Home আঞ্চলিক রূপসায় বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার পর মালামাল লুট

রূপসায় বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যার পর মালামাল লুট

74


রূপসা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী বৃদ্ধা গুলফার নাহার সেতারাকে (৬৫) হাত-পা বেঁধে মাথায় বেধড়ক আঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তাকে হত্যার পর বাড়িতে থাকা মালামাল লুট করে নিয়ে যায় তারা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বৃহস্পতিবার রাত ১০ টার পর ওই বৃদ্ধা নিজ বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সন্ত্রাসীরা ওই ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে মাথায় আঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সন্ত্রাসীরা ঘরে রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

সেতারার স্বামী মরহুম শহিদুল্লাহ সচিবালয়ে চাকরি করতেন। তার একমাত্র ছেলে রায়হান চাকরির কারণে ঢাকায় বসবাস করেন। খবর পেয়ে আজ শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।