Home খেলাধুলা আফগানিস্তানের টেস্ট দলে নেই রশিদ

আফগানিস্তানের টেস্ট দলে নেই রশিদ

17


স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান। চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই তারকা লেগস্পিনার। তাই লাল বলের ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের গ্রেটার নয়ডায় শুরু হবে আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট। ক্রিকেটের অভিজাত সংস্করণে এই প্রথম কিউইদের মুখোমুখি হতে যাচ্ছে আফগানরা।

গতকাল সোমবার ম্যাচটির জন্য ২০ সদস্যের প্রাথমিক দল দিয়েছে আফগানিস্তান। যেখানে রাখা হয়নি রাশিদকে।

এর আগে গত ১২ অগাস্ট হ্যামস্ট্রিং চোটে দা হান্ড্রেড থেকে ছিটকে যান রাশিদ। পরে অবশ্য আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলেন তিনি। তবে টেস্ট খেলার জন্য তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না আফগানিস্তান।