রূপসা প্রতিনিধি।।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল এর মাধ্যমে রূপসা প্রেসক্লাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলীর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, ক্লাবের সদস্য এস এম আবু হারুনার রশিদ, আখতার খান, রেজাউল ইসলাম তুরান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, আবু বক্কর মোল্লা, এসএম জাকির হোসেন, আলমগীর হোসেন, বাবু প্রমুখ।











































