স্পোর্টস ডেস্ক।।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ে বড় অবদান মুশফিকুর রহিমের। যার প্রতিদানও পেয়েছেন উইকেটকিপার এই ব্যাটার। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
আজকের এই পুরস্কারের মাধ্যমে একটি রেকর্ডে সতীর্থ সাকিব আল হাসানকেও পেছনে ফেলে দিলেন মুশফিক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার এখন মুশফিকের দখলে।
আজসহ সাদা পোশাকে সপ্তমবার ম্যাচ সেরা হলেন মুশফিক। যদিও সাকিবের চেয়ে বেশ কিছু ম্যাচ বেশি খেলেছেন সাকিব। ৬৮ টেস্টে সাকিব ম্যাচ সেরা হয়েছেন ছয়বার। আর ৮৯ টেস্ট খেলে মুশফিক সপ্তমবারের মতো ম্যাচ সেরা হলেন। এছাড়া ৬২ টেস্টে চারবার ম্যাচ সেরা হয়েছেন মুমিনুল হক। এই পুরস্কার তিনবার জিতেছেন মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল।
তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ সেরার দিক দিয়ে এখনো সাকিব ধরাছোঁয়ার বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৫ বার ম্যাচসেরা হয়েছেন তিনি। এই পুরস্কার তামিম ২২ বার, মুশফিক ২১ বার জিতেছেন।











































