ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গত ১৬ বছরে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতা নির্বাসিত হয়েছেন। আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় না চলে যায়।
অন্তবর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আজকে সরকারে যারা আছেন তাদের বলব- এখনো ফ্যাসিস্ট সরকারের অনেকে তাদের চেয়ারে বসে আছে। এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে নানা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তাদেরকে দ্রুত চেয়ার থেকে সরাতে হবে।
পাশাপাশি এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করে পুনর্বাসনের দাবি জানান তিনি।











































