স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খুলনার বিভিন্ন নৌ ঘাট ইজারা নিলেও ভোগ দখল করতে পারছেন না ইজারাদারেরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ইজারাদাররা। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ এর বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত স্মারক নং ১৮.০২.০০.০০.০৬৩.০৪.০০০.১৬ আদেশপত্রের প্রেক্ষিতে ২০২৪-২৫ অর্থবছরের ০৯-০৯-২৪ থেকে ০৮-১০-২৪ তারিখ পর্যন্ত খুলনা নদী বন্দর কর্তৃপক্ষের সকল প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করে মাসিক ইজারা প্রদানের ক্ষেত্রে বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী ৩০ দিনের জন্য ইজারা গ্রহণ করেন ভুক্তভোগী ইজারাদার মোঃ শেখ আলী আকবর।
এদিকে ভুক্তভোগী ইজারাদার আলী আকবর রূপসা ঘাট সহ মোট পাঁচটি ঘাটের ইজারা গ্রহণ করলেও শুধুমাত্র রুপসা ঘাটের দখল বুঝে পান। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছ থেকে ইজারা নেয়া অন্য ঘাট গুলো এখনও বুঝে পাননি। যে কারণে চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি। অপরদিকে, খুলনা নদী বন্দরের গেজেট নোটিফিকেশন সীমানায় রূপসা ফেরিঘাট, পয়েন্ট-এর শুল্ক/চার্জ আদায়ে ইজারা প্রদানকে কেন্দ্র করে স্থানীয় জেলা পরিষদ এবং খুলনা নদীবন্দর কর্তৃপক্ষের মধ্যকার চলমান মামলা নিষ্পত্তি শেষে ২০১৩ সালের পর খুলনা নদী বন্দর কর্তৃক ইজারা প্রদানে মাসিক স্পট কোটেশনের বিজ্ঞপ্তি প্রদান করেন। ওই মাসিক স্পট কোটেশন টেন্ডারে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতা মোঃ শেখ আলী আকবরকে ৩০ (ত্রিশ) দিনের জন্য কর্তৃপক্ষের অনুকুলে ঘাটের শুল্ক/চার্জ আদায়ের দায়িত্ব প্রদান করে। ভুক্তভোগী শেখ আকবর আলী আরো জানান, রুপসা ঘাটটি ইজারা নেওয়ার পর থেকে চলাচলে অক্ষম শারীরিক প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী অতি দরিদ্র লোকদের সম্পূর্ণ বিনামূল্যে এবং ঘাট পারাপারে শুল্ক দিতে অপারগ ব্যক্তির কাছ থেকে কোন প্রকার হয়রানি ছাড়াই সুষ্ঠুভাবে চলাচল করতে দেয়ায় কোন একটি মহল পেছন থেকে ষড়যন্ত্র করছে।
এদিকে ভুক্তভোগী ইজারাদার সরকার কর্তৃক জারিকৃত ০৯-০৯-১৯৬০ এর জারিকৃত গেজেট নোটিফিকেশন অনুযায়ী খুলনা নদী বন্দর সীমানায় এবং খুলনা জেলা জজ আদালত দেওয়ানী আপিল নম্বর ১৬৯/ ২০২৪ এর আদেশ বাস্তবায়নপূর্বক নদীবন্দর কর্তৃপক্ষের প্রদত্ত কার্যাদেশ অনুযায়ী রুপসা ফেরিঘাট বা পয়েন্ট হতে শুল্ক/চার্জ এর সার্বিক সহযোগিতা প্রদান প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ বাহিনী ক্যাম্পের সিও বরাবর একটি লিখিত আবেদন করেছেন। যার অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার সহ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, নৌ-কমান্ডার খুলনা অঞ্চল, বন্দর ও পরিবহন বিভাগ পরিচালক ঢাকা, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবর উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, বিআইডব্লিউটিএর আওতাধীন অনেক ঘাট রয়েছে। সেগুলো মধ্যে রুপসা খেয়াঘাট রয়েছে। বিগত সময়ে মেয়রের নির্দেশে সিটি কর্পোরেশন জোরপূর্বক রুপসা ঘাটটি দখল করে টোল আদায় করে আসছিল। কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের বৈধ কোন কাগজপত্র না থাকায় পরবর্তীতে আমরা ঘাটের টেন্ডার দেই আর বিআইডব্লিউটিএর তফসিল অনুযায়ী টেন্ডারে বরাদ্দ পাওয়া প্রকৃত ঠিকাদার শেখ মোঃ আকবর আলী।
অনাকাঙ্খিত ঘটনা ঘটলে দায় নিতে হবে কেসিসিকে:
খুলনা মহানগরীর রূপসা ঘাট নিয়ে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটরে তার দায় খুলনা সিটি কর্পোরেশন ( কেসিসি)কে-ই নিতে হবে বলে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরিত নথি নং ১৮.৭১৪.০৪৫.০২.০০.০৫৮.২০১৬/৩৫৬ নং নথিতে বিআইডব্লিউটিএ খুলনার যুগ্ম পবিরচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এই কথা জানানো হয়েছে। এর অনুলিপি খুলনা মেট্রোপলিটন পুলিশের কশিনার, খুলনা জেলা প্রশাসক, পরিচালক, বন্দর ও পরিবহন বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকার কশিনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার, বন্দর ও পরিবহন বিভাগের যুগ্মপরিচালক, খুলনা নৌ-অঞ্চল, শহর খালিশপুরের কমান্ডার, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মহোদয়ের দপ্তরের, সমন্বয় কর্মকর্তা ও খুলনা সদর থানার অফিসার ইনচার্জকে।
চিঠিতে জানানো হয়েছে, সরকার ঘোষিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী খুলনা নদী বন্দর সীমানা ভৈরব এবং রূপসা নদীর দুই কুল ঘেষে উত্তরে মজুদ খালী নালা এবং দক্ষিণে লবনচরা খাল পর্যন্ত বিস্তৃত। এ সময় আইনের ব্যাখাও দেওয়া হয়েছে। “দি পোর্ট এ্যাক্ট, ১৯০৮ (১৯০৮ সনের ১৫ নং আইন) এর ৪নং ধারা বলে সরকার তৎকালীণ হোম (ট্রান্সপোর্ট) ডিপার্টমেন্টের নোটিফিকেশন নং-৪৬২ (এইচটিডি) এর মাধ্যমে ০৯-০৯-১৯৬০ ইং তারিখে খুলনা নদী বন্দর ঘোষনা করে: নোটিফিকেশন নং-৪৬৩ (এইচটিডি) (১২/০৯/১৯৬০ তারিখের গেজেটে প্রকাশিত) জারীর মাধ্যমে বিআইডব্লিউটিএ-কে নদী বন্দরের সংরক্ষক (Conservator) নিয়োজিত করা হয়।
তাছাড়া, ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ ০২-০৫-১৯৬১ ইং তারিখের নির্দেশনা অনুযায়ী তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা কর্তৃক খুলনা নদী বন্দরের তীরভূমি ১৬-০৬-১৯৬১ ইং তারিখে বিআইডব্লিউটিএ’র অনুকূলে হস্তান্তর করা হয়। উক্ত সময় হতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন, খুলনা কর্তৃক যৌথ জরিপকৃত ১৪২.৯৭ একর তীরভূমির সেলামী জেলা প্রশাসন, খুলনা এর অনুকূলে বিআইডব্লিউটিএ কর্তৃক পরিশোধ করা হয়ে আসছে।
ইপিআইডব্লিউটিএ অর্ডিন্যান্স ১৯৫৮ অনুযায়ী কর্তৃপক্ষকে বন্দর ও নদী পথে সংরক্ষক (Conservator) নিয়োজিত করা হয়েছে। সংশ্লিষ্ট ধারার ১৫ (৫) এ বল হয় ” To develop, maintain and operate inland river ports, including ghats and terminal facilities in such ports and ghats ” অর্থাৎ ঘাট/পয়েন্ট তৈরী থেকে শুরু করে তার উন্নয়ন, রক্ষণ, ব্যবস্থাপনা বিআইডব্লিউটিএ’র উপর ন্যাস্ত রয়েছে। উক্ত আইনের আওতায় বন্দর সীমার মধ্যে সিটি কর্পোরেশন বা অন্য কোন সংস্থাকে ঘাট উন্নয়নের কোন দায়িত্ব দেওয়া হয়নি।
The Port Act-১৯০৮The Port Rules-১৯৬৬ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিআইডব্লিউটিএ’র কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে। বন্দর বিধি ১৯৬৬-এর ৫৪ ধারায় বলা হয়েছে, ” Construction and excavations affecting beds of navigable waterways: (a) no person shall make any construction or excavation of any kind on the bed or foreshore of navigable waterways within a port without a licence from the conservator. (b) Any person, who wishes to obtain a licence under the clause (a) shall apply in a prescribed form and shall pay an application fee” কিন্তু আপনার প্রতিষ্ঠান কর্তৃক উক্ত আইন ও বিধির সংশ্লিষ্ট ধারা উপক্ষো করে একতরফাভাবে খুলনা নদী বন্দর সীমানার মধ্যে অবস্থিত “রূপসা ফেরীঘাট/পয়েন্টটি” টি ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়েছিলো।
উল্লেখ করা আবশ্যক যে, খুলনা নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ রূপসা ফেরীঘাট, কাষ্টমঘাট ফেরীঘাট, জেলখানা ফেরীঘাট, কালিবাড়ী ফেরীঘাট এবং মহেশ্বরপাশা- দৌলতপুর ফেরীঘাট ৫টি (খাটি/পয়েন্ট) এর দ্বৈত নিয়ন্ত্রণ এড়াতে ১২-০১- ১৯৬৮ ইং তারিখে ঘাট/পয়েন্টগুলি জেলা পরিষদের পক্ষে সরকার বিআইডব্লিউটিএ খুলনা কর্তৃপক্ষ বরাবর হস্তান্তর করে ২৬- ০৬-১৯৬৮ ইং তারিখে কর্তৃপক্ষের সহিত চুক্তিনামা সম্পাদিত হয়। যাতে বাৎসরিক ইজারা প্রদান পূর্বক কর্তৃপক্ষ কর্তৃক উল্লেখিত ঘাট/পয়েন্টসমূহ সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে আসতে পারে। উপরোক্ত ঘাট/পয়েন্টসমূহ বিআইডব্লিউটিএ, খুলনা ননী বন্দরের
বিরুদ্ধে বিআইডব্লিউটিএ, খুলনা কর্তৃক খুলনা সদর সিনিয়র সহকারী জজ আদালতে উক্ত নিলাম/ইজারা বিজ্ঞপ্তি বেআইনী উল্লেখ পূর্বক দেওয়ানী মোকদ্দমা ৩১/৯১ নং মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় কর্তৃপক্ষের পক্ষে স্থিতিবস্থা আদেশ পাওয়া যায়। পরবর্তীতে উক্ত মামলার শুনানীতে ৩০-০৬-২০১৩ ইং তারিখের যায় ও ০৪-০৭-২০১৩ ইং তারিখের ডিক্রী কর্তৃপক্ষের বিপক্ষে ঘোষিত হয়। উক্ত তারিখের রায় ডিক্রী রদ রহিতের জন্য কর্তৃপক্ষ খুলনা জেলা জজ আদালতে দেওয়ানী আপীল ১৫৯/১৩ নং মামলা দায়ের করা হয়। পরবর্তীতে খুলনার যুগ্ম-জেলা জজ ৪র্থ আদালত কর্তৃপক্ষ ও রেসঃ পক্ষে দোতরফা শুনানীতে আপীল মঞ্জুর হয় এবং ৩০-০৬-২০১৩ ইং তারিখের রায় ও ০৪-০৭-২০১৩ ইং তারিখের ডিক্রী রহিত করা হয় এবং বিবাদীর বিরুদ্ধে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী দ্বারা তাদের বারিত করা হইলো মর্মে আদেশ দেওয়া হয়।
উক্ত আদেশের বিরুদ্ধে খুলনা জেলা পরিষদ মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৫৭/২০১৬ নং মামলা দায়ের পূর্বক সাময়িকের জন্য স্থিতিবস্থার আদেশ প্রাপ্ত হন এবং মহামান্য আদালত কর্তৃক রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবজারভেশন প্রদান করা হয়। উক্ত রীট পিটিশনের বিপরীতে বিআইডব্লিউটিএ কর্তৃক মহামান্য সুপ্রীশ কোর্টের আপীল ডিভিশনে সিপি নং- ২৫৭৯/২০২৪ দায়ের করা হয় এবং উক্ত মামলাটি সুপ্রীম কোর্টের আপীল বিভাগে শুনানীর জন্য অপেক্ষমাণ রয়েছে। এরূপ পরিস্থিতিতে মহামান্য হাইকোর্ট কর্তৃক উক্ত ঘাটের বিপরীতে কোন আদেশ না থাকায় খুলনা জেলা জজ আদালতে দেওয়ানী আপীল নং-১৫৯/২০১৩ এর আদেশ অনুযায়ী উক্ত ঘাটের ইজারা প্রদানের ক্ষমতা একমাত্র বিআইডব্লিউটিএ’র রয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং ৪৫৭/২০১৬ ও জেলা জজ আদালতের সকল আইনসঙ্গত বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে বিআইডব্লিউটিএ’র বন্দর সীমানাধীন রূপসা ফেরীঘাটটি স্পট কোটেশনের মাধ্যমে ইজারা প্রদান করা হয়েছে।
বর্ণিত অবস্থায়, The Port Act-1908 The Port Rules এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এবং মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন নং ৪৫৭/২০১৬ ও জেলা জজ আদালতের দেওয়ানী আপীল নং-১৫৯/২০১৩ এর সকল আইনসঙ্গত বিধি-বিধান প্রতিপালন সাপেক্ষে খুলনা নদী বন্দর সীমানায় অবস্থিত রূপসা ফেরীঘাট/পয়েন্টটি আইন সম্মতভাবে স্পট কোটেশনের, মাধ্যমে ইজারা প্রদান করায় ঘাট এলাকায় কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার সিটি কর্পোরেশনকে বহন করতে হবে।
উল্লেখ্য, এর আগে বিআইডব্লিউটিএ ঐ ঘাটের ইজারা বুঝে নিতে গেলে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা তাদের বাঁধা দেয়। এর প্রেক্ষিতেই আইন ও আদালতের নির্দেশনা জানিয়ে ঘাটের ইজারা বুঝে নেওয়ার জন্য কেসিসিকে এই চিঠি দিলো বিআইডব্লিউটিএ।











































