Home খেলাধুলা ঐতিহাসিক দ. আফ্রিকা সিরিজে দল ঘোষণা করল আফগানিস্তান

ঐতিহাসিক দ. আফ্রিকা সিরিজে দল ঘোষণা করল আফগানিস্তান

15


স্পোর্টস ডেস্ক

আইসিসি টুর্নামেন্ট ছাড়া এতদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেনি আফগানিস্তান। এবার দ্বিপক্ষীয় সিরিজে খেলতে যাচ্ছে দুই দল। চলতে মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ঐতিহাসিক এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগান বোর্ড।

ঘোষিত এই দলের নেতৃত্বে থাকছেন হাশমতউল্লাহ শাহিদি, সহঅধিনায়ক রহমত শাহ। দলে ফিরেছেন ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজে খেলতে না পারা দলের তারকা রশিদ খান। অভিজ্ঞ দুই অলরাউন্ডার মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইবও আছেন এই দলে।

যদিও আফগানিস্তান পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার—টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমানকে। দুজনই ইনজুরি সারিয়ে উঠতে পারেননি। এর ফলে দরজা খুলেছে দুই তরুণ প্রতিভা আবদুল মালিক ও দরবেশ রাসুলির। ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করেছেন ডানহাতি মালিক। অন্যদিকে, ৭ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে রাসুলির।

আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আবদুল মালিক, রিয়াজ হাসান, দরবেশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি , আল্লাহ মোহাম্মদ গজানফর, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান ও ফরিদ আহমদ মালিক।

দ. আফ্রিকা-আফগানিস্তান সিরিজের সূচি:

বুধবার, ১৮ সেপ্টেম্বর

১ম ওয়ানডে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত

শুক্রবার,২০ সেপ্টেম্বর

২য় ওয়ানডে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত

রবিবার, ২২ সেপ্টেম্বর

তৃতীয় ওয়ানডে, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত