Home আঞ্চলিক শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি: খুলনায় গণ সমাবেশে মামুনুল হক

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি: খুলনায় গণ সমাবেশে মামুনুল হক

118


স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল, ১৫ আগস্ট থেকে ৫ আগস্ট শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে- একটা বিধবা নারীর কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা, দেশের শ্রমিকরা মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা- মেয়েরা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায়। আর আশা করে বাংলাদেশ উন্নত হবে। মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ কোনো দেশের দাসত্ব করবে না।

সম্মান নিয়ে বেঁচে থাকবে। এই দেশে মুসলিম বিরোধী কর্মকা- হলে দেশের মানুষ তা মেনে নেবে না। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গণ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতির ভীতকে ধসিয়ে দিলে। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না। কিন্তু চুরি করেছে শুধু এই জন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান ও বিপ্লবকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে। বিপ্লবকে ছিনতাই করার পায়তারা চলছে। আমাদের অতীতের অনেক অভিজ্ঞতা রয়েছে। ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধের লড়াই শুরু হয়েছিল তা ছিল বৈষম্যের বিরুদ্ধে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিপ্লবের উদ্দেশ ছিল দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা যাবে না, এই বিপ্লবী ছিল মুক্তির সংগ্রাম। মামুনুল হক ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি বন্ধুত্বের চিন্তা নিয়ে আমাদের দিকে হাত বাড়ান তাহলে আমরা হাত আপনাদের দিকে প্রসারিত করব। আর যদি প্রভুত্বের চিন্তা নিয়ে হাত বাড়ান তবে সেই হাত আমরা উপড়ে ফেলবো।


তিনি বলেন, দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। খুবই ভালো উদ্যোগ, তবে তাদের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। শেখ হাসিনা এবং তার দোসর- যারা এই দেশে গুম, খুন, করেছে, এই দেশের অর্থ বিদেশে যারা পাঁচার করেছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে তাদের প্রত্যেককে দেশে ফিরিয়ে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে। মামুনুল হক আরো বলেন, আমাদের সন্তানেরা বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় অর্জন করেছে। সেই অর্জন যতটা কঠিন হয়েছে তার থেকে বড় কঠিন অর্জন ধরে রাখা। তাই এই বিজয় ধরে রাখতে মানুষকে এক হয়ে কাজ করতে হবে। তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন হাফেয ক্বারী মুস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, অভিভাবক পরিষদের চেয়ারম্যান মাওঃ রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মাওঃ জালালুদ্দীন আহমাদ, মাওঃ শারাফাত হুসাইন, মাওঃ আবুল হাসানাত জালালী, মাওঃ মুশতাক আহমাদ, অধ্যক্ষ মাওঃ আঃ আউয়াল, অধ্যাপক মাহফুজুর রহমান, মুফতী শরীফ সাঈদুর রহমান, মাওঃ ইমদাদুল হক, মাওঃ গোলাম কিবরিয়া, সাজিদুল ইসলাম বাপ্পি, জহুরুল তানভীর, মাওঃ নাসিরুদ্দীন কাসেমী, মুফতী গোলামুর রহমান, এ. এফ. এম. নাজমুস সউদ, মুফতী জিহাদুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী ওলীউল্লাহ মাহমুদ, হাফেয শহীদুল ইসলাম, মোল্লা খালিদ সাইফুল্লাহ, মাওঃ আসআদুল্লাহ, মুফতী রমিজ উদ্দীন, মুফতী রমিজ উদ্দীন, মাঃ মুহসিন উদ্দীন, মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ মুশতাক আহমাদ, মাওঃ আঃ রহমান, মুফতী মাহফুজুর রহমান, মাওঃ মুহিব্বুল মুরসালিন, হাফেয সৈয়দ ইমদাদুল্লাহ, মাওঃ মুজাহিদুর রহমান, মুফতী মাসুম বিল্লাহ রাহমানী, মুহাঃ আরিফুল ইসলাম, মুফতী আজিজুল হক, মুফতী সালিম, মাওঃ আমিরুল ইসলাম, মাওঃ মানসুরুর রহমান, মাওঃ আহমাদুল্লাহ, মুফতী আঃ কাদের, মাওঃ আঃ রহমান, মাওঃ মুনির আহমাদ প্রমুখ। এছাড়াও সমাবেশে বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।