Home আঞ্চলিক ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহ বন্ধের দাবি মহানগর বিএনপির

‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহ বন্ধের দাবি মহানগর বিএনপির

11


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ভুয়া পরিচয় দিয়ে স্বার্থান্বেষী মহল ‘বিএনপি খুলনা’ ব্যানারে জনগণের কাছে ত্রাণের নামে চাঁদা তুলছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ওই নামে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নেই। ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণের নামে যারা চাঁদা তুলছে তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা গ্রহন করতে হবে।


বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ, ‘বিএনপি খুলনা’ ব্যানারে ত্রাণ সংগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। তারা বলেন মহল বিশেষ যারা বিএনপি থেকে পদত্যাগ করেছেন তারা ত্রাণ সংগ্রহের নামে যা করছেন তা রীতিমত চাঁদাবাজির সামিল। দলের নাম ব্যবহার করে অথবা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করলে তা মহানগর বিএনপি বরদাশত করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ ইতিঃমধ্যে কেন্দ্রীয় ত্রাণ কমিটির কাছে ত্রাণের অর্থ প্রদান করেছে। কিন্তু কেডিএ এভিনিউ এর তেতুলতলা নামক স্থানে যারা ত্রাণের নামে টাকা তুলছে তাদের চাঁদাবাজি বন্ধ করতঃ ভবিষ্যতে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। অন্যথায় খুলনা মহানগর বিএনপি আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন। বিবৃতিদাতারা হলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের ব্যাপরে সজাগ থাকার আহবান বিএনপির

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে ধ্বংস করার ষড়যন্ত্রের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কিশোর উৎসব মন্ডল যে কটূক্তি করেছে তাহা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত করেছে। এ ধরণের কটুক্তিকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার বিজয়কে ম্লান করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোনভাবেই চক্রান্তকারীদের ফাঁদে পা না দেয়ার জন্য নেতৃবৃন্দ সকলকে সর্তক থাকার আহবান জানান।


বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তারা আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার-বাংলাদেশ সবার। সামপ্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। একই সাথে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পড়ে আইন হাতে তুলে না নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।