স্টাফ রিপোর্টার
পাইকগাছা উপজেলা যুবলীগের বহিস্কৃত নেতা এস এম আজিজুল হাকিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। পাইকগাছা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল রবিবার উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সুকুমার চন্দ্র ঢালী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। দ-বিধির ৩২৩, ৪২০, ৫০০ ও ৫০৬(২)ধারায় মামলাটি আমলে নেন আদালতের বিচারক (নং-সিআর ৩০৬/২০)।
মামলার বিবরণে জানা যায়, বহিস্কৃত পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুবলীগ নেতা এস এম আজিজুল হাকিম ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়েছেন। তিনি দলীয় নেতাকর্মিদের সাথে খারাপ আচরন ও বিভিন্ন সময় অনেককে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন। সম্প্রতি মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় ঘটনায় তিনি আলোচিত সমালোচিত হন। এঘটনার জের ধরে তিনি ও তার অনুসারীরা গত ১৫আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে বাদি সুকুমার চন্দ্র ঢালীকে মারপিটসহ নানাবিধ হুমকি দেন। এঘটনার পরপরই ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মুনসুর গাজী লিখিতভাবে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আদালতে মামলার পরামর্শ দিয়েছেন।










































