Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

151
পাইকগাছায় পুরুষদের পাশাপাশি অনেক নারীও বাঁধ মেরামতের কাজে বিরামহীনভাবে কাজ করছেন


জেপি’র সভাপতি এড লাবু’র ইন্তেকাল: শোক
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টি-জেপি’র খুলনা মহানগরী সভাপতি ও সিনিয়র আইনজীবী লতিফুর রহমান লাবু (৭২) মাইল্ড স্ট্রোক করে খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত পৌনে ৪টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল যোহরবাদ খুলনা আলিয়া মাদরাসা প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আসরবাদ তার গ্রামের বাড়ী বটিয়াঘাটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। আগামী ২৭ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় ফুলকোর্ট রেভারেন্স ও বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতি খুলনার হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রথিতযশা প্রবীণ আইনজীবী ও বর্ষিয়ান রাজনীতিক লতিফুর রহমান লাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সহ-সভাপতির ইন্তেকালঃ শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৯ নং ওয়ার্ডের সভাপতি মোল্লা মিরাজুল হকের বড় ছেলে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি মোল্লা মাহবুবুল হক মেশকাত (২২) গতকাল রবিবার(২৫ আগস্ট ) সকাল ৮ টায় ব্লাডজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর, সোনাডাঙ্গা থানা, সদর থানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,খুলনা মহানগর ও সদর থানার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেকেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সেক্রেটারি মোঃ কবির হোসেন, সদর থানা সভাপতি আবু তাহের, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন।

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরঃ সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, সাংগঠনিক সম্পাদক বনি আমিন, হাবিবুল্লাহ মেজবাহ, হাসিবুর রহমান শাকিল, শাকিল আহমাদ, ইউসুফ গাজী, আতিক হাসান, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহাদাত হুসাইন, উসমান নাদীম, সজল হাওলাদার আব্দুল্লাহ, মোস্তফা প্রিন্স।
ইসলামী ছাত্র আন্দোলন সদর থানাঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সাধারণ সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক উসামা আবরার, তৌফিকুল ইসলাম রাজ, শেখ শাহরিয়ার নাফিস, ফাহিমুর রহমান, নুরুল করিম আজাদী, মিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ফয়সাল ইসলাম, আরাফাত হোসেন সিকদার, মোঃ মানসুরুল হক সিয়াম প্রমুখ। রবিবার এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সদর থানার সহ সভাপতি- এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও সদর থানার নেতৃবৃন্দ সহ খুলনা বাসি আমরা শোকাহত এবং মর্মাহত, আমরা একজন যোগ্য সংগঠক হারালাম যা অপুরনীয়, আল্লাহ্ তায়ালা মরহুমকে সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

যশোরে মতবিনিময় সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল
শহিদুল ইসলাম দইচ যশোর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ চায় একটি অবাদ-নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠন হোক। এজন্য নতুন এ অন্তর্বতী কালীন সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চান না। সংবিধান সংশোধন সহ রাষ্ট্রের রন্ধে রন্ধে থাকা দুর্নীতি উৎখাতে যতদিন সময় লাগবে ততোদিন সময় দিতে চাই। রোববার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভূত্থ্যানে নিহত শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, এমন কোনো নির্বাচন আমরা চাইনা যে ভোটের দিন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারবোনা। ভোটের দিন-ভোট দিতে গেলে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বলবে ভোট দেয়া হয়ে গেছে, ব্যালট বাক্স নিয়ে গেছে, দিনের ভোট রাতের হয়ে যাবে। এমন নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হতে দেয়া হবেনা। ছাত্র-জনতার গণঅভূত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন যে সরকার গঠণ হয়েছে তারা জনগনের এ প্রত্যাশা পূরণ করবে।
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন।
সভাশেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের গোপনিয়াতার মধ্য দিয়ে অর্থ সহায়তা দেয়া হয়। একইসাথে আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়া হয়।

কয়রায় ৭ টি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (২৫ আগস্ট) কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস ও সদস্য সচিব নুর“ল আমিন বাবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য নিশ্চিত করা হয়। এর আগে গত ২১ আগস্ট কয়রার কপোতাক্ষ কলেজ মাঠে দলের এক বর্ধিত সভার মাধ্যমে ৭ টি ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এরপর দলের গঠনতন্ত্র অনুযায়ী সকল ইউনিয়েনর ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়েছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেন জেলা বিএনপির দায়িত্বরত যুগ্ম আহবায়ক অধ্যাপক মনির“ল হক বাবুল, যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু ও কয়রা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস এবং সদস্য সচিব নুর“ল আমিন বাবুল। কমিটির নির্বাচিত আহবায়ক ও সদস্য সচিবরা হলেন আমাদী ইউনিয়নের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ, বাগালী ইউনিয়নের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম মিস্ত্রি সদস্য সচিব জিএম আঃ গফফার, মহেশ্বরীপুর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব জিএম নাজমুল হুদা, মহারাজপুর ইউনিয়নের আহবায়ক ডিএম নুর“ল ইসলাম সদস্য সচিব জামাল ফার“ক জাফরিন,কয়রা সদর ইউনিয়নের আহবায়ক আলহাজ্ব এফ এম মনির“জ্জামান মনি সদস্য সচিব জিএম মোস্তাফিজুর রহমান, উত্তর বেদকাশি ইউনিয়নের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সদস্য সচিব শেখ মাসুদুর রহমান, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আহবায়ক এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু ও সদস্য সচিব মোঃ কোহিনুর আলম।৷ কয়রার ৭ টি ইউনিয়নের নব গঠিত বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দরকে উপজেলা বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

রামপালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপালে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও গত ৫ আগষ্ট সরকার পতনের মূল্যায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় উপজেলার ফয়লাহাট কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, যুগ্ম আহবায়ক ফকির শাহাদাৎ হোসেন, মো. লুৎফর রহমান মোড়ল, আলতাফ হোসেন বাবু, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির তরফদার এনামুল হক প্রিন্স, গৌরম্ভা ইউনিয়নে মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, আমিনুল হক কুটি,
বাইনতলা ইউনিয়ন বিএনপির মো. জিল্লুর রহমান, তালুকদার বদিউজ্জামান মিনা, বাশতলী ইউনিয়ন বিএনপির আব্দুল্লাহ আজমি, পেড়িখালী ইউনিয়ন বিএনপির শেখ মোতাহার আলী, উজলকুড় ইউনিয়ন বিএনপির আব্বাস আলী, হুড়কা ইউনিয়ন বিএনপির হাওলাদার বাবুল হোসেন, রামপাল সদর বিএনপির ইমতিয়াজ হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো. সাইদুর রহমান সাইদ, রামপাল সদরের মনিরুজ্জামান মনি, রাজনগর ইউনিয়ন বিএনপি গোপিনাথ ঘোষ, উপজেলা তাতিদলের আহবায়ক সরদার বাকী বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।
সভায় গত ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। উপজেলার ১০ টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণে সবার সহযোগীতা থাকায় ধন্যবাদ জানানো হয়। কোন আওয়ামীলীগের লোক বিএনপির ধারেকাছেও না ঘেষতে পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানানো হয়। সুযোগ পেয়ে কতিপয় দূর্বৃতরা ঘের দখল করেছে। তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিএনপির আগামী প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সবার সরব উপস্থিতি এবং সদরে পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পাইকগাছার চেয়ারম্যান আঃ মান্নান গাজীর বিরুদ্ধে নারী ধর্ষন সহ বিভিন্ন অভিযোগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আঃ মান্নান গাজীর বিরুদ্ধে নারী ধর্ষন সহ বিভিন্ন অভিযোগ তুলে এক হিন্দু পরিবার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে হাজির হয়ে উপজেলা সোলাদানা ইউনিয়নের নায়েবখালি গ্রামের ভুক্তভোগী পরিবারের বিপ্রদাস সরদার সংবাদ সম্মেলন করে। তার লিখিত বক্তব্যবে বলেন, উপজেলার ৫ নং সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাইয়েরা ভূমিদস্যু ও নারী লিপ্সু। তাদের হাত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ রেহায় পায়না। আঃ মান্নান গাজীর চিংড়ি ঘেরে আমার জমি রয়েছে। আমার স্ত্রীকে ২০১৬ সালের হারি টাকা নেয়ার জন্য তার মৎস্য হ্যচারীতে যেতে বলে। আমার স্ত্রী হারির টাকা নিতে গেলে তাকে জোর করে ধর্ষণ করে। আমার স্ত্রী যাতে কাওকে না বলে সেজন্য তার লোকজন দিয়ে চাপ সৃষ্টি করে। এক পর্যায় আমি আমার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাই। তাদের বিরুদ্ধ মামলা করতে সাহস পাইনি। ২০১৯ সালে আমি পরিবার সহ বাড়িতে আসি। ওই বছর ১০ মার্চ মান্নান গাজীর ছোট ভাই আমার প্রতিবন্ধী মেয়েকে অপরণ করে তাদের মৎস ঘেরের গোলবাগানে ধর্শন করে ফেলে রেখে যায়। এছাড়াও তার আরেক ভাই আসলাম গাজী আমার বোনকে জোরপূর্বক আমার বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করে এবং এ ঘটনায় জানাজানি হলে আমার পরিবারসহ সবাইকে খুন জখমের ভয় অব্যাহত রাখে। পরে আমার বোনকে অন্যতরে বিযে দেই।বিয়ের এক বছর পর আমার বোনকে পুনরায় তার স্বামীর বাড়ি থেকে আসলাম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আবার ধর্ষণ করে। এক পর্যায় আসলাম আমার বোনকে অন্য একটি মুসলমান ছেলের সাথে বিয়ে দিয়ে এলাকার বাহিরে পাঠিয়ে দেয়। আমি ও আমার পরিবার চেয়ারম্যান মান্নান গাজী ও তার ভাইদের কাছে জিম্মি হয়ে হয়রানি ও নির্যাতনের স্বীকার। আমি প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করছি। এ বিষয় আব্দুল মান্নান গাজী জানান, আমাকে হয়রানি করার জন্য এস কুৎসা রটিয়ে মানসম্মান নষ্ট করেছে।

পাইকগাছায় দেলুটির বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় দেলুটির বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।রোববার সকাল থেকে এ কার্যক্রম পরিচালা করে তারা। ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড পশ্চিম জোন। পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।

শ্যামনগরে বনজীবীদের সমস্যা দূরীকরণে লবি এবং এ্যাডভোকেসি সভা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

বনজীবীদের সমস্যা দূরীকরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে উন্নয়ন সংস্থা ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ২৫ আগস্ট, রবিবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টের সভাকক্ষে ম্যানগ্রোভ ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক সহ-ব্যবস্থাপনা কমিটি সিএমসি’র সাতক্ষীরা রেঞ্জের সভাপতি মাহমুদা আক্তার। সভার সভাপতি সুন্দরবন ব্যবস্থাপনা ও বনজীবীদের কল্যাণের নিমিত্তে নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন প্রকল্পের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সভায় অন্যান্য বক্তারা সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্ব আরোপের পাশাপাশি উপস্থিত সকলে মিলে বনজীবীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসির সাতক্ষীরা রেঞ্জের সহ-সভাপতি জুলেখা বেগম, সিএমসির কোশাধ্যক্ষ ফরিদা পারভিন, পিপলস ফোরামের সভাপতি আব্দুর রশিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সিইডিআইও এর নির্বাহী পরিচালক মোঃ আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের প্রতিনিধি আব্দুর রকিব হায়দার, সিপিজি এর সদস্য পঞ্চি রানী ও ভিসিএফ এর সদস্যবৃন্দ প্রমূখ।

জীবননগরে ছাত্রদল নেতাদের নবাগত অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর উপজেলা পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার নেতৃত্বে জীবননগর ডিগ্রি কলেজে নবাগত অধ্যক্ষকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গার জীবননগর ডিগ্রি কলেজে নবাগত অধ্যক্ষ মোঃ মোজাফফর রহমানকে শুভেচ্ছা জানানো হয়। তিনি ৫ আগষ্ট যোগদান করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক রুবেল হোসেন , চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য , জীবননগর উপজেলা ছাত্রদল নেতা তৌফিকুজ্জামান শ্রাবণ , উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য শাহেদ আল সাহাব আফ্রিদি , পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিমন শাহারিয়া , পৌর ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সিদ্দিকী জয় , পৌর ছাত্রদলের অন্যতম সদস্য মাফুজুর রহমান , ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও ডিগ্রি কলেজ ছাত্রদলের অন্যতম নেতা সাব্বির হোসেন (রিংকু) , ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব , এসময় ছাত্রনেতারা আশ্বস্ত করে শিক্ষদের বলেন জীবননগর ডিগ্রী কলেজে ছাত্র রাজনীতির সুস্থ চর্চার মাধ্যমে,সকল ধরনের সহিংসতা পরিহার নিশ্চিতকরণ এবং কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে ছাত্রদল বদ্ধপরিকর। এবং সকল প্রকার অপশক্তি রুখতে ছাত্রদলের সকল ইউনিটের নেতৃত্ববৃন্দ কে সজাগ থাকতে।

ডুমুরিয়ার চুকনগরে নন্দী ট্রেডিং এর সংবাদ সম্মেলন
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া
আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে খুলনার বানিজ্য নগরী চুকনগরের নন্দী ট্রেডার্সে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগে ক্ষয়ক্ষতির পরিমান ১০ কোটি টাকা। রবিবার সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী কৃষ্ণ নন্দী। রবিবার দুপুর ১২ টায় চুকনগর নন্দী বাড়ি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেসার্স নন্দী ট্রেডিং কর্পোরেশনের মালিক কৃষ্ণ নন্দী লিখিত বক্তব্যে দাবি করেন, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় ৩/৪’শ দূর্বৃত্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর শুরু করে। উত্তারা মটরস, হিরো মটরস, মটর সাইকেল পার্টস, রূপচাদা তেল, বাশমতি চাল, রড, সিমেন্ট ও আনোয়ারা স্টীল এর ডিলার কৃষ্ণ নন্দী সংবাদ সম্মেলনে দাবি করেন, তার আনুমানিক ২ কোটি ৬১ লাখ টাকার মটর সাইকেল ভাংচুর করা হয়েছে, সয়াবিন ও সরিষার তেল লুট করা হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকার, মটর সাইকেলের পার্টস লুট হয়েছে ১ কোটি ৬৮ লাখ টাকার, বাসমতি চাল লুট হয়েছে ৫৬ লাখ টকার, শোরুমের গ্লাস ভাংচুর হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকার, তাদের ব্যবহৃত প্রাইভেট কার ও মাইক্রোবাসের ক্ষতির পরিমান ১ কোটি ২৪ লাখ টাকার, ব্যবহৃত মটর সাইকেল এর ক্ষতির পরিমান ২৪ লাখ টাকা। আনুমানিক ১০ কোটি ৩ লাখ টাকার ওপওে তাদের ক্ষতি হয়েছে বলে তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

তিনি এসব ঘটনার সাথে জড়িতদের শান্তি দাবি করেন এবং নিরাপদে ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে অ্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখর নন্দী, শংকর নন্দী, লতা নন্দী প্রমুখ।

কোটচাঁদপুরে অরজগতা রুখতে কৌশলে অভিযোগ বক্স দিলেন বিএনপি-জামাত
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
চাঁদাবাজি, লুটতরাজ, অরজগতা ও হুমকি–ধামকিসহ সকল অসামাজিক কাজ রুখতে কোটচাঁদপুর শহরের মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন স্থানীয় বিএনপি -জামায়াতের নেতৃবৃন্দ। ইতোমধ্যে সাধারণ মানুষ এর সফলতাও পেয়েছেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল (সিডল)। এ দিকে মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ। জানা যায়,গত ৫ আগষ্ট সরকার বদলের পর সারাদেশের ন্যায় কোটচাঁদপুরেও দূর্বৃত্তরা দলীয় নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ সহ বিভিন্ন হুমকি–ধামকি দিয়ে আসছে কিছু দুশকৃতকারী। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। অনেকে তাদের ভয়ে এলাকা থেকে পালিয়ে ছিলেন।
এ সব ঘটনা জানার পর সকল অপকর্ম রুখতে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, ৫ই আগষ্ট সরকার বদলের পর সারাদেশের ন্যায় কোটচাঁদপুরের কিছু দূর্বৃত্তরা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, লুটতরাজ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। তাদের ভয়ে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। অনেকে তাদের ভয়ে এলাকা থেকে পালিয়ে আছেন। সব দিক বিবেচনা করে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পৌর শহরের মোড়ে মোড়ে এ অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি সমস্যার সমাধানও করেছি। এতে করে সাধারণ মানুষের মাঝে সস্তি ফিরে আসছে। বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম বলেন, বেশ কিছু দিন যাবৎ কোটচাঁদপুরের পরিবেশ অস্থিতিশীল রয়েছে। এতে করে মানুষ আতংকে রয়েছে। এ কারনে সম্মিলিত ভাবে এ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। তিনি আরো বলেন, সমাজের অনেক মানুষ আছেন, যারা নির্যাতনের শিকার হলেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আবার অনেকে লজ্জায় সামনে আসতে পারেন না। তাদের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। এ দিকে বিএনপি–জামায়াতের নেতৃবৃন্দের এমন মোহিত উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধীসমাজ।

কুয়েটে ক্লাস শুরু ২ সেপ্টেম্বর

খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা কার্যক্রম ২৫ আগস্ট, ২০২৪ খ্রি. রবিবার শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশে বন্যা পরিস্থিতির অবনতি এবং ছাত্রদের আবেদনের প্রেক্ষিতে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম আগামী ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. সোমবার থেকে শুরু হবে। অদ্য ২৫/০৮/২০২৪ তারিখে অনুষ্ঠিত ডিন, ইন্সটিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

কালিগঞ্জে সুরত আলী বহুমুখী হাইস্কুলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা কালিগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক হযরত আলীর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার (২৫ শে আগস্ট) সকাল ১০টায় উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক ইমরান হোসেন বাবলা, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী,নাসির উদ্দীন, সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর শিক্ষার্থী মনিরুল ইসলাম, আজমাইন, ফয়সাল আহমেদ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। এ সময়ে মানববন্ধন কর্মসূচিতে মোবাইল মুঠোফোনের মাধ্যমে সাংবাদিকদের জানান রোমানিয়া প্রবাসী ও আসার বৃত্ত যুব সংঘ, গড়ুইমহল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শেখ আলমগীর হোসেন বলেন বিদ্যালয়ের দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই এবং আর তার দোষর ইউনিয়নের জামায়াত শিবির ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রদানকারী পুলিশ দিয়ে হয়রানিসহ অন্যায় ভাবে স্কুলের ছাত্র সেচ্ছাসেবক জাকারিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে পবিত্র রমজান মাসে জেলে প্রেরণকারী, কদমতলার অপরাধ জগতের গডফাদার প্রাক্তন মেম্বর সুজনের বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলতে সবার প্রতি আহবান করেন। দল মত নির্বিশেষে সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়ে বিদ্যালয়ের রক্ষা করুন আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বলেন। সাধারণ শিক্ষার্থীরা বলেন” সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলী স্কুলের ছাত্র-ছাত্রীদের থেকে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। স্কুলের গাছ কেটে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সেশন ফি, প্রশ্ন ফি, ফরম ফিল আপের টাকাসহ স্কুলের সরকারের বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করেছে এবং শিক্ষার মান বজায় রাখতে আমাদের সন্তানের ভবিষত বিনির্মানে প্রধান শিক্ষক হযরত আলির পদত্যাগের একদফা দাবীতে সুশীল সমাজ, এলাকাবাসী, অভিভাবক বৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছি অবলম্ব্বে এই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছি। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে শতশত শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেণ।

কালিগঞ্জে শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে ধর্মীয় নেতাদের সংলাপ অুনষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সারা দেশে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার, শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন কার্যক্রম চলিয়ে আসছে। এরই ধারা বাহিকতায় কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি‘র) আয়োজনে রবিবার (২৫ আগষ্ট ২০২৪) সকাল ১০ টায় কালিগঞ্জের অফিসার্স ক্লাবে “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতির আহবানে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী পিএফজির কো-অডিনেটর সুকুমার দাশ বাচ্চু‘র সভাপতিত্বে এবং ফিল্ড কো-অডিনেটর মোঃ আবু তাহের এর সঞ্চালনায় এক সংলাপ অুনষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপিত ও পিএফজি‘র সদস্য শেখ সাইফুল বারী সফু। সংলাপের উদ্দেশ্য ও দি-হাঙ্গার প্রজেক্ট এর কার্যক্রম আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট , খুলনা অঞ্চলের এরিয়া কো- অডিনেটর রাজু জোবেদ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদের ইমাম, ৪টি ইউনিয়নে পুরহিত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ইমাম সমিতির সভাপতি, খৃষ্টান ধর্মের চাঁচাই গীর্জার ধর্মীয় শিক্ষকসহ, পিএফজি, সুজন ওয়াই পিএজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় নেতারা সংলাপ অনুষ্ঠানে যে কোন মূল্যে কালিগঞ্জের শান্তি- সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। এসময়ে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, ব্রাহ্মন সুশীল চক্রবর্তী, ব্রাহ্মন সনজিত রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, খৃষ্টান ধর্মের নেতা অসিত মন্ডল প্রমুখ।

ষড়যন্ত্রমুলক মামলায় আসামি মোংলা বন্দরের কর্মকর্তা, ন্যায় বিচার পেতে দ্বারে দ্বারে ঘুরছেন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অফিস রাজনীতির প্রতিহিংসার বলির শিকার হয়ে রাষ্ট্রদ্রোহীতার মামলার ফাঁদে পড়ে দ্বিক বিদ্বিক ছোটাছুটি আর অসহ্য মানুষিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগ। অভিযোগ উঠেছে, দুর্নীতি ও অনিয়মে সাড়া না দেওয়ায় বিগত আওয়ামী লীগ রেজিমের কর্মকর্তারা ছিল তার উপর রুষ্ট। অফিসের ঘুষখোর সিন্ডিকেটের সাথে আপোস না করায় এ কর্মকর্তাকে কিভাবে ফাঁদে ফেলা যায় তা নিয়ে দুর্নীতিবাজ চক্রটি রীতিমতো ওৎ পেতে থাকতো। শেষমেশ কোন পন্থা না পেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর উপর দেয়া হয় মুজিব শতবর্ষের অফিস ফাইলে বঙ্গবন্ধুর লোগো কাটাকাটি বিষয়ক অভিযোগ। মজার ব্যাপার হচ্ছে, এ অভিযোগের বিষয়ে অফিসিয়াল তদন্তে সে নির্দোষ প্রমাণিত হলেও ষড়যন্ত্রকারীরা তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষের বাইরের লোক দিয়ে আদালতে মামলা করিয়েছেন। যে মামলায় তিনি জেলে খেটে বর্তমানে জামিনে বেরিয়ে সাসপেন্ড রয়েছেন।
জানা গেছে, মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে ২০১২ সালে ট্রাফিক অফিসার পদে চাকরিতে যোগদান করেন মোঃ সোহাগ। এরপর তিনি সহকারী ট্রাফিক ম্যানেজার পদে পদোন্নতি পান। সর্বশেষ ২০২০সালে কর্তৃপক্ষ তাকে ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে চলতি দায়িত্ব পালন করার নির্দেশ দেয়। এ সময়ে তাকে ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছিল।
ভূক্তভোগী, বিভিন্ন সূত্র ও দাপ্তরিক কাগজপত্রে সূত্র মতে, মোঃ সোহাগের এ পদোন্নতির প্রক্রিয়াটিকে অফিসের দুর্নীতিবাজ সিন্ডিকেট কোনমতেই মেনে নিতে পারছিলেন না। তৎকালীন আওয়ামী রেজিমের সাথে সরাসরি সম্পৃক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা চক্র সোহাগের বিরুদ্ধে নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন। ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে সোহাগের পদোন্নতি হলে ঘুষখোর কর্মকর্তা সিন্ডিকেটের স্বার্থে ব্যাঘাত সৃষ্টি হবে এ কারণে তাকে ফাঁদে ফেলার জন্য মরিয়া হয়ে ওঠে। এক পর্যায়ে ২০২১সালে কর্তৃপক্ষের কাছে মোঃ সোহাগের বিরুদ্ধে অফিসিয়াল ফাইলে মুজিব শতবর্ষের বঙ্গবন্ধুর লোগো কাটাকাটির একটি অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ সোহাগের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। গঠিত তদন্ত কমিটি পরবর্তিতে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পেয়ে সোহাগকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এরপরও অফিসের দুর্নীতিবাজ চক্র থেমে থাকেনি। তারা বাইরের লোক দিয়ে কৌশলে সোহাগের বিরুদ্ধে একই অভিযোগে আদালতে একটি রাষ্ট্রদোহিতার ধারায় মামলা করান। মোংলার পাশর্^বর্তি রামপাল উপজেলা তাঁতীলীগের সভাপতি নাজমুল হাসান শেখ ২০২২সালের ১সেপ্টেম্বর মুজিব শত বর্ষের লোগো কাটাকাটির বিষয়ে বাগেরহাট আদালতে মোঃ সোহাগ এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন। এ মামলায় সোহাগ জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠান। পরে উচ্চ আদালত থেকে জামিনে কারাগার থেকে বেরিয়ে তিনি ২০২৩সালের ৭সেপ্টেম্বর চাকরিতে যোগদান করেন। পরে ১৯সেপ্টেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষ কারাগারে থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করে জুনিয়র কর্মকর্তা কুদরত আলী শেখকে ডেপুটি ট্রাফিক ম্যানেজার পদে চলতি দায়িত্ব প্রদান করে। সেই থেকে মোঃ সোহাগ সাময়িক বরখাস্ত হয়ে রয়েছেন।
এদিকে মোঃ সোহাগের বিরুদ্ধে আদালতে মামলার নেপথ্যে সম্প্রতি মোংলা বন্দর কর্তৃপক্ষের চাকরি থেকে অবসরে যাওয়া কর্মকর্তা ট্রাফিক পরিচালক মোস্তফা কামাল ও বর্তমান ডেপুটী ট্রাফিক ম্যানেজার (চলতি দায়িত্ব) কুদরত আলী শেখের ইন্ধন ও কারসাজি রয়েছে বলে অভিযোগ রয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তা ট্রাফিক পরিচালক মোস্তফা কামাল হচ্ছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অপসারিত মেয়র তালুকদার আঃ খালেকের নিকট আত্মীয়। আর এ কর্মকর্তার প্রধান সহযোগী হচ্ছে কুদরত আলী। দু’জনই আওয়ামী রিজমের শীর্ষ অবস্থায় থেকে প্রভাব বিস্তারের মাধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিকসহ অন্যান্য বিভাগ নিয়ন্ত্রণ করেছেন। মোঃ সোহাগের বিরুদ্ধে যিনি মামলার বাদী সেই রামপাল উপজেলা তাঁতীলীগের সভাপতি নাজমুল হাসান শেখও বর্তমান ডেপুটি ট্রাফিক ম্যানেজার কুদরত আলীর নিকট আত্মীয়। যদিও মোস্তফা কামাল ও কুদরত আলী উভয়ই সোহাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও মামলার বিষয়ে নিজেদের সম্পৃক্ত থাকার বিষয়ে অস্বীকার করেছেন।
সাময়িক বরখাস্তকৃত সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগের ভাষ্য, তিনি কোন রাজনীতি করেন না। সৎ থেকে চাকরি করেছেন। তার পরও ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে আদালতে মামলা দিয়ে হয়রানী করছে একটি মহল। তিনি প্রতিহিংসার শিকার। দোষ না করেও চাকরিতে সাসপেন্ড হয়ে অসহনীয় মানুষিক যন্ত্রনায় ভূগছেন। আর মামলা মোকাবেলা করতে হচ্ছে দ্বিক বিদ্বিক ছোটাছুটি। তিনি এসবের পরিত্রান চান। চান চাকরি তার পদোন্নতিসহ পুনর্বহাল।
এদিকে বন্দরের সাথে সম্পৃক্ত বিভিন্ন মহল ও স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, আওয়ামী রিজমের ষড়যন্ত্রের শিকার হয়ে সহকারী ট্রাফিক ম্যানেজার মোঃ সোহাগকে সাময়িক বরখাস্ত হয়েছেন। গত ২১আগস্ট সকালে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১১সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যানের সাথে দেখা করে ডিটিএম সোহাগকে পদোন্নতিসহ স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে মোঃ সোহাগের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের সাথে যুক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিলো মোংলা বন্দর কর্তৃপক্ষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমান অর্থ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হয়।

রবিবার (২৫আগষ্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর-০১০৭৩৩৩০০৪০৯৩ এ বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা এবং চলমান বন্যা মোকাবেলা করার জন্য এ অর্থ দেওয়া হয়।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও ২৬আগস্ট বন্যা কবলিত ফেনি জেলার এক হাজার পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯টন বিশুদ্ধ পানি, খাদ্য সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ করা হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোল্লা খায়রুল ইসলামকে শোকজ
খবর বিজ্ঞপ্তি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণদর্শানো নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে তাকে শোকজ করা হয়।
কারণদর্শাও নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমান রয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না তা তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়েছে।।

যশোরে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের বিক্ষোভ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
২৫ আগষ্ট রোববার সকালে সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোক চলাকালে তাদের চাকুরি স্থায়ী করনের দাবীতে নানা ভাবে শ্লোগান দেয় আনসার সদস্যরা।
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল স্থলবন্দরে কর্মরত দুই শতাধিক আনসার সদস্য মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ‘এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমি কে তুমি কে, আনসার আনসার’ বলে স্লোগান দেন।
আন্দোলনরত আনসার সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে আনসার সদস্যরা বৈষম্যের শিকার। নামমাত্র অনিয়মিত বেতনে তারা মানবেতর জীবনযাপন করে আসছেন। এ অবস্থা থেকে উত্তরণে আনসার বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের আওতায় নিয়ে আসতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতির পাশাপাশি আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।#

জ্বালানি উপদেষ্টা খুলনায় আসছেন
খবর বিজ্ঞপ্তি
অন্তর্র্বতীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুই দিনের সফরে গতকাল ২৫ আগস্ট (রবিবার) সন্ধ্যায় খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা আজ ২৬ আগস্ট (সোমবার) সকাল নয়টায় খালিশপুরে অবস্থিত রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।
তিনি বেলা দুইটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রতিনিধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
বিকালে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

‘গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি’
ঢাকা অফিস
গণপরিবহনে শৃঙ্খলা আনা এখন সময়ের দাবি বলে মনে করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার। রোববার বাস রুট রেশনালাইজেশন ও গণপরিবহনে শৃঙ্খলা আনতে রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএর সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর যানবাহনে শৃঙ্খলা ফেরাতে পরিবহন সংশ্লিষ্ট সবার সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাত্রী ও বাসের নিরাপত্তায় নতুন বাসসমূহে নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। বিগত সময়ে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি সফলতা পায়নি উল্লেখ করে ডিটিসিএ নির্বাহী পরিচালক বলেন, দুটি রুটে এখনো বিআরটিসি বাস পরিচালনা করছে। যদিও অবৈধ বাসের দৌরাত্ম্যে আমরা আশানুরূপ সেবা প্রদান করতে পারেনি। তবে ঢাকা শহরের শৃঙ্খলাবদ্ধ পরিবহনের সূচনা করতে ডিটিসিএ দৃঢ়সংকল্প এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলিমা আখতার আরও বলেন, গণপরিবহন খাতে শৃঙ্খলা আনতে রুট পারমিটবিহীন ও রুট ভায়োলেশনকারী বাসসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে চালক ও সহায়কদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। ডিটিসিএ কর্তৃক প্রস্তুতকৃত প্রস্তাবনার সমন্বয়ে অচল রুট বাতিল ও নতুন রুটসমূহের পরিকল্পনা প্রয়োজনবোধে পরিমার্জন করা হবে।

ইতোমধ্যে ডিএনসিসি ও ডিএসসিসির মাধ্যমে ১১০ টিরও বেশি বাস স্টপ তৈরি করা হয়েছে। প্রয়োজনে আরও বাস স্টপের স্থান চিহ্নিত করে নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সভায় বিআরটিএ, বিআরটিসি, ডিএসসিসি, ডিএনসিসি ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার প্রতিনিধি, ডিটিসিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাস পরিচালনায় আগ্রহী ট্রাস্ট ট্রান্সপোর্ট, বোরাক পরিবহন, এইচআর ট্রান্সপোর্ট এর প্রতিনিধিরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকার নগর পরিবহনের ৪২টি রুট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

গ্রেফতারকৃতদের আদালতে হামলার বিষয়ে যা বললেন ড. ইউনূস
ঢাকা অফিস
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হলো। কর্ম যাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বর্তমান সরকার।

রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি।

তিনি বলেন, শুধু বলব একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবী পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্ঠাও এতে ব্যহত হবে।

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা বলেন, রাতারাতি এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলব জন স্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এ দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যানকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদেরকে হতেই হবে। এর আর কোনো বিকল্প নেই।

বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে যেসব মন্ত্রণালয় ও বিভাগ
ঢাকা অফিস
দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। রোববার কয়েকটি মন্ত্রণালয় থেকে এ অর্থ সহায়তার কথা জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়:

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতন ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’-এ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আহসান করিম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয় :

বন্যার্তদের সহায়তায় অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ। রোববার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ম মন্ত্রণলয়:

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়:

বন্যাকবলিতদের সহায়তায় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এবং এর আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।

শিক্ষা মন্ত্রণালয়:

বন্যাকবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার মাধমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সব এলাকার বন্যাকবলিত মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে দফতর/সংস্থা ভিত্তিক এ বিভাগের প্রশাসন শাখায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ:

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছে।

রোববার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ১২টি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে শনিবার একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। বিভাগ ও এর আওতাধীন দফতর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।

সেতু বিভাগ:

বন্যাকবলিত মানুষের সহায়তায় এক দিনের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু বিভাগ ও আওতাধীন প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। রোববার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন।

গত ২১ ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘণ্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের ১১টি জেলায় ছড়িয়ে পড়ে।

ফের ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা
ঢাকা অফিস
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

রোববার সন্ধ্যায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সোমবার (২৬ আগস্ট) থেকেই কার্যকর হবে।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৬ হাজার ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ২২ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮৫ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ২৩ আগস্ট থেকে।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২১ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৫ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

জন্মাষ্টমী উপলক্ষে তারেক রহমানের বাণী
ঢাকা অফিস
জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে বাণী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে তিনি জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন।
তিনি বলেছেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী বিষ্ণুর অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী আবহমান কাল ধরে যথাযোগ্য মর্যাদায় পালিত ধর্মীয় উৎসব। যেকোনো ধর্মীয় উৎসব সার্বজনীন, সম্প্রদায়গত ভেদরেখা অতিক্রম করে মানুষকে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। মানব সমাজের মধ্যে এক অনন্য সংহতি জাগ্রত করে। আনন্দরুপ বিনম্রতায় সমাজে সকলকে এক অভিন্ন আন্তরিকতায় আপ্লুত করে।

সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবিভূর্ত হয়েছিলেন এমনই এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার ভয়াবহ স্বেচ্ছাতন্ত্র কায়েম ছিল। তিনি সেই অশান্তি ও অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি ও স্বস্তি দান করেছিলেন।

জনস্বার্থবিরোধী ও অবিবেচনাপ্রসূত স্বৈরশক্তি আজও দেশে দেশে মানুষের ওপর নির্যাতন—নিপীড়ণের খড়গ নামিয়ে এনেছে। শ্রীকৃষ্ণের বাণী ও কৃতকর্ম অনুসরণে অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা থেকে নিপীড়িত মানুষ প্রেরণা লাভ করবে।

ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সুমহান ঐতিহ্য। সুপ্রাচীনকাল থেকেই বাংলাদেশিরা কখনোই ঔদার্য, পারস্পরিক শুভেচ্ছাবোধ ও অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা হারায়নি। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সেই বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সকলের প্রতি আবারও প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।’

আ.লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ গ্রেফতার
ঢাকা অফিস
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম নাখালপাড়ার একটি বাসা থেকে রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আব্দুস সোবহান গোলাপকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক এমপি আবদুস সোবহান গোলাপকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। এর আগে তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন।

আ.লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনাই দায়ী: ডা. জাহিদ হোসেন
ঢাকা অফিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগের বর্তমান করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল। অবশেষে তাকে (শেখ হাসিনা) পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ডা. জাহিদ।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেন, এ সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা কে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে। তাদের হাতে আইনি- বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না।

আওয়ামী লীগকে এদেশের বৃহত্তম মানুষ দেখতে পারেনা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো এদেশের বৃহত্তম মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না। স্বৈরাচার এদেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসে ছিল। অবশেষে তাকে (শেখ হাসিনা) পালিয়ে যেতে হয়েছে। কি করুণ পরিণতি হলো একটি রাজনৈতিক আদর্শের। রাজনৈতিক দলের। আওয়ামী লীগের এই করুণ পরিণতির জন্য শেখ হাসিনা নিজে দায়ী।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সব জঞ্জাল, সব দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুস ছাড়া চাকরি হতো না। টাকা ছাড়া কিছুই হতো না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে এখন বন্যায় প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ১৮ জনের অধিক মানুষ মারা গেছে। এই বন্যা প্রাকৃতিক হলেও এর মধ্যে কিছুটা মনুষ্য সৃষ্টও ছিল।

নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহসম্পাদক কাদের গণি চৌধুরীসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের: শামা ওবায়েদের ‘বিশেষ বার্তা’
ঢাকা অফিস
বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের: শামা ওবায়েদের ‘বিশেষ বার্তা’ ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারানো শামা ওবায়েদ বিবৃতি দিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে আমার রক্তের সম্পর্ক, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি শামা ওবায়েদ, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার অবস্থান তুলে ধরছি। প্রথমত, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দায় ২১ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙক্ষা পূরণের দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাকে আমি পূর্নাঙ্গ সমর্থন জানাই। পরবর্তী সময়ে ২৪ আগস্ট আমাকে আসামী করে একটি হত্যা মামলায় করা হয়েছে। সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি। দ্বিতীয়ত, গেল ১৮ বছর আওয়ামী জাহিলিয়াতের সময় গুম, খুন, জেল, জুলুমসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এমন ধ্বংসযজ্ঞ থেকে পূণরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এখনও চলমান রয়েছে। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যাকে উপেক্ষা করে ছাত্রজনতা ও গণতন্ত্রকামী সব শ্রেণিপেশার মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে প্রবল প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়। যার মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। এই সরকার দেশ পুনর্গঠন ও সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে দেশী বিদেশী সবার সমর্থন ও সহযোগিতা অব্যাহত আছে। রক্তের বিনিময়ে যে অর্জন তা এখনও শুকায়নি। এমন পরিস্থিতিতে আমার জন্মস্থান তথা আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দা সাধারণ ছাত্রদের সঙ্গে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ও সমর্থকরা এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোই এখন আমার এলাকার মানুষের প্রত্যাশা। এখানে কোন রাজনৈতিক বিভাজন, নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা, মনোনয়ন বিজয় তোড়ন নির্মাণ বা ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য বিস্তারে শোডাউন কাম্য নয়। গেল ২১ আগস্ট ফরিদপুরে সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের পক্ষ থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি। ২১ আগস্টের সংঘর্ষ ও নিহতের ঘটনা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই ঘটনার সঙ্গে জড়িত অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নামসহ তথ্য প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনসহ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য। তৃতীয়ত, দেশ-বিদেশে অবস্থানরত আমার শুভানুধ্যায়ীদের নানা ধরনের উৎকণ্ঠা, উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমার নিজের অবস্থান তুলে ধরলাম। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করছি। সবশেষ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত খালেদা জিয়া, ১/১১ এর অবৈধ সরকারের নির্যাতনের শিকার গুরুতর আহত বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামরত সব পেশাজীবী সংগঠনসহ দেশে বিদেশে অবস্থানরত সর্বোপরি বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের। যেকোন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত মেনে দল নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে আমি সচেষ্ট থাকব।
ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারানো শামা ওবায়েদ বিবৃতি দিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবেগঘন বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে আমার রক্তের সম্পর্ক, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।

আমি শামা ওবায়েদ, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার অবস্থান তুলে ধরছি।

প্রথমত, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দায় ২১ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙক্ষা পূরণের দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাকে আমি পূর্নাঙ্গ সমর্থন জানাই।

পরবর্তী সময়ে ২৪ আগস্ট আমাকে আসামী করে একটি হত্যা মামলায় করা হয়েছে। সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি।

দ্বিতীয়ত, গেল ১৮ বছর আওয়ামী জাহিলিয়াতের সময় গুম, খুন, জেল, জুলুমসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এমন ধ্বংসযজ্ঞ থেকে পূণরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এখনও চলমান রয়েছে। জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যাকে উপেক্ষা করে ছাত্রজনতা ও গণতন্ত্রকামী সব শ্রেণিপেশার মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে প্রবল প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়। যার মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। গঠিত হয় অন্তর্র্বতীকালীন সরকার। এই সরকার দেশ পুনর্গঠন ও সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে দেশী বিদেশী সবার সমর্থন ও সহযোগিতা অব্যাহত আছে।

রক্তের বিনিময়ে যে অর্জন তা এখনও শুকায়নি। এমন পরিস্থিতিতে আমার জন্মস্থান তথা আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দা সাধারণ ছাত্রদের সঙ্গে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ও সমর্থকরা এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোই এখন আমার এলাকার মানুষের প্রত্যাশা।

এখানে কোন রাজনৈতিক বিভাজন, নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা, মনোনয়ন বিজয় তোড়ন নির্মাণ বা ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য বিস্তারে শোডাউন কাম্য নয়।

গেল ২১ আগস্ট ফরিদপুরে সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের পক্ষ থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি। ২১ আগস্টের সংঘর্ষ ও নিহতের ঘটনা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই ঘটনার সঙ্গে জড়িত অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নামসহ তথ্য প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনসহ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য।

তৃতীয়ত, দেশ-বিদেশে অবস্থানরত আমার শুভানুধ্যায়ীদের নানা ধরনের উৎকণ্ঠা, উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমার নিজের অবস্থান তুলে ধরলাম। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করছি।

সবশেষ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত খালেদা জিয়া, ১/১১ এর অবৈধ সরকারের নির্যাতনের শিকার গুরুতর আহত বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, যুগ্ম মহাসচিববৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামরত সব পেশাজীবী সংগঠনসহ দেশে বিদেশে অবস্থানরত সর্বোপরি বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের।

যেকোন পরিস্থিতিতে দলীয় সিদ্ধান্ত মেনে দল নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে আমি সচেষ্ট থাকব।


ব্রেক ফেল করে পিন্ডিগামী বাস খাদে, নিহত ২০
অনলাইন ডেস্ক
পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার কাহুটা থেকে রাওয়ালপিন্ডিগামী বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর ডনের।

রেসকিউ ১১২২ পাঞ্জাবের কর্মকর্তা উসমান গুজ্জার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসে ৩৫ জন যাত্রী ছিল। কোস্টারের ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ কাহুটার তহসিল সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। হতাহতদের অধিকাংশই পুরুষ।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘দুঃখের এই মুহূর্তে আমার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছি।’

আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, তিনি ‘কাহুটায় বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে দুঃখিত। আল্লাহ এই ট্র্যাজেডিতে যারা মারা গেছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিন এবং তাদের প্রিয়জনদের ধৈর্য দান করুন।’

এর আগে পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।


শাপলা খেলে যেসব উপকার পাবেন
মিলি রহমান।।
জাতীয় ফুল শাপলা শহরের অনেকেই খেতে চান না। শাপলা লবণ-মরিচ-তেঁতুল দিয়ে মাখিয়ে যেমন খাওয়া যায়, তেমনি তরকারি রান্না করেও খাওয়া যায়। আর এসময় শাপলা খেলে অনেক উপকার পাওয়া যায়। কেননা এতে রয়েছে পানি ও প্রচুর খাদ্যআঁশ। আরও আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। পর্যাপ্ত ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদিও পাওয়া যায় শাপলায়।
এসময় শাপলা খাওয়ার যত উপকারিতা
১. শাপলায় থাকা ফাইবার হজম শক্তি বাড়ায়। পর্যাপ্ত ফাইবার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যাদের হজমজনিত নানাবিধ সমস্যা আছে তারা শাপলা খেতে পারেন।
২. শাপলায় রয়েছে ভিটামিন সি। আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৩. শাপলা থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়। প্রোটিন শরীরের কোষ গঠন, ক্ষয়পূরণের জন্য প্রয়োজন।
৪. যাদের ক্যালসিয়ামের অভাব আছে তারা শাপলা খেতে পারেন। কেননা শাপলায় পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে।
৫. যকৃতের ক্ষতি প্রতিরোধ করে যকৃতকে সুস্থ রাখতে ভূমিকা রাখে শাপলা।
৬. শাপলায় থাকা পর্যাপ্ত পানি ত্বকের কোষ গুলোকে সতেজ ও স্বাস্থ্যকর করে তোলে। তাই যারা মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে চান, তারা এসময় শাপলা খেতে পারেন। এমনকি চুলের সৌন্দর্য বজায় রাখতেও ভূমিকা রাখে শাপলা।
৭. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে শাপলা। এতে থাকা পুষ্টি উপাদানগুলো ইনসুলিনের স্তর স্থিতিশীল রাখে। এমনকি শাপলায় থাকা ভিটামিন বি১ শরীরের শর্করাকে শক্তি হিসেবে ব্যবহার করতে সাহায্য করে।
৮. শাপলায় প্রয়োজনীয় বায়োটিনও পাওয়া যায়। বায়োটিন পানিতে দ্রবণীয় ভিটামিন। এটি শরীরের বিপাক ও কার্যক্ষমতার উন্নতি ঘটায়।
৯. শাপলায় থাকা ফ্লেভনল গ্লাইকোসাইট মাথার রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং মাথা ঠান্ডা রাখতে সহায়তা করে।
১০. স্নায়ু, পেশী, হার্টের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাতীয় ফুল শাপলা।
১১. শাপলায় থাকা গ্যালিক অ্যাসিড ক্যানসার প্রতিরোধে সহায়তা করে।


অন্ধকারে ভূতের থেকে এখন পুরুষরা বিপজ্জনক: টুইঙ্কল
বিনোদন ডেস্ক
বলিউড তারকা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না বরাবরই স্পষ্টভাষী। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কথা বলতে দ্বিধা করেন না! আরজি কর কাণ্ডের পর বর্তমান পরিস্থিতিতে দেশে নারীদের নিরাপত্তা নিয়ে পুরো দেশের মানুষ বিষয়টি নিয়ে কথা বলছে। দেশের পাশাপাশি প্রতিবাদী আওয়াজ উঠেছে আন্তর্জাতিক মহলেও। এমন কঠিন পরিস্থিতিতেও বিহার, অসম, বদলাপুরসহ বিভিন্ন জায়গায় আরও ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিজের মত প্রকাশ করছেন অক্ষয় ঘরনী।

টুইঙ্কল তার ‘মিসেস ফানি বোনস’ লিখেছেন, এই সময়ে দাঁড়িয়ে অন্ধকার রাস্তায় ভূতের মুখোমুখি হওয়া ভরাতীয় নারীদের জন্য বেশি নিরাপদ।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমা দেখেই এই সময়ের প্রেক্ষিতে নারী নিরাপত্তা নিয়ে আবারও সরব হয়েছেন টুইঙ্কল খান্না। দিন কয়েক আগের আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল তাকেও। এই একুশ শতকে দাঁড়িয়েও একজন মহিলা হিসেবে মেয়ে নিতারাকে কী পাঠ দেন, সেকথা বলতে গিয়ে লজ্জায় ফেলেছেন সমাজের মন মানসিকতাকে।
এক মেয়ের মা টুইঙ্কল খান্না। মেয়ে নিতারাকে তিনি কী শেখান? ওই পোস্টে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীতে, এই দেশে আমার পঞ্চাশ বছর। আমাকে এখনও আমার মেয়েকে সেই একই জিনিস শেখাতে হচ্ছে, যা আমাকে ছোটবেলায় শেখানো হয়েছিল। পার্কে, স্কুলে, সমুদ্র সৈকত, কোথাও একা যাবেন না। কোনও পুরুষের সঙ্গে একা যাবেন না। এমনকী সে নিজের কাকা, তুতো ভাই বা বন্ধু হলেও। কারণ, একা গেলে তুমি আর কখনও ফিরে নাও আসতে পারো। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে টুইঙ্কল খান্নার উপলব্ধি ভারতের স্ত্রীদের কাছে এখন পুরুষরা বেশি বিপজ্জনক, ভূতেরা নয়।

ছয় ঘণ্টা পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের স্লুইসগেট
ঢাকা অফিস
হ্রদে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছার কারণে ৬ ইঞ্চি করে ৮টা ১০ মিনিটে খুলে দেওয়া হয় রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি স্লুইসগেট বা জলকপাট। তবে ছয় ঘণ্টা পর রোববার (২৫ আগস্ট) বেলা দুইটার দিকে স্লুইসগেটগুলো পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) এ টি এম আব্দুজ্জাহের স্লুইসগেট বন্ধ করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্লুইসগেট খোলা থাকা অবস্থায় প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়েছে।

স্লুইসগেট খুলে দেওয়ায় ভাটিতে অবস্থিত চট্টগ্রামের রাঙ্গুনিয়াসহ বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বন্যার আতঙ্কে ছিলেন। তবে এর নেতিবাচক প্রভাব ভাটি অঞ্চলে পড়েনি বলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার প্রভাব উপজেলায় নেই বললেই চলে। তবু ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের লোকজন পর্যবেক্ষণে রয়েছেন।’

গতকাল শনিবার বিকেলে বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার খবরে তৎপর হয় স্থানীয় প্রশাসন। কর্ণফুলী নদী ও শাখাখালের তীরবর্তী এবং নিচু অঞ্চলে বসবাসরত মানুষকে সরে যেতে করা হয় মাইকিং। নদীতীরবর্তী অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ে চলে যান। অনেকে সরিয়ে নেন ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বলেন, ‘বর্ষাকালে হ্রদে অতিরিক্ত পানি বাড়লে বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে বাঁধ দেয়া অংশে ১২ দশমিক ২ মিটার দৈর্ঘ্য এবং ১১ দশমিক ৩ মিটার প্রস্থের ১৬টি স্লুইসগেট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫ লাখ ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়।

খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা: আসামি জায়েদ খান-জয়-সাজু খাদেম
ঢাকা অফিস
২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিপ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন– শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন।


নির্বাচন কখন হবে, সেটি রাজনৈতিক সিদ্ধান্ত: জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনুস
ঢাকা অফিস
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি। তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়— আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব।

তিনি আরও বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।

ড. ইউনূস বলেন, একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত ১৬ বছরের অনেক দুঃখ-কষ্ট আপনাদের জমা আছে। সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সব পথ বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া, তা লিখিতভাবে আমাদের দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসংগতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব।

তিনি আরও বলেন, আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান, তারা যেন এ সময়ে তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেন।

নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে:

প্রধান উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব।

তিনি বলেন, লাখ লাখ শহিদের রক্তের বিনিময়ে এবং লাখ লাখ মা-বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, তা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কীভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে ৪০০ কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র।

তিনি আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়-অবিচার নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যম জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষসহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে নিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বারপ্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, আমি ভাদের সেই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই ফ্রেড লগ্নে তাদের স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

দাবি পূরণে জোর করা-গ্রেপ্তারদের হামলার প্রবণতা থেকে বের হতে হবে:

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার প্রবণতা থেকে বের হয়ে আসার অনুরোধ জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সবাইকে উদ্দেশ করে তিনি বলেন, এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করার প্রবণতা থেকে বের হতে হবে।

তিনি বলেন, এ ধরনের প্রবণতা থেকে বের হতে হবে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে, ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার।

ড. ইউনূস বলেন, দুঃশাসন, দুর্নীতি, অন্যায়-অবিচার নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যম জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষসহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে নিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বারপ্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, আমি ভাদের সেই স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই ফ্রেড লগ্নে তাদের স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্নপূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকারপ্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটিই– উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার। আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র দুই সপ্তাহ শেষ হলো। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গেছে। কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি।

হত্যা-গুম-অপহরণসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে:

ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, বিচার বিভাগকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করতে কার্যক্রম শুরু হয়েছে। একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে। তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে।

আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিতামূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, দায়িত্বপ্রাপ্ত সব সংস্থা ও জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে কমিশনের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার করা হবে। বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন কোনো পুলিশি রাষ্ট্রে পরিণত না করতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীদের আসা-যাওয়ায় সম্মান-মর্যাদা নিশ্চিত করা হবে:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই গণঅভ্যুত্থানে বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে আমরা তাদের অংশগ্রহণ চাইব। আমাদের একটি লক্ষ্য হবে বিদেশগামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা। সে ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।

ড. ইউনূস বলেন, বিদেশে অবস্থানরত সবার কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এ অর্থ বিশেষভাবে প্রয়োজন। কী কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে, সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব।

ঘুষের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা:

সমাজকে ঘুষমুক্ত করতে সর্বশক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস বলেন, সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কীভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি, তার জন্য আমাদের পরামর্শ দিন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি, দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এ ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব।

তিনি বলেন, আমাদের দায়িত্ব দেশের সব মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাগবিতণ্ডা হবে। কিন্তু আমরা ভাই-বোন, আমরা বাবা-মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান। কেউ কারো উপরে, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই।

উপদেষ্টারা সম্পদের বিবরণ দেবেন, কর্মকর্তাদের জন্যও বাধ্যতামূলক:

ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। আমাদের সব উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হবে।

তিনি বলেন, আমাদের সব উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরপর পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে।

আমাদের সব উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। এরপর পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও নিয়মিত এবং বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭৭ অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে।

কৃষি খাতের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের স্বার্থ যেন সুরক্ষিত থাকে, কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করা হবে। প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছেন মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। তাদের প্রতি সব পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত। জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এই খাতে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে। হাসপাতালগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সেখানে সরকারি ডাক্তারসহ বিশেষজ্ঞদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা যাতে নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রীভূত না থাকে, দেশের সব অঞ্চলের মানুষ সমান স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পরিবর্তন বিষয়ে তারা ওয়াকিবহালই শুধু নয়, তারা নেতৃত্ব দিচ্ছে। তারা যে উন্নয়নের স্বপ্ন দেখে তা টেকসই এবং পরিবেশবান্ধব। প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন নয়।

শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, নদীনালা, খালবিল, পাহাড়, বন, মাটি আর বাতাস ধ্বংস আর দূষিত করে যে উন্নয়ন হয় তা দীর্ঘমেয়াদি টেকসই নয়। জীবাশ্ম জ্বালানি বিরুদ্ধে পরিবেশবাদীদের সঙ্গে আমাদের সরকারের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধ করতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ একটি পৃথিবী রেখে যেতে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার বিকল্প নেই। আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে। এ কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে।


ফেনীতে আগে দরকার রেসকিউ: খাবার পানি, শিশু খাদ্যের তীব্র সংকট
ঢাকা অফিস
ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার বেশিরভাগ এলাকার মানুষজন পানিবন্দি। সোনাগাজীর মানুষ এখনও পানিবন্দি থাকলেও তুলনামূলক ভালো আছেন। পুরো ফেনী শহরের বেশিরভাগ দোকান বন্ধ। যেসব খোলা আছে, সেসব দোকানেও খাবার পানি, শিশু খাদ্য, মোমবাতির তীব্র সংকট রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় যা কিছু পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগেরই দাম ব্যবসায়ীরা বেশি রাখছেন বলে অভিযোগ করেন বাসিন্দারা। সরবরাহ সংকটের কারণে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছেন বলে জানান ব্যবসায়ীরা।
শনিবার (২৪ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত সরেজমিন ফেনী শহরে অবস্থান করে, বিভিন্ন রেসকিউ টিমের সদস্য, ত্রাণ নিয়ে যাওয়া টিম, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গত কয়েকদিন ফেনীতে কেউ কারও সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে পারেননি। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল টাওয়ার অকার্যকর হয়ে পড়ে। নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি মোবাইলের চার্জ ফুরিয়ে যায়। জেলার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবনের নিরাপত্তা নিশ্চিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে জানান পিডিবি কর্মকর্তা আশরাফ হোসেন। বর্তমানে ফেনী থেকে ক্রমে পানি নেমে যাচ্ছে। (রোববার) থেকে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহও শুরু হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, জেলা শহর ও বিভিন্ন থানা এলাকায় আটকা পড়ে আছেন লাখো মানুষ। দোতলা থেকে ওপরের দিকের বাসিন্দারা প্রাণে বেঁচে গেলেও বেশিরভাগ পরিবারে দুর্ভোগ নেমে আসে। আচমকা বন্যায় ঘরে আটকে পড়া এসব মানুষ খাদ্য, পানি ও ওষুধ সংকটে পড়েন চরমভাবে। বিশেষ করে শিশু খাদ্য ও খাবার পানির তীব্র সংকট দেখা দেয়।

ঘুরে দেখা গেছে, যে হারে ফুলগাজী, পরশুরাম এলাকার পানি ফেনী শহর হয়ে নামছে, তাতে দু-এক দিনের মধ্যে ফেনীর পশ্চিমাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা জানান বিশেষজ্ঞরা। বিশেষ করে ফেনীর পশ্চিমের শেষ থানা দাগনভূঞার অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার সকালে দাগনভূঞার বেশ কিছু রাস্তায় ৭-৮ ইঞ্চি পানি দেখা গেছে। রাস্তার পাশে বিভিন্ন স্কুল-কলেজ ও বড় ভবনে মানুষজনকে আশ্রয় নিতে দেখা গেছে। ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় কোনও পানি নেই। ট্রাংক রোড এলাকার ডান-বাম দুই পাশেই মানুষ হাঁটু পানি থেকে কোমর পানিতে আটকে আছেন।

ট্রাংক রোডে স্বেচ্ছাসেবক দলের সদস্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিনহাজ জানান, ত্রাণসামগ্রীর গাড়ি এবং ত্রাণকর্মীদের জট লেগে আছে। এত ত্রাণ দেওয়ার জন্য তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু পানি ও প্রতিকূল অবস্থার জন্য তারা সবার কাছে ত্রাণ পৌঁছাতে পারছেন না। এখন সবার আগে আটকে পড়া মানুষদের রেসকিউ করা এবং সবার কাছে অন্তত পানি পৌঁছে দিতে কাজ করছেন।

সরেজমিন দেখা গেছে, ফেনী সদরের বিরিঞ্চি, বারাইপুর, সুলতানপুর, স্টেডিয়াম, পলিটেকনিক, ফুলেশ্বর, একাডেমি, ফুলগাজি রোডসহ নিচু অঞ্চলগুলোতে হাঁটু পানি থেকে কোথাও এখনো বুক সমান পানি। পাঁচগাছিয়া রোডের কিছু এলাকায় ৫-৬ ফুট পানিতে তলিয়ে আছে। বিশেষ করে পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা। বিদ্যুৎ নেই, আর বাংলালিংক ছাড়া কোনও মোবাইল অপারেটরের নেটওয়ার্ক নেই। শহরে খাবার পানি, শিশু খাদ্য ও মোমবাতি নেই। ওষুধেরও টানাটানি চলছে। পাল্লা দিয়ে বেশি দামে শুকনো খাবার, মোমবাতি, পানি বিক্রি করছেন ব্যবসায়ীরা। চারদিকে শুধু মানুষের আহাজারি।

প্রচুর ত্রাণ নিয়ে গিয়েও সঠিকভাবে বিতরণ করতে পারছেন না অনেকে। আবার কেউ কেউ নিজের প্রাণের তোয়াক্কা না করে বিভিন্ন জলাবদ্ধ এলাকায় গিয়ে মানুষের হাতে ত্রাণ পৌঁছাতে পেরেছেন ‘ক্ষুধা নিবারণ’ নামের একটি সংগঠন। সংগঠনের ফাউন্ডার ইঞ্জিনিয়ার মো. শহীদুল ইসলাম বলেন, শনিবার আমরা প্রচুর খাবার পানি, শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যানিটারি প্যাড, শিশু খাদ্য- এসব নিয়ে এসেছি। সুষ্ঠুভাবে দিতে পেরেছি।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ত্রাণ বিতরণকালে অনেক কষ্ট হয়েছে। প্রচুর পানি, অপরিচিত জায়গা, ত্রাণ বহন করা সবই কষ্টকর ছিল। তবে স্বেচ্ছাসেবকরা যথেষ্ট সহযোগিতা করেছেন। আরেকটি ব্যাপার, যাদের ত্রাণ সহযোগিতা করেছি, কারা কেউ গরিব নন, প্রাকৃতিক দুর্যোগের শিকার।


খুলনায় টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ
স্টাফ রিপোর্টার
খুলনা শহরের রাস্তাঘাট ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। রোববার (২৫ আগস্ট) ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। এর আগে, শনিবার (২৪ আগস্ট) রাতেও বৃষ্টিপাত হয়।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এমন বৃষ্টিপাত হচ্ছে। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত থেকে রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত খুলনায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নগরীর খালিশপুর মুজগুন্নি মহাসড়ক, বাস্তহারা কলোনি, রায়েরমহল, কেডিএ অ্যাভিনিউ, সাতরাস্তা, রয়েল চত্বর, বাইতিপাড়া, মৌলভীপাড়া টিভিবাউন্ডারী রোড, পিটিআই মোড়, রূপসাসহ বেশকিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

সড়কে জলাবদ্ধতা থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা। সড়কে যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

সরেজমিন দেখা যায়, নগরীর রয়েল মোড়, বাইতিপাড়া সড়ক, সাতরাস্তা, বড় মির্জাপুর, টুটপাড়া এলাকায় সড়ক তলিয়ে গেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে চালকেরা দুর্ভোগে পড়েছে। অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়ে গেছে। অনেককে গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়। ফুটপাত দিয়েও অনেককে হালকা যানবাহন চালাতে দেখা যায়।

ভ্যানচালক শাহজাহান বলেন, ‘ভোর থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে খুলনা শহরের অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। ভ্যানভর্তি কাঠ নিয়ে আসছি। পানিতে ভ্যান চালাতে পারছি না। এ জন্য ঠেলে নিয়ে যাচ্ছি। খুবই কষ্ট হচ্ছে।’

নগরীর মাওলাবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা মো. নাজমুল বলেন, ‘বৃষ্টিতে পানির জন্য আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছি না। চাকরি করি। সেখানেও যেতে পারছি না। চলাচলে অনেক সমস্যা হচ্ছে।’

নগরীর রায়েরমহল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, নগরীর মুজগুন্নি, পুলিশ লাইন, রায়ের মহল, বয়রা এলাকায় সড়কে অনেক পানি জমেছে। সেইসঙ্গে বাসাবাড়িতেও পানি প্রবেশ করছে। চলাচলে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে।

অন্তর্র্বতী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই, অনির্দিষ্টকালের জন্য নয়: মির্জা ফখরুল
ঢাকা অফিস
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্র্বতী সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, যখন দেশ ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। অতীতের সব জঞ্জাল পরিষ্কার করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। এজন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্র্বতীকালীন সরকারকে যৌক্তিক সময় সময় দিতে চাই আমরা। তবে এটি অনির্দিষ্টকালের জন্য নয়। বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাসে সব জঞ্জাল দূর করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন।’

রবিবার (২৫ আগস্ট) বিকাল ৩টায় সিলেটের একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে দেশের একটি অংশ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। বিগত ১৫ বছরে এমন আকস্মিক বন্যা আমরা দেখিনি। ভারত বাঁধ খুলে দেওয়ায় এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তারা বাঁধ খুলে দেওয়ার আগে কোনও পূর্বাভাসও দেয়নি। উজানের পানির বেশিরভাগই ভারত থেকে আসে। অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের কোনও সুরাহা আজও হয়নি। পানি আগ্রাসনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তারা। সিলেট থেকে এই পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। বিএনপি নেতা এম ইলিয়াস আলী এর নেতৃত্ব দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে তাকে গুম করা হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত তারা জনসমর্থনহীনভাবে ক্ষমতায় ছিল, ফলে তারা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা শুরু করেছিল। এবারও তারা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রস্তুতি চূড়ান্ত করেছিল। কিন্তু দেশের সাধারণ ছাত্র-জনতার প্রতিরোধের মুখে তা বাস্তবায়ব করতে পারেনি। মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের ভয়ে মুখ খুলে কথা বলতে পারতো না। সাংবাদিক ও গণমাধ্যমকে এই আইনের মাধ্যমে দমন করা হতো। এখন মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এই ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করে দেবো।’

ছাত্র-জনতার এই বিপ্লবে সিলেটের সাংবাদিক আবু তুরাবসহ অসংখ্য মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।

২০১২ সাল থেকে আমরা এই সংগ্রাম করছি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সেই থেকে আমাদের প্রায় প্রায় ৭০০ জন গুম করা হয়েছে, প্রায় দুই হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। প্রায় এক লাখ ৪৫ হাজার গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপির ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আন্দোলনের মধ্য দিয়েই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। তিনি কখনও মাথানত করেননি। তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা আইনিভাবে মোকাবিলা করার চেষ্টা করছি। এম. ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে নিয়ে আমরা উদ্বিগ্ন। জাতিসংঘের একটি তদন্ত দলও এসেছে। আমরা আশাবাদী, তাদের মাধ্যমে সঠিক তথ্য পাবো। সরকারও সুনির্দিষ্টভাবে এখনও কিছু বলেনি। আমরা তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, তাহসিনা রুশদি লুনা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

৪ দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
স্টাফ রিপোর্টার
বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রামের পানিবন্দি প্রায় ১৫ হাজার মানুষের। ৪ দিন ধরে শত চেষ্টা করেও ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করতে পারেনি গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড। ঘরবাড়ি ছেড়ে কেউ আশ্রয় নিয়েছেন পাকা উঁচু সড়কে, আবার কেউ আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ রয়ে গেছেন পানিবন্দি ঘরেই। রান্না করতে পারছে না বেশিরভাগ পরিবার। তলিয়ে গেছে অসংখ্য চিংড়ি ঘের ও ফসলি জমি।
শনিবার (২৪ আগস্ট) সকালে কালীনগর গ্রামে ভদ্রা নদীর ভেঙে যাওয়া বাঁধের স্থানে গিয়ে দেখা যায়, রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন হাজারও মানুষ। পুরুষের সঙ্গে সমানতালে নারীদেরও কাজ করতে দেখা যায়। অনেক নারী বাড়ি থেকে কলসিতে করে পানি এনে স্বেচ্ছাশ্রমে কাজ করা মানুষের তেষ্টা মিটাচ্ছেন। মাইকে, হ্যান্ডমাইকে দেয়া হচ্ছে নির্দেশনা। এলাকার জনপ্রতিনিধিরাও জনতার কাতারে দাঁড়িয়ে কাজে অংশ নিচ্ছেন। খুলনা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও অন্য স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে হাজির হচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, গত ৩ দিন ধরে স্বেচ্ছাশ্রমে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ আটকানোর চেষ্টা চলছে। তবে এখনও সফলতা আসেনি। ভাটার সময় করা কাজ জোয়ারের পানিতে বারবার ভেঙে যাচ্ছে।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, কালীনগর, দারুল মল্লিক, হরিণখোলা, সৈয়দখালি, সেনেরবেড়, গোপীপাগলা, খেজুরতলা, তেলিখালী, হাটবাড়ী, ফুলবাড়ী, বিগরদানা, দুর্গাপুর ও নোয়াই গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। প্লাবিত হয়ে ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। হাজারও মানুষ রিং বাঁধ তৈরির কাজ করছেন। কিন্তু এখনও কোনো কুলকিনার করতে পারিনি।
তিনি বলেন, এই এলাকায় কোনো সাইক্লোন শেল্টার নেই। আশপাশের উঁচু সড়ক ও স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। আমরা বারবার এভাবে ডুবে যেতে চাই না। আমাদের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ চাই। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ জানান, ৯৫০ হেক্টর আমন ধান ক্ষেত, ২২৫ হেক্টর আমন ধানের বীজতলা ও ২৫ হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, প্রায় ৪০০টির মতো চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ ফুট পানি বেড়েছে। সে কারণে বেড়িবাঁধ ভেঙে যায়। ২টি এস্কাভেটর দিয়ে মাটি কেটে রিং বাঁধ দেয়া হচ্ছে। শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। রোববার জিও টিউব দিয়ে বাঁধ মেরামত করা হবে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনিন জানান, প্রায় ১ হাজার মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ টন চাল, নগদ ৫৫ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এদিকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত লোকজনকে নগদ অর্থ সহায়তা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২২ নম্বর পোল্ডারের কালীনগর গ্রামের রেখামারী খালের গোড়ার দিকের এলাকায় ভদ্রা নদীর তীরের প্রায় ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাঁধের ভাঙা অংশ বড় হয়ে গেছে।


পিলখানার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
ঢাকা অফিস
২০০৯ পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশারফ হোসেন কাজলসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মো. আখতারুজ্জামানের আদালতে মৃত আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন জানান, দুপুরে এ মামলার শুনানি হবে।’

মামলায় অন্য আসামিরা হলেন— সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নুর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও হাসানুল হক ইনু।

এ ছাড়া ২০১০ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাদী অ্যাডভোকেট আব্দুল আজিজ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলীয় প্রধান শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সুপরিকল্পিতভাবে বিদেশি এজেন্ট নিয়োগ করে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করে। পরে বিডিআর বিদ্রোহের অভিযোগে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

বাদী অভিযোগ করেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ডিএডি হিসেবে পিলখানায় কর্মরত ছিলেন। তাকেও বিডিআর বিদ্রোহের মামলায় আসামি করে আটক করা হয়।

ছাত্রলীগ না করলে সিট মিলত না সাধারণ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিনিধি
ছাত্রলীগের রাজনীতি, দলীয় কর্মকাণ্ড, মিছিল-মিটিংয়ে যাওয়ার শর্ত ছাড়া সিট মিলত না সরকারি কেশব চন্দ্র কলেজের সাধারণ শিক্ষার্থীদের। ভর্তির নামে ভাড়া ছাড়াই কলেজের আবাসিক হলে থাকতেন ছাত্রলীগের নেতাকর্মীরা। নেতাকর্মীদের রেখে যাওয়া এক বছরের হল ভাড়া বাবদ ১ লাখ ৯৮ হাজার টাকা, তিন মাসের ১৮ হাজার টাকার বিদ্যুৎ বিল এবং ৮ মাসের ইন্টারনেট বিল বকেয়া থাকারও অভিযোগ রয়েছে। এমনকি হলের দুপাশে থাকা বিভিন্ন দোকানেও দলীয় কর্মসূচি বাবদ চাঁদা দাবিও করেন তারা।

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ কর্তৃপক্ষ ও কলেজের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছাত্র হলের সুপারের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৫ সালের মে মাসে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৎকালীন বিএনপি সরকারের আমলে ১০০ আসনবিশিষ্ট একটি আবাসিক হোস্টেলের নির্মাণকাজ সম্পন্ন করা হয়। সে সময় হলে শিক্ষার্থী, ছাত্রদলের ছেলেরা থাকত। নিয়ম অনুযায়ী সিট প্রতি মাসিক ৫০০ টাকা ভাড়া দিয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। শুরুতে হল সুপারের কাছে আবেদন এবং এক বছরের অগ্রিম ভাড়া দিতে হয়। সেই টাকা দিয়েই হলের মেইনটেন্যান্স, বিদ্যুৎ বিলসহ অন্যান্য ব্যয় বহন করা হয়।

পরবর্তী সময়ে ১-১১ (তত্ত্বাবধায়ক সরকার)-এর সময় হলটি ফাঁকা হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আনুমানিক ২০১১ সালের দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা থাকতেন। কয়েক বছর পর আবারও ফাঁকা হয়ে যায় হলটি। অভিযোগ, তারাও নিয়মিত ভাড়া দিতেন না। দুই লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া রেখে হল ছেড়েছিলেন। ফাঁকা থাকার এই সময়ে চুরি হয়ে যায় হলের অনেক ফ্যান ও আসবাব। এরপর ২০১৬ সালে তিন তলা, পর্যায়ক্রমে ২০১৮ সালে চার তলা এবং ২০২০-২১ অর্থবছরে পঞ্চম তলা পর্যন্ত সম্প্রসারণ করা হয় নতুন আরেকটি ভবন। পুরোনো এবং নতুন ভবন মিলিয়ে এখানে থাকার ব্যবস্থা রয়েছে ২৪০ জন ছাত্রের।

জানা যায়, কলেজে এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১১ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ হাজার ১৩৮ জন।
পরে ২০১৯ সালে কলেজের শিক্ষক কাউন্সিলে ফের হলটি চালুর সিদ্ধান্ত হয়। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবেন আশ্বাসে ১০ থেকে ১৫ জন সাধারণ শিক্ষার্থী থাকা শুরু করেন। পর্যায়ক্রমে শিক্ষার্থীসংখ্যা দাঁড়ায় ৯৫ জনে। করোনা মহামারির সময় ২০২০ সালের মার্চ মাসে হল ছাড়েন ওই শিক্ষার্থীরা।

এরপর ২০২২-২৩ অর্থবছরে জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সজীব হোসেন এবং সাধারণ সম্পাদক আল ইমরান ও সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন ম. ফরহাদ, সাধারণ সম্পাদক মাহতাসিম বিল্লাহ জিসান বারবারই হোস্টেল চালুর বিষয়ে জানাতে থাকেন।

শিক্ষকরা সাফ জানিয়ে দেন, হলে কোনো রাজনীতি চলবে না এবং সর্বনিম্ন ১০০ জন ছাত্র হতে হবে। কিছুদিন ঘুরে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৯ জন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক নিয়ে ৬ মাসের ভর্তি ফি দিয়ে আবাসিক হলে ওঠেন তারা। তখন থেকেই ভর্তি ছাড়াই ফ্রিতে থাকতেন কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন ম. ফরহাদ। সেখানে হোস্টেল সুপারের পক্ষ থেকে একজন শিক্ষার্থীকে ম্যাচ ম্যানেজার করা হলেও অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে কয়েকদিন পরই ম্যানেজার বাতিল করে ছাত্রলীগ।

ক্রমান্বয়ে হলের নিয়ন্ত্রণ চলে যায় তাদের কাছে। এক রকম নিরুপায় হয়ে পড়েন হল সুপার। ছয় মাস পর থেকে ওই আবাসিক ছাত্ররা আর ভর্তি ফি দেননি। পরে ২০২৪ সালের শুরুর দিকে ১৫ জন নতুন ছাত্র হোস্টেলে ওঠান তারা। এর মধ্যে মাত্র ৭ জন ছয় মাসের ভর্তি ফি দিয়েছিলেন।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে বিক্ষুব্ধ জনতা হলে থাকা ছাত্রলীগের কক্ষগুলো ভাঙচুর করে। সরেজমিন হোস্টেলটিতে গিয়ে মেলে এমন চিত্র। এ ছাড়া সিঁড়ির নিচে পাওয়া যায় সরকারদলীয় ছাত্রলীগের প্ল্যাকার্ড।

এসব বিষয়ে কথা বলতে কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন ম. ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহতাসিম বিল্লাহ জিসান জানান, ‘কিছু সমস্যা ছিল। সেগুলো সমাধানের দিকে এগোচ্ছিলাম। ছাত্রদের নিয়ে মিটিং ডাকতেও বলা হয়েছিল সভাপতিকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটের কারণে আর হয়নি। হলে আমি কখনো থাকিনি। আমার ৩ থেকে ৪ জন কর্মী থাকত। মূলত সভাপতি ফরহাদ ও তার কর্মীরা সেখানে থাকত।’

সম্প্রতি সরকারি কেসি কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন অলোক অধিকারী। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে তিনি বলেন, ‘হরিণাকুণ্ডু উপজেলার শাখারিদহ গ্রামে আমার বাড়ি। কৃষক পরিবারের সন্তান আমি। মেসে থেকে প্রতি মাসে গড়ে ৫ হাজার টাকা খরচ করেছি; কিন্তু হলে থাকিনি। কারণ হলে থাকলেই রাজনীতি করতে হতো।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাভিদ শাহরিয়ার সাফিন জানান, ‘কলেজের হলে সিট পেতে হলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হতো। এরপর তারা পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানত। ছাত্রলীগের রাজনীতিতে আগ্রহ আছে কি না সেটাও জানা হতো। সব মিছিল-মিটিং এবং রাজনৈতিক কাজে যেতে পারলে হলে ওঠা যেত। মিছিল-মিটিংয়ে বাধ্যতামূলক যেতে চাপ দেওয়া হতো। এজন্য হলে থাকেননি তিনি।’

আবাসিক হলের সামনের অনেক দোকানি জানান, ছাত্রলীগের ছেলেরা এসে বলত দলীয় কর্মসূচি আছে, সেখানে টাকা লাগে। দোকানভেদে এক থেকে চার হাজার টাকা দাবি করত তারা। কলেজের অনেক শিক্ষক বলেন, ‘পরিবর্তিত প্রেক্ষাপটে যদি ফের চেষ্টা করে হল পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন করে দরিদ্র, সাধারণ শিক্ষার্থীদের ওঠানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে অনেকেই আসবে এবং এমন হবে যে শিক্ষার্থীর চাপে আসন বাড়ানো লাগছে।’

সরকারি কেসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আবাসিক ছাত্র হলের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম বলেন, ‘শেষদিকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হলটি। বারবার তাদের ভর্তি হওয়া ও বকেয়া পরিশোধের জন্য বলা হলেও সময়ক্ষেপণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। চলতি মাসের ৫ তারিখের পর আর কাউকেই পাওয়া যাচ্ছে না। পরবর্তী সময়ে যদি শিক্ষক কাউন্সিলে হলটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়, তখন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্ছিত করল পাসপোর্টের উত্তম কুমার
নিজস্ব প্রতিনিধি
তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে জামালপুর থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগ দিয়েছেন সহকারী পরিচালক উত্তম কুমার দেব।

রোববার (২৫ আগস্ট) যোগদানের প্রথম দিনেই তার অফিসে সংবাদ সংগ্রহকালে চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করেছেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার দেব।

জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক উত্তম কুমারের সাক্ষাৎকার নেওয়া জন্য শনিবার দুপুরে ফোন করে সময় নেন ওই নারী সাংবাদিক। সাক্ষাৎকার নিতে রোববার সকালে তাকে পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলেন অভিযুক্ত কর্মকর্তা।

এদিকে সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয় সহকারী পরিচালক উত্তম কুমারকে। তিনি ফোন রিসিভ না করায় ভিড় ঠেলে ওনার কথামতো কাছে পৌঁছানোর পর সাক্ষাৎকারের জন্য বারবার প্রশ্ন করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে তিনি ধাক্কা দিয়ে ফেলেন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না বলেন, সম্প্রতি পাসপোর্ট অফিসে স্বাভাবিকের তুলনায় বহুগুণ পাসপোর্ট আবেদনকারীর সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে সংবাদের জন্য ফুটেজ সংগ্রহ ও সাধারণ আবেদনকারীদের বক্তব্য গ্রহণ করা হয়। শেষ পর্যায়ে কর্তৃপক্ষের বক্তব্যের জন্য সহকারী পরিচালক উত্তম কুমারের বক্তব্য গ্রহণকালে তিনি উত্তর না দিয়ে ধাক্কা দিয়ে টিভির বুম মাইক্রোফোনসহ ফেলে দিতে উদ্যত হন। তার ধাক্কায় মাইক্রোফোনের তার ও ক্যামেরা তাৎক্ষণিক নষ্ট হয়ে যায়।

তিনি বলেন, সহকারী পরিচালক উত্তম রোববার সাতক্ষীরা অফিসে জয়েন করলেও তিনি শনিবার সাতক্ষীরা অফিসে আসেন। তার সঙ্গে সংবাদ প্রসঙ্গে আলোচনা করা হয়। তিনি রোববার সকালে আসতে বলেন। সে অনুযায়ী যাওয়ার পর তিনি এ ধরনের অসৌজন্যতামূলক আচরণ করেন।

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি গত ১২ আগস্ট জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে দুই দালালকে আটক করে শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, সহকারী পরিচালক উত্তম কুমার দেবের সঙ্গে যোগসাজশে দালালরা তাদের কার্যক্রম পরিচালনা করে।

অপরদিকে, গত ১৪ আগস্ট তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগ উঠে তৎকালীন জামালপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে। তথ্য চাওয়ায় সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাগর ফরাজী, ময়না আকন্দ, সাইমুম সাব্বির শোভন ও শাওন মোল্লার সঙ্গে অসদাচরণ করেন তিনি।

জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দুপুর ২টার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যাই। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দরজায় দাঁড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যান। তিনি আমাদের তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছিলেন না। পরে আমরা কিছু তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কক্ষে প্রবেশ করেন। আমরা সবাই তার রুমে গিয়ে বসি।

সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছনার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি সাংবাদিকতা ও নারী সাংবাদিকতার পথে শারীরিক আক্রমণ ও বাধাস্বরূপ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি শুনেছি। যথাযথ কর্তৃপক্ষকেও আমি অবগত করব।

সম্পাদকীয়========
অন্তর্র্বতী সরকারের কর্মপরিধি নির্ধারণ: পথরেখা প্রণয়ন দরকার

ছাত্র গণ-অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর এ সরকার দায়িত্ব নিয়েছে। তার মেয়াদ এক মাসও হয়নি। এই সরকার ক্ষমতায়িত হওয়ার পর থেকে বিএনপি প্রায় শুরু থেকে দ্রুত নির্বাচনের কথা বলে আসছে। যদিও পরে বলেছে, অন্তর্র্বতী সরকারকে সময় দিতে চায়। তবে কতটা সময় দিতে চায় তা স্পষ্ট করা হয়নি। যৌক্তিক সময় বলতে কতটা সময় তা-ও স্পষ্ট নয়।
একটি রক্তক্ষয়ী অভ্যুত্থান ঘটেছে দেশে। শিশু-কিশোর, যুবাসহ নানা শ্রেণীর হাজারো মানুষ শহীদ হয়েছেন। সন্তান হারিয়েছেন হাজারো বাবা-মা। তাদের সান্ত্বনা দেয়া, তাদের পাশে দাঁড়ানো এ মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। একই সাথে দেশের অন্তত ১২টি জেলায় দেখা দিয়েছে আকস্মিক ভয়াবহ বন্যা। অর্ধকোটি মানুষ তাতে ক্ষতিগ্রস্ত। তাদের উদ্ধার ও নিরাপত্তা দেয়ার চেয়ে বড় কোনো বিষয় নেই, যা নিয়ে এ সময়ে বিচলিত হওয়ার সুযোগ আছে। স্বৈরাচারের পতনের পর তার সহযোগী দলগুলোও এ মুহূর্তে নিষ্ক্রিয়। মাঠে আছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিগত সরকারের সময় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। এ মুহূর্তের জরুরি বিষয়- শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং বন্যার্তদের সাহায্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া। জামায়াতের নেতাকর্মীরা ঠিক এই কাজটি করছেন বিরামহীনভাবে।

বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। সেই দায়িত্বশীলতার পরিচয় দলটি দিচ্ছে নিশ্চয়। প্রতি বিপ্লবের আশঙ্কা নিয়ে সতর্ক করছে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের সেটি মনে করিয়ে দিচ্ছে। সবই ঠিক আছে, তবে শুধু নির্বাচন অনুষ্ঠানের জন্যও সংস্কার দরকার। পতিত স্বৈরাচার দেশের প্রতিটি খাত ঠাণ্ডা মাথায় সমূলে ধ্বংস করেছে। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, আইন কাঠামো সব এখন লেজেগোবরে অবস্থায়। এসব প্রতিষ্ঠান সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আবার সংস্কার করাও দুরূহ। এখন পর্যন্ত বিচার বিভাগে স্বৈরাচারের নিয়োগ পাওয়া চিহ্নিত বিচারকদেরও রদবদল সম্পন্ন হয়নি। প্রশাসনে পুরনো ফ্যাসিস্টের সহযোগী ও সুবিধাভোগী দুর্নীতিগ্রস্ত অনেক আমলাসহ প্রায় সব পদে একই লোক বসে আছেন। পুলিশেও একই অবস্থা। মাঠপর্যায়ের প্রশাসন আগাগোড়া স্বৈরাচারের লোকেদের নিয়ন্ত্রণে। এ অবস্থায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আদৌ কী সম্ভব? নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হলে অর্থনৈতিক সঙ্গতি বড় ফ্যাক্টর। বিগত সরকার ও এর সুবিধাভোগী গোষ্ঠীগুলোর নির্বিচার লুটতরাজ ও অর্থ পাচারের পর এ মুহূর্তে রাজকোষের যে অবস্থা তাতে নির্বাচন আয়োজনের মতো সঙ্গতি আছে কি না তাও বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে বলা যায়, দ্রুত নির্বাচন করার সুযোগ কম। তবে বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্র্বতী সরকারের সংলাপ শুরুর যে প্রস্তাব দিয়েছে তা গুরুত্বপূর্ণ। এ সংলাপের মাধ্যমে বেরিয়ে আসতে পারে, কোন কোন বিষয়ে কতটা সংস্কার করতে হবে এবং তা সম্পন্ন করতে অন্তর্র্বতী সরকারে কতটা সময় ‘যৌক্তিক’ বলে বিবেচিত হবে।

এটি নিঃসংশয় সত্য যে, রাষ্ট্র সংস্কারের বৃহত্তর দায়িত্ব জনগণের ম্যান্ডেট পাওয়া নির্বাচিত সরকার ও সংসদের। তবে ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার দায়িত্ব নিয়েছেন তারাও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত। সেটি উপেক্ষা করার নয়। সংলাপের মধ্য দিয়ে অন্তর্র্বতী সরকার একটি রোডম্যাপ প্রণয়ন করতে পারে, যা বিদ্যমান অনিশ্চয়তা দূর করে জনমনে স্বস্তি এনে দেবে।

কালীগঞ্জে বিএনপি’র শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের বিগত দিনের সন্ত্রাস কবলিত বারোবাজার এলাকায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় মেইন বাসস্ট্যান্ডে বিএনপি নেতা রাশেদ আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এবং বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ এলাকার ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
স্থানীয় বারোবাজার বিএনপি আয়োজিত এ শান্তি সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এ এলাকায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সন্ত্রাসী হামলা করে অসংখ্য মানুষকে পঙ্গু করা হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় বসবাস করতে বাধ্য হয়েছে। এটাই হলো আওয়ামীলীগ। তাদের সীমাহীন দূর্নীতি চালিয়ে আওয়ামীলীগের নেতারা বিদেশে লাগাতর ভাবে টাকা পাচার করেছে। অর্থনৈতিকভাবে এ দেশকে দূর্বল করে একটি দেশের গোলামী করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা ধবংস করা হয়েছে। তিনি বলেন, খুনি হাসিনার শাসন আমলে এদেশের মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। বিরোধী মতের মানুষদের ওপর হামলা মামলা দিয়ে তাদের বিগত দিনের বাকশালকেও হার মানিয়েছে। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার শান্তিপূর্ণ আন্দোলনেও গুলি চালিয়ে সারাদেশের হত্যাযজ্ঞ ঘটিয়ে হাজার মায়ের কোল খালি করেছে। অসংখ্য ছাত্র জনতাকে চিরতরে পঙ্গু করেছে। কিন্ত শেষ রক্ষা হয়নি তাদের। দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে তাদের নির্মম পতন ঘটেছে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আ’লীগের সীমাহীন লুটপাটের পর এদেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে। ফলে এখন দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সকলে মিলে মিশে কাজ করতে হবে। পরস্পরে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নতুন করে নিজেদের দেশকে নিজেদেরকেই গড়তে হবে।

সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু প্রমুখ।

স্থানীয় নদীতে দেখা মিলছে না ইলিশের দাকোপে হাজারো জেলে পরিবার হতাশ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে ভরা মৌসুমেও স্থানীয় বিভিন্ন নদীতে দেখা মিলছে না দেশের জাতীয় মাছ ইলিশের। এতে একদিকে এলাকার জনসাধারণ রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন। আবার অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন যাপন করছেন উপজেলার হাজারো জেলে পরিবার।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক ৩টি দ্বীপের সমন্বয় গঠিত এই উপজেলা। এর চারপাশে নদী দিয়ে পরিবেষ্টিত। এঅঞ্চলের অধিকাংশ মানুষ এক সময়ে মৎস্য আহরনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আর এ মৎস্য আহরনের অভয়ারণ্য ছিল উপজেলার উল্লে¬খযোগ্য ঢাকী, ভদ্রা, শিবসা, কাজীবাছা, মাঙ্গা, পশুর ও ঝপঝপিয়া নদী। বর্তমানে বিভিন্ন এলাকার প্রায় হাজারো জেলে পরিবার এই পেশার উপর নির্ভরশীল। এসব জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মহাজনের দাদন নিয়ে জাল নৌকা কিনে অনেকে নদীতে নেমেছেন। কিন্তু দিনরাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না এসব জেলেরা। যে কারনে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ক্রেতাদের সাথে ইলিশের দেখা মিলছে খুব কম। মাঝে মধ্যে দুই একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম অনেক বেশি। যা সাধারন মানুষ কিনে খেতে পারছেন না। এনজিও ঋনের কিস্তি পরিশোধ করতে না পারায় তাদের সাথে প্রায়ই বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ছেন জেলেরা। মাঝে মধ্যে আবার আত্মগোপন করেও থাকতে হচ্ছে অনেক জেলেকে। অন্য কোন আয়ের উৎস্য না থাকায় বেকার হয়ে পড়েছেন উপজেলার এসকল জেলে পরিবারগুলো। জেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধহারে দিন কাটাছেন। এতে জেলেরা অর্থ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আবার সাধারন মানুষও রূপালী ইলিশ মাছের স্বাদ প্রায় ভুলতে বসেছেন। এদিকে দীর্ঘদিন ইলিশের দেখা না পেয়ে ইতি মধ্যে এ পেশা ছেড়ে কেউ কেউ আবার অন্য পেশা শুরু করে সংসার চালাছেন। সরকার সহজ শর্তে ঋণ দিলে তাদের কিছুটা মাথা গোজার ঠাই হতো বলেও এসব জেলেরা জানান।
পশুর নদীর জেলে উপজেলার চালনা এলাকার নারায়ন মন্ডল জানান, তার একমাত্র পেশা ইলিশ মাছ ধরা। চলতি মৌসুমে মহাজনের কাছ থেকে মোটা অংকের টাকা দাদন নিয়ে জাল এবং নৌকা কিনেছেন। কিন্তু ভরা মৌসুমেও নদীতে দিনরাত জাল ফেলে ইলিশ মাছের দেখা না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এতে অভাব অনাটনে তাদের ৪টি পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছেন বলে জানান।
মাছ বাজারে এ প্রতিবেদকের কথা হয় সমরেশ বিশ^াস নামে ক্রেতার সাথে। তারা বলেন স্থানীয় নদীর ইলিশের স্বাদ বেশি বিধায় মাছ কিনতে এসেছেন। কিন্তু বাজারে দুই একটা মাছ আসায় দাম অত্যান্ত চড়া। সবার পক্ষে এতো দামে মাছ কিনে খাওয়া সম্ভব না। তাই মাছ না কিনে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন।
চালনা বৌমার গাছতলার মাছ বাজারের ব্যবসায়ী হালিম শেখ জানান, স্থানীয় নদীর ইলিশ তেমন একটা বাজারে আসছে না। যা দুই একটা আসছে তা এক কেজি ওজনের মাছ ২০০০ থেকে ২৫০০ টাকা বিক্রি করছেন। আর ছোটগুলো ১২০০ থেকে ১৫০০ টাকা বিক্রি করছেন। এছাড়া ঝাঁটকা বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকা কেজি দামে।
এব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিত কুমার বলেন, এখন তো নদীতে জেলেদের জালে দুই একটা ইলিশ মাছ ধরা পড়ছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে স্থানীয় নদীতে প্রচুর পরিমানে ইলিশ মাছ ধারা পড়বে। তা ছাড়া বৃষ্টি কম এবং স্থানীয় নদী পলি পড়ে ভরাট হওয়ায় ও নদীর মুখে বিভিন্ন কারণে বাধা প্রাপ্ত হওয়ায় মাছ উঠতে একটু দেরি হয়।

বন্ধ হয়ে গেল রোজগারের সব পথ: কালীগঞ্জে বৃদ্ধ আকবরের কান্নায় বাতাস ভারী
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
অভাবের সংসার বৃদ্ধ আকবর আলীর। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে ঋন নিয়ে একটি ইজিবাইক কিনে ভাড়ায় চালাতেন। সারাদিন রাস্তায় যাত্রীবহন করে ভালোই চলছিল তার সংসার। কিন্ত বৃহস্পতিবার দুপুরে প্রতারকচক্র ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে অভিনব প্রতারনার মাধ্যমে তার রোজগারের একমাত্র মাধ্যম সেই ইজিবাইকটি নিয়ে গেছে। এরপর তার কান্নায় ভারি হয়ে ওঠে শহর। পরে লোকজনের সহযোগীতায় থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বৃদ্ধ আকবর আলীর বাড়ি সদর উপজেলার বিষয়খালি এলাকার কেশবপুর গ্রামে।

অসহায় আকবর আলী জানান, তার বয়স ৬৮ বছর। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ড থেকে তার কালীগঞ্জে বাবার চোখের ডাক্তার দেখানোর কথা বলে তার ইজিবাইকটি ভাড়া করে রওনা দেয়। অল্প কিছু দুরে আসলে সড়কে দাড়িয়ে থাকা চুল পাকা কালো গ্লাস পরা এক মুরব্বী যাত্রীর অসুস্থ বাবা বলে গাড়িতে উঠিয়ে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। সেখানে তাদেরকে নামিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করেন। এরপর দুজন আবার গাড়িতে উঠে কোলাস্ট্যান্ডে এসে দাঁড়ায়। ওই গাড়িতেই এক কার্টুন তরল পানিও নিয়ে যাবে বলে তাকে সেখানে গাড়ি রেখে হাট চাঁদনীর দিকে নিয়ে যায়। কিছুক্ষন পরে তাকে বলে ডিলারের দোকান বন্ধ। কিছু সিঙ্গাড়া-পুরি কিনে তার মোবাইল নাম্বার নিয়ে খাবার নিয়ে ইজিবাইকের বসা তার রোগী বাবার জন্য তাকে দিয়ে পাঠিয়ে দেয়। এরপর এসে দেখে সেই রোগীও নেই। ইজিবাইকও নেই। এরপর বুঝতে পারেন প্রতারনার শিকার হয়েছেন। পরে তিনি কান্নাকাটি শুরু করলে লোকজন থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ওই বৃদ্ধের রোজগারের একমাত্র অবলম্বন ইজিবাইকটি প্রতারচক্র নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ওই প্রতারকদের ধরতে পুলিশ কাজ করছে।


সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ, বিজিবির ৫ রাউন্ড গুলি বর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার
মোঃ আতিকুজ্জামান, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। এসময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এঘটনা ঘটে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক বিষটি নিশ্চিত করে জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে
প্রবেশ করে মাদক পাচার করবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয়। এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবির টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবি এসময় ৫ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। এতে তারা ভারতের ভেতরে একটি জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করা হয়।

তালায় যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন প্রশমনের গুরুত্ব নিয়ে রবিবার (২৫ আগষ্ট) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে যুব পানি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ সাইদুর রহমান, টেকনিক্যাল অফিসার শেখ সেলিম আকতার স্বপন, প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা, গণগ্রন্থাগারের সম্পাদক ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, উত্তরণের এশিয়া লাইভিলহুড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের ইমরুল কবীর, মোঃ আল আমিন, গণগ্রন্থাগারের এসএম আফজাল হোসেনসহ যুব নেতৃবৃন্দ, পরিবেশ বিশেষজ্ঞ এবং উত্তরণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরি করতে একসাথে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়।