,মোঃ আকরাম হোসেন, মাঈনুল ইসলাম,তারিকুল ইসলাম খোকন,মোঃরফিক,আকবর আলী,মোঃ হারুন শেখ,হোসেন আলী,মাসুদ রানা, রাসেল শেখ,আলমগীর হোসেন,আঃসালাম সহ সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
খুলনায় করোনা সংক্রমণের ১৫০ দিন, রোগী বেড়েই চলেছে
স্টাফ রিপোর্টার
সময়ের সঙ্গে করোনাভাইরাসের প্রকোপ কমে যেতে পারে, এমন আশা প্রকাশ করা হলেও খুলনার চিত্র হতাশাজনক। সংক্রমণের ১৫০ দিনে বা ৫ মাসেও সংক্রমণ ঊর্ধ্বগতিতে বাড়ছে। খুলনা বিভাগে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হওয়ার ১৫০তম দিন রোববার বিভাগের ১০ জেলায় রোগীর সংখ্যা ১৬ হাজার ছুঁই ছুঁই করছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও সচেতন মহল। খুলনা বিভাগে এখন কোভিড–১৯–এ আক্রান্তের মোট সংখ্যা ১৫ হাজার ৮১৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৬৬ জন। আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৭১০ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৬৮ শতাংশ। খুলনা বিভাগে প্রথম তিন মাসে সংক্রমণ বিস্তারের গতি বেশ ধীর ছিল। এরপর জুলাই মাসে সংক্রমণ ও মৃত্যু দুটোই অনেক বেড়ে যায়। পরিস্থিতি এখনো বদলায়নি। দৈনিক গড় হিসাবে চলতি আগস্ট মাসে সংক্রমণ পরিস্থিতি আগের মাসের চেয়ে কিছুটা বেশি। জুলাইয়ে প্রতিদিন গড়ে ২৪৪ রোগী শনাক্ত হন। চলতি মাসের প্রথম ১৬ দিনে গড়ে ২৪৯ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে রবিবার খুলনা নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, শহর এখন করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগের অবস্থায় পুরোপুরি ফিরে গেছে। দোকানপাট সব খোলা। মানুষের চলাফেরা বেড়েছে। যানবাহনের সংখ্যা বেড়েছে। কেডিএ অ্যাভিনিউতে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাপক যানজটও দেখা গেছে। আর মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই বললেই চলে। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই।
নগরের ময়লাপোতা মোড়ের একজন রিকশাচালক মো. আবদুর রহিম বলেন, ‘স্যুট–কোট পরা কত মানুষির মুখে মাস্ক নি, আর আমরা তো রিকশা চালাই। চারদিক একটু তাকায়ে দ্যাখেন কয়ডা লোকের মুখি মাস্ক আছে। আর রিকশাচালকরা যে কষ্ট করে, তাতে করোনা ধরবে না। তবে মাস্ক কিন্তু সঙ্গে রাখিছি। মাঝেমধ্যি যাত্রীরা পরতি বলে, তখন বাধ্য হুয়ে পরতি হয়।’ খুলনা নাগরিক সমাজের সদস্য এস এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, খুলনা শহর আবার আগের অবস্থায় ফিরে এসেছে। সরকারি বিধিনিষেধও শিথিল হয়ে গেছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় খুলনায় গঠিত সরকারি কমিটির তৎপরতা অনেক দিন ধরে লক্ষ করা যাচ্ছে না। মাঝে লোকজন কিছুটা সচেতন হয়েছিলেন, তবে এখন তাঁদের সচেতনতা অনেকটাই কমে গেছে। তাঁর মতে, প্রশাসনের তৎপরতা না বাড়ালে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। গত ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। জুন মাসের শেষ দিন, অর্থাৎ ১০৪তম দিনে বিভাগে মোট রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ২৭৪, ওই সময়ে মৃতের সংখ্যা ছিল ৭২। জুলাই মাসের শেষ দিন বিভাগে রোগীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৩৩। মৃতের সংখ্যা ছিল ২১৩।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনজুরুল মুরশিদ প্রথম আলোকে বলেন, বিভাগে সংক্রমণের গতি এখন ঊর্ধ্বমুখী। শুরুতে লোকজন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব কিছুটা মেনে চলত। এখন কেউ কিছু মেনে চলছেন না। তিনি বলেন, প্রশাসনের কিছুটা কঠোর হওয়া দরকার। আর যদি সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা না হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। নিজের সুরক্ষার বিষয়ে নিজেকেই সচেতন হতে হবে।
যশোরে আউশে খুশি কৃষক
মাসুদ আলম, যশোর
আবহাওয়া অনুকূলে থাকায় এবার যশোরে আউশের ফলন ভালো হয়েছে। আউশের ভালো ফলনে বেজায় খুশি জেলার আউশচাষিরা। জেলার বেশির ভাগ এলাকায় এখন চলছে আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আউশ ধান চাষের কয়েকটি ইতিবাচক দিক সম্পর্কে কয়েকজন চাষি বলেন, আউশ ধান চাষে খরচ কম। সরকারি কিছু সহায়তা পাওয়া গেছে। বাজারে ধানের দাম ভালো। এ কারণে তাঁরা এবার আউশ ধান চাষে ঝুঁকেছেন। সামগ্রিক আবহাওয়া এবার আউশ ধান চাষের অনুকূলে ছিল। মৌসুমজুড়ে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। ফলে আউশ ধানের ফলন ভালো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, গত মৌসুমে জেলায় ১২ হাজার ৭৯০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছিল। এবার চাষ হয়েছে ১৭ হাজার ১৫ হেক্টর জমিতে। অর্থাৎ গত মৌসুমের চেয়ে এবার ৪ হাজার ২২৫ হেক্টর বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৪৮০ হেক্টর, শার্শা উপজেলায় ৩ হাজার ২৭০ হেক্টর, ঝিকরগাছায় ২ হাজার ৫০০ হেক্টর, চৌগাছা উপজেলায় ২ হাজার ৬০০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৪ হাজার ৪৮০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ২২০ হেক্টর, অভয়নগর উপজেলায় ৬৬৫ হেক্টর ও কেশবপুর উপজেলায় ৮০০ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। এবার আউশে বিআর-২৬, ব্রি ধান-২৮, ৪৮, ৫০, ৫৫, ৫৮, ৬৩, ৮২ ও ৮৩, বিনা ধান-১৯, মিনিকেট, রহিম স্বর্ণ, শুভলতা, গণতারা, জিএস ওয়ান, জামাইবাবু, হাইব্রিড ইস্পাহানি, সিনজেন্টা, ১২০৬, তেজগোল্ড, এসএলএইটএইচ, হিরা ও অ্যাগ্রো ধান-১৪ জাতের ধানের চাষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, এবার জেলার ৫ হাজার ৫০০ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ ধান, ২০ কেজি করে ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) এবং ১০ কেজি করে এমওপি (মিউরেট অব পটাশ) সার পেয়েছেন।
সম্প্রতি যশোরের শার্শা, চৌগাছা ও অভয়নগর উপজেলার কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, কোথাও কোথাও ধানগাছ থেকে শিষ বের হচ্ছে। আবার কোথাও ধান পাকতে শুরু করেছে। কোথাও আবার আউশচাষিরা ধান কাটা, ধানের আঁটি বাঁধা এবং ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত। বৃষ্টিতে ধান ভিজে যাতে নষ্ট না হয়, সে জন্য অনেক কৃষক খেতের পাশে উঁচু জায়গায় ধান মাড়াইয়ের কাজ করছেন। অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের আউশচাষি ওহাব গাজী এবার এক বিঘা (৪৮ শতকের বিঘা) জমিতে ব্রি-৪৮ জাতের আউশ ধানের চাষ করেছেন। তিনি ধান মাড়াই করে ২০ মণ ধান পেয়েছেন। তিনি বলেন, ‘আউশ ধানে খরচ বোরো ধানের প্রায় অর্ধেক। এবার আবহাওয়া খুব ভালো ছিল। কৃষি অফিস থেকে কিছু সহায়তাও পেয়েছি। ধানের এবার ভালো ফলন হয়েছে। আমি এবার ২০ মণ ধান পেয়েছি।’ শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আউশচাষি নজরুল ইসলাম বলেন, ‘আউশ ধানে খরচ কম। এবার আমি দুই বিঘা (৩৩ শতকের বিঘা) জমিতে মিনিকেট জাতের ধান চাষ করেছি। ধান ভালো হয়েছে। ধান পাকতে শুরু করেছে। এবার আমি ৩৫ থেকে ৩৮ মণ ধান পাব।’
চৌগাছা উপজেলার বর্ণী গ্রামের কৃষক আবদুল বারিক বলেন, ‘আমি এবার তিন বিঘা পাঁচ কাঠা (৩৩ শতকে বিঘা) জমিতে রহিম স্বর্ণ জাতের ধানের চাষ করেছি। সরকারি কোনো সহায়তা পাইনি। ধান খুব ভালো হয়েছে। এখন ধানের শিষ বের হচ্ছে। এবার ৭০ মণের ওপরে ধান পাব।’ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘এবার ধানের দাম ভালো। তা ছাড়া আউশ ধান চাষে খরচ কম। এ জন্য জেলায় এবার চার হাজার হেক্টরের বেশি জমিতে আউশ ধানের চাষ হয়েছে। তিনি আরও বলেন, ‘আউশ মৌসুমে এবার আবহাওয়া অনুকূলে ছিল। মৌসুমজুড়ে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। জেলার আউশচাষিরা কৃষি বিভাগের পরামর্শে সঠিক সময়ে আউশ ধান রোপণ ও বপনের কাজ করেছেন। সরকারিভাবে তাঁদের কিছু সহায়তাও দেওয়া হয়েছে। ফলে আউশ ধান খুব ভালো হয়েছে। কৃষক ব্রি-৪৮ ও বিনা ধান-১৯ হেক্টরে প্রায় পাঁচ মেট্রিক টন পর্যন্ত ফলন পাচ্ছেন।’
তিন কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়, আহতদের ৭ ঘণ্টা পর
যশোর অফিস
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে তিন কিশোর হত্যা ও ১৫ জনকে আহতের ঘটনায় বন্দি আট কিশোরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান বন্দি আট কিশোরকে গ্রেফতার দেখান। রোববার আদালতে তাদের গ্রেফতারের আবেদন করলে বিচারক নামঞ্জুর করেন। তারা হলেন- চুয়াডাঙ্গার আনিছ, গাইবান্ধার খালিদুর রহমান তুহিন, নাটোরের হুমাইদ হোসেন ও মোহাম্মদ আলী, পাবনার ইমরান হোসেন ও মনোয়ার হোসেন, রাজশাহীর পলাশ ওরফে শিমুল এবং কুড়িগ্রামের রিফাত আহমেদ। এদিকে শনিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এদিন আদালতে সোপর্দের পর সন্ধ্যায় ওই পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মর্মান্তিক এ ঘটনা তদন্তে দুটি কমিটি তাদের কাজ শুরু করেছে। এ ঘটনায় পাঁচ সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর বন্দিদের মারপিট করা হলে তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর রাব্বির বাবা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রকিবুজ্জামান বলেন, শনিবার বিকেলে আদালত পাঁচজনের রিমান্ড আবেদন মঞ্জুর করার পরপরই তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববারও তা চলমান। শিশু উন্নয়ন কেন্দ্রের এ ঘটনায় সমাজসেবা অধিদফতর দুই সদস্যের যে তদন্ত কমিটি গঠন করেছিল, সে কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। কমিটির প্রধান সমাজসেবা অধিদফতর ঢাকার পরিচালক সৈয়দ নূরুল বাসির বলেন, ইতোমধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কিশোরদের সঙ্গে কথা বলেছি। তদন্তের জন্য যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে যাব। এরপর ঢাকায় গিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেব। এই তদন্ত কমিটির অপর সদস্য হলেন সমাজসেবা অধিদফতর ঢাকার উপ-পরিচালক এমএম মাহমুদুল্লাহ। স্থানীয় সূত্র জানায়, ইতোমধ্যে তদন্ত কমিটি বেশকিছু তথ্য-উপাত্ত পেয়েছে। কিশোরদের নির্মমভাবে মারপিটের পরও সময় মতো যদি তাদের হাসপাতালে নেয়া হতো তাহলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারতো। নিহত তিন কিশোরকে হাসপাতালে নেয়া হয় মৃত অবস্থায়। ঘটনার প্রায় ৬-৭ ঘণ্টা পর আহতদের হাসপাতালে নেয়া হয়। একই ঘটনার তদন্তে সমাজকল্যাণ মন্ত্রণালয় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু লাইছকে প্রধান করে তিন সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই কমিটিও তাদের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ তমিজুল ইসলাম খান।
বৃহস্পতিবার এ ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। বলেন, কেন্দ্রের শিশু-কিশোরদের দুটি গ্রুপের মধ্যে মারামারিতে এ হতাহতের ঘটনা ঘটে। কিন্তু পরে আহত কিশোরদের বক্তব্য ও পুলিশের তদন্তে স্পষ্ট হতে থাকে যে কর্মকর্তা-কর্মচারীদের নির্দয় মারপিটের কারণেই তিন কিশোর নিহত ও ১৫ কিশোর আহত হয়। পরে নিহত কিশোর রাব্বির বাবা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের অজ্ঞাত কর্মকর্তা-কর্মচারীদের আসামি করা হয়। পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে। তারা হলেন- যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান। শুক্রবার ১০ জন কর্মকর্তা-কর্মচারী হেফাজতে নেয়া হলে মামলার পর রাতে এই পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান কেন্দ্রের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
ব্যাগে কাপড় ও ওষুধ দিয়ে বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা
যশোর অফিস
যশোরের ফুটপাতে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে ফেলে রেখে গেছেন স্বজনরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ ওই বৃদ্ধকে (৭০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন। কিন্তু এখন পর্যন্ত তার স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, শনিবার রাতে জিলা স্কুল ও সার্কিট হাউসের সামনের যাত্রীছাউনিতে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে বিষয়টি জানান। বৃদ্ধ তার নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারছেন না। পরে পুলিশ রাতে তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। পরিবারের লোকজন তাকে ওই যাত্রীছাউনিতে রেখে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারী জানান, ব্যস্ত সড়কের পাশে যাত্রীছাউনিতে কারা কখন ওই বৃদ্ধকে রেখে গেছে তা কেউ খেয়াল করেনি। তবে বৃদ্ধকে দেখে ‘ভাল ঘরের’ মনে হয়েছে। তার সঙ্গে থাকা ব্যাগে পরিষ্কার লুঙ্গি, শুকনো খাবার, ওষুধপত্র রয়েছে। একটি পাটি বিছিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু তিনি কথা বলতে পারছেন না। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মফিজ, চাঁচড়া ফাঁড়ির এএসআই সেলিম, স্থানীয় সংবাদকর্মী রতন সরকার, ইজিবাইক চালক টিটো ও পথচারী শহিদের সহযোগিতায় তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যশোর কোতোয়ালি মডেল থানার এসআই মফিজ জানান, বৃদ্ধকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কথা বলতে না পারায় তার ঠিকানা উদ্ধার সম্ভব হয়নি। পুলিশ তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছে।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি সৈয়দ মিজানুর রহমান ইউপি সদস্য ফকিরহাট সদর ইউপি,গত ১৯ আগষ্ট দৈনিক আমার সংবাদ পত্রিকায় আমাকেসহ আরো অনেককে জড়িয়ে ফকিরহাটে জাড়িয়ায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমার কোনো বাহীনি নেই।নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।ওখানে সত্যকে আড়াল করে মিথ্যাকে সামনে আনা হয়েছে। আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বেডস্ এর আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
শনিবার বাংলাদেশ এনভায়রনমেন্ট ্্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কর্মময় জীবন এবং আমাদের বায়লাদেশ বিষয়ক আলোচনা সভা, ছোট ছোট শিশুদের টিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গাছ লাগানো। আলোচনা সভায় আলোচক হিসেবে ছিলেন খেলাঘর আন্দোলনের অন্যতম সংগঠক এবং বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেডস এর প্রধান নির্বাহী মো. মাকছুদুর রহমান এবং সৌমিত্র চট্টোপধ্যায়। আলোচনা সভায় আলোচকরা বঙ্গবন্ধু শেখ মুজিবরের অবদানের কথা স্মরণ করেন এবং পরিবারের প্রতি ১৯৭৫ সালের এই দিনে যে পাশবিক হত্যাযজ্ঞ হয়েছিল তার তীব্র নিন্দা এবং বঙ্গবন্ধু পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সম্মিলিত দূর্নীতি বিরোধী জোট, খুলনার জাতীয় শোক দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
আজ ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী। বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। জনগণের ভালবাসা ছিল তার শক্তি। স্বাধীনতার জন্য আন্দোলন, সংগ্রাম, হাজতবাস ছিল তার নিত্যসঙ্গী। স্বাধীন দেশ নির্মানে বঙ্গবন্ধু যেমন কাজ করেছেন তেমনি সবসময় দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর এই অনুকরণীয় জীবন আজও আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করে। বঙ্গবন্ধুর এই মৃত্যুবার্ষিকীতে সম্মিলিত দূর্নীতি বিরোধী জোট, খুলনা দোয়া অনুষ্ঠান ও রান্না খাবার বিতরণের কর্মসূচী পালন করে। খুলনা সিটি এর প্রায় এক হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়। আজকের সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক ও খুলনার মানবিক নেতা করেনাা বিজয়ী যোদ্ধা শেখ মোঃ জাহাঙ্গীর আলম, শাহীন জামান সহ সংগঠনের সদস্য সচিব এম,এ, কাশেম, সংগঠনের যুগ্ম আহবায়ক শাহ জিয়াউর রহমান স্বাধীন ও ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, সহকারী সদস্য সচিব মোঃ সাজেদুল হক শামীম ও ইসরাত আরা হীরা, আফরোজা জেসমিন বীথি, নুরুন্নাহার হীরা প্রমুখ।
খুবির শিক্ষক প্রফেসর ড. শামীম মাহবুবুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম মাহবুবুল হকের রুহের মাগফেরাত কামনায় ১৬ আগস্ট ২০২০ খ্রি. তারিখ বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম, একই ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-পরিচালক শেখ মুজিবুর রহমান। দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আইম্মা পরিষদ খুলনা সদর থানা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার, সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা সদর থানা শাখার সভাপতি মুফতী ফখরুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদের এর পরিচালনায় নিক্সন মার্কেট মসজিদে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন বাবরি মসজিদ আল্লাহ ঘর, মুসলমানদের ইবাদাতের স্থান এটাকে জোরপূর্বক মন্দির বানানো হয়েছে আমরা এ ঘটনার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। মুসলমানরা আবারো একদিন বাবরি মসজিদ কে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্ধি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। উপস্থিত ছিলেন মুফতী ইকরাম হোসেন, মুফতী আজিজুল হক, মাওলানা শহিদুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আলী আকবার, মাওলানা ইসমাঈল, মোঃ শামছুর রহমান বাবুল, হাফেজ মাওলানা আকরামুল ইসলাম সহ প্রমূখ নেতৃবৃন্দ।
২
যশোরে খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষ: ১৮ জনের নামে মামলা
যশোর অফিস
শহরের বারান্দীপাড়া হাফেজিয়া মাদ্রাসার সামনে খেলার মাঠে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষ উভয় পক্ষকে দায়ী করে কোতয়ালি মডেল থানায় আলাদা মামলা দায়ের করেছে। মামলায় উভয় পক্ষের ১৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে। এরা হচ্ছে, যশোর শহরের বারান্দীপাড়া বাঁশতলার জলিল মিয়ার ছেলে সানি, মিজানের ছেলে শান্ত, মৃত আলী মিয়ার ছেলে আজিম, রমিজ মিয়ার ছেলে তালেব, সলেমানের ছেলে সালাম, রবি (ইজিবাইক রবি) ছেলে চায়না সাগর, এলিম হোসেনের ছেলে আশিক ও আজিমের ছেলে সিয়ামসহ অজ্ঞাতনামা ২/৩জন। অপর গ্রুপের দায়ের করা মামলায় আসামীরা হচ্ছে,বারান্দীপাড়ার মিজানের ছেলে রুবেল, রশীদের ছেলে সুমন, মতৃ আবুলের ছেলে অনিক, টনি, গাউজের ছেলে মিঠু ও হাবিব, সিরাজের ছেলে মিজান, ইসমাইলের ছেলে শিমুল ও সফিয়ারের ছেলে পুতুল ও সোহান।
শনিবার রাত সোয়া ৮ টায় শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলার মৃত দাউদ শেখের ছেলে মিঠু হোসেন কোতয়ালি মডেল থানায় আসামী সানি, শান্ত, আজিম, তালেব, সালাম, চায়না সাগর, আশিক, সিয়ামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহারে বলেছেন, আসামীদের পূর্ব হতে দ্বন্দ্ব ও শত্রুতার চলে আসছিল। গত ১৪ আগষ্ট বিকেলে শহরের বারান্দীপাড়া ঢাক ব্রীজের পাশের্^ খেলার মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ক্রিকেট প্রতিযোগীতা চলছিল। সানির হুকুমে অন্যান্য আসামীরা মিঠু হোসেনকে বেধড়ক মারপিট করে ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে। স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, বারান্দীপাড়া কদমতলার মিজানুর রহমানের স্ত্রী মোছাঃ রেকসানা শনিবার ১৫ আগষ্ট রাতে কোতয়ালি মডেল থানায় আসামী রুবেল, সুমন, অনিক, টনি, মিঠু,হাবিব, মিজান, শিমুল,পুতুল ও সোহানের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহারে বলেছেন,গত ১৪ আগষ্ট বিকেলে তার ছেলে শান্ত শহরের বারান্দীপাড়া হাফেজিয়া মাদ্রাসার সামনে খেলার মাঠে যায়। সেখানে আসামীরা শান্তর পথের গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারপিট করে শান্তর কাছে থাকা ১১ হাজার ৭শ’ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। শান্তর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দূবৃর্ত্তরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শান্তকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোরে গাঁজার গাছ ও ইয়াবাসহ গ্রেফতার-৩
যশোর অফিস
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা শহর ও শহরতলীতে আলাদা অভিযান চালিয়ে ১০ ফুট লম্বা একটি তাজার গাঁজ ও ৫শ’৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,শহরের কয়লাপট্টি চাঁচড়া রায়পাড়া হোল্ডিং নং ৬১৯/১ রাজা বরদাকান্ত রোডের মৃত মুনশী মোরশেদ আলীর মেয়ে ও সোহরাব হোসেন ছোটর স্ত্রী শিলি বেগম,সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড়স্থ মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আসাদ শেখের স্ত্রী মোছা খাদিজা বেগম ও বিরামপুর ( বাবু পাড়া ) মৃত সুধীর বিশ^াসের ছেলে শ্রী হরেন বিশ^াস।
উপশহর পুলিশ ক্যাম্পের এএসআই শাহাবুদ্দিন জানান,শনিবার ১৫ আগষ্ট রাত ১১ টার পর গোপন সূত্রে খবর পান বিরামপুর বাবু পাড়া গ্রামস্থ শিলারায় স্কুলের পাশের্^ হরেন বিশ^াসের বাড়িতে টিউবওয়েলের পাশের্^ গাঁজার গাছ রোপন করে পরিচর্যা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১ টায় উক্ত বাড়িতে অভিযান চালিয়ে হরেন বিশ^াসকে গ্রেফতার করে। ও তার দেখানো মতে ১০ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ১৪ আগষ্ট সকালে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিস্থ শিলি বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় শিলি বেগমকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে, মাদকদ্রব্য বিভাগের উক্ত টিম একই দিন দুপুরে রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড মুজিব সড়কের একটি দোকানের সামনে থেকে খাদিজা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
যশোরে ৫৬ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক
যশোর অফিস
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যারাতে যশোরের মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের কর্মকারপাড়া মোড়ের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবাসহ সোহেল মাহমুদ নামে এক যুবক গ্রেফতার করে। সে মণিরামপুর উপজেলার বালিধা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। র্যাব-৬ সূত্রে বলা হয়েছে,শনিবার ১৫ আগষ্ট সন্ধ্যারাত ৭ টায় গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি চৌকস টিম ওই গ্রামের কর্মকারপাড়া মোড়ের দেবাশীষ কর্মকারের দোকানের সামনে অভিযান চালায়। এসময় সেখানে ইয়াবা নিয়ে অবস্থানরত ইয়াবা বিক্রেতা সোহেল মাহমুদ র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ সময় তার দখল হতে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করে। পরে সোহেল মাহমুদকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে। রোববার সোহেল মাহমুদকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক।
যশোরে করোনা রোগী শনাক্ত হলো দুই হাজার ৪০৫ জন
যশোর অফিস
যশোর জেলায় আজ পর্যন্ত মোট দুই হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
খুলনায় পরীক্ষা শেষে এই জেলার সবশেষ ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে একটি নমুনা ছিল ফলোআপ।
শনিবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবে যশোর জেলার ৫০ জনের নমুনা পরীক্ষা করে একটি ফলোআপসহ নতুন ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। মধ্যরাতে এই ফলাফল যশোর সিভিল সার্জন কার্যালয়ে আসে। রোববার সকালে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন তা ঘোষণা করেন।
তিনি জানান, ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট পযন্ত যশোর জেলার সাড়ে ছয়শ’ নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আগে দশটি এবং শনিবার ৫০ জনের নমুনা পরীক্ষা শেষে দিনগত মধ্যরাতে ই-মেইলে ফলাফল পাঠান খুমেক কর্তৃপক্ষ। এ ফলাফলে জেলার অভয়নগর উপজেলার বাসিন্দা আরিফিন কবির (৩০) নামের একজনের ফলোআপ পজেটিভসহ নতুন করে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে যশোর শহরের চারজন, ঝিকরগাছার ছয়, মণিরামপুরের দুই এবং চৌগাছার একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর শহরে আক্রান্তদের মধ্যে আছেন চৌরাস্তা এলাকার একেএম খয়রাত হোসান (৭০), নওয়াপাড়া রোড এলাকার জিএম বাহারুল ইসলাম (৫৬), উপশহরের তানভির আহসান (৩০) এবং ঘোপের অন্তর (৩২)।
ঝিকরগাছা উপজেলায় আক্রান্ত হয়েছেন উত্তরপাড়ার মাহমুদ হাসান (৫৪), বাবুপাড়ার আফজাল হোসেন (২৭), লক্ষ্মীপুরের আব্দুল মালেক (৫৮), তানিমুল হক (২৬), আনিছুর রহমান (৫৮) এবং খোলাডাঙ্গার ইনসার আলী (৩৫)। চৌগাছা শনাক্ত হয়েছেন উত্তমকুমার (৩৩) নামে এক যুবক।
মণিরামপুর উপজেলায় আছেন তাহেরপুরের বিকাশ সরকার (৪৫) এবং দুর্বাডাঙ্গার আব্দুর রাজ্জাক (৫৬)।
আক্রান্তদের বাড়ি লকডাউনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।
এর আগে শনিবার সন্ধ্যা পর্যন্ত যশোর জেলার আটটি উপজেলা থেকে ১১ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নয় হাজার ৫৫৮টির ফলাফল স্বাস্থ্য বিভাগ হাতে পেয়েছে। বাকি এক হাজার ৫৩১টি নমুনা হয় পরীক্ষার জন্য ল্যাবে জমা আছে নয়তো নষ্ট হয়ে গেছে।
নতুন শনাক্ত ১৩ জনসহ যশোরে মোট দুই হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে ইতিমধ্যে এক হাজার ৩৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। শনিবার নতুন দুইজনসহ জেলায় মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৭৩ জন। হোম আইসোলেশনে আছেন ৯১১ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৩৯ জন। অন্য জেলায় রেফার করা হয়েছে ১২ জন কোভিড-১৯ রোগীকে।
২
রূপসায় অজ্ঞাতনামা অন্তাসত্বা নারীর পরিচয় সনাক্ত, স্বামী রফিক গ্রেফতার
রূপসা প্রতিনিধি
রূপসায় অজ্ঞাত এক নারীর পরিচয় সনাক্ত হয়েছে। অজ্ঞাত মহিলার নাম মরিয়ম(২৭)। সে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মানসা গ্রামের মৃত আবু বকরের মেয়ে। পুলিশ লাশ উদ্বারের পর থানা পুলিশ অভিযান চালিয়ে স্বামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। রফিক নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। ভুক্তভোগীর পরিববার জানায়, প্রায় ৩বছর আগে রফিকুলের সাথে সম্পর্ক করে মরিয়মের বিবাহ হয়। বিবাহের পর স্বামী রফিকুল তাকে প্রায় মারপিট করত। পরবর্তীতে মরিয়ম জানতে পারে রফিকুল মাদক ব্যবসার সাথে জড়িত। স্বামীকে মাদক ব্যবসা থেকে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। মরিয়ম স্বামী রফিকুলকে নিয়ে তিলক কুদির বটতলার পাশে জয় পেট্রোল পাম্পের সন্নিকটে বাসা ভাড়া করে বসবাস করত বলে মরিয়মের বড় বোন ময়না জানায়। সে আরও জানায়, গত বুধবার রাতে ভাড়া বাসা থেকে স্বামী রফিক ডাকছে বলে বের হয়ে যায়। এছাড়া ময়নার ছেলে (মরিয়মের বোনের ছেলে ইয়াছিন (১৩) খালা মরিয়মের বাড়ি বেড়াতে যায়। বুধবার রাতে মরিয়ম বোরকা পরে বাইরে যাবার সময় বলে যায় তোর খালু(রফিক) তাকে ডাকছে সেখানে যাচ্ছি। এই কথা বলে ঘর থেকে বের হবার পর আর ফিরে আসেনি।
ইয়াছিন বলেন, রাত আনুমানিক রাত ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাসায় আসলে রফিকের পায়ে রক্ত ও কাদাঁমাটি দেখতে পাই এবং ফিরে আরেকটা ফোন আসলে সে তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন স্থানে খুজাখোজি করে না পেয়ে শনিবার রূপসা থানায় বিষয়টি জানাতে আসলে পুলিশ তাদের দেবিপুর একটা লাশ পাওয়া গেছে সেখানে যেতে বলেন। ময়না ও তার মা ঘটনাস্থলে না পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরিয়মের লাশ দেখতে পাই এবং তার দাঁত দেখে শনাক্ত করে মরিয়মের পরিবার।
এসিড দিয়ে তার মুখমন্ডল ও শরিরের বিভিন্ন স্থানে পুড়িয়ে ফেলার কারনে তাকে শনাক্ত করে দাঁত দেখে। ছোট বেলায় তার দাঁতের কিছু চিন্হ থাকায় তারা সনাক্ত করে তার বোনের লাশ। এছাড়া মরিয়ম ৩/৪ মাসের অন্তাসত্বা ছিল। তারা অভিযোগ করে বলে, রফিকের ৪/৫টা স্ত্রী রয়েছে। সে তাদের দিয়ে বিভিন্ন অসামাজিক কাজ ও মাদক বিক্রয় করাতে বাধ্য করত।রফিকের কথা না শুনলে তাদের মারপিট করতে বলে মরিয়ম তার পরিবারকে জানাত। পুলিশ লাশ উদ্বার করার পর রাতে অভিযান চালিয়ে মরিয়মের স্বামী রফিক কে গ্রেফতার করে।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার এস আই মোঃ শাহাবুদ্দিন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে রফিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার ( ১৫ আগস্ট) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের খানকার ঘাটের জনৈক ব্যক্তির পান বরজের পাশে অজ্ঞতনামা এক নারীর ঝলসানো লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’র জাতীয় শোক দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভিন্ন কর্মসূচি পালন করে। নগরীর বয়রাস্থ বিভাগীয় কার্যালয় দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধানিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রতœা। বক্তৃতা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন। উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় কার্যালয় ও জিকেবিএসপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা আজ
খবর বিজ্ঞপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা আজ সোমবার। সামাজিক দূরত্ব বজায় রেখে এ উপলক্ষে খুলনা বাজার কালিমাতা মন্দির, বাইতিপাড়া মনসা মন্দিও ও স্যারইকবাল রোডস্থ ননী দাসের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও পূজা অনুষ্ঠিত হবে। খুলনা বাজার কালিমাতা মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, ভোলানাথ ভট্টচার্য, উজ্জল ব্যানার্জী, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী ও প্রশান্ত ব্যানার্জী এক বিবৃতিতে সকল ভক্তদের সামাজিক দূরত্ব মেনে মন্দিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
ফুলতলায় সাবেক ছাত্রলীগ বন্ধু ফোরামের জাতীয় শোক দিবস পালিত
ফুলতলা প্রতিনিধি
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলতলায় সাবেক ছাত্রলীগ বন্ধু ফোরাম আয়োজিত রোববার বিকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা আশরাফ সিদ্দিকী ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুপ বিশ্বাস ও ইমরান হোসেন রাজীবের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিএমএ সালাম, মোঃ আসলাম খান, সরদার শাহাবুদ্দিন জিপ্পী, এ্যাড. তারিক হাসান মিন্টু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, আলহাজ্ব শেখ আশরাফ হোসেন, সরদার জাকির হোসেন, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, মোল্যা রবিউল ইসলাম, বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, ইকতিয়ার উদ্দিন সুমন, মাকিত সরদার, শাহিন মোল্যা, মেহেদী আনাম রঞ্জু, আমিনুল ইসলাম শান্ত, মশিউর রহমান মোল্যা, কাজী রিফাত হোসেন, সাজ্জাদ হোসেন, শরিফুল ইসলাম, তুরাণ হোসেন, তাপস সরকার তপু, শামীম হোসেন, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন, আলমগীর হোসেন মোল্যা, তরুন চক্রবর্তী, মিরাজুল ইসলাম বাধন, বিপ্লব দে, ফয়সাল সরদারম, সুপ্ত খান প্রমুখ। পরে মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় মিলাদ, দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে তিন থানার এতিমখানায় যুবলীগের খাদ্য বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর যুবলীগের পক্ষ থেকে নগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার এতিমখানা সমুহে খাদ্য বিতরণ করা হয়।
রবিবার বেলা ১২টায় খালিশপুর মেগার মোড় গোলচত্তর প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, রোজি ইসলাম নদী, শেখ মহিদুল ইসলাম, মেহেদী হাসান মোড়ল, মশিউর রহমান সুমন, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মিলন, মশিউর রহমান লিটন, মাছুম উর রশিদ, এস এম নূর হাসান জনি, মুরাদ হোসেন রিপন, মোশারফ হোসেন পাটোয়ারী, আশরাফুল ইসলাম মুন, রবিউল ইসলাম বাপ্পি, ইলিয়াস হোসাইন সবুজ, ফাত্তাউল ইসলাম ফাহিদ, মফিজুর রহমান, ইউসুফ, ফরিদুল ইসলাম, বিল্লব ধর তত্ত্বী, জনি মিয়া, রিয়াজ উদ্দিন ভুইয়া, এম এম মাসুদুর রহমান, এনামুল হক আকাশ, আসাদুজ্জামান আসাদ, খালিদ বিন ওয়ালিদ, রওশন আনিজি অন্তু, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন মিল্লাহ, টিপুু সুলতান, এনায়েত হোসেন, মিজানুর রহমান, সাগর শিকদারসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের আহবায়ক, যুগ্ন আহবায়ক, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি অনুষ্ঠিত হয়।
তালা হাসপাতালে রোগিদের হয়রানীর দায়ে এক ব্যক্তির কারাদন্ড
ইলিয়াস হোসেন, তালা
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানি আর নাজেহালের দায়ে মোঃ রফিকুজ্জামান (৪৫) নমের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১৬ আগষ্ট) বেলা ১ টার দিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহী বক্সের পুত্র।
জানা গেছে, বেশ কিছুদিন যাবত একদল দালাল চক্র তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নারী-পুরুষদের হয়রানী ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিল। রবিবার সকালে মোঃ রফিকুজ্জামান নামের ঐ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজনকে হয়রানী করার পুলিশ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন দন্ডবিধি ২৯১ ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামানতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চিতলমারীতে নির্যাতনের শিকার চারটি পরিবারের বাঁচার আকুতি
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় নির্যাতনের শিকার চারটি হিন্দু পরিবার রবিবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন। তারা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নির্যাতন, হামলা, মামলা ও অত্যাচার হতে করজোড়ে বাঁচার আকুতি জানিয়েছেন।
চিতলমারী উপজেলা প্রেস কাবে রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই চার পরিবারের পক্ষে প্রমথ রঞ্জন পোদ্দার লিখিত বক্তব্য তুলে ধরেন। সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের পূজারী তপন কুমার সমাদ্দার। শ্রীশ্রীহরি সঙ্গীত প্রণেতা হিসেবে শ্রীমৎ অশ্বিনী গোস্বামীর ব্যাপক পরিচিতি রয়েছে। বাংলা ১৩৪৫ সালে ওই আশ্রম প্রতিষ্ঠিত হয়। শ্রীমৎ অশ্বিনী গোস্বামীর বংশধর প্রমথ রঞ্জন পোদ্দার।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, কলাতলা ইউনিয়নের গঙ্গাচন্না গ্রামের কপিল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে তারা নানা অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। ২০১৫ সালে কপিল মন্ডল ওই আশ্রমের কার্যকরী কমিটির সভাপতি হন। এরপর থেকে আশ্রমের আধিপত্য বিস্তার শুরু করেন। আশ্রমের পাশে অবস্থিত চারটি পরিবারের উপর নির্মম অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা ও অব্যাহত রেখেছে। এসবের প্রতিবাদ করায় কপিলের লোকজন সম্প্রতি প্রমথ রঞ্জন পোদ্দারের ভাইপো শিপন গোলদারকে পিটিয়ে আহত করে। সে হাসপাতালের ভর্তি রয়েছে বলে তারা জানান। এরপর তাদের বিরুদ্ধে থানায় সাজানো মিথ্যা মামলা করে। কান্নাজড়িত কন্ঠে ভুক্তভোগী নারী ও পুরুষেরা বাঁচার আকুতি জানান।
তারা আরো জানান, অশ্বিনী গোস্বামীর বংশধর হয়েও মামলা, হামলার ভয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। তাদের আশ্রম বা ভক্তদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
সংবাদ সম্মেলনের অভিযোগ সম্পর্কে কপিল কৃষ্ণ মন্ডল মোবাইলে সাংবাদিকদের জানান, সে সড়যন্ত্রের শিকার। ঢাকায় তার ব্যক্তিগত ব্যবসা আছে। তার নেতৃত্বাধীন কমিটির মেয়াদ চার বছর হয়েছে। তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবী করেন।
চিতলমারীতে এক কোটি বৃক্ষ রোপন উপলক্ষে চারা বিতরণ
চিতলমারী প্রতিনিধি
‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন।’-এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী চিত্রা যুব কল্যান ফাউন্ডেশন গাছের চারা বিতরণ করা করেছে। রবিবার সকাল ১১ টায় উপজেলার কুরমনিস্থ চিত্রা যুব কল্যান ফাউন্ডেশর চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ ও চিত্রা যুব কল্যান ফাউন্ডেশনের সভানেত্রী সাবিনা বুলবুল। গাছের চারা বিতরণের পৃষ্ঠপোষকতায় ছিলেন প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম তাপস।
মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বৃক্ষ রোপন ও বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক মণিরামপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট বিকালে ব্যাংকের শাখার সামনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের মণিরামপুর শাখার ব্যবস্থাপক (পিও) সুধাংশু কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা বন কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্যাংকের শাখার দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক, পলাশ আহমেদ প্রমুখ। বৃক্ষ রোপন শেষে ব্যাংকের গ্রাহকগণের মধ্যে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষাধি বৃক্ষ বিতরণ করা হয়। যা সপ্তাহব্যাপী চলবে।
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানীত সদস্য, মেসার্স অশোক পলিথিন ষ্টোর, তুলাপট্টি, বাজার সড়ক, খুলনা এর স্বত্বাধিকারী অশোক সরকার (৫৮) গত ১৪ আগস্ট, ২০২০ তারিখ শুক্রবার আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। স্বর্গীয় অশোক সরকার অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী ও দানশীল ছিলেন। তার এ মৃত্যুতে খুলনার সর্বস্তরের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান এবং খুলনা চেম্বারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
নগরীর মীরেরডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আইনশৃংখলা বিষয়ক সভা। বক্ষব্যাধি হাসপাতালের অভ্যন্তরে বখাটেদের উৎপাত, জরাজীর্ণ হাসপাতালটির সংস্কার, লোকবল বৃদ্ধিসহ আইনশৃংখলার বিষয়ে এক সভা ১৬ আগষ্ট রবিার সকাল ১০টায় হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ ইউনুস আলী। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুল। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রাণকৃষ্ণ সাধু খা এর পরিচালনায় বক্তৃতা করেন প্রধান সহকারী মোঃ জসিম উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা জিএম তরিকুল ইসলাম, হাসমত আলী, আশরাফুজ্জামান স্বপন, মাসুদ পারভেজ সোহেল, মোঃ শাহজাহান হাওলাদার, সৈয়দ আলী রেজা নান্নু, মোস্তাফিজুর রহমান মানিক, তারেক মাহমুদ কচি, আওয়াল আজাদ, মেহেদী হাসান মিলন, সুমন মুন্সি, রানা হাওলাদার প্রমুখ। সভায় হাসপাতালের সীমানা প্রাচীর আবাসিক এলাকার নার্স এবং কর্মচারীদের কোয়ার্টার পরিদর্শনসহ হাসপাতালের সকল বিষয়গুলি প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে জানিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জানান।
কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খানজাহান আলী থানা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট সকালে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও দিনব্যাপী কোরআন তেলওয়াত এবং সন্ধায় আলোচনা সভা, দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন। কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ¦ মোঃ শাহাবুদ্দিন আহম্মদ, আব্দুর রউফ খান খোকন, মোড়ল হাবিবুর রহমান, সাইদুর রহমান, সেলিম রেজা, শাহজাহান হাওলাদার, ওলিয়ার রহমান রাজু, নাহিদ, লিয়াকত মুন্সী, আব্দুল আউয়াল, সুমন মুন্সী, রানা আহম্মদ, কামাল মুন্সী, পারভেজ সোহেল, মিলন, মুরছালিন সানিম, রুবেল, নার্গিস খানম, মিতা রানী, বিভা রাণী, শিউলী, সকিনা বেগম, মিরা বেগমসহ ২নং ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ।
জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিকলীগের বিভিন্ন কর্মসূচী পালন
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে ১৫ আগষ্ট সন্ধায় ফুলবাড়ীগেট কার্যালয়ে আলোচনা সভা,কুরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন শ্রমিকলীগের খানজাহান আলী থানার আহবায়ক মোঃ নাসির খান বাবলা। সদস্য সচিব মোঃ জাকির ফকিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিকলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াজ হোসেন সোহেল, মহানগর সভাপতি শেখ মনির হোসেন, সহ সভাপতি কাজী মাসুদ রানা, যুগ্ম সম্পাদক শাহ্ আলম, শ্রমিকলীগের মহানগর অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বক্তৃতা করেন মোঃ আলতাফ তালুকদার, মোঃ নওশের মোল্যা, খোকন মুন্সি, মোঃ হাসান, আশরাফ হোসেন, মোঃ আলম খান প্রমুখ।
ঝিনাইদহের কালীচরনপুরে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় শোক র্যালী, আলোচনা, দোয়া মাহফিল ও গণভোজের মধ্যে দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নে যুবলীগ নেতা ও সমাজ সেবক জাহাঙ্গীর আলমের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী ইউনিয়নের ১৪টি গ্রামের গুরুত্বপূর্ণ ১২ টি স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সহ-সভাপতি মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত হোসেন, ইউপি সদস্য পিন্টু শিকদার, উজ্জল হোসেন, মিজানুর রহমান মিজু, আব্দুল বারি, আওয়ামীলীগ নেতা রেজা শাহ্, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আহমেদ বকুল, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম হোসেন, প্রচার সম্পাদক তাহাজ্জিবুল মনিরসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
এলাকার একাধিক প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ জানান, এলাকার কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের উদ্যোগে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষীকি ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে যা ইতিপূর্বে এভাবে পালন করা হয়নি। আমরা চাই ভবিষ্যতে তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের সুসংগঠিত করতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদি। এছাড়াও তিনি করোনা কালীন সময়ে এলাকার অসহায় মানুষের সার্বিক সহযোগিতা করেছেন। পাশাপাশি এলাকার উন্নয়ণমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।
ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় মৌন মিছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের মধ্যে দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান বাজারে যুবলীগ নেতা সিরাজুল করিমের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এ উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদ’র শ্বাশুড়ির ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রেসকাবের সহ-সভাপতি এস এ টিভি ও বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ’র শ্বাশুড়ি দিলরুবা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। শনিবার রাত আনুমানিক ১০ টার সময় ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর জামাই এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামের মরহুম ছাদেক আলী বিশ্বাসের স্ত্রী। রোববার বাদ যোহর জানাজা শেষে নিজ গ্রামে পারিবারক কবরস্থানে দাফন সম্মন্ন করা হবে। সাংবাদিক ফয়সাল আহমেদ’র শ্বাশুড়ির মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক, রাজনীতিবীদ, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩৩৯ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, রোববার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৫ টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৬ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৮ জন, শৈলকুপা উপজেলায় ১০ জন, আক্রান্ত ১৩৩৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৪৯ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন।
এমইউজের সদস্য মাহবুবুর রহমান মুন্নাকে হুমকি, বিএফইউজে ও এমইউজে খুলনার নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সদস্য, খুলনা প্রেস কাবের সহকারী সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার সাংবাদিক মুন্না খুলনা থানায় জিডি করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আব্দুল্লাহ, এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।
জিডিতে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে শুক্রবার বাংলানিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজটির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার একটি ভিডিও প্রচারিত হয়। যেখানে দেখা যায় হাবিবুর রহমান অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কাউকে কোপাতে, আবার কাউকে আঙুল কেটে দেয়ার হুমকি দিচ্ছেন। ভিডিও ও নিউজ প্রচার হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মুন্নাকে একাধিকবার হুমকি প্রদান করেন।
ঝিনাইদহে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আলোচনা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, হাফেজ ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়। রোববার দুপুরে নিজ কার্যালয়ে জেলা রেজিস্ট্রার ও সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা রেজিস্ট্রার আসাদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর সাব- রেজিস্টার আমিনা বেগম সহ জেলা ও সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি, দলিল লেখকগণ, নকলনবিশগণ এবং হাফেজ ছাত্রবৃন্দ। দোয়া মাহফিলের আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকপাত করে বিশেষ দোয়া করা হয়। পরে সদর সাব-রেজিস্ট্রার সংলগ্ন রাফিউল আমানিয়া বাইতুলউলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করা হয়।
বটিয়াঘাটার প্রবীন আ’লীগ নেতা হেমায়েত উদ্দিন শিকদার আর নেই
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলার প্রবীন আ’লীগনেতা হেমায়েত উদ্দিন শিকদার আর নেই (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর এবং তিনি জীবদ্দশায় এক পুত্র ও দুই কন্যা সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গতকাল রবিবার ভোরে কিডনি ও হৃদরোগ জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। অতঃপর খুমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সন্ধ্যায় মরহুমের মরদেহ তার নিজ আবাসস্থল বটিয়াঘাটা বাজারে আনলে তাঁকে এক নজর দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের বাড়িতে ছুটে আসেন। এশাবাদ মরহুমের জানাজা শেষে আজ সোমবার তার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে গোরস্থানে দাফন করা হবে।
তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানীর দায়ে এক ব্যক্তির কারাদন্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগিদের হয়রানি আর নাজেহালের দায়ে মোঃ রফিকুজ্জামান (৪৫) নমের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত রবিবার ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহী বক্সের পুত্র।
জানা গেছে, বেশ কিছুদিন যাবত একদল দালাল চক্র তালা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা নারী-পুরুষদের হয়রানী ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিল। রবিবার সকালে মোঃ রফিকুজ্জামান নামের ঐ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজনকে হয়রানী করায় পুলিশ তাকে আটক করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন দন্ডবিধি ২৯১ ধারা মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডপ্রাপ্ত রফিকুজ্জামানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শোক দিবসে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠানের নিন্দা
বঙ্গবন্ধু বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট প্রেসকাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাগেরহাট প্রতিনিধি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট প্রেসকাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসকাবের সম্মেলন কক্ষে কাবের সভাপতি এমডি মোজ্জাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের নেতা শেখ ফিরোজুল ইসলাম, প্রেসকাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, সহ-সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হেসেন, বাবুল সরদার, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, দপ্তর সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, সাংবাদিক শওকত আলী বাবু, জায়েসি আরশাফি জেমস, লিটন সরকার, এসএমরাজ, শেখ আবু সাঈদ, অলিপ ঘটক প্রমুখ। পরে পচাত্তরের ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে গতকাল শনিবার স›ধ্যা সাড়ে ৭ টায় বাগেরহাট জেলা প্রশাসন কতৃক ভার্চুয়াল প্লাটফর্ম থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে জেলা প্রশাসনের ডিডিএলজি দেবপ্রসাদ পাল বলেন, এতে বঙ্গবন্ধুর আত্মার প্রশান্তি হবে। বাগেরহাট জেলা প্রশাসনের সরকারী শোক দিবসের কর্মসূচীতে ও সাংকৃতিক অনুষ্ঠানের বিষয়টিসহ সেখানে জেলা প্রশাসনের ডিডিএলজি’র মন্তব্য উল্লেখ করে তিব্র নিন্দা জানানো হয়। কিভাবে জেলা প্রশাসন নতুন এ ধারা চালু হলো তা নিয়েও প্রশ্ন তোলা হয়। রবিবার বাগেরহাট প্রেসকাবে বঙ্গুবন্ধুর উপর দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বাগেরহাট প্রেসকাবের সহ সভাপতি নীহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাধানর সম্পাদক আব্দুল বাকী তালুকদারসহ অন্য বক্তারা বাগেরহাট জেলা প্রশাসনের এ ধরনে কর্মসূচীকে হটকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে উল্লেখ করেন।
বাগেরহাট সদরের চুলকাঠিতে মুক্তিযোদ্ধার ইন্তেকাল
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাঠির সৈয়দপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফকির (৮৫) নামের একজন মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি যশোর সম্মিত সামরিক (সিএসএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডাবাবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মুত্যুকালে তিনি ২পুত্র স্ত্রী সহ অসংখ্য আতœীয় সজন রেখে গেছেন। তাকে রবিবার সকাল ১১টায় নিজ বাড়ীর সামনে সৈয়দপুর জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।










































